ঢাকা মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৪ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬ইং ০৪ই কার্তিক, ১৪৩৩বাং

ভ্রমণের সময় ‘কাফনের কাপড়’ সঙ্গে নিয়ে যান গায়ক লাকি আলী


ভ্রমণের সময় ‘কাফনের কাপড়’ সঙ্গে নিয়ে যান গায়ক লাকি আলী

ভারতের জনপ্রিয় সংগীতশিল্পী লাকি আলীর সাম্প্রতিক কিছু কথা তার ভক্তদের আবেগাপ্লুত করেছে। একটি লাইভ কনসার্টে যখন তিনি মৃত্যু নিয়ে কথা বলছিলেন, লাকি আলী জানান, তিনি 'মৃত্যুর জন্য প্রস্তুত'।

দর্শকদের কাছ থেকে পাওয়া ভালোবাসার কথা বলতে গিয়ে শিল্পী নিজেও আবেগপ্রবণ হয়ে পড়েন। সেই সময় তার কিছু কথা এবং এর পরে গাওয়া গান উপস্থিত দর্শকদের অধিকাংশকেই আবেগাপ্লুত করেছে।

তিনি বলেন, 'ভ্রমণের সময় আমি কাফনের কাপড় সঙ্গে রাখি'।

আরও পড়ুন: বিয়ের জন্য এক বছর বিজয়ের পেছনে লেগেছিলেন রাশমিকা

সাম্প্রতিক একটি কনসার্টে ৬৭ বছর বয়সী এই শিল্পী আবেগপ্রবণ হয়ে জানান, 'আমি জানি, আমিও তোমাদের সবাইকে ভালোবাসি। একদিন আমাদের সকলকেই চলে যেতে হবে। আমি তোমাদের এর জন্য প্রস্তুত হতে বলছি না, তবে আমি আসলে প্রস্তুত।'

এছাড়া, তিনি আরও বলেন, 'আমি যখনই ভ্রমণ করি, সঙ্গে আমার ইহরাম রাখি। এটিই আমার কাফনের কাপড়। যেখানেই আমার মৃত্যু হবে, সেখান থেকেই আমাকে বিদায় দিও।'

তার কথায় ভক্তরা আবেগাপ্লুত হয়ে যান। ইনস্টাগ্রামে লাকি আলী ভিডিওটি প্রকাশ করার পর অনেক ভক্ত এর উপর প্রতিক্রিয়া জানান।

কিংবদন্তি অভিনেতা মেহমুদের ছেলে লাকি আলী মূলত স্বাধীন সংগীতের ওপরই অধিক গুরুত্ব দিয়েছেন। পাশাপাশি তিনি প্লেব্যাক গানও করেছেন।

আরও পড়ুন: যুক্তরাষ্ট্রে গান গাইতে গিয়ে চরম হেনস্তার শিকার ইমন

৯০-এর দশকে স্বাধীন সংগীতের মাধ্যমে জনপ্রিয়তা পাওয়ার পর লাকি আলী 'তামাশা', 'আনজানা আনজানি', 'বচনা অ্যায় হাসিনো', 'ইউভা', 'কহো না পেয়ার হ্যায়'সহ বেশ কিছু জনপ্রিয় বলিউড সিনেমায় প্লেব্যাক গান করেছেন।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ইরানের ঘোষণা: মার্কিন সেনা হত্যা বা ধরিয়ে দিলে ৩০ হাজার ডলার পুরস্কার

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

সোমবার, ১৭ই আগস্ট, ২০২৬ ইং

০৭:০৫ পি.এম


ইরানের ঘোষণা: মার্কিন সেনা হত্যা বা ধরিয়ে দিলে ৩০ হাজার ডলার পুরস্কার

মার্কিন সেনাকে হত্যা অথবা জীবিত ধরে ইরানি কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হলে ৫ বিলিয়ন তুমান, যা প্রায় ৩০ হাজার ডলার, পুরস্কার দেওয়ার ঘোষণা করেছে ইরানের সেনাবাহিনী। এ তথ্য সিএনএন জানিয়েছে, যা দেশের আধা-সরকারি সংবাদমাধ্যম মেহর নিউজ এজেন্সির বরাতে প্রকাশিত হয়েছে।

