প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
মার্কিন সেনাকে হত্যা অথবা জীবিত ধরে ইরানি কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হলে ৫ বিলিয়ন তুমান, যা প্রায় ৩০ হাজার ডলার, পুরস্কার দেওয়ার ঘোষণা করেছে ইরানের সেনাবাহিনী। এ তথ্য সিএনএন জানিয়েছে, যা দেশের আধা-সরকারি সংবাদমাধ্যম মেহর নিউজ এজেন্সির বরাতে প্রকাশিত হয়েছে।
মেহর নিউজের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, ইরানের সেনাপ্রধান মেজর জেনারেল আমির হাতামির নির্দেশনায় এই পুরস্কার ঘোষণা করা হয়েছে। প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, যদি কোনো সাহসী ইরানি নারী মার্কিন সেনাকে হত্যা করে বা আটক করে ইরানি কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করেন, তবে তাকে দ্বিগুণ অর্থাৎ প্রায় ৬০ হাজার ডলার পুরস্কার দেওয়া হবে।
এছাড়া, এই কাজে ব্যবহৃত সম্ভাব্য কোনো অস্ত্র থাকলে সেটিও বাজারমূল্যের দ্বিগুণ দামে কিনে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ইরানের সেনাবাহিনী। পরবর্তীতে ওই অস্ত্রটি স্থায়ীভাবে একটি জাদুঘরে প্রদর্শন করা হবে বলে জানানো হয়েছে।
প্রতিবেদনে আরও সুস্পষ্টভাবে বলা হয়েছে, এই উদ্যোগের অর্থায়নে সাধারণ ইরানিরা অংশ নিচ্ছেন। দেশটির নাগরিকেরা ক্রাউডফান্ডিংয়ের মাধ্যমে অর্থ দিচ্ছেন, যা সামরিক বাহিনীর প্রতিরক্ষা কার্যক্রম জোরদার করার জন্য ব্যবহার করা হচ্ছে।
এর আগে, চলতি বছরের এপ্রিলে, ইরান আরও বড় অঙ্কের পুরস্কার ঘোষণা করেছিল। দেশটির ভূখণ্ডে একটি মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত হওয়ার পর, ওই বিমানের মার্কিন সেনাসদস্যকে খুঁজে বের করার জন্য ১০ বিলিয়ন তুমান পুরস্কার দেওয়ার ঘোষণা করা হয়।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন