ঢাকা মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৪ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬ইং ০৪ই কার্তিক, ১৪৩৩বাং

শিশুদের টিকা কমানোর নির্দেশ দিয়ে নতুন বিতর্কে ট্রাম্প


শিশুদের টিকা কমানোর নির্দেশ দিয়ে নতুন বিতর্কে ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শিশুদের টিকা দেওয়ার ক্ষেত্রে নতুন পরিবর্তনের নির্দেশনা প্রদান করেছেন। সোমবার (১০ আগস্ট) স্বাক্ষর করা নির্বাহী আদেশে শিশুদের জন্য নিয়মিতভাবে সুপারিশ করা টিকার সংখ্যা ১৮ থেকে কমিয়ে ১১টি করার কথা উল্লেখ করা হয়েছে। একই সঙ্গে হাম, মাম্পস ও রুবেলার সম্মিলিত এমএমআর টিকা আলাদা করে দেওয়ার প্রস্তাবও করা হয়েছে।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এই তথ্য বেরিয়ে এসেছে।

ট্রাম্প বলেছেন, কয়েক দশক আগে শিশুদের তুলনামূলকভাবে কম টিকা দেওয়া হত। অটিজমের হার বেড়ে যাওয়ার প্রসঙ্গ টেনে তিনি টিকার সংখ্যা কমানোর পক্ষে যুক্তি তুলে ধরেছেন। তবে বহু গবেষণায়, বিশেষ করে এমএমআর টিকার সঙ্গে অটিজমের কোনো সম্পর্ক প্রমাণিত হয়নি। ২০১৯ সালে ডেনমার্কে ৬ লাখ ৫৭ হাজার ৪৬১ শিশুর ওপর একটি বড় গবেষণায়ও এমএমআর টিকার সঙ্গে অটিজমের সম্পর্কের কোনো প্রমাণ পাওয়া যায়নি।

আরও পড়ুন: জলবায়ু ও উন্নয়ন কাজে তুরস্কের সঙ্গে সহযোগিতা জোরদার চায় বাংলাদেশ

নতুন নির্দেশনায় সব শিশুর জন্য হাম, মাম্পস, রুবেলা, ডিপথেরিয়া, ধনুষ্টংকার, হুপিং কাশি, পোলিও, হিমোফিলাস ইনফ্লুয়েঞ্জা টাইপ বি, নিউমোকক্কাল রোগ, মানব প্যাপিলোমা ভাইরাস এবং জলবসন্তের টিকা রাখার নির্দেশনা দেয়া হয়েছে।

ট্রাম্পের নির্দেশনা অনুসারে, এমএমআর টিকা একসঙ্গে না দিয়ে হাম, মাম্পস ও রুবেলার জন্য আলাদা টিকা পৃথক সময়ে দেওয়ার বিষয়টি গুরুত্ব পেয়েছে। ট্রাম্প দাবি করেছেন, একসঙ্গে এমএমআর টিকা দিলে ঝুঁকি তৈরি হতে পারে। তবে এ দাবির সমর্থনে তিনি কোনো নতুন বৈজ্ঞানিক প্রমাণ উপস্থাপন করেননি।

যুক্তরাষ্ট্রের রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্রের তথ্য অনুযায়ী, এমএমআর টিকায় গুরুতর পার্শ্বপ্রতিক্রিয়ার ঝুঁকি খুবই কম। সংস্থাটি বলছে, এমএমআর টিকা নেওয়া হাম, মাম্পস বা রুবেলায় আক্রান্ত হওয়ার চেয়ে অনেক বেশি নিরাপদ। এমএমআর টিকাকে তিনটি আলাদা টিকায় ভাগ করার কোনও বৈজ্ঞানিক সুবিধার প্রমাণও পাওয়া যায়নি।

ট্রাম্পের এই উদ্যোগের বিরুদ্ধে শিশু চিকিৎসকদের সংগঠনসহ বেশ কয়েকজন চিকিৎসক ও রাজনীতিক সমালোচনা করেছেন। আমেরিকান একাডেমি অব পেডিয়াট্রিকসের সভাপতি অ্যান্ড্রু রাসিন এটিকে বিপজ্জনক হিসেবে মন্তব্য করেছেন। তার মতে, টিকা দেওয়ার দেরি করা বা বাদ দেওয়া ঝুঁকিপূর্ণ হতে পারে, বিশেষ করে যুক্তরাষ্ট্রে হাম ছড়িয়ে পড়ার পরিস্থিতিতে।

আরও পড়ুন: অতিরিক্ত বিদ্যুৎ বিলের প্রতিবাদে গ্রাহক ফখরুল ইসলাম সোহেলের মামলা

রিপাবলিকান সিনেটর ও চিকিৎসক বিল ক্যাসিডি ট্রাম্পের সিদ্ধান্তের বিরোধিতা করেছেন। তিনি বলেছেন, টিকা অত্যন্ত নিরাপদ ও কার্যকর এবং টিকার কারণে অটিজম হয় না।

এদিকে, ট্রাম্প প্রশাসনের স্বাস্থ্য ও মানবসেবা মন্ত্রী রবার্ট এফ কেনেডি জুনিয়র বলেছেন, এই পরিবর্তনের উদ্দেশ্য হচ্ছে টিকা বন্ধ করা নয়; বরং অভিভাবকদের আরও বেশি সিদ্ধান্ত নেওয়ার সুযোগ দেওয়া।

অন্যদিকে, স্কুলে ভর্তি হওয়ার জন্য কোন টিকা বাধ্যতামূলক হবে, সে সিদ্ধান্ত মূলত যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্যগুলো নেয়। তাই প্রেসিডেন্টের এই নির্বাহী নির্দেশনা সরাসরি সব অঙ্গরাজ্যের টিকা-সংক্রান্ত নিয়ম পরিবর্তন করে না।

বিশেষজ্ঞরা আশঙ্কা করছেন, টিকা নেওয়ার হার কমে গেলে হামসহ প্রতিরোধযোগ্য রোগ আবার বাড়তে পারে। যুক্তরাষ্ট্রের বর্তমান টিকাদান নীতিতে শিশুদের বয়স ও রোগের ঝুঁকি অনুযায়ী টিকা দেওয়ার সময় নির্ধারণ করা হয়।

আরও পড়ুন: ফ্লোরিডার মহাসড়কে পাঁচ গাড়ির সংঘর্ষে অন্তঃসত্ত্বা নারী ও তার সন্তান নিহত

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সীমান্তে কৃষককে অপ/হরণ করলো বিএসএফ, জবাবে ২ ভারতীয়কে ধরে আনলো গ্রামবাসী

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

মঙ্গলবার, ১১ই আগস্ট, ২০২৬ ইং

০২:৫৪ পি.এম


সীমান্তে কৃষককে অপ/হরণ করলো বিএসএফ, জবাবে ২ ভারতীয়কে ধরে আনলো গ্রামবাসী

মেহেরপুর সদর উপজেলার ইছাখালী সীমান্ত থেকে আব্দুল হান্নান (৬০) নামের এক কৃষককে ধরে নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। মঙ্গলবার (১১ আগস্ট) সকালের এই ঘটনার প্রতিবাদ হিসেবে ভারতীয় দুই নাগরিককে আটক করে বর্ডার গার্ড ব্যাটালিয়ন বিজিবির কাছে হস্তান্তর করেছে সীমান্তের বাসিন্দারা। 

আটক দুই ভারতীয় নাগরিক হলেন, নদিয়া জেলার তেহট্ট থানার লাল বাজারের মনমোহন দাসের ছেলে শচীন দাস (৬৫) এবং একই গ্রামের কুঞ্জ বিশ্বাসের ছেলে নরতোন বিশ্বাস (৩৫)। 

বিএসএফের হাতে আটক বাংলাদেশি নাগরিক হলেন ইছাখালী মসজিদপাড়ার মৃত নুর বক্সের ছেলে আব্দুল হান্নান (৭০)।

স্থানীয় সুত্রে জানা গেছে, সকাল সাড়ে ৮টার দিকে সীমান্তে নিজের জমিতে কাজ করতে যায় আব্দুল হান্নান। সীমান্ত পিলার ১২৪/৩ এস নিকট থেকে বিএসএফ তাকে আটক করে। এসময় ভারতের পশ্চিমবঙ্গের নদীয়া জেলার তেহট্ট থানার অধীনস্ত ৫৬ বিএসএফ ব্যাটালিয়নের নবচন্দ্রপুর ক্যাম্পের সদস্যরা তাকে আটক করে ক্যাম্পে নিয়ে যায়।

বাংলাদেশীকে ধরে নিয়ে যাওয়ার খবর পেয়ে প্রতিবাদ করতে সীমান্তে যায় এলাকার মানুষ। এসময় সীমান্ত পিলার ১২৩/৫-এস হতে আনুমানিক ১০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ইছাখালী গ্রামের এলাকা থেকে ভারতীয় নাগরিক শচীন দাস ও নরতোন বিশ্বাসকে আটক করে বিজিবির কাছে হস্তান্তর করা হয়।

চুয়াডাঙ্গা ৬ বিজিবি ব্যাটালিয়িন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নাজমুল হাসান আটক ও পাল্টা আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, উদ্বুদ্ধ পরিস্থিতি নিরসনে বিজিবি কোম্পানী কমান্ডার পর্যায় পতাকা বৈঠকের প্রস্তুতি চলছে। পতাকা বৈঠকে বিষয়টির সমাধান হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ড্রোন হামলার পর লিবিয়ার তেল শোধনাগারে ভয়াবহ অগ্নিকাণ্ড

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

মঙ্গলবার, ১১ই আগস্ট, ২০২৬ ইং

০৩:০০ পি.এম


ড্রোন হামলার পর লিবিয়ার তেল শোধনাগারে ভয়াবহ অগ্নিকাণ্ড

লিবিয়ার রাজধানী ত্রিপোলির পশ্চিমে জাওয়িয়ায় একটি বড় তেল শোধনাগারে ড্রোন হামলার পর ভয়াবহ আগুন লেগে গেছে। ১০ আগস্ট সোমবার রাতে, আগুনের কারণে ট্যাংকটি পুরোপুরি ধসে পড়েছে। তবে হামলাটি কারা পরিচালনা করেছে, তা এখনো জানা যায়নি বলেই কর্তৃপক্ষ জানিয়েছে।

লিবিয়ার ন্যাশনাল অয়েল করপোরেশন (এনওসি) জানিয়েছে, হামলার শিকার হওয়া ট্যাংকটিতে প্রায় ৪৫ লাখ লিটার পেট্রোল সংরক্ষিত ছিল।

জাওয়িয়া শহরে অবস্থিত ট্যাংকটি শহরের দ্বিতীয় বৃহত্তম তেল শোধনাগারে অবস্থিত। শোধনাগারটির দৈনিক তেল পরিশোধনের সক্ষমতা ১ লাখ ২০ হাজার ব্যারেল।

এনওসি এক বিবৃতিতে জানায়, ব্রেগা অয়েল কোম্পানির মালিকানাধীন পেট্রোল সংরক্ষণ ট্যাংকটি সরাসরি হামলার লক্ষ্য হয়। হামলার পরে, ট্যাংকটিতে ভয়াবহ আগুন লাগার ফলে এক পর্যায়ে সেটি পুরোপুরি ধসে পড়ে।

ব্রেগা অয়েল কোম্পানি জানিয়েছে, আগুন নিয়ন্ত্রণ করতে দমকলকর্মীরা কাজ করছেন, একই সাথে পাশের ট্যাংকগুলোতে পানি দিয়ে ঠান্ডা করা হচ্ছে, যাতে আগুন অন্য ট্যাংকে ছড়িয়ে পড়তে না পারে।

এনওসি জানায়, গত কয়েকদিন ধরে জাওয়িয়ার তেল স্থাপনাগুলোর ওপর এই ধরনের হামলা চলছে। সপ্তাহান্তে, একটি ন্যাফথা সংরক্ষণ ট্যাংক ও একটি পানি লবণমুক্তকরণ প্ল্যান্টে দুটি ড্রোন হামলা চালানো হয়েছে।

লিবিয়ার জরুরি সেবা সংস্থা ফেসবুকে জানিয়েছে, হামলায় এখনও পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে ধোঁয়ায় শ্বাসকষ্টে আক্রান্ত ব্যক্তিদের চিকিৎসা দিচ্ছেন উদ্ধারকর্মীরা।

এ ঘটনায় জরুরি অবস্থা ঘোষণা করেছে এনওসি। একসঙ্গে তদন্তের আহ্বান জানিয়ে হামলার কারণ এবং এর সঙ্গে জড়িতদের শনাক্ত করতে চাওয়া হয়েছে।

লিবিয়ার পার্লামেন্টের একটি কমিটিও হামলার নিন্দা জানিয়েছে এবং দেশটির গুরুত্বপূর্ণ তেল স্থাপনাগুলোর নিরাপত্তা আরও জোরদারের দাবি করছে।

হাউস অব রিপ্রেজেন্টেটিভসের জ্বালানি ও প্রাকৃতিক সম্পদবিষয়ক কমিটি এক বিবৃতিতে বলছে, জাতীয় অর্থনীতির একটি ভিত্তি এবং তেল-গ্যাস খাতের গুরুত্বপূর্ণ স্থাপনা জাওয়িয়া শোধনাগারে এই ‘অপরাধমূলক হামলার’ তারা তীব্র নিন্দা জানায়।

লিবিয়ায় আফ্রিকার সবচেয়ে বড় তেল মজুত রয়েছে। কিন্তু ২০১১ সালের পর, সাবেক নেতা মুয়াম্মার গাদ্দাফি ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে দেশটি রাজনৈতিক ও সামরিক সংঘাতে বিভক্ত হয়ে পড়েছে।

বর্তমানে, লিবিয়ায় দুটি সরকার ক্ষমতার জন্য প্রতিদ্বন্দ্বিতা করছে। রাজধানী ত্রিপোলিভিত্তিক সরকারের নেতৃত্বে রয়েছেন জাতিসংঘ-স্বীকৃত প্রধানমন্ত্রী আবদুলহামিদ দবেইবাহ। অন্যদিকে, পূর্বাঞ্চলে সামরিক কমান্ডার খলিফা হাফতার দ্বারা সমর্থিত একটি প্রতিদ্বন্দ্বী প্রশাসন রয়েছে।

ত্রিপোলিভিত্তিক সরকার এক বিবৃতিতে জানিয়েছে, নিরাপত্তা পরিস্থিতির সর্বশেষ অগ্রগতি পর্যালোচনা করতে প্রধানমন্ত্রী দবেইবাহ সোমবার স্বরাষ্ট্রমন্ত্রী, রাজধানীর কিছু সশস্ত্র গোষ্ঠীর প্রধানসহ গুরুত্বপূর্ণ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছেন।

তথ্যসূত্র: আল জাজিরা

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কাপ্তাই হ্রদে মাছ শিকার শুরু তিন মাস ১৫ দিন পর

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

মঙ্গলবার, ১১ই আগস্ট, ২০২৬ ইং

০৩:০৩ পি.এম


কাপ্তাই হ্রদে মাছ শিকার শুরু তিন মাস ১৫ দিন পর

তিন মাস ১৫ দিন বন্ধ থাকার পর দেশের সর্ববৃহৎ কৃত্রিম জলরাশি রাঙামাটির কাপ্তাই হ্রদে আবারও মাছ শিকারে নেমেছেন হাজারো জেলে।

মাছের প্রাকৃতিক প্রজনন ও বংশবৃদ্ধির সুযোগ দিতে প্রতিবছর নির্দিষ্ট সময়ে হ্রদে মাছ ধরা বন্ধ রাখা হয়। জাল-নৌকা নিয়ে কাপ্তাই হ্রদে জেলেরা দীর্ঘ অপেক্ষার পর জীবিকার গতি ফিরে পেয়েছেন। এতে দীর্ঘদিন পর কর্মচাঞ্চল্য ফিরে এসেছে হ্রদপাড়ে, যাতে স্বস্তি ফিরেছে জেলে পরিবারগুলোর মধ্যে। তবে কাঙ্ক্ষিত মাছ পাওয়ার ওপর নির্ভর করছে তাদের এই স্বস্তির স্থায়িত্ব কতটা দীর্ঘ হবে।

নিষেধাজ্ঞার দীর্ঘ অপেক্ষার পর কাপ্তাই হ্রদ আবারও ব্যস্ত হয়ে উঠেছে। ভোরের আলো উঠতেই নৌকা নিয়ে হ্রদের বিভিন্ন এলাকায় ছুটছেন জেলেরা। কারও হাতে জাল, কেউ নৌকায় মাছ ধরার সরঞ্জাম নিয়ে আবারও জীবিকার সন্ধানে হ্রদের বুকে ছুটছেন। তবে মাছের উৎপাদন ও প্রজনন ধরে রাখতে নিয়ম মেনে মাছ আহরণের ওপর গুরুত্ব দিচ্ছেন সংশ্লিষ্টরা।

রাঙামাটি জেলা প্রশাসনের এক আদেশে গত ২৪ এপ্রিল দিবাগত মধ্যরাত থেকে মাছ শিকার নিষিদ্ধ করে রাঙামাটি জেলা প্রশাসন। জেলা প্রশাসনের সিদ্ধান্ত অনুযায়ী, সোমবার মধ্যরাত থেকে আবারও মাছ শিকার উন্মুক্ত করা হয়। দীর্ঘ সময় মাছ শিকার বন্ধ থাকার কারণে জেলেরা আয়-রোজগার নিয়ে অনেকটাই অনিশ্চয়তার মধ্যে ছিলেন। এখন মাছ ধরার সুযোগ পাওয়ায় তাদের চোখে-মুখে স্বস্তির ছাপ।

ব্যবসায়ী আবদুল হালিম ভোলা ও আবদুস শুক্কুর জানিয়েছেন, প্রায় সাড়ে তিন মাস পর মাছ শিকারের নিষেধাজ্ঞা উঠে যাওয়াতে আমরা খুশি। তবে সাম্প্রতিক ভারী বৃষ্টিপাত এবং পাহাড়ি ঢলের কারণে মাছের সুষ্ঠু প্রজননে কিছুটা ব্যাঘাত ঘটেছে। আজকে যে মাছ ধরা পড়েছে তা আকারে কিছুটা ছোট।

আর ১৫ দিন পর হলে মাছের সাইজ আরও বড় হতে পারত। রাঙামাটি বিএফডিসি ব্যবস্থাপক কমান্ডার মো. ফয়েজ আল করিম জানিয়েছেন, কাপ্তাই হ্রদে মাছ আহরণ শুরু হওয়ায় রাঙামাটির বিএফডিসির অবতরণ ঘাটে প্রথম দিনে প্রচুর পরিমাণ মাছ এসেছে। তবে প্রতিকূল আবহাওয়ার কারণে মাছের আকার কিছুটা ছোট। তবুও রাঙামাটি কাপ্তাই হ্রদে মাছের সুষ্ঠু প্রাকৃতিক প্রজনন এবং বংশ বিস্তারের কারণে আগামী দিনে মাছের উৎপাদন সব রেকর্ড ছাড়িয়ে যাবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেছেন।

হ্রদের বিশাল জলরাশি রাঙামাটির অর্থনীতি এবং বিপুল সংখ্যক মানুষের জীবিকার সঙ্গে সরাসরি যুক্ত। আর দীর্ঘ নিষেধাজ্ঞার পর কাপ্তাই হ্রদে মাছ শিকার শুরু হওয়ায় একদিকে যেমন জেলেদের জীবিকায় স্বস্তি ফিরে এসেছে, অন্যদিকে মাছের উৎপাদন ও প্রজনন ধরে রাখতে এবার প্রয়োজন নিয়ম মেনে মাছ আহরণ এবং কার্যকর নজরদারি। তাহলেই কাপ্তাই হ্রদ হতে পারে জেলেদের টেকসই জীবিকার অন্যতম প্রধান উৎস।

স্থানীয়রা মনে করেন, কাপ্তাই হ্রদ রাঙামাটির অর্থনীতির অন্যতম গুরুত্বপূর্ণ উৎস নয়, এটি পাহাড়ের হাজারো মানুষের জীবন-জীবিকার সঙ্গেও জড়িত। সুতরাং হ্রদকে বাঁচিয়ে রেখে মাছের উৎপাদন বাড়ানো এবং জেলেদের স্থায়ী জীবিকার সুযোগ তৈরি করাই এখন বড় চ্যালেঞ্জ। এ কারণে তাদের প্রত্যাশা হচ্ছে সরকারী নজরদারি, জেলেদের সচেতনতা এবং সঠিক ব্যবস্থাপনার সমন্বয়ে কাপ্তাই হ্রদ হয়ে উঠবে আরো সমৃদ্ধ মৎস্যভাণ্ডার। আর এর সুফল পৌঁছাবে হ্রদপাড়ের হাজারো জেলে পরিবারের ঘরে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বরিশালে খাল খনন শেষে অব্যয়িত ৬০ লাখ ৮২ হাজার ৪০৩ টাকা সরকারি কোষাগারে ফেরত দিয়েছেন ইউএনও

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

মঙ্গলবার, ১১ই আগস্ট, ২০২৬ ইং

০৩:০৭ পি.এম


বরিশালে  খাল খনন শেষে অব্যয়িত ৬০ লাখ ৮২ হাজার ৪০৩ টাকা সরকারি কোষাগারে ফেরত দিয়েছেন ইউএনও

জেলার উজিরপুর উপজেলায় খাল খনন শেষে অব্যয়িত ৬০ লাখ ৮২ হাজার ৪০৩ টাকা সরকারি কোষাগারে ফেরত দিয়ে ব্যাপক প্রশংসিত হচ্ছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আলী সুজা। উপজেলা নির্বাহী কর্মকর্তার এমন দৃষ্টান্তমূলক কাজের প্রশংসা করেছেন স্থানীয় সাধারণ মানুষসহ রাজনৈতিক নেতাকর্মীরাও।

জানা গেছে, বরিশালের উজিরপুর উপজেলার দাসেরহাট বাজার থেকে গুঠিয়া বায়তুল আমান জামে মসজিদ কমপ্লেক্স হয়ে পঞ্চগ্রাম বাজার ভায়া গুঠিয়া বাজার অভিমুখে খাল পুনঃখনন প্রকল্পে মোট ২ কোটি ৫৭ লাখ ৫২ হাজার ৭৭৫ টাকা বরাদ্দ দেওয়া হয়েছিল। ২০২৪ এপ্রিল মাসে প্রকল্পের কাজ শুরু হয়ে শেষ হয় চলতি বছরের ৩০ জুন। প্রকল্পের কাজ শেষে অব্যয়িত ৬০ লাখ ৮২ হাজার ৪০৩ টাকা সরকারি কোষাগারে ফেরত দেয়া হয়।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, দীর্ঘদিন থেকে খালটির নাব্যতা কমে যাওয়ায় পানি প্রবাহ ব্যাহত হচ্ছিল। এতে বর্ষা মৌসুমে জলাবদ্ধতা এবং শুষ্ক মৌসুমে কৃষিকাজে নানা সমস্যা দেখা দিত। এসব সমস্যা নিরসনে খালটি পুনঃখনন করা হয়েছে। খাল পুনঃখননের ফলে পানি প্রবাহ স্বাভাবিক হওয়ার পাশাপাশি কৃষি, সেচ ব্যবস্থা ও পরিবেশের উন্নয়নে ইতিবাচক প্রভাব পড়বে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।

গুঠিয়া ইউনিয়নের বাসিন্দা কামরুল বলেন, খালটি পুনঃখননের ফলে পানি চলাচল স্বাভাবিক হয়েছে। কৃষকরা সহজে সেচের সুবিধা পাবেন এবং আগের তুলনায় আরও ভালোভাবে ফসল উৎপাদন করতে পারবেন।

রবিউল নামে একজন বলেন, দীর্ঘদিন ধরে আমাদের এলাকার এই খালটির খুব খারাপ অবস্থা ছিল। নতুন করে খালটি খনন হওয়ায় এলাকাবাসী বেশ উপকৃত হবে। এ খাল খননের পর যে টাকা ফেরত এসেছে তা রাষ্ট্রীয় কোষাগারে জমা দেয়া হয়েছে বিষয়টি আমাদের কাছে খুবই ভালো মনে হয়েছে। আমরা চাই প্রতিটি কাজের শেষে এমন দৃষ্টান্ত স্থাপন করতে।

বরিশাল জেলা কৃষকদলের সভাপতি শফিউল আলম শফ্রু বলেন, সরকারি টাকা অপচয় হয়নি এটি একটি ভালো বিষয়। তবে খাল খনন থেকে বেঁচে যাওয়া অর্থ সামাজিক কাজে ব্যবহার করলে আরো ভালো হতো। অবশ্যই তিনি যে কাজটি করেছেন সেটি একটি ভাল উদ্যোগ।

উজিরপুর উপজেলা বিএনপির নেতাকর্মীরা বলেন, সরকারি অর্থ জনগণের সম্পদ। কাজের মান বজায় রেখে অব্যয়িত অর্থ ফেরত দেয়ার এই দৃষ্টান্ত নিঃসন্দেহে প্রশংসনীয়, যা অতীতে কখনও এ উপজেলায় এমন কোন ঘটনা ঘটেনি।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. মোশাররফ হোসাইন বাসস’কে বলেন, সরকারি নির্দেশনা ও প্রকল্পের নকশা অনুযায়ী কাজ সম্পন্ন করা হয়েছে। খালটির নাব্যতা ফিরিয়ে আনতে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করা হয়েছে। এর সুফল স্থানীয় কৃষক ও সাধারণ মানুষ দীর্ঘদিন ভোগ করবেন বলে আমরা আশাবাদী।

এ বিষয়ে উজিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আলী সুজা বলেন, দীর্ঘদিনের অবহেলায় ঐতিহ্যবাহী খালটিতে স্থানীয় মানুষের জলাবদ্ধতা নিরসন, পানিপ্রবাহ স্বাভাবিক রাখা এবং পরিবেশগত ভারসাম্য ফিরিয়ে আনতে সরকারের উদ্যোগে খালটি পুনঃখনন করা হয়েছে।

তিনি আরও বলেন, খাল খনন প্রকল্পের জন্য বরাদ্দ করা অর্থ জনগণের করের টাকা। সরকারি কর্মকর্তা হিসেবে জনগণের এ অর্থের যথাযথ ব্যবহার ও সংরক্ষণ করা আমাদের নৈতিক দায়িত্ব। প্রকল্পের কাজ সুষ্ঠুভাবে সম্পন্ন করার পর যে অর্থ উদ্বৃত্ত ছিল, তা সরকারি কোষাগারে ফেরত দেওয়া হয়েছে। সরকার এ অর্থ দেশের অন্যান্য উন্নয়নমূলক কাজে ব্যবহার করতে পারবে।

তিনি বলেন, সরকারি অর্থের অপচয় রোধ, স্বচ্ছতা নিশ্চিত এবং আর্থিক শৃঙ্খলা বজায় রাখতে সাশ্রয় হওয়া প্রতিটি টাকা রাষ্ট্রীয় কোষাগারে ফেরত দেওয়া উচিত। উপজেলা প্রশাসন সবসময় সরকারি অর্থের জবাবদিহিমূলক ব্যবহারে অঙ্গীকারবদ্ধ। যে কারণে সঠিক নিয়মে কাজ শেষে অবশিষ্ট টাকা রাষ্ট্রীয় কোষাগেরে জমা দেয়া হয়েছে।

তিনি আরো বলেন, খালটি অতিরিক্ত আরো তিন কিলোমিটার বেশি খনন করা হয়েছে। সরকারি এক বরাদ্দের অর্থ অন্য কোন উন্নয়ন কাজে ব্যয় করার নিয়ম নেই। সরকার উন্নয়নের জন্য যে বরাদ্দ দবেন সেটি সেই কাজেই ব্যয় করা হবে।

উল্লেখ্য, খালটি পুনঃখননের মাধ্যমে পানি প্রবাহ সচল রাখা, জলাবদ্ধতা কমানো, কৃষি উৎপাদন বৃদ্ধি এবং স্থানীয় পরিবেশের ভারসাম্য রক্ষার লক্ষ্য নিয়ে প্রকল্পটি বাস্তবায়ন করা হয়েছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫২
মাগরিব ০৫:২৯
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:২৯
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%