প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
ভারতের জনপ্রিয় সংগীতশিল্পী লাকি আলীর সাম্প্রতিক কিছু কথা তার ভক্তদের আবেগাপ্লুত করেছে। একটি লাইভ কনসার্টে যখন তিনি মৃত্যু নিয়ে কথা বলছিলেন, লাকি আলী জানান, তিনি 'মৃত্যুর জন্য প্রস্তুত'।
দর্শকদের কাছ থেকে পাওয়া ভালোবাসার কথা বলতে গিয়ে শিল্পী নিজেও আবেগপ্রবণ হয়ে পড়েন। সেই সময় তার কিছু কথা এবং এর পরে গাওয়া গান উপস্থিত দর্শকদের অধিকাংশকেই আবেগাপ্লুত করেছে।
তিনি বলেন, 'ভ্রমণের সময় আমি কাফনের কাপড় সঙ্গে রাখি'।
সাম্প্রতিক একটি কনসার্টে ৬৭ বছর বয়সী এই শিল্পী আবেগপ্রবণ হয়ে জানান, 'আমি জানি, আমিও তোমাদের সবাইকে ভালোবাসি। একদিন আমাদের সকলকেই চলে যেতে হবে। আমি তোমাদের এর জন্য প্রস্তুত হতে বলছি না, তবে আমি আসলে প্রস্তুত।'
এছাড়া, তিনি আরও বলেন, 'আমি যখনই ভ্রমণ করি, সঙ্গে আমার ইহরাম রাখি। এটিই আমার কাফনের কাপড়। যেখানেই আমার মৃত্যু হবে, সেখান থেকেই আমাকে বিদায় দিও।'
তার কথায় ভক্তরা আবেগাপ্লুত হয়ে যান। ইনস্টাগ্রামে লাকি আলী ভিডিওটি প্রকাশ করার পর অনেক ভক্ত এর উপর প্রতিক্রিয়া জানান।
কিংবদন্তি অভিনেতা মেহমুদের ছেলে লাকি আলী মূলত স্বাধীন সংগীতের ওপরই অধিক গুরুত্ব দিয়েছেন। পাশাপাশি তিনি প্লেব্যাক গানও করেছেন।
৯০-এর দশকে স্বাধীন সংগীতের মাধ্যমে জনপ্রিয়তা পাওয়ার পর লাকি আলী 'তামাশা', 'আনজানা আনজানি', 'বচনা অ্যায় হাসিনো', 'ইউভা', 'কহো না পেয়ার হ্যায়'সহ বেশ কিছু জনপ্রিয় বলিউড সিনেমায় প্লেব্যাক গান করেছেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন