০৪:৪০ পি.এম
ইসলামিক বক্তা রফিকুল ইসলাম মাদানী ফেসবুকে একটি দীর্ঘ স্ট্যাটাসের মাধ্যমে জামায়াতে ইসলামীর বর্তমান কার্যক্রম এবং পশ্চিমের সমর্থন পাওয়ার প্রচেষ্টার তীব্র সমালোচনা করেছেন।
শুক্রবার (২ সেপ্টেম্বর) তার ফেসবুক পোস্টে তিনি জামায়াতকে পশ্চিমা সন্তুষ্টির পথ পরিহার করার আহ্বান জানান এবং বলেন, আল্লামা সাঈদীর রক্তের বিনিময়ে গড়া দলটির মর্যাদা অক্ষুণ্ণ রাখা উচিত।
রফিকুল ইসলাম মাদানী উল্লেখ করেন, "মমতাজ আওয়ামী লীগেও একটা ছিল, এখন জামাতেও একটা আসছে।" তিনি বলেন, পার্থক্য হলো আওয়ামী লীগেরটা খোলামেলা, বাউল শিল্পী হিসেবে তার কাজ সরাসরি, তিনি "ওপেন ফাইট্টা যায় ছিঁইড়া যায় বলত!"
আরও পড়ুন: সদরঘাটে নৌপরিবহন প্রতিমন্ত্রী রাজিব আহসানের আকস্মিক পরিদর্শন
তিনি আরও বলেন, "এটা হিজাব পরে ইসলামের নামে ধোঁকা দিয়ে সবকিছু ফাটাইলতাছে, ছিঁড়ালতাছে, ইসলামের ক্ষতি করতাছে!"
মাদানী লেখেন, ঐ মমতাজ সংসদে সবজান্তা মাতব্বরের মতো সিয়াসিত্তার হাদিস কউত, এটাও সবজান্তা হাদিস বলে! তার ভাবসাবও একই।
তিনি মনে করেন, জামাত পশ্চিমাদের থেকে ক্ষমতা পাওয়ার আশায় এদেশের ইসলামপন্থীদের প্রত্যক্ষ ও পরোক্ষভাবে চ্যালেঞ্জ করে বসছে। "আমরা ইসলামের নামে যা তা করব, পারলে কী করবা কর?"
মাদানী আরও লেখেন, "এরা ভাবতেছে, আওয়ামী লীগের চ্যাপ্টার ক্লোজ, বিএনপি এখন পাওয়ারে আছে, আর বাঙালি টানা ২ টার্মে কাউকে ভোট দিয়ে পাস করাবে না।" তিনি বলেন, "অতএব, আগামী টার্মে আমরা কনফার্ম সমস্যা ভোটের মাঠে নাই!"
আরও পড়ুন: জামায়াত নেতার কথা শুনে ব্যথিত হয়েছি: ইশরাক হোসেন
তিনি পশ্চিমাদের প্রতি সতর্ক করে বলেন, "যদি তারা মনে করে আমরা ইসলামপন্থী, তাহলে আমাদের আসতে দিবে না।" এই বক্তব্যটি উপদেষ্টা রিজওয়ানা হাসানের কথায় বুঝা যায়, "এবারই হইছে!"
মাদানী বলেন, "অতএব, পশ্চিমের কাছে নিজেদের প্রমাণ করতে হবে আওয়ামী লীগ-বিএনপির চেয়েও আমরা আল্ট্রা ফ্রো-মেক্স স্টাইলে আরও আপডেট পুরোপুরি সেকুলার আমরাও!" তিনি উল্লেখ করেন, "পূর্বে যা কেউ করে নাই, সেগুলোও আমরা করব।"
তিনি বলেন, "এগুলো করে পশ্চিমকে বুঝাচ্ছে, এই দেখুন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমরা প্রথম হাফ প্যান্ট পরে বাস্কেটবল আয়োজন করছি মেয়েদের!" তিনি উল্লেখ করেন, সারাদেশে এত এত সমালোচনা সত্ত্বেও, "আমরা আমাদের মহিলা এমপিকে দিয়ে খেলার পুরস্কার দিয়েছি। এটাই আমাদের কাছে ইসলাম!"
রফিকুল ইসলাম জামাত-শিবিরকে বলেন, "ভাইরে আমার কষ্টের জীবনে আপনারা সহযোগিতা করছেন, খোঁজখবর নিছেন।" তিনি জানান, "তাই আপনাদের প্রতি একটা ইমোশন-সিমপ্যাথি কাজ করে।"
আরও পড়ুন: নাসীরুদ্দীন পাটওয়ারী: ইশরাক ভাইয়ের মতলব ভালো ছিল
তিনি বলেন, "আপনারা যদি এভাবে পশ্চিমাদের খুশি করার জন্য ওপেন আমাদের চ্যালেঞ্জ করেন, তাহলে শুধুমাত্র ইস্যুভিত্তিক বিরোধিতা করব না!"
মাদানী লেখেন, "আমাকে মেরে ফেলা না হলে, আমি একা বিরোধিতায় লাগলে লোড নিতে পারবেন না, পাগল হয়ে যাবেন!"
তিনি শেষ করেন, "প্লিজ, আল্লাহর ওয়াস্তে, আল্লামা সাঈদী রহ.এর শাহাদাতে রঞ্জিত দলটাকে আর নিচে নামায়েন না! আপাতত এতটুকু চাওয়া!
আরও পড়ুন: জামায়াতের আমিরের সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সাক্ষাৎ
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন