ঢাকা শুক্রবার, ২৩শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৭ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১২ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শুক্রবার, ২৩শে অক্টোবর, ২০২৬ইং ০৭ই কার্তিক, ১৪৩৩বাং

দেড় মিনিটের বক্তব্যে মন্ত্রীকে ২৫ বার ‘স্যার’ বললেন ইউএনও


দেড় মিনিটের বক্তব্যে মন্ত্রীকে ২৫ বার ‘স্যার’ বললেন ইউএনও

কুড়িগ্রামের রাজারহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তানজিলা তাসনিমের বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা সৃষ্টি করেছে। তিনি দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী অধ্যক্ষ আসাদুল হাবিব দুলুকে দেড় মিনিটের বক্তব্যে ২৫ বার ‘স্যার’ সম্বোধন করেন।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) বক্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর আলোচনা শুরু হয়।

এর আগে বুধবার (২১ অক্টোবর) সকালে রাজারহাট উপজেলার বৈদ্যের বাজার হরিসভা সংস্কৃতি দুর্গা মন্দির প্রাঙ্গণে অসচ্ছল হরিজন, রবিদাস ও বেদে সম্প্রদায়ের মানুষের মধ্যে শাড়ি বিতরণ অনুষ্ঠানে বক্তব্য দেন ইউএনও তানজিলা তাসনিম। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু এবং কুড়িগ্রাম জেলা প্রশাসনের আয়োজনে শতাধিক শাড়ি বিতরণ করা হয়।

আরও পড়ুন: সাইবার অপরাধ মোকাবিলায় সরকারের বড় উদ্যোগ গ্রহণ

বক্তব্যে ইউএনও রাজারহাটে একটি সার্ভেয়ার কলেজ প্রতিষ্ঠার দাবি তুলে ধরেন। তিনি উল্লেখ করেন, সরকার কারিগরি শিক্ষার ওপর গুরুত্ব দিচ্ছে। ভূমিসংক্রান্ত বিভিন্ন কাজে দক্ষ জনবলের প্রয়োজন রয়েছে। তিনি আশা প্রকাশ করেন যে, রাজারহাটে সার্ভেয়ার কলেজ প্রতিষ্ঠা করা হলে উত্তরাঞ্চলের মানুষ উপকৃত হবে। এ বিষয়ে যথাসময়ে মন্ত্রিসভায় প্রস্তাব উত্থাপনের জন্য মন্ত্রীর প্রতি অনুরোধ জানান তিনি।

ইউএনও তানজিলা তাসনিম মন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন রাজারহাটে প্রশাসনিক ভবন উদ্বোধন এবং হরিজন সম্প্রদায়ের মানুষের জন্য উপহার দেওয়ার জন্য। তিনি ভিজিএফের চাল বস্তাবন্দী করার উদ্যোগের প্রশংসা করে বলেন, আগে চালের বস্তা ওঠানো-নামানোর ক্ষেত্রে বিভিন্ন সমস্যা হতো। নতুন উদ্যোগের ফলে এসব সমস্যা কমবে বলে আশা করা যায়।

বক্তব্যে সরকারি চাকরিজীবীদের নবম পে-স্কেল নিয়েও মন্ত্রীকে ধন্যবাদ জানান ইউএনও। তার মতে, এ উদ্যোগ সরকারি কর্মচারীদের কাজের প্রতি উদ্দীপনা বাড়াতে ভূমিকা রাখবে।

এর আগে তানজিলা তাসনিম আলোচনায় এসেছিলেন। ২০২৫ সালের ডিসেম্বরে কক্সবাজারের ইউএনও থাকাকালে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা পরিচয়ে এক পর্যটককে গ্রেপ্তারের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছিল তার বিরুদ্ধে। ওই ঘটনায় আলোচনা-সমালোচনা হয়েছিল।

