০৪:৫৩ পি.এম
ঢাকার ধামরাইয়ে অবৈধভাবে ব্যাটারি পুড়িয়ে সিসা তৈরির একটি কারখানায় অভিযান চালিয়ে পরিবেশ অধিদপ্তর দুই লাখ টাকা জরিমানা করেছে। এ ছাড়া, একই সঙ্গে ওই কারখানাটির অবকাঠামো ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়েছে।
বুধবার (২২ জুলাই) বিকেলে উপজেলার কুল্লা ইউনিয়নের বরাকৈর এলাকায় সাবেক শিল্প প্রতিমন্ত্রী কামাল মজুমদারের মালিকানাধীন একটি বাগানবাড়িতে এই অভিযান পরিচালিত হয়। এই অভিযানের নেতৃত্ব দেন পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট কিশোর কুমার দাস।
পরিবেশ অধিদপ্তর জানায়, দীর্ঘদিন ধরে ওই কারখানাটিতে অবৈধভাবে ব্যবহৃত ব্যাটারি পুড়িয়ে সিসা উৎপাদন করা হচ্ছিল। এই কার্যক্রমের ফলে পরিবেশ ও জনস্বাস্থ্যের জন্য মারাত্মক ঝুঁকি তৈরি হচ্ছিল। অভিযোগের ভিত্তিতে অভিযানে কারখানার মালিককে দুই লাখ টাকা জরিমানা করা হয়। এ অবস্থায়, পাশাপাশি কারখানার অবকাঠামো ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়, যাতে ভবিষ্যতে সেখানে এ ধরনের কার্যক্রম চালানো না যায়।
আরও পড়ুন: রংপুরে ২৬ মামলার পলাতক আসামি শীর্ষ সন্ত্রাসী ‘মেরিল সুমন’ গ্রেপ্তার
পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট কিশোর কুমার দাস বলেন, পরিবেশবিধ্বংসী ও অবৈধ শিল্পকারখানার বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন