০৭:২০ পি.এম
পটুয়াখালী, ৩১ অক্টোবর, ২০২৬ : কলাপাড়া উপজেলার চার বাজিকরকে আটক করেছে এনিমেল লাভারস অব পটুয়াখালীর কলাপাড়া শাখার সদস্যরা। তাদের সঙ্গে ৪টি পাহাড়ি বন্য বানরও ছিল। পরে বন বিভাগের পক্ষ থেকে বন্যপ্রাণী সংরক্ষণে অঙ্গীকারনামা দেওয়ায় তাদের মুক্তি দেওয়া হয়।
আজ শনিবার বেলা ১১টার দিকে কলাপাড়া শহরের ব্রিজসংলগ্ন সিএনজি স্ট্যান্ডে অভিযান চালিয়ে বন বিভাগের সহায়তায় তাদের আটক করা হয়। উদ্ধার করা বানরগুলোর বয়স ১৫ থেকে ২০ বছরের মধ্যে রয়েছে।
আটককৃতদের মধ্যে রয়েছেন, চট্টগ্রামের মিরসরাই উপজেলার মো. মোস্তাক (৫০), মো. লোকমান (৪০), মো. লিটন মীর (৫৫) ও মো. কামরুল (৫০)। তারা দেশের বিভিন্ন স্থানে ঘুরে বন্য বানর দিয়ে খেলা দেখিয়ে আসছিলেন।
আরও পড়ুন: সিলেটে প্রেমের টানে চীনা নাগরিকের বিয়ে, ধর্মান্তরিত হয়ে মুক্তি
এনিমেল লাভারস অব পটুয়াখালীর কলাপাড়া শাখার টিম লিডার বায়জিদ মুন্সী বাসস-কে জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বানরসহ চার বাজিকরকে আটক করা সম্ভব হয়েছে। বন বিভাগের সহায়তায় উদ্ধার করা বানরগুলো সংরক্ষিত বনাঞ্চলে অবমুক্ত করার পরিকল্পনা রয়েছে।
তিনি আরও বলেন, বন্যপ্রাণীর সুরক্ষা নিশ্চিত করতে তারা কাজ করে যাচ্ছেন। বন্যপ্রাণীকে ব্যবহার করে খেলা দেখানোর মতো কর্মকাণ্ড বন্ধে এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে।
উল্লেখ্য, বন্যপ্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইন-২০২৬ অনুযায়ী, লাইসেন্স ছাড়া বন্যপ্রাণী শিকার, লালন-পালন, আবদ্ধ রাখা, ক্রয়-বিক্রয় ও পরিবহন দণ্ডনীয় অপরাধ।
আরও পড়ুন: নারায়ণগঞ্জে মধ্য রাতে গ্যারেজে আনন্দ পরিবহনের বাসে আগুন
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন