ঢাকা মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৪ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬ইং ০৪ই কার্তিক, ১৪৩৩বাং

টানা বিশ্বকাপ জয়ের স্বপ্নে আর্জেন্টিনার সামনে যে ‘অভিশাপ’


টানা বিশ্বকাপ জয়ের স্বপ্নে আর্জেন্টিনার সামনে যে ‘অভিশাপ’

ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনা টানা দ্বিতীয়বারের মতো বিশ্বকাপের ফাইনালে উঠে এসেছে এবং আবারও ফিফা র‌্যাঙ্কিংয়ের শীর্ষস্থান দখল করেছে। তবে এই অর্জনের সাথেই সামনে এসেছে একটি পুরোনো পরিসংখ্যান, যেটিকে অনেকেই ‘র‌্যাঙ্কিং অভিশাপ’ বলে উল্লেখ করেছেন।

ইংল্যান্ডকে হারিয়ে ফাইনালে জায়গা নিশ্চিত করার পাশাপাশি আর্জেন্টিনা ২৬.৯০ রেটিং পয়েন্ট যোগ করে তাদের মোট পয়েন্ট দাঁড়িয়েছে ১৯৭০.৩৭। ফলে তারা স্পেনকে পেছনে ফেলে আবারও র‌্যাঙ্কিংয়ের এক নম্বরে উঠে এসেছে। বর্তমানে স্পেনের পয়েন্ট রয়েছে ১৯৬৫.৬১।

অন্যদিকে, সেমিফাইনালে স্পেনের কাছে ২-০ গোলে হেরে শীর্ষস্থান হারিয়েছে ফ্রান্স। বিশ্বকাপ শুরুর আগে আর্জেন্টিনা ছিল এক নম্বরে, পরে ফ্রান্স সেই স্থান দখল করেছিল কিন্তু শেষ পর্যন্ত লিওনেল মেসির দলের কাছে আবারও শীর্ষে ফিরেছে।

আরও পড়ুন: জলবায়ু ও উন্নয়ন কাজে তুরস্কের সঙ্গে সহযোগিতা জোরদার চায় বাংলাদেশ

১৯৯২ সালে ফিফা বিশ্ব র‌্যাঙ্কিং চালুর পর থেকে একটি কৌতূহলোদ্দীপক পরিসংখ্যান দেখা যায় যে বিশ্বকাপ শুরুর সময় বা টুর্নামেন্ট চলাকালে র‌্যাঙ্কিংয়ের এক নম্বরে থাকা কোনো দলই শেষ পর্যন্ত বিশ্বকাপ জিততে পারেনি।

উল্লেখযোগ্য কিছু উদাহরণ হলো: ১৯৯৪ সালে শীর্ষে থাকা জার্মানি বিদায় নেয় কোয়ার্টার ফাইনাল থেকে। ১৯৯৮ সালে এক নম্বর ব্রাজিল ফাইনালে ফ্রান্সের কাছে হারে। ২০০২ সালে শীর্ষে থাকা ফ্রান্স গ্রুপ পর্ব থেকেই বিদায় নেয়। ২০০৬ সালে ব্রাজিল কোয়ার্টার ফাইনালে বিদায় নেয়। ২০১০ সালে এক নম্বর ব্রাজিল শিরোপা জিততে ব্যর্থ হয়। ২০১৪ সালে শীর্ষে থাকা স্পেন গ্রুপ পর্বেই বিদায় নেয়। ২০১৮ সালে র‌্যাঙ্কিংয়ের এক নম্বর জার্মানি গ্রুপ পর্ব থেকে ছিটকে পড়ে। ২০২২ সালে শীর্ষে থাকা ব্রাজিল কোয়ার্টার ফাইনালে ক্রোয়েশিয়ার কাছে হেরে বিদায় নেয়, আর শিরোপা জেতে আর্জেন্টিনা।

পরিসংখ্যান অনুযায়ী, র‌্যাঙ্কিংয়ের শীর্ষে থাকা দলের বিশ্বকাপ জয়ের নজির নেই। তবে এটি কেবল একটি ঐতিহাসিক ধারা বা কাকতালীয় পরিসংখ্যান, এবং এর সাথে ম্যাচের ফলাফলের কোনো বৈজ্ঞানিক বা আনুষ্ঠানিক সম্পর্ক নেই। এখন প্রশ্ন একটাই: ফিফা র‌্যাঙ্কিংয়ের এই দীর্ঘদিনের ‘অভিশাপ’ ভেঙে কি আর্জেন্টিনা টানা দ্বিতীয়বারের মতো বিশ্বকাপ জয়ের ইতিহাস গড়তে পারবে, নাকি আবারও অটুট থাকবে সেই পরিসংখ্যান? এর উত্তর মিলবে ফাইনালের মঞ্চেই।

আরও পড়ুন: অতিরিক্ত বিদ্যুৎ বিলের প্রতিবাদে গ্রাহক ফখরুল ইসলাম সোহেলের মামলা

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মুকুলের পেটের এক্স-রেতে ধরা পড়ল ৫০০ পিস ইয়াবা

