প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
সাতক্ষীরার একটি চায়ের দোকানে কথা-কাটাকাটি থামানোর চেষ্টা করতে গিয়ে এক যুবক ছুরিকাঘাতে নিহত হয়েছেন।
শুক্রবার (২ অক্টোবর) রাত ১২টার দিকে শহরের পশু হাসপাতালের গেটের সামনে রবিউলের চায়ের দোকানে এই ঘটনা ঘটে।
নিহত যুবকের নাম জাকারিয়া খান, যিনি শহরের কাটিয়া এলাকার বাসিন্দা এবং রুচিরা বেকারীর মালিক আব্দুর গফুর খানের পুত্র।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা গেছে, চায়ের বিল পরিশোধ নিয়ে কয়েকজন যুবকের সঙ্গে ওই চায়ের দোকানির বাকবিতণ্ডা শুরু হয়। এই পরিস্থিতিতে জাকারিয়া বিরোধ মেটাতে গেলে হামলাকারীরা তাকে বুকে ও পিঠে চাকু দিয়ে আঘাত করে। হামলার ফলে চায়ের দোকানের কর্মচারী বাপীও আহত হন।
পরে দুজনকে সাতক্ষীরা মেডিকেল কলেজের জরুরি বিভাগে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক জাকারিয়াকে মৃত ঘোষণা করেন।
সাতক্ষীরা সদর থানার ইন্সপেক্টর শাহিদুর রহমান জানিয়েছেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। সিসিটিভির ফুটেজ সংগ্রহ করে অপরাধীদের শনাক্ত করার কাজ চলছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন