ঢাকা মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৪ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬ইং ০৪ই কার্তিক, ১৪৩৩বাং

টাঙ্গাইলে আট বছরের এক শিশুকে ধর্ষণ


টাঙ্গাইলে আট বছরের এক শিশুকে ধর্ষণ

টাঙ্গাইলের ঘাটাইলে আট বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত ছানোয়ার হোসেন তালুকদারকে (৫২) গ্রেপ্তার করেছে পুলিশ।

এর আগে ভুক্তভোগী শিশুটির মা বাদী হয়ে মঙ্গলবার (২১ জুলাই) সন্ধ্যায় ঘাটাইল থানায় একটি মামলা করেন।

অভিযুক্ত ছানোয়ার হোসেন উপজেলার রসুলপুর ইউনিয়নের শালিয়াবহ গ্রামের খোরশেদ আলমের ছেলে।

আরও পড়ুন: রংপুরে ২৬ মামলার পলাতক আসামি শীর্ষ সন্ত্রাসী ‘মেরিল সুমন’ গ্রেপ্তার

ভুক্তভোগী শিশুর মা জানান, ৫ জুলাই রাত সাড়ে ৮টার দিকে তিনি তার মেয়েকে কয়েল আনতে দোকানে পাঠান। কয়েল নিয়ে ফেরার পথে স্থানীয় একটি আমবাগানের ভেতরে নিয়ে শিশুটির মুখ চেপে ধর্ষণ করেন ছানোয়ার। এতে শিশুটি রক্তাক্ত অবস্থায় বাড়িতে ফিরে আসে।

তিনি আরও জানান, ঘটনার পর বিষয়টি কাউকে জানালে এলাকা ছাড়া করার হুমকি দেওয়া হয়। অভিযুক্ত প্রভাবশালী হওয়ায় ভুক্তভোগীর পরিবার ভীতসন্ত্রস্ত হয়ে পড়ে। তার দাবি, এর আগেও অভিযুক্ত ছানোয়ার শিশুটিকে শ্লীলতাহানি করেছিলেন।

এ বিষয়ে জানতে চাইলে ঘাটাইল থানার ওসি মোকছেদুর রহমান বলেন, আট বছর বয়সি এক শিশুকে ধর্ষণের অভিযোগে অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। ভুক্তভোগীর ডাক্তারি পরীক্ষা শেষে মামলা করা হয়েছে। তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে। 

আরও পড়ুন: ধামরাইয়ে দুর্গাপূজার নিরাপত্তায় প্রশাসনের তৎপরতা: বিভাগীয় কমিশনার

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মুন্সিগঞ্জে লিফটে আটকা মা-শিশুকে উদ্ধার করল ফায়ার সার্ভিস

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

বুধবার, ২২শে জুলাই, ২০২৬ ইং

০৪:৫৯ পি.এম


মুন্সিগঞ্জে লিফটে আটকা মা-শিশুকে উদ্ধার করল ফায়ার সার্ভিস

মুন্সিগঞ্জের সরকারি হরগঙ্গা কলেজের ১০ তলা ভবনের নবম তলায় লিফটে আটকে থাকা একটি মা ও তার দুই বছরের শিশুকন্যাকে অক্ষত অবস্থায় উদ্ধার করেছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স।

মুন্সিগঞ্জ ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম জানান, বুধবার (২২ জুলাই) দুপুর ২টা ১৪ মিনিটে মুন্সিগঞ্জ ফায়ার স্টেশনে খবর আসে যে, কলেজ ভবনের একটি লিফটে মা ও শিশু আটকা পড়েছেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। খুব দ্রুত স্বল্প সময়ের মধ্যে লিফটের দরজা খুলে মা ও শিশুকে নিরাপদে বের করে আনা হয়।

উদ্ধারকৃতরা হলেন— লামিয়া আক্তার মিম (২৪) এবং তার মেয়ে মরিয়ম হাসনাইন আরিফা (২)। উল্লেখ্য, মিম কলেজটির অর্থনীতি বিভাগের শিক্ষার্থী।

জানা গেছে, ক্লাস শেষে লিফটে নিচে নামার সময় লিফটের যান্ত্রিক ত্রুটির কারণে এটি নবম তলায় আটকে যায়। প্রথমে কলেজের শিক্ষক ও শিক্ষার্থীরা তাদের উদ্ধারের চেষ্টা করেন, তবে তা ব্যর্থ হয়। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা গিয়ে সফলভাবে উদ্ধার কার্যক্রম সম্পন্ন করে। বর্তমানে মা ও শিশুকন্যা উভয়েই সুস্থ রয়েছেন।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ফ্রিল্যান্সারদের বিষয়ক নতুন নির্দেশনা বাংলাদেশ ব্যাংকের

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বুধবার, ২২শে জুলাই, ২০২৬ ইং

০৫:০১ পি.এম


ফ্রিল্যান্সারদের বিষয়ক নতুন নির্দেশনা বাংলাদেশ ব্যাংকের

বাংলাদেশ ব্যাংক ফ্রিল্যান্সার ও ব্যক্তিপর্যায়ের সেবা রপ্তানিকারকদের জন্য বৈদেশিক মুদ্রা লেনদেনকে আরও সহজ করার উদ্দেশ্যে নতুন নির্দেশনা জারি করেছে।

বুধবার (২২ জুলাই) এই নির্দেশনা সম্পর্কিত এক সার্কুলার প্রকাশ করা হয়েছে, যেখানে ডিজিটাল সেবা খাতের সঙ্গে সামঞ্জস্য রেখে বৈদেশিক আয় গ্রহণ, সংরক্ষণ ও ব্যবহারের জন্য একাধিক সুবিধা প্রদান করা হয়েছে।

সার্কুলারে উল্লেখ করা হয়েছে, এখন থেকে ফ্রিল্যান্সাররা প্ল্যাটফর্ম স্টেটমেন্ট, ই-মেইল এবং অন্যান্য ডিজিটাল যোগাযোগের মতো ইলেকট্রনিক প্রমাণের ভিত্তিতে বৈদেশিক আয়ের অর্থ গ্রহণের অনুমতি পাবেন। এর ফলে প্রচলিত রপ্তানি-সংক্রান্ত কাগজপত্রের উপর নির্ভরশীলতা কমবে এবং ডিজিটাল বাণিজ্যের বাস্তবতার সাথে প্রক্রিয়াটির আরও সামঞ্জস্যপূর্ণ হবে।

এছাড়াও আরও উল্লেখ করা হয়েছে যে, ফ্রিল্যান্সাররা ২০ হাজার মার্কিন ডলার পর্যন্ত ইনওয়ার্ড রেমিট্যান্স কোনো আনুষ্ঠানিক ঘোষণাপত্র ছাড়াই গ্রহণ করতে পারবেন। তার সাথে অনলাইন পেমেন্ট গেটওয়ে সার্ভিস প্রোভাইডারের (ওপিজিএসপি) মাধ্যমে প্রতিটি লেনদেনে সর্বোচ্চ ১০ হাজার মার্কিন ডলার পর্যন্ত অর্থ গ্রহণের সুযোগ থাকবে। তবে এসব অর্থকে নির্ধারিত সময়ের মধ্যে দেশে ফিরিয়ে আনা নিশ্চিত করতে হবে।

নতুন নির্দেশনায় একটি ডুয়াল কারেন্সি ‘ফ্রিল্যান্সার কার্ড’ ইস্যুর সুযোগ রাখা হয়েছে। একই সঙ্গে মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস প্রোভাইডার (এমএফএসপি) এবং পেমেন্ট সার্ভিস প্রোভাইডারের (পিএসপি) ব্যবহার সম্প্রসারণের মাধ্যমে ডিজিটাল পেমেন্ট ব্যবস্থা আরও সহজ করার উদ্যোগ নেওয়া হয়েছে।

এছাড়া তথ্য প্রযুক্তি খাতের ফ্রিল্যান্সাররা তাদের রপ্তানি আয়ের সর্বোচ্চ ৫০ শতাংশ বৈদেশিক মুদ্রায় এক্সপোর্টার্স রিটেনশন কোটা (ইআরকিউ) হিসাবে সংরক্ষণ করতে পারবেন। অন্যদিকে অন্যান্য সেবা রপ্তানিকারকদের ক্ষেত্রে এ সীমা ৩০ শতাংশ নির্ধারণ করা হয়েছে, যা আন্তর্জাতিক ব্যয় ব্যবস্থাপনায় আরও নমনীয়তা প্রদান করবে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কাজ দেওয়ার নামে ভারতীয় যুবতীকে দিনের পর দিন ধর্ষণ

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বুধবার, ২২শে জুলাই, ২০২৬ ইং

০৫:০৭ পি.এম


কাজ দেওয়ার নামে ভারতীয় যুবতীকে দিনের পর দিন ধর্ষণ

কাজ দেওয়ার অছিলায় যুবতীকে দিনের পর দিন ধর্ষণ ও ব্ল্যাকমেইল করার অভিযোগ উঠেছে। ভারতীয় নদিয়ার শান্তিপুর থানার এলাকায় ঘটে যাওয়া এই ঘটনা নিয়ে পুলিশের পক্ষ থেকে দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, শান্তীপুওর থানার একটি যুবতী কাজের খোঁজে ছিলেন। এই প্রেক্ষিতে তার সাথে পরিচয় হয় শেখর বিশ্বাস নামের এক ব্যবসায়ীর। তিনি এলাকার একটি ওষুধের দোকানের মালিক।

শেখর বিশ্বাস যুবতীর সাথে তার বন্ধু মানিক দেবনাথের পরিচয় করিয়ে দেন, যিনি আলমারি কারখানার মালিক। মানিক দেবনাথ ওই যুবতীকে তার নিজস্ব আলমারি ফ্যাক্টরিতে এক মাসের জন্য কাজের জন্য নিয়োগ দেন। কিন্তু এরপর থেকেই যুবতীকে বিভিন্ন স্থানে নিয়ে গিয়ে একাধিকবার ধর্ষণ করেন দুই অভিযুক্ত।

অভিযোগ উঠেছে যে, ধর্ষণ ও অত্যাচার সহ্য করতে না পেরে নির্যাতিতা যুবতী প্রতিবাদ করেন। অভিযুক্তরা একই সাথে ওই যুবতীর কিছু গোপন ছবি তুলে রেখেছিলেন। প্রতিবাদ করার কারণে যুবতীকে ব্ল্যাকমেইল করা হয় এবং ওই গোপন ছবি ভাইরাল করার হুমকি দেওয়া হয়।

অবশেষে, যুবতী সাহস করে থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। পুলিশ জানিয়েছে, অভিযোগের ভিত্তিতে তদন্তের পর শান্তিপুর থানার পুলিশ মানিক দেবনাথ ও শেখর বিশ্বাসকে গ্রেপ্তার করেছে। মঙ্গলবার অভিযুক্তদের রানাঘাট মহকুমা আদালতে পেশ করা হয়েছে। পুলিশের দাবি, জেরায় অভিযুক্তরা নিজেদের অপরাধ স্বীকার করেছেন। নির্যাতিতা যুবতী অভিযুক্তদের উপযুক্ত শাস্তি দাবি করেছেন।

সূত্র: এই সময়

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

এসিল্যান্ড হিসেবে প্রশাসন ক্যাডারের ৫০ কর্মকর্তাকে নিয়োগ দেওয়া হলো

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বুধবার, ২২শে জুলাই, ২০২৬ ইং

০৫:১১ পি.এম


এসিল্যান্ড হিসেবে প্রশাসন ক্যাডারের ৫০ কর্মকর্তাকে নিয়োগ দেওয়া হলো

সহকারী কমিশনার (ভূমি) বা এসিল্যান্ড পদে পরবর্তী পদায়নের জন্য বিসিএস (প্রশাসন) ক্যাডারের ৫০ কর্মকর্তার চাকরি ভূমি মন্ত্রণালয়ে ন্যস্ত করেছে সরকার।

বুধবার, ২২ জুলাই, জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, বিসিএস (প্রশাসন) ক্যাডারের এই কর্মকর্তাদের সহকারী কমিশনার (ভূমি) পদে পরবর্তী পদায়নের জন্য তাদের চাকরি ভূমি মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে।

এতে আরও উল্লেখ করা হয়েছে, সংশ্লিষ্ট কর্মকর্তাদের ভূমি মন্ত্রণালয়ে যোগদানের জন্য নির্দেশনা দেওয়া হলো। তারা ঢাকা ভূমি প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রে মৌলিক ভূমি ব্যবস্থাপনা কোর্স সম্পন্ন করার পর ‘জনপ্রশাসন মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণাধীন কর্মচারীগণের পদায়ন নীতিমালা, ২০২২’ অনুসরণ করে তাদের এসিল্যান্ড পদে পদায়ন করা হবে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫২
মাগরিব ০৫:২৯
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:২৯
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%