মেহর নিউজের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, ইরানের সেনাপ্রধান মেজর জেনারেল আমির হাতামির নির্দেশনায় এই পুরস্কার ঘোষণা করা হয়েছে। প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, যদি কোনো সাহসী ইরানি নারী মার্কিন সেনাকে হত্যা করে বা আটক করে ইরানি কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করেন, তবে তাকে দ্বিগুণ অর্থাৎ প্রায় ৬০ হাজার ডলার পুরস্কার দেওয়া হবে।

এছাড়া, এই কাজে ব্যবহৃত সম্ভাব্য কোনো অস্ত্র থাকলে সেটিও বাজারমূল্যের দ্বিগুণ দামে কিনে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ইরানের সেনাবাহিনী। পরবর্তীতে ওই অস্ত্রটি স্থায়ীভাবে একটি জাদুঘরে প্রদর্শন করা হবে বলে জানানো হয়েছে।

প্রতিবেদনে আরও সুস্পষ্টভাবে বলা হয়েছে, এই উদ্যোগের অর্থায়নে সাধারণ ইরানিরা অংশ নিচ্ছেন। দেশটির নাগরিকেরা ক্রাউডফান্ডিংয়ের মাধ্যমে অর্থ দিচ্ছেন, যা সামরিক বাহিনীর প্রতিরক্ষা কার্যক্রম জোরদার করার জন্য ব্যবহার করা হচ্ছে।

এর আগে, চলতি বছরের এপ্রিলে, ইরান আরও বড় অঙ্কের পুরস্কার ঘোষণা করেছিল। দেশটির ভূখণ্ডে একটি মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত হওয়ার পর, ওই বিমানের মার্কিন সেনাসদস্যকে খুঁজে বের করার জন্য ১০ বিলিয়ন তুমান পুরস্কার দেওয়ার ঘোষণা করা হয়।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নেদারল্যান্ডসের সঙ্গে তৈরি পোশাক ও টেক্সটাইল খাতে সক্ষমতা বাড়াতে এমওইউ স্বাক্ষর

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

সোমবার, ১৭ই আগস্ট, ২০২৬ ইং

০৭:০৭ পি.এম


নেদারল্যান্ডসের সঙ্গে তৈরি পোশাক ও টেক্সটাইল খাতে সক্ষমতা বাড়াতে এমওইউ স্বাক্ষর

ঢাকা, ১৭ আগস্ট, ২০২৬ : বাংলাদেশের তৈরি পোশাক ও টেক্সটাইল খাতকে আরও টেকসই, পরিবেশবান্ধব এবং বৈশ্বিক বাজারের উপযোগী করে গড়ে তোলার লক্ষ্যে নেদারল্যান্ডসের সঙ্গে সার্কুলার অর্থনীতি বিষয়ক একটি গুরুত্বপূর্ণ সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে বাংলাদেশ।

এই সমর্থন কার্যক্রমের ফলে টেক্সটাইল মূল্য শৃঙ্খলে সম্পদের দক্ষ ব্যবহার, বর্জ্য কমানো, পুনর্ব্যবহারযোগ্য উৎপাদন ব্যবস্থা এবং সবুজ শিল্পায়ন বিষয়ে দুই দেশের সহযোগিতা আরও সম্প্রসারিত হবে।

সোমবার, বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত ‘এমওইউ সাইনিং অন কোপারেশন ইন দি ফিল্ড অব সার্কুলার ইকনমিক’ শীর্ষক অনুষ্ঠানে এই সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে।

অনুষ্ঠানে বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, বৈশ্বিক টেক্সটাইল শিল্পে টেকসই উৎপাদন ব্যবস্থা ও সার্কুলার পদ্ধতি গ্রহণ এখন সময়ের অপরিহার্য দাবি।

বাংলাদেশের তৈরি পোশাক ও টেক্সটাইল খাতের সরবরাহ ব্যবস্থা যেহেতু বৈশ্বিক পরিসরে বিস্তৃত, তাই এই খাতে আন্তর্জাতিক সহযোগিতা আরও জোরদার করা প্রয়োজন।

তিনি জানান, বাংলাদেশ ও নেদারল্যান্ডস দীর্ঘদিন ধরে পারস্পরিক আস্থা, অভিন্ন মূল্যবোধ এবং শক্তিশালী অর্থনৈতিক সহযোগিতার ভিত্তিতে অংশীদার হিসেবে কাজ করছে।

পানি ব্যবস্থাপনা, কৃষি, লজিস্টিকস এবং টেকসই শিল্প উন্নয়ন বিষয়ে নেদারল্যান্ডস বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ উন্নয়ন ও বাণিজ্য সহযোগী।

বাণিজ্যমন্ত্রী বলেন, ‘এই সমঝোতা স্মারক আমাদের অংশীদারিত্বকে আরও সবুজ, স্থিতিশীল ও ভবিষ্যতমুখী অর্থনীতির পথে এগিয়ে নেওয়ার জন্য একটি গুরুত্বপূর্ণ মাইলফলক।

সার্কুলার অর্থনীতি কেবল পরিবেশ সংরক্ষণের বিষয় নয়; এটি বাংলাদেশের রপ্তানি খাতের দীর্ঘমেয়াদি প্রতিযোগিতা সক্ষমতা বৃদ্ধি, সম্পদের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করা, টেকসই বিনিয়োগ আকর্ষণ, সবুজ কর্মসংস্থান সৃষ্টি এবং আন্তর্জাতিক বাজারের নতুন চাহিদা মোকাবিলার সঙ্গে সরাসরি সম্পর্কিত।’

তিনি আরও বলেন, বাংলাদেশ স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণের পথে রয়েছে।

এ প্রেক্ষাপটে শিল্পখাতের টেকসই সক্ষমতা বৃদ্ধি, পরিবেশবান্ধব উৎপাদন ব্যবস্থা এবং আন্তর্জাতিক মানদণ্ড অনুসরণ ভবিষ্যৎ বাণিজ্য প্রতিযোগিতায় বাংলাদেশের অবস্থান আরও শক্তিশালী করবে।

খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, সার্কুলার অর্থনীতিতে রূপান্তর কোনও একক পক্ষের মাধ্যমে সম্ভব নয়।

এই জন্য সরকার, শিল্পখাত, আর্থিক প্রতিষ্ঠান, উন্নয়ন সহযোগী, গবেষণা প্রতিষ্ঠান এবং ভোক্তাদের সমন্বিত উদ্যোগ প্রয়োজন।

এই সমঝোতা স্মারকে বহু-পক্ষীয় সহযোগিতা ও জ্ঞান বিনিময়ের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে, যা টেক্সটাইল খাতে প্রয়োজনীয় কাঠামোগত পরিবর্তন আনতে সহায়ক হবে।

অনুষ্ঠানে নেদারল্যান্ডস সরকারের অব্যাহত সহযোগিতা ও গঠনমূলক অংশগ্রহণের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করে বাণিজ্যমন্ত্রী বলেন, এই অংশীদারিত্ব টেকসই শিল্প উন্নয়ন এবং জলবায়ু লক্ষ্য অর্জনে আন্তর্জাতিক সহযোগিতার একটি সফল উদাহরণ হয়ে উঠবে।

সমঝোতা স্মারকটি স্বাক্ষরিত হয়েছে বাংলাদেশের বাণিজ্য মন্ত্রণালয় এবং নেদারল্যান্ডসের মিনিস্ট্রি অফ ইকনমিক অ্যাফেয়ার্স এন্ড ক্লাইমেট পলিসি-এর মধ্যে।

বাংলাদেশের পক্ষে এতে স্বাক্ষর করেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এবং নেদারল্যান্ডসের পক্ষে স্বাক্ষর করেন দেশটির ক্লাইমেট এন্ড গ্রিন গ্রোথ বিষয়ক মন্ত্রী স্টিয়েন্টজে ভ্যান ভেলধোভেন।

দুই দেশের মন্ত্রীরা ভার্চুয়াল মাধ্যমে অনুষ্ঠানে যুক্ত হয়ে নিজ নিজ দেশের পক্ষে চুক্তি স্বাক্ষর করেন।

নেদারল্যান্ডসের ক্লাইমেট অ্যান্ড গ্রিন গ্রোথ মন্ত্রী স্টিয়েন্টজে ভ্যান ভেলধোভেন বলেন, সার্কুলার অর্থনীতির প্রসার এখন অত্যন্ত জরুরি।

তবে কোনো দেশ এককভাবে এই রূপান্তর সম্পন্ন করতে পারবে না।

পুরো সরবরাহ শৃঙ্খলজুড়ে আন্তর্জাতিক সহযোগিতা, বাণিজ্যিক অংশীদারত্ব এবং সমন্বিত উদ্যোগ প্রয়োজন।

তিনি জানালেন, দুই দেশের কর্মকর্তারা ইতোমধ্যে অগ্রাধিকারভিত্তিক কার্যক্রম নিয়ে আলোচনা করেছেন এবং এসব আলোচনাকে দ্রুত বাস্তব পদক্ষেপে রূপ দেওয়া প্রয়োজন।

তিনি দ্বিপক্ষীয় সহযোগিতার পাশাপাশি আন্তর্জাতিক ফোরামেও বাংলাদেশ ও নেদারল্যান্ডসের একসঙ্গে কাজ করার আগ্রহ প্রকাশ করেন।

একই সঙ্গে দুই দেশের সহযোগিতাকে আরও কার্যকর ও ফলপ্রসূ করার প্রত্যাশা ব্যক্ত করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব মো. আতাউর রহমান খান, নেদারল্যান্ডসে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ফাইয়াজ মুরশিদ কাজী এবং বাংলাদেশে নিযুক্ত নেদারল্যান্ডসের রাষ্ট্রদূত জোরিস ভ্যান বোমেল।

এই সমঝোতা স্মারকের মাধ্যমে বাংলাদেশের টেক্সটাইল ও তৈরি পোশাক খাতে সবুজ প্রযুক্তির ব্যবহার, উদ্ভাবন, টেকসই উৎপাদন ব্যবস্থা এবং আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতা সক্ষমতা বৃদ্ধির নতুন সুযোগ তৈরি হবে।

একই সঙ্গে এটি বাংলাদেশের শিল্পখাতকে জলবায়ু সহনশীল ও ভবিষ্যতের বৈশ্বিক বাণিজ্য ব্যবস্থার উপযোগী করে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মানবতাবিরোধী অপরাধ: ওবায়দুল কাদেরসহ সাত আসামির রায় যেকোন দিন

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

সোমবার, ১৭ই আগস্ট, ২০২৬ ইং

০৭:০৭ পি.এম


মানবতাবিরোধী অপরাধ: ওবায়দুল কাদেরসহ সাত আসামির রায় যেকোন দিন

ঢাকা, ১৭ আগস্ট, ২০২৬ : কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ পলাতক সাত আসামির বিরুদ্ধে চব্বিশের জুলাই-আগস্টে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলার রায় যেকোন দিন প্রকাশিত হতে পারে।

আজ সোমবার বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এই নির্দেশনা দেন, যখন উভয় পক্ষের শুনানি ও যুক্তিতর্ক উপস্থাপন সম্পন্ন হয়েছে।

ট্রাইব্যুনালের প্রসিকিউশন পক্ষে শুনানি করেন প্রসিকিউটর মিজানুল ইসলাম এবং প্রসিকিউটর গাজী এমএইচ তামিম।

অন্যদিকে আসামি ওবায়দুল কাদের, নাছিম ও আরাফাতের পক্ষে শুনানি করেন আইনজীবী এম হাসান ইমাম। নিষিদ্ধ ছাত্রলীগ সভাপতি-সম্পাদক ও যুবলীগ সভাপতি-সম্পাদকের পক্ষে শুনানি করেন ইশরাত জাহান।

অপর পলাতক আসামিরা হলেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত, যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ এবং সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল। এছাড়া নিষিদ্ধ ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনানও পলাতক রয়েছেন।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সামাজিক অবক্ষয়কে লাল কার্ড দেখিয়ে শপথ নিলো পঞ্চগড়ের শিক্ষার্থীরা

