ঢাকা মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৪ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬ইং ০৪ই কার্তিক, ১৪৩৩বাং

নাসীরুদ্দীন পাটওয়ারী: ইশরাক ভাইয়ের মতলব ভালো ছিল


নাসীরুদ্দীন পাটওয়ারী: ইশরাক ভাইয়ের মতলব ভালো ছিল

রাজধানীর গেন্ডারিয়া রেললাইন সংলগ্ন এলাকায় অস্ত্র হাতে মাদকবিরোধী অভিযান পরিচালনা করার পর বিতর্কের সৃষ্টি হওয়ায় মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন বিএনপি সরকারের মন্ত্রিসভা থেকে আনুষ্ঠানিকভাবে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন। তবে, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী তার ওই মাদকবিরোধী অভিযানের প্রতি সমর্থন জানিয়েছেন।

তিনি মন্তব্য করেছেন, "ইশরাক ভাই নতুনভাবে রাজনীতিতে নেমেছেন। উনার মতলব ভালো ছিল; উনি চেয়েছিলেন মাদকের বিষয়টি যাতে বন্ধ হয়। কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রীর ব্যর্থতায় ফাঁদে পড়লেন তিনি।"

সোমবার (১৯ অক্টোবর) সকালে ঢাকেশ্বরী মন্দিরে শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা বিনিময় শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন নাসীরুদ্দীন পাটওয়ারী।

আরও পড়ুন: সদরঘাটে নৌপরিবহন প্রতিমন্ত্রী রাজিব আহসানের আকস্মিক পরিদর্শন

এনসিপির এই নেতা আরও বলেন, "সমস্যাটা তো হলো স্বরাষ্ট্রমন্ত্রীর। গুলি কেন খেলেন ইশরাক ভাই? অর্থাৎ, স্বরাষ্ট্রমন্ত্রী দোষ করে। আরেকজন এই পাপে ভোগেন। এটা আসলে স্বরাষ্ট্রমন্ত্রীর ব্যর্থতা। মাঝখান দিয়ে ইশরাক ভাই ফাঁদে পড়ে গেলেন।"

তিনি আরও উল্লেখ করেন, "হিন্দুধর্মের ধর্মাবলম্বী যারা রয়েছেন, আমরা শুনেছিলাম, বিএনপি সরকার নাকি সবাইকে নিরাপত্তা দেবে। কিন্তু হিন্দু ভাইয়েরা ভালো নেই। বিএনপি সরকার তাদের ভালোভাবে নিরাপত্তা দিতে পারেনি। গত তিন-চার মাসের যে ডেটা তারা বলেছিলেন, সেখানেও অনেক জায়গায় ভাঙচুরের ঘটনা দেখা গেছে।"

নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, "জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে গরু জবাইয়ের যে ইস্যুটা, সেটা আপনাদের কাছে তুলে ধরার জন্য বলেছেন। আমি আমার মুসলিম ভাইদের বলব, আমরা সবকিছুই করব। তবে হিন্দু ভাইয়েরা যাতে কোথাও ক্ষোভ, দুঃখ বা আঘাত না পান, এই বিষয়টা আমাদের লক্ষ্য রাখতে হবে। আবার এই কথা বলতে গিয়ে আজকে আমাকে ‘শাহবাগী হিন্দুদের নতুন ভার্সন’—এ ধরনের ট্যাগ দিয়ে দিয়েন না। তারা বিষয়টা বলেছেন আপনাদের কাছে পৌঁছানোর জন্য। তারাও আপনাদের ভালোবাসেন, আর আপনারাও তাদের ভালোবাসেন। আমি আপনাদের কাছে মেসেজটা পৌঁছে দিয়েছি। এমন কোনো কাজ করবেন না, যাতে তারা আহত হন। দরকার হলে আপনারা তাদের সঙ্গে বসেন। তাদের সঙ্গে বসতে ইচ্ছুক। ভুল-বোঝাবুঝির অবসান হবে বলেও জানান তিনি।

আরও পড়ুন: জামায়াত নেতার কথা শুনে ব্যথিত হয়েছি: ইশরাক হোসেন

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জামায়াত নেতার কথা শুনে ব্যথিত হয়েছি: ইশরাক হোসেন

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

সোমবার, ১৯ই অক্টোবর, ২০২৬ ইং

০৬:২৮ পি.এম


জামায়াত নেতার কথা শুনে ব্যথিত হয়েছি: ইশরাক হোসেন

প্রতিমন্ত্রী ইশরাক হোসেন, যিনি সম্প্রতি পদত্যাগের ঘোষণা দিয়েছেন, মন্তব্য করেছেন, ‘জামায়াতে ইসলামীর একজন নেতার মুখ থেকে একটি উক্তি শুনে আমি ব্যথিত হয়েছি। রাজনৈতিক দল থেকে ষড়যন্ত্রের শিকার হইনি।’

এই মন্তব্যটি তিনি সোমবার (১৯ অক্টোবর) দুপুরে জাতীয় প্রেসক্লাবের আবদুস সালাম হলে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে করেছেন।

তিনি জানান, তিনি তার রাজনৈতিক দলের পক্ষ থেকে কোনো ষড়যন্ত্রের শিকার হননি। তবে প্রধান বিরোধী দল জামায়াতে ইসলামের একজন নেতার উক্তি শুনে তিনি ব্যথিত হয়েছেন। ওই নেতা বলেছেন যে তিনি সন্ত্রাস করছেন এবং অস্ত্র উচিয়ে ধরেছেন। ইশরাক বলেন, “এটা আমি আর কিভাবে ব্যাখ্যা দিব যে দিনে দুপুরে আমি কি কাজে গিয়েছি, এখানে থানা পুলিশ ছিল, এত শত শত মানুষ ছিল। এখানে ৩০০ গ্রাম হেরোইন, কয়েক বোতল মদ, আরও অন্যান্য অনেক কিছু অবৈধ জিনিসপত্র উদ্ধার হয়েছে। আমি তো জীবন বাজি রেখে গিয়েছি।”

তিনি আরও বলেন, “অনেকে অনেক কথা বলে আমাকে। যদিও আমি কেয়ার করি না। কারণ ছাদের উপর থেকে গুলি করলে কার মাথায় পড়বে আমি জানি না। তারপরেও যখন ওনারদের মুখ থেকে সহযোগিতার আশ্বাসের বদলে এই ধরনের এলিগেশন শুনি, তখন আমার কাছে মনে হয় যে আসলে আর তাকাবোই না ওদিকে।”

ইশরাক বলেন, ‘আমি সাধারণ মানুষের চাহিদা দেখেছি। ওইদিন সাধারণ মানুষ, এলাকাবাসী তারা হাততালি দিয়ে রীতিমত উল্লাস করেছে। অনেকদিন পর আমরা সাহস পেয়েছি। তাদের প্রত্যাশা অনুযায়ী আমি কাজ করে যাব।’

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কিশোর গ্যাং প্রতিরোধে সকল উপজেলায় কমিটি গঠনের সিদ্ধান্ত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

সোমবার, ১৯ই অক্টোবর, ২০২৬ ইং

০৬:২৮ পি.এম


কিশোর গ্যাং প্রতিরোধে সকল উপজেলায় কমিটি গঠনের সিদ্ধান্ত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের

কিশোর গ্যাং প্রতিরোধের লক্ষ্যে দেশের প্রতিটি উপজেলায় কমিটি গঠনের সিদ্ধান্ত নিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এই কমিটির সভাপতি হিসেবে ইউএনও এবং সদস্য সচিব হিসেবে থানার অফিসার ইনচার্জ দায়িত্ব পালন করবেন।

সোমবার (১৯ অক্টোবর) মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা ফয়সল হাসান স্বাক্ষরিত একটি বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্তের বিষয়টি জানানো হয়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে যে, কমিটির কার্যপরিধি, সদস্য সংখ্যা এবং কবে নাগাদ কমিটি গঠন সম্পন্ন হবে, এসব বিষয়ের বিস্তারিত তথ্য প্রদান করা হয়নি। মন্ত্রণালয়ের পক্ষ থেকে এসব বিষয়ে পরে আনুষ্ঠানিকভাবে জানানো হতে পারে।

এতে উল্লেখ করা হয়েছে যে, কিশোর গ্যাংয়ের কার্যক্রম মোকাবিলায় স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সমন্বয়ে এই কমিটি কার্যকরী ভূমিকা পালন করবে বলে আশা করা হচ্ছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বিলবোর্ডের ছবিকে রাস্তা ভেবে সজোরে ট্রাক চালালেন চালক, অতঃপর প্রাণ হারালেন

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

সোমবার, ১৯ই অক্টোবর, ২০২৬ ইং

০৬:২৯ পি.এম


বিলবোর্ডের ছবিকে রাস্তা ভেবে সজোরে ট্রাক চালালেন চালক, অতঃপর প্রাণ হারালেন

ভারতের দিল্লি-দেরাদুন এক্সপ্রেসওয়েতে একটি বিজ্ঞাপনের বিলবোর্ডকে মূল সড়কের রাস্তা ভেবে দ্রুত গতিতে ধাক্কা দেওয়ার ফলে এক ট্রাকচালক প্রাণ হারিয়েছেন।

রোববার (১৮ অক্টোবর) এই সড়ক দূর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছে ভারতের সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে।

দুর্ঘটনাটি দেরাদুনের আশারোড়ি অংশে ঘটে, যা সংশ্লিষ্ট এলাকায় সড়ক নিরাপত্তা নিয়ে তীব্র উদ্বেগ সৃষ্টি করেছে। কারণ হিসেবে উঠে এসেছে রাস্তার পাশে থাকা বিভ্রান্তিকর ওই বিলবোর্ডটির নাম, যেখানে গত কিছুদিন ধরে একের পর এক দুর্ঘটনা ঘটছে।

এদিকে, সামাজিক যোগাযোগমাধ্যমে ওই বিলবোর্ডের একটি ছবি ছড়িয়ে পড়েছে এবং এর নকশা বা অবস্থান নিয়ে তুমুল বিতর্ক সৃষ্টি হয়েছে। তবে পুলিশ জানিয়েছে, বিলবোর্ডটির কারণেই এসব দুর্ঘটনা ঘটছে কি না- এমন কোনো অকাট্য প্রমাণ বা যোগসূত্র এখনো মেলেনি।

উল্লেখ্য, এক্সপ্রেসওয়ের ওই নির্দিষ্ট অংশে গত এক মাসে অন্তত চার থেকে পাঁচটি সড়ক দুর্ঘটনা ঘটেছে। এসব দুর্ঘটনায় এখন পর্যন্ত দুজনের মৃত্যু হয়েছে এবং আহত হয়েছেন আরও বেশ কয়েকজন।

সূত্র: ইন্ডিয়া টুডে

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নারী ও শিশুদের কল্যাণে ইউনিসেফের সঙ্গে অংশীদারিত্ব চায় বাংলাদেশ

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

সোমবার, ১৯ই অক্টোবর, ২০২৬ ইং

০৬:২৯ পি.এম


নারী ও শিশুদের কল্যাণে ইউনিসেফের সঙ্গে অংশীদারিত্ব চায় বাংলাদেশ

বাংলাদেশ ইউনিসেফের সঙ্গে মাতৃ ও শিশুস্বাস্থ্য, মানসম্মত শিক্ষা, কিশোরীদের ক্ষমতায়ন, শিশুসুরক্ষা এবং জলবায়ু সহনশীলতা জোরদারে আরও কার্যকর ও ফলাফলভিত্তিক অংশীদারিত্ব গড়ে তোলার প্রত্যাশা ব্যক্ত করেছে।

সোমবার (১৯ অক্টোবর) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম গতকাল বোরবার রাজধানীর একটি পাঁচতারকা হোটেলে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় বাংলাদেশে সফররত ইউনিসেফের নির্বাহী পরিচালক ক্যাথরিন রাসেলের সঙ্গে আলোচনাকালে এ প্রত্যাশার কথা জানান।

বৈঠকের সময় নারী ও শিশুর উন্নয়ন এবং কল্যাণে বাংলাদেশ ও ইউনিসেফের দীর্ঘদিনের সহযোগিতার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।

স্বাধীনতার পর থেকে বাংলাদেশে নারী ও শিশুর উন্নয়ন ও কল্যাণে ইউনিসেফের অবদানের প্রশংসা করে শামা ওবায়েদ বলেন, সরকার নারী ও শিশুর মর্যাদা, সমান সুযোগ এবং প্রয়োজনীয় সেবা নিশ্চিত করে একটি অন্তর্ভুক্তিমূলক দেশ গড়তে প্রতিশ্রুতিবদ্ধ।

তিনি সরকারের অগ্রাধিকারমূলক ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড কর্মসূচির কথা তুলে ধরেন। এসব উদ্যোগের মাধ্যমে নারীপ্রধান পরিবারগুলোকে আর্থিক সহায়তা দিয়ে নারীর অর্থনৈতিক ক্ষমতায়ন জোরদারের বিষয়টিও উল্লেখ করেন তিনি।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী স্কুল ফিডিং কর্মসূচি, বিনামূল্যে পাঠ্যবই বিতরণ এবং স্নাতক পর্যায় পর্যন্ত ছাত্রীদের বিনামূল্যে শিক্ষার সুযোগসহ সরকারের বিভিন্ন পদক্ষেপের কথা তুলে ধরেন।

মাতৃ ও শিশুমৃত্যুর হার কমাতে বাংলাদেশের উল্লেখযোগ্য অগ্রগতির কথা উল্লেখ করে তিনি বলেন, স্বাস্থ্যসেবা জোরদারে সরকার স্বাস্থ্য খাতে বাজেট বরাদ্দ প্রায় দ্বিগুণ করেছে।

শিক্ষার মানোন্নয়নে সরকারের অঙ্গীকার পুনর্ব্যক্ত করে শামা বলেন, মোট দেশজ উৎপাদনের (জিডিপি) ৫ শতাংশে উন্নীত করার লক্ষ্যে শিক্ষা খাতে বিনিয়োগ ধাপে ধাপে বাড়ানো হবে।

বাল্যবিবাহ প্রসঙ্গে তিনি দারিদ্র্য, সামাজিক রীতিনীতি, বিদ্যালয় থেকে ঝরে পড়া এবং মেয়েদের সীমিত সুযোগসহ এর অন্তর্নিহিত আর্থসামাজিক কারণগুলো মোকাবিলার ওপর গুরুত্বারোপ করেন।

বৈঠকে জলবায়ু পরিবর্তনের কারণে লিঙ্গভিত্তিক ঝুঁকি, অনলাইন হয়রানিসহ নারীর প্রতি সহিংসতা এবং কিশোর অপরাধের বিষয়েও আলোচনা হয়।

এ প্রসঙ্গে শামা নিউইয়র্কে মেটা’র কর্মকর্তাদের সঙ্গে তার সাম্প্রতিক বৈঠকের কথা উল্লেখ করেন। অভিযোগের দ্রুত প্রতিকার নিশ্চিত করতে বাংলাদেশে প্রতিষ্ঠানটির স্থানীয় কার্যালয় স্থাপনের বিষয়ে সেখানে আলোচনা হয়েছে বলেও জানান তিনি। এছাড়া কিশোর অপরাধ মোকাবিলায় সরকারের নেওয়া আরও বিভিন্ন পদক্ষেপও তুলে ধরেন।

রোহিঙ্গা শিশুদের শিক্ষা, স্বাস্থ্যসেবা, পুষ্টি ও সুরক্ষা নিশ্চিতেও ইউনিসেফের সহায়তার প্রশংসা করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী।

ইউনিসেফের নির্বাহী পরিচালক ক্যাথরিন রাসেল শিশুমৃত্যু ও শিশুর খর্বাকৃতি হওয়ার হার কমানো, বিদ্যালয়ে শিক্ষার্থীদের উপস্থিতি ও জন্মনিবন্ধন বাড়ানো এবং নিরাপদ পানীয় জল ও স্যানিটেশন সুবিধার আওতা সম্প্রসারণে বাংলাদেশের অগ্রগতির প্রশংসা করেন।

তিনি সরকারের সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং বাংলাদেশে ইউনিসেফের অব্যাহত সহায়তার আশ্বাস দেন।

ইউনিসেফের পক্ষ থেকে সেখানে আরও উপস্থিত ছিলেন ইউনিসেফ বাংলাদেশ-এর প্রতিনিধি জিলিয়ান মেলসপ, উপপ্রতিনিধি এমানুয়েল আবিরু এবং শিশু সুরক্ষা বিশেষজ্ঞ শাবনাজ জাহেরিন ক্যাথরিন। একইসাথে, পররাষ্ট্র সচিব রাষ্ট্রদূত আসাদ আলম সিয়াম এবং মহাপরিচালক কাজী এহসানুল হকও সেখানে উপস্থিত ছিলেন।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫২
মাগরিব ০৫:২৯
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:২৯
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%