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

শনিবার, ১৮ই জুলাই, ২০২৬ ইং

০৫:০০ পি.এম


মুকুলের পেটের এক্স-রেতে ধরা পড়ল ৫০০ পিস ইয়াবা

জয়পুরহাটে পেটের মধ্যে বিশেষ কায়দায় লুকিয়ে ইয়াবা পাচারের সময় মো. মুকুল (৩৬) নামের এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। এই সময় তার পেটের ভিতর থেকে উদ্ধার হয়েছে ৫০০ পিস ইয়াবা।

শনিবার (১৮ জুলাই) ডিবি পুলিশ একটি প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়েছে, শুক্রবার (১৭ জুলাই) গোপন সংবাদের ভিত্তিতে জয়পুরহাট জেলা গোয়েন্দা শাখার একটি চৌকস টিম ক্ষেতলাল থানার দেওগ্রাম বেতার ঘরের তিন রাস্তার মোড়ে অভিযান চালায়। এ সময় মাদককারবারি মুকুলকে আটক করা হয়। তার দেহ তল্লাশি করার পর ইয়াবা না পাওয়ায়, পরবর্তীতে চিকিৎসকের পরামর্শ মোতাবেক তার পেটের এক্স-রে করা হয় এবং বিশেষ প্রক্রিয়ায় তার পেটের ভিতর থেকে পলিথিনে মোড়ানো ৫টি প্যাকেটে থাকা মোট ৫০০ পিস ইয়াবা বের করা হয়।

গ্রেপ্তার হওয়া মুকুল জয়পুরহাট সদর উপজেলার দক্ষিণ জামালপুর (দুধিয়াপাড়া) গ্রামের বাসিন্দা।

জয়পুরহাট জেলা গোয়েন্দা শাখার পরিদর্শক মো. আসাদুজ্জামান জানিয়েছেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, আসামি কক্সবাজার থেকে ইয়াবাগুলো গিলে খেয়ে জয়পুরহাটে নিয়ে আসছিলেন। গ্রেপ্তার হওয়া আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে এবং তাকে আদালতে পাঠানো হয়েছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ঢাকা শহরে পুলিশের অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৬৩

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শনিবার, ১৮ই জুলাই, ২০২৬ ইং

০৫:০৩ পি.এম


ঢাকা শহরে পুলিশের অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৬৩

রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অভিযানের মাধ্যমে গত ২৪ ঘণ্টায় ৪৬৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় ৩৮টি মামলা দায়ের করা হয়েছে।

শনিবার (১৮ জুলাই) এ বিষয়ে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানায় ডিএমপি।

গ্রেপ্তারকৃতদের মধ্যে রমনা বিভাগ থেকে ৪৭, লালবাগ বিভাগ থেকে ৩২, ওয়ারী বিভাগ থেকে ৪৫, মতিঝিল বিভাগ থেকে ৫০, তেজগাঁও বিভাগ থেকে ৫০, মিরপুর বিভাগ থেকে ১১৪, গুলশান বিভাগ থেকে ৪৭, উত্তরা বিভাগ থেকে ৬৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে, সিটিটিসি একজন এবং গোয়েন্দা বিভাগ থেকে ১৩ জন গ্রেপ্তার হয়েছে।

এ সময় তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে ১৫ হাজার ৩৬৪ পিস ইয়াবা, ৪৫ কেজি ৫৮০ গ্রাম গাঁজা, একটি সিএনজি, একটি মোটরসাইকেল, ১০টি মোবাইল, চারটি অটোরিকশার ব্যাটারি, একটি চাকু, একটি চাপাতি এবং একজন ভিকটিম। রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে মাদকদ্রব্য উদ্ধারসহ গ্রেপ্তার করা হয়।

এ বিষয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) মিডিয়া ও পাবলিক রিলেশনস বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী বলেন, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ প্রতিষ্ঠার লক্ষ্যে স্থান পরিদর্শনে পর্যটন মন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শনিবার, ১৮ই জুলাই, ২০২৬ ইং

০৫:০৭ পি.এম


টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ প্রতিষ্ঠার লক্ষ্যে স্থান পরিদর্শনে পর্যটন মন্ত্রী

টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ স্থাপনের উদ্দেশ্যে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খান রিতা মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলায় সম্ভাব্য স্থান পরিদর্শন করেছেন।

শনিবার (১৮ জুলাই) দুপুর ১টা থেকে বিকেল ৩টা পর্যন্ত তিনি উপজেলার তিল্লি, ফুকুরহাটি ও হরগজ এলাকার সম্ভাব্য স্থানগুলো ঘুরে দেখেন। এ সময় স্থানগুলোর অবকাঠামোগত সুবিধা, যোগাযোগ ব্যবস্থা এবং সার্বিক পরিবেশ পর্যালোচনা করেন।

মন্ত্রী এই পরিদর্শনের সময় সংশ্লিষ্টদের সঙ্গে মতবিনিময়ও করেন।

এ সময় সাটুরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাজী মোহাম্মদ অনিক ইসলাম, সাটুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশারফ হোসেনসহ জেলা ও উপজেলা বিএনপির নেতারা উপস্থিত ছিলেন।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ঘুষের বিরোধে সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠ পরিণত হয়েছে ‘মশার খামারে’

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

শনিবার, ১৮ই জুলাই, ২০২৬ ইং

০৫:০৯ পি.এম


ঘুষের বিরোধে সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠ পরিণত হয়েছে ‘মশার খামারে’

নড়াইল সরকারি উচ্চ বিদ্যালয়ের ৬ তলা বিশিষ্ট নতুন অ্যাকাডেমিক ভবনের নির্মাণকাজ সম্পূর্ণ থমকে গেছে। নির্মাণ কাজের গুণগত মান বনাম পার্সেন্টেজ কিংবা ঘুষের দ্বন্দ্বের কারণে ঠিকাদারের অভিযোগ, ৫ থেকে ৭ শতাংশ কমিশন (পিসি) না দেওয়ায় প্রকৌশলী অন্যায়ভাবে কাজে বাধা দিচ্ছেন। অন্যদিকে, প্রকৌশলীর দাবি, নির্মাণ সামগ্রী অত্যন্ত নিম্নমানের হওয়ায় কাজ বন্ধ রাখা হয়েছে।

কর্তৃপক্ষ ও ঠিকাদারের এই বিপরীতমুখী অবস্থানের ফলে ৬ কোটি ৮৮ লাখ টাকার এই বড় প্রকল্পটি মাঝপথে ঝুলে রয়েছে, যার খেসারত দিতে হচ্ছে বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের।

ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স ইডেন এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী রেজাউল আলম সরাসরি শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ এনেছেন। তিনি বলেন, আমরা সম্পূর্ণ উৎকৃষ্ট মানের বালু ও পাথর সরবরাহ করা সত্ত্বেও আমাদের বেজমেন্ট ঢালাইয়ের অনুমতি দেওয়া হচ্ছে না। কাজের মোট বাজেটের ৫ থেকে ৭ পার্সেন্ট কমিশন না দেওয়ায় একটি অদৃশ্য কারণে এই বাধা সৃষ্টি করা হচ্ছে এবং উদ্দেশ্যপ্রণোদিতভাবে কাজে দীর্ঘসূত্রিতা তৈরি করা হচ্ছে। এই কাজে কমিশন দিলে আমাদের ব্যাপক লোকসান হবে।

বালু ও পাথরের মান খারাপ হলে পরিবর্তন করে দেওয়ার কথাও বলেন তিনি।

ঠিকাদারের আনা ঘুষের অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করে শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের কর্মকর্তার দাবি, কাজের মান খারাপ হওয়াতেই এই কঠোর পদক্ষেপ নেওয়া হয়েছে। নড়াইল শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী অরুনাভ রায় বলেন, কাজের মান নিয়ে আমরা কোনো আপোশ করব না। ঠিকাদারের সরবরাহ করা সামগ্রী মানসম্মত নয়। সঠিক মানের সামগ্রী সরবরাহ না করলে দ্রুতই তার কার্যাদেশ বাতিল করা হবে এবং নতুন ঠিকাদার নিয়োগ করে প্রকল্প বাস্তবায়ন করা হবে।

এদিকে দুই পক্ষের এই রেষারেষিতে বিদ্যালয় প্রাঙ্গণ জুড়ে সৃষ্টি হয়েছে চরম অচলাবস্থা। সরেজমিনে দেখা গেছে, মাঠের সিংহভাগ জুড়ে দিনের পর দিন পড়ে আছে বালু ও পাথরের বিশাল স্তূপ। এর ফলে দীর্ঘদিন ধরে বিদ্যালয়ের প্রারম্ভিক সমাবেশ (অ্যাসেম্বলি) বন্ধ রয়েছে। শিক্ষার্থীদের খেলাধুলা ও অবাধ বিচরণ বিঘ্নিত হচ্ছে। সামান্য বাতাসে পুরো মাঠ ধূলিময় হয়ে ওঠায় প্রতিনিয়ত শিক্ষার্থীরা ধুলোবালিতে নাকাল হচ্ছে।

এছাড়াও, নতুন ভবনের বেজমেন্ট তৈরির জন্য খনন করা গভীর গর্তে বৃষ্টির পানি জমে তৈরি হয়েছে কৃত্রিম ডোবা। সেখানে খেলাধুলার ছলে শিশুদের পড়ে যাওয়ার বড় ধরনের ঝুঁকি বিদ্যমান, তেমনি জমে থাকা নোংরা পানি হয়ে উঠেছে মশার নিরাপদ প্রজননক্ষেত্র।

বিদ্যালয়ের এই পরিবেশ নিয়ে ক্ষোভ প্রকাশ করে নড়াইল সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মহিউদ্দিন বলেন, কর্তৃপক্ষ ও ঠিকাদারের এই অচলাবস্থার কারণে বিদ্যালয়ের শিক্ষাকার্যক্রম বেকায়দায় পড়েছে। মাঠের এই জটের কারণে শিক্ষার্থীরা খেলাধুলা করতে পারছে না। আমাদের প্রত্যাশা, দ্রুততম সময়ের মধ্যে এই সংকটের সমাধান হবে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫২
মাগরিব ০৫:২৯
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:২৯
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%