ঢাকা মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৪ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬ইং ০৪ই কার্তিক, ১৪৩৩বাং

মুন্সিগঞ্জে লিফটে আটকা মা-শিশুকে উদ্ধার করল ফায়ার সার্ভিস


মুন্সিগঞ্জে লিফটে আটকা মা-শিশুকে উদ্ধার করল ফায়ার সার্ভিস

মুন্সিগঞ্জের সরকারি হরগঙ্গা কলেজের ১০ তলা ভবনের নবম তলায় লিফটে আটকে থাকা একটি মা ও তার দুই বছরের শিশুকন্যাকে অক্ষত অবস্থায় উদ্ধার করেছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স।

মুন্সিগঞ্জ ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম জানান, বুধবার (২২ জুলাই) দুপুর ২টা ১৪ মিনিটে মুন্সিগঞ্জ ফায়ার স্টেশনে খবর আসে যে, কলেজ ভবনের একটি লিফটে মা ও শিশু আটকা পড়েছেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। খুব দ্রুত স্বল্প সময়ের মধ্যে লিফটের দরজা খুলে মা ও শিশুকে নিরাপদে বের করে আনা হয়।

উদ্ধারকৃতরা হলেন— লামিয়া আক্তার মিম (২৪) এবং তার মেয়ে মরিয়ম হাসনাইন আরিফা (২)। উল্লেখ্য, মিম কলেজটির অর্থনীতি বিভাগের শিক্ষার্থী।

আরও পড়ুন: রংপুরে ২৬ মামলার পলাতক আসামি শীর্ষ সন্ত্রাসী ‘মেরিল সুমন’ গ্রেপ্তার

জানা গেছে, ক্লাস শেষে লিফটে নিচে নামার সময় লিফটের যান্ত্রিক ত্রুটির কারণে এটি নবম তলায় আটকে যায়। প্রথমে কলেজের শিক্ষক ও শিক্ষার্থীরা তাদের উদ্ধারের চেষ্টা করেন, তবে তা ব্যর্থ হয়। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা গিয়ে সফলভাবে উদ্ধার কার্যক্রম সম্পন্ন করে। বর্তমানে মা ও শিশুকন্যা উভয়েই সুস্থ রয়েছেন।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ফ্রিল্যান্সারদের বিষয়ক নতুন নির্দেশনা বাংলাদেশ ব্যাংকের

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বুধবার, ২২শে জুলাই, ২০২৬ ইং

০৫:০১ পি.এম


ফ্রিল্যান্সারদের বিষয়ক নতুন নির্দেশনা বাংলাদেশ ব্যাংকের

বাংলাদেশ ব্যাংক ফ্রিল্যান্সার ও ব্যক্তিপর্যায়ের সেবা রপ্তানিকারকদের জন্য বৈদেশিক মুদ্রা লেনদেনকে আরও সহজ করার উদ্দেশ্যে নতুন নির্দেশনা জারি করেছে।

বুধবার (২২ জুলাই) এই নির্দেশনা সম্পর্কিত এক সার্কুলার প্রকাশ করা হয়েছে, যেখানে ডিজিটাল সেবা খাতের সঙ্গে সামঞ্জস্য রেখে বৈদেশিক আয় গ্রহণ, সংরক্ষণ ও ব্যবহারের জন্য একাধিক সুবিধা প্রদান করা হয়েছে।

সার্কুলারে উল্লেখ করা হয়েছে, এখন থেকে ফ্রিল্যান্সাররা প্ল্যাটফর্ম স্টেটমেন্ট, ই-মেইল এবং অন্যান্য ডিজিটাল যোগাযোগের মতো ইলেকট্রনিক প্রমাণের ভিত্তিতে বৈদেশিক আয়ের অর্থ গ্রহণের অনুমতি পাবেন। এর ফলে প্রচলিত রপ্তানি-সংক্রান্ত কাগজপত্রের উপর নির্ভরশীলতা কমবে এবং ডিজিটাল বাণিজ্যের বাস্তবতার সাথে প্রক্রিয়াটির আরও সামঞ্জস্যপূর্ণ হবে।

এছাড়াও আরও উল্লেখ করা হয়েছে যে, ফ্রিল্যান্সাররা ২০ হাজার মার্কিন ডলার পর্যন্ত ইনওয়ার্ড রেমিট্যান্স কোনো আনুষ্ঠানিক ঘোষণাপত্র ছাড়াই গ্রহণ করতে পারবেন। তার সাথে অনলাইন পেমেন্ট গেটওয়ে সার্ভিস প্রোভাইডারের (ওপিজিএসপি) মাধ্যমে প্রতিটি লেনদেনে সর্বোচ্চ ১০ হাজার মার্কিন ডলার পর্যন্ত অর্থ গ্রহণের সুযোগ থাকবে। তবে এসব অর্থকে নির্ধারিত সময়ের মধ্যে দেশে ফিরিয়ে আনা নিশ্চিত করতে হবে।

নতুন নির্দেশনায় একটি ডুয়াল কারেন্সি ‘ফ্রিল্যান্সার কার্ড’ ইস্যুর সুযোগ রাখা হয়েছে। একই সঙ্গে মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস প্রোভাইডার (এমএফএসপি) এবং পেমেন্ট সার্ভিস প্রোভাইডারের (পিএসপি) ব্যবহার সম্প্রসারণের মাধ্যমে ডিজিটাল পেমেন্ট ব্যবস্থা আরও সহজ করার উদ্যোগ নেওয়া হয়েছে।

এছাড়া তথ্য প্রযুক্তি খাতের ফ্রিল্যান্সাররা তাদের রপ্তানি আয়ের সর্বোচ্চ ৫০ শতাংশ বৈদেশিক মুদ্রায় এক্সপোর্টার্স রিটেনশন কোটা (ইআরকিউ) হিসাবে সংরক্ষণ করতে পারবেন। অন্যদিকে অন্যান্য সেবা রপ্তানিকারকদের ক্ষেত্রে এ সীমা ৩০ শতাংশ নির্ধারণ করা হয়েছে, যা আন্তর্জাতিক ব্যয় ব্যবস্থাপনায় আরও নমনীয়তা প্রদান করবে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কাজ দেওয়ার নামে ভারতীয় যুবতীকে দিনের পর দিন ধর্ষণ

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বুধবার, ২২শে জুলাই, ২০২৬ ইং

০৫:০৭ পি.এম


কাজ দেওয়ার নামে ভারতীয় যুবতীকে দিনের পর দিন ধর্ষণ

কাজ দেওয়ার অছিলায় যুবতীকে দিনের পর দিন ধর্ষণ ও ব্ল্যাকমেইল করার অভিযোগ উঠেছে। ভারতীয় নদিয়ার শান্তিপুর থানার এলাকায় ঘটে যাওয়া এই ঘটনা নিয়ে পুলিশের পক্ষ থেকে দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, শান্তীপুওর থানার একটি যুবতী কাজের খোঁজে ছিলেন। এই প্রেক্ষিতে তার সাথে পরিচয় হয় শেখর বিশ্বাস নামের এক ব্যবসায়ীর। তিনি এলাকার একটি ওষুধের দোকানের মালিক।

শেখর বিশ্বাস যুবতীর সাথে তার বন্ধু মানিক দেবনাথের পরিচয় করিয়ে দেন, যিনি আলমারি কারখানার মালিক। মানিক দেবনাথ ওই যুবতীকে তার নিজস্ব আলমারি ফ্যাক্টরিতে এক মাসের জন্য কাজের জন্য নিয়োগ দেন। কিন্তু এরপর থেকেই যুবতীকে বিভিন্ন স্থানে নিয়ে গিয়ে একাধিকবার ধর্ষণ করেন দুই অভিযুক্ত।

অভিযোগ উঠেছে যে, ধর্ষণ ও অত্যাচার সহ্য করতে না পেরে নির্যাতিতা যুবতী প্রতিবাদ করেন। অভিযুক্তরা একই সাথে ওই যুবতীর কিছু গোপন ছবি তুলে রেখেছিলেন। প্রতিবাদ করার কারণে যুবতীকে ব্ল্যাকমেইল করা হয় এবং ওই গোপন ছবি ভাইরাল করার হুমকি দেওয়া হয়।

অবশেষে, যুবতী সাহস করে থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। পুলিশ জানিয়েছে, অভিযোগের ভিত্তিতে তদন্তের পর শান্তিপুর থানার পুলিশ মানিক দেবনাথ ও শেখর বিশ্বাসকে গ্রেপ্তার করেছে। মঙ্গলবার অভিযুক্তদের রানাঘাট মহকুমা আদালতে পেশ করা হয়েছে। পুলিশের দাবি, জেরায় অভিযুক্তরা নিজেদের অপরাধ স্বীকার করেছেন। নির্যাতিতা যুবতী অভিযুক্তদের উপযুক্ত শাস্তি দাবি করেছেন।

সূত্র: এই সময়

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

এসিল্যান্ড হিসেবে প্রশাসন ক্যাডারের ৫০ কর্মকর্তাকে নিয়োগ দেওয়া হলো

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বুধবার, ২২শে জুলাই, ২০২৬ ইং

০৫:১১ পি.এম


এসিল্যান্ড হিসেবে প্রশাসন ক্যাডারের ৫০ কর্মকর্তাকে নিয়োগ দেওয়া হলো

সহকারী কমিশনার (ভূমি) বা এসিল্যান্ড পদে পরবর্তী পদায়নের জন্য বিসিএস (প্রশাসন) ক্যাডারের ৫০ কর্মকর্তার চাকরি ভূমি মন্ত্রণালয়ে ন্যস্ত করেছে সরকার।

বুধবার, ২২ জুলাই, জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, বিসিএস (প্রশাসন) ক্যাডারের এই কর্মকর্তাদের সহকারী কমিশনার (ভূমি) পদে পরবর্তী পদায়নের জন্য তাদের চাকরি ভূমি মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে।

এতে আরও উল্লেখ করা হয়েছে, সংশ্লিষ্ট কর্মকর্তাদের ভূমি মন্ত্রণালয়ে যোগদানের জন্য নির্দেশনা দেওয়া হলো। তারা ঢাকা ভূমি প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রে মৌলিক ভূমি ব্যবস্থাপনা কোর্স সম্পন্ন করার পর ‘জনপ্রশাসন মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণাধীন কর্মচারীগণের পদায়ন নীতিমালা, ২০২২’ অনুসরণ করে তাদের এসিল্যান্ড পদে পদায়ন করা হবে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নোয়াখালীতে দুই হত্যা মামলার আসামিসহ গ্রেপ্তার ৩

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

বুধবার, ২২শে জুলাই, ২০২৬ ইং

০৫:১৪ পি.এম


নোয়াখালীতে দুই হত্যা মামলার আসামিসহ গ্রেপ্তার ৩

নোয়াখালীর সোনাইমুড়ীতে চাঞ্চল্যকর ফয়েজ আহমেদ হত্যা মামলা ও ব্যবসায়ী আব্দুর রহিম হত্যা মামলার এজাহারনামীয় দুই আসামিকে গ্রেপ্তার করেছে র‍্যাব। একই অভিযানে দুটি সাজা ওয়ারেন্টভুক্ত এক আসামিকেও গ্রেপ্তার করা হয়েছে ভোলা থেকে।

গ্রেপ্তারদের মধ্যে রয়েছেন- ফয়েজ আহমেদ হত্যার ৬ নম্বর এজাহারনামীয় আসামি ওসমান (২৩) এবং ব্যবসায়ী আব্দুর রহিম হত্যার ৪ নম্বর আসামী শহিদুল ইসলাম শাওন (২৫)। এছাড়া, গ্রেপ্তার করা হয়েছে দুই সাজা ওয়ারেন্টভুক্ত আসামী মো. মোস্তাফা কামাল।

বুধবার (২২ জুলাই) দুপুরে র‍্যাব-১১, সিপিসি-৩ নোয়াখালীর কোম্পানি কমান্ডার সিনিয়র সহকারী পুলিশ সুপার মিঠুন কুমার কুণ্ডু এই খবরটি নিশ্চিত করেন। তাদের গ্রেপ্তার করা হয় মঙ্গলবার (২১ জুলাই) ঢাকাসহ গাজীপুর থেকে।