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

সোমবার, ১৭ই আগস্ট, ২০২৬ ইং

০৭:০৯ পি.এম


সামাজিক অবক্ষয়কে লাল কার্ড দেখিয়ে শপথ নিলো পঞ্চগড়ের শিক্ষার্থীরা

পঞ্চগড়, ১৭ আগস্ট, ২০২৬ : দেশের সীমান্তবর্তী জেলা পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার কয়েক শতাধিক স্কুল পড়ুয়া শিক্ষার্থী একটি একযোগে লাল কার্ড প্রদর্শন করেছে। এর মাধ্যমে কিশোর অপরাধ, মাদক ও স্মার্টফোন আসক্তির বিরুদ্ধে নিজেদের অবস্থান স্পষ্ট করেছে।

আজ সোমবার, উপজেলার নৃপেন্দ নারায়ণ সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠে টিফিনের টাকায় পরিচালিত ‘লাল সবুজ উন্নয়ন সংঘ’ নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠন এই অনুষ্ঠানটি আয়োজন করে। বিদ্যালয়ের প্রাঙ্গণে কিশোর অপরাধ ও মাদকবিরোধী একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। পাশাপাশি এই সময়ে চরিত্র গঠনের শপথ অনুষ্ঠানও আয়োজন করে সংগঠনটি।

এই ব্যতিক্রমী অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রধান শিক্ষক জি এম রহুল আমিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইন্দ্রজীত সাহা। অনুষ্ঠানে শিক্ষার্থীদের অনুরোধে তিনি উন্নত চরিত্র গঠনের শপথ পাঠ করান, যার মধ্যে মাদক, কিশোর অপরাধ এবং স্মার্টফোনের অপব্যবহার থেকে বিরত থাকার প্রতিশ্রুতি ছিল।

এ সময় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দেবীগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) প্রবীর সরকার, লাল সবুজ উন্নয়ন সংঘের প্রতিষ্ঠাতা ও কেন্দ্রীয় সভাপতি কাওসার আলম সোহেল এবং জেলা স্বেচ্ছাসেবী ফোরামের যুগ্ম সমন্বয়ক ওয়াসিম আকরাম প্রমুখ।

লাল সবুজ উন্নয়ন সংঘের সভাপতি কাওসার আলম সোহেল বলেন, টিফিনের টাকা সাশ্রয় করে পরিচালিত এই স্বেচ্ছাসেবী সংগঠনটি গত ১৫ বছর ধরে দেশের ৬৪ জেলায় শিক্ষার্থীদের সামাজিক সচেতনতা বৃদ্ধিতে কঠোর পরিশ্রম করছে। বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সমন্বয়ে সংগঠনটি এ পর্যন্ত প্রায় ৪৫ লাখ শিক্ষার্থীকে বিভিন্ন সচেতনতামূলক কার্যক্রমের মাধ্যমে সচেতন করেছে।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক জি এম রহুল আমিন বলেন, আমরা শিক্ষকরা প্রতিনিয়ত শিক্ষার্থীদের এসব বিষয়ে সচেতন করার চেষ্টা করছি। লাল সবুজ উন্নয়ন সংঘ যে শপথ ও লাল কার্ডের আয়োজন করেছে, এটি সামাজিক অবক্ষয়ের রোধে একটি চমৎকার উদ্যোগ। যদি আমরা সবাই নিজেদের জায়গা থেকে সচেতনতা তৈরি করি, তাহলে নতুন প্রজন্ম মাদক, অপরাধ এবং সামাজিক অবক্ষয় থেকে দূরে থাকতে পারবে।

দেবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইন্দ্রজীত সাহা বাসসকে বলেন, শিক্ষার্থীদের উন্নত চরিত্র গঠনের এবং মাদক, কিশোর অপরাধ ও স্মার্টফোনের অপব্যবহার থেকে বিরত থাকার জন্য লাল সবুজ উন্নয়ন সংঘ যে ব্যতিক্রমী উদ্যোগ গ্রহণ করেছে, তা একটি প্রশংসনীয় বিষয়।

আমরা প্রত্যাশা করছি যে আমাদের শিক্ষার্থী তথা নতুন প্রজন্ম সকল সামাজিক অবক্ষয় এবং অপরাধ থেকে বিরত থাকবে। সবাইকে এভাবেই এগিয়ে আসতে হবে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫২
মাগরিব ০৫:২৯
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:২৯
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%