র‍্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-১১, সিপিসি-৩ নোয়াখালীর সঙ্গে র‍্যাব-২, র‍্যাব-১ এবং র‍্যাব-৮ এর পৃথক যৌথ অভিযানিক দল এসব অভিযান পরিচালনা করে। মঙ্গলবার দুপুর ২টার দিকে ঢাকার হাজারীবাগ থানাধিন গজমহল রোড এলাকা থেকে ফয়েজ হত্যার আসামি ওসমানকে গ্রেপ্তার করা হয়। একই দিন সন্ধ্যা ৬টা ৫ মিনিটে ভোলা সদর উপজেলার ভেলুমিয়া এলাকা থেকে দুই সাজা ওয়ারেন্টভুক্ত আসামী মোস্তাফা কামালকে গ্রেপ্তার করা হয়। পরে বুধবার রাত ১২টা ৫ মিনিটে গাজীপুরের কোনাবাড়ী এলাকা থেকে ব্যবসায়ী আব্দুর রহিম হত্যার আসামি শহিদুল ইসলাম শাওনকে গ্রেপ্তার করা হয়।

র‍্যাবের প্রাথমিক তদন্তে জানা যায়, গত ১১ জুন রাতে সোনাইমুড়ীর নদোনা ইউনিয়নে বাড়ির সামনে কথা বলার সময় পূর্ববিরোধের জেরে ফয়েজ আহমেদ ও তার সঙ্গে থাকা দুইজনকে মাদকসেবী অপবাদ দিয়ে লাঠি ও লোহার রড দিয়ে মারধর করা হয়েছিল। পরে তাদের অন্য একটি স্থানে নিয়ে আবারও মারধর করা হয়। এতে ফয়েজ আহমেদ গুরুতর আহত হয়ে ঘটনাস্থলে পড়ে গেলে তাকে উদ্ধার করে সোনাইমুড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় নিহতের ছেলে রেজাউল করিম বাদী হয়ে হত্যা মামলা দায়ের করেন।

অন্যদিকে, ব্যবসায়ী আব্দুর রহিম (৫৭) সোনাইমুড়ীর আমিশাপাড়া বাজারে দীর্ঘদিন ধরে মিতালী বেকারি পরিচালনা করতেন। টাকা-পয়সার লেনদেন নিয়ে বিরোধের কারণে ২০২৫ সালের ২৬ নভেম্বর তাকে বেকারি থেকে বের করে লোহার রড ও হাতুড়ি দিয়ে মারধর করা হয়। পরে বিভিন্ন স্থানে নিয়ে তাকে নির্যাতন করা হয়। গুরুতর অবস্থায় তাঁকে উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় ২৭ নভেম্বর ভোরে তিনি মারা যান। এ ঘটনায় তার স্ত্রী বাদী হয়ে ১২ জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাতনামা আরও ১০ থেকে ১৫ জনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন।

র‍্যাব আরও জানায়, গ্রেপ্তার মোস্তাফা কামালের বিরুদ্ধে লক্ষ্মীপুরের রায়পুর থানায় দুটি মামলায় আদালত ছয় মাস করে বিনাশ্রম কারাদণ্ড এবং মোট ৩ লাখ ৬০ হাজার টাকা জরিমানা করেন। এরপর থেকে তিনি পলাতক ছিলেন।

র‍্যাব-১১, সিপিসি-৩ নোয়াখালীর কোম্পানি কমান্ডার সিনিয়র সহকারী পুলিশ সুপার মিঠুন কুমার কুণ্ডু জানান, গ্রেপ্তার ওসমানকে ঢাকার হাজারীবাগ থানায়, শহিদুল ইসলাম শাওনকে সোনাইমুড়ী থানার তদন্তকারী কর্মকর্তার কাছে এবং মোস্তাফা কামালকে ভোলা সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫২
মাগরিব ০৫:২৯
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:২৯
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%