আরও পড়ুন: এসএএফএনের সিনিয়র ফেলো হলেন রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কুড়িগ্রামের জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ, জেলা পুলিশ সুপার ফজলে রাব্বি, জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সদস্যসচিব আলহাজ সোহেল হোসনাইন কায়কোবাদ, জেলা বিএনপির আহ্বায়ক মোস্তাফিজার রহমান মোস্তফা, রাজারহাট উপজেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট শফিকুর রহমান, সদস্যসচিব সাহিদুল ইসলামসহ প্রশাসনের কর্মকর্তা, রাজনৈতিক নেতা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

সার্ভেয়ার কলেজ প্রতিষ্ঠার দাবি, সরকারি উদ্যোগের প্রশংসা এবং সরকারি চাকরিজীবীদের স্বার্থসংশ্লিষ্ট বিষয় বক্তব্যে তুলে ধরলেও দেড় মিনিটে মন্ত্রীকে ২৫ বার ‘স্যার’ সম্বোধনের বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওকে কেন্দ্র করে আলোচনার প্রধান বিষয় হয়ে উঠেছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ঘণ্টায় ২২৭ কিলোমিটারের বেশি গতিতে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘চাম্পি’!

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বৃহস্পতিবার, ২২শে অক্টোবর, ২০২৬ ইং

০৪:৫২ পি.এম


ঘণ্টায় ২২৭ কিলোমিটারের বেশি গতিতে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘চাম্পি’!

শক্তিশালী টাইফুন ‘চাম্পি’ এর অগ্রগতির কারণে বৃহস্পতিবার (২২ অক্টোবর) তাইওয়ান কর্তৃপক্ষ স্থলভাগে সতর্কতা জারি করেছে। এর ফলে ওই অঞ্চলে ২০০টিরও বেশি ফ্লাইট বাতিল করা হয়েছে এবং যুক্তরাষ্ট্র ও জাপানের মধ্যে একটি বড় সামরিক মহড়ার পরিকল্পনায় পরিবর্তন আনতে বাধ্য হয়েছে।

তাইওয়ানের সেন্ট্রাল ওয়েদার অ্যাডমিনিস্ট্রেশন (সিডব্লিউএ)-এর তথ্য অনুযায়ী, 'চাম্পি' ঝড়টি একপর্যায়ে সুপার টাইফুনে পরিণত হয়েছিল এবং এটি এ বছর প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে সৃষ্ট অন্যতম শক্তিশালী ঝড়। বৃহস্পতিবার ঝড়টি কিছুটা দুর্বল হয়ে পড়লেও এর কেন্দ্রের কাছাকাছি বাতাসের গতিবেগ ঘণ্টায় ২২৭ কিলোমিটারের (১৪১ মাইল) বেশি ছিল। খবরটি রয়টার্সের।

সিডব্লিউএ জানিয়েছে, ঝড়টি তাইওয়ানের দক্ষিণ প্রান্ত থেকে প্রায় ৫২০ কিলোমিটার (৩২০ মাইল) দক্ষিণ-পূর্ব দিকে অবস্থান করছিল। ঝড়ের গতিপথ অনুযায়ী, এটি তাইওয়ানের উত্তর-পূর্ব দিক দিয়ে অতিক্রম করবে, পরে উত্তর দিকে ঘুরে চীনের উপকূলের দিকে যাবে এবং অবশেষে দক্ষিণ জাপানের দিকে এগিয়ে যাবে।

স্থানীয় প্রশাসন জানিয়েছে, ঝড়টির ব্যাসার্ধ কিছুটা বেড়ে ৩২০ কিলোমিটার (১৯৯ মাইল) হয়েছে, যা তাইওয়ানের অধিকাংশ এলাকাকে অন্তর্ভুক্ত করার জন্য যথেষ্ট বড়। আবহাওয়া বিশেষজ্ঞরা বলছেন, ঝড়টির প্রভাব প্রায় দুই দিন স্থায়ী হতে পারে।

উপকূলীয় শহরগুলোতে মোবাইল ফোনের মাধ্যমে সতর্কবার্তা পাঠানো হয়েছে, যেখানে ৬ মিটারেরও (২০ ফুট) বেশি উঁচু ঢেউয়ের আশঙ্কা প্রকাশ করা হয়েছে। অন্যদিকে, তাইপে’র নিকটবর্তী পাহাড়ি এলাকা ও উত্তরের পার্বত্য অঞ্চলে প্রায় এক মিটার (৩ ফুট) বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে।

তাইওয়ানের প্রেসিডেন্ট লাই চিং-তে জনসাধারণকে ঘূর্ণিঝড়ের জন্য প্রস্তুত হতে এবং পাহাড় বা উপকূলীয় এলাকায় যাওয়া থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন।

তিনি ফেসবুক পেজে লিখেছেন, ‘আরেকটু বেশি প্রস্তুতি মানেই কম ঝুঁকি’।

টাইফুনটি জাপানের ওকিনাওয়া প্রিফেকচারের অন্তর্গত, জনবসতিপূর্ণ দ্বীপগুলোর মধ্যে সবচেয়ে পশ্চিমে অবস্থিত দ্বীপ ইয়োনাগুনি-র ওপর দিয়েও অতিক্রম করবে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে।

জাপানের অন্যতম প্রধান বিমান সংস্থা জাপান এয়ারলাইন্স, এএনএ এবং স্কাইমার্ক বৃহস্পতিবার থেকে রোববারের মধ্যে ১০০টিরও বেশি ফ্লাইট বাতিল করেছে, যার অধিকাংশই অভ্যন্তরীণ রুটের।

ধেয়ে আসা ঝড়টি তাইওয়ানের কাছাকাছি জাপানি দ্বীপপুঞ্জের আশেপাশে চলমান ‘কিন সোর্ড’ নামক বড় ধরনের সামরিক মহড়াকেও ব্যাহত করছে।

সূত্র: রয়টার্স

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

হানিট্র্যাপের পরিচয়ে কনটেন্ট ক্রিয়েটর, আটক ২ নারী

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ২২শে অক্টোবর, ২০২৬ ইং

০৪:৫২ পি.এম


হানিট্র্যাপের পরিচয়ে কনটেন্ট ক্রিয়েটর, আটক ২ নারী

সামাজিক যোগাযোগমাধ্যমে কনটেন্ট ক্রিয়েটর হিসেবে পরিচিত এক নারীর বিরুদ্ধে অভিযোগ উঠেছে, যে তিনি এক মোবাইল ব্যবসায়ীকে হানিট্র্যাপে ফেলে মারধর করেছেন, নগদ ৫০ হাজার টাকা ছিনিয়ে নিয়েছেন এবং আরও দেড় লাখ টাকা আদায়ের জন্য ১৮ ঘণ্টা আটকে রেখেছেন।

পুলিশ এই ঘটনার সাথে জড়িত দুই নারীকে আটক করেছে। ভুক্তভোগীর অভিযোগ, এই ঘটনায় আরও কয়েকজন যুবকের সম্পৃক্ততা রয়েছে।

বুধবার (২১ অক্টোবর) ফরিদপুরের সদরপুর উপজেলার সদর ইউনিয়নের কদমতলায় খাদিজাতুল কোবরা মাদরাসার তৃতীয় তলায় এই ঘটনা ঘটে। আটক দুই নারীর মধ্যে একজন হলেন কৃষ্ণপুর ইউনিয়নের কাটাখালী গ্রামের সুমনের স্ত্রী অঞ্জনা আক্তার (২৫) এবং অন্যজন হলেন ঢেউখালী ইউনিয়নের বক্সডাঙ্গী গ্রামের মনির মাতুব্বরের স্ত্রী মালা আক্তার (১৯)। অঞ্জনা এবং তার স্বামী সুমন সামাজিক যোগাযোগমাধ্যমে কনটেন্ট ক্রিয়েটর হিসেবে পরিচিত বলে জানা গেছে।

ভুক্তভোগী ব্যবসায়ী ইব্রাহিম খান (২৮) অভিযোগ করেন, অঞ্জনা তার কলেজ জীবনের পরিচিত। কিছু দিন আগে অঞ্জনা তাকে মালা আক্তারের সাথে পরিচয় করিয়ে দেন। এরপর থেকে মালার সাথে তার ফোনে মাঝে মাঝে কথা হতো। গত ২০ অক্টোবর রাতে অঞ্জনার ডাকে মাদরাসার একটি কক্ষে যান তিনি। সেখানে আগে থেকেই মালা অবস্থান করছিলেন। এক পর্যায়ে অঞ্জনা মালাকে কক্ষে রেখে বাইরে যাওয়ার কথা বলে দরজা আটকে দেন বলে অভিযোগ করেন ইব্রাহিম।

ইব্রাহিমের অভিযোগ, কিছুক্ষণ পর মালা কক্ষে কান্নার অভিনয় করেন। এরপর অঞ্জনার স্বামী সুমনসহ ১০ থেকে ১২ জন যুবক সেখানে উপস্থিত হন। তারা তাকে আটকে রেখে মারধর করেন। এ সময় তার আইফোন ও নগদ ৫০ হাজার টাকা নিয়ে আরও দেড় লাখ টাকা দাবি করা হয়। দাবিকৃত টাকা না দেওয়ায় তাকে প্রায় ১৮ ঘণ্টা আটকে রাখা হয় বলে অভিযোগ করেন তিনি।

পরে কৌশলে আত্মীয় সোহেল মোল্যাকে টাকা নিয়ে ঘটনাস্থলে আসতে বলেন ইব্রাহিম। তবে বিষয়টি সন্দেহজনক মনে হওয়ায় সোহেল পুলিশকে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ইব্রাহিমকে উদ্ধার করে। এ সময় অঞ্জনার স্বামী সুমনসহ অন্যান্য অভিযুক্তরা পালিয়ে গেলেও অঞ্জনা ও মালাকে আটক করে পুলিশ।

এ ঘটনায় ইব্রাহিম খান অঞ্জনা আক্তার ও মালা আক্তারসহ চারজনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ১০ থেকে ১২ জনের বিরুদ্ধে সদরপুর থানায় অভিযোগ করেছেন।

স্থানীয় কয়েকজনের অভিযোগ, সদরপুরে সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে কনটেন্ট তৈরির সাথে যুক্ত কিছু ব্যক্তির কর্মকাণ্ড নিয়ে নানা প্রশ্ন উঠেছে। তাদের দাবি, এসব ব্যক্তি বিভিন্ন উপজেলায় গিয়ে দলবদ্ধভাবে ভিডিও তৈরি, নাচ-গানসহ নানা আয়োজন করেন। সামাজিক যোগাযোগমাধ্যমে পরিচিতি ও অনুসারী বাড়ানোর প্রতিযোগিতায় তাদের কর্মকাণ্ডের ধরন এবং এর সামাজিক প্রভাব নিয়ে উদ্বেগ রয়েছে। স্থানীয়দের মতে, কনটেন্ট তৈরির আড়ালে কেউ যদি প্রতারণা, হয়রানি কিংবা অন্য কোনো অপরাধে জড়িয়ে পড়েন, তাহলে তার পরিচয় বা জনপ্রিয়তা বিবেচনা না করে তদন্তের মাধ্যমে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে হবে। একই সাথে সামাজিক যোগাযোগমাধ্যমে কনটেন্ট তৈরির নামে কেউ যাতে অপরাধমূলক কর্মকাণ্ডের সুযোগ নিতে না পারেন, সে বিষয়েও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরদারি বাড়ানোর দাবি জানিয়েছেন তারা।

সদরপুর থানার সেকেন্ড অফিসার মো. মোখলেসুর রহমান বলেন, ভুক্তভোগীর অভিযোগ পাওয়া গেছে। ঘটনাস্থল থেকে দুই নারীকে আটক করা হয়েছে। অন্য জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে তদন্ত চলছে। দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সাজেকে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সন্ত্রাসীদের গোলাগুলি ও ধাওয়া-পাল্টা ধাওয়া

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ২২শে অক্টোবর, ২০২৬ ইং

০৪:৫৩ পি.এম


সাজেকে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সন্ত্রাসীদের গোলাগুলি ও ধাওয়া-পাল্টা ধাওয়া

রাঙামাটির বাঘাইছড়ি এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সশস্ত্র সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলি এবং ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে।

এই ঘটনা বৃহস্পতিবার (২২ অক্টোবর) সাজেক ইউনিয়নের উজোবাজার এলাকার পর্যটন সড়কে অবরোধ চলাকালীন সময়ে ঘটে।

বাঘাইছড়ি উপজেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন উজোবাজারে অবস্থানরত অবস্থায় জানান, সকালে তিন হাজার পর্যটকের স্কর্ট উজোবাজারে আন্দোলনকারীদের ব্যারিকেডের সামনে এসে পড়ে। এরপর আইন-শৃঙ্খলা বাহিনী আন্দোলনকারীদের সরিয়ে যেতে বারবার অনুরোধ করলেও তারা সরে যায়নি। এক পর্যায়ে পর্যটকদের গাড়িতে গুলি ছোড়া হলে আইন-শৃঙ্খলা বাহিনী অবরোধকারীদের সরিয়ে দিয়ে পর্যটকদের নিরাপদে নিয়ে যায়। তিনি আরও জানান, পর্যটকরা উজোবাজার ত্যাগ করার পর সন্ত্রাসীদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর গুলি বিনিময় হয়। তবে পর্যটকদের কোনো ক্ষতি হয়নি।

পর্যটকরা জানান, সকাল থেকেই তারা উদ্বেগ উৎকণ্ঠার মধ্যে ছিলেন। দুপুর পর্যন্ত তারা না খেয়ে ছিলেন। সেনাবাহিনী তাদের স্কট দিয়ে নিরাপদে নিয়ে আসে। পথে চার জায়গায় তাদের আটকানো হয়। তবে আইনশৃঙ্খলা বাহিনী থাকায় তাদের কোনো ক্ষতি করতে পারেনি। উজোবাজারে এসে তাদের উপর ইট ও গুলি ছোড়া হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনী শক্ত হাতে তাদের প্রতিহত করেছেন এবং কোনো পর্যটক আহত হয়নি।

আন্দোলনকারীরা জানান, তাদের অবরোধ কর্মসূচি শান্তিপূর্ণভাবে চলছিল। আইনশৃঙ্খলা বাহিনী জোর করে তাদের সরিয়ে দেয়। তারা তিন দফা বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার কথা জানান।

বাঘাইছড়ি সার্কেলের সহকারী পুলিশ সুপার মোজাম্মেল হক বলেন, সেনাবাহিনী ও আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তায় পর্যটকদের ফিরিয়ে আনার সময় উজোবাজার এলাকায় অবরোধকারীদের বাধার মুখে পড়তে হয়। এ সময় তাদের সরে যেতে বলা হলে তারা পর্যটক ও আইনশৃঙ্খলা বাহিনীর উপর ইট পাটকেল ছুড়ে। পরে জঙ্গলের ভিতর থেকে আন্দোলনকারীরা গুলি ছোড়ে। আইনশৃঙ্খলা বাহিনীও পাল্টা গুলি ছোড়ে। এতে পর্যটকদের কোনো ক্ষতি হয়নি এবং তাদের নিরাপদে পার করে দেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, ইউপিডিএফের সদস্যরা সামাজিক ব্যানারে আন্দোলন করছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

এ বিষয়ে জানতে বাঘাইছড়ি উপজেলা নির্বাহী অফিসারকে বারবার কল করার পরও তাৎক্ষণিক কোনো সাড়া পাওয়া যায়নি।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রিজভী: আওয়ামী লীগের সঙ্গে বিএনপির সংশ্লিষ্টতার কোনো প্রমাণ নেই

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ২২শে অক্টোবর, ২০২৬ ইং

০৪:৫৩ পি.এম


রিজভী: আওয়ামী লীগের সঙ্গে বিএনপির সংশ্লিষ্টতার কোনো প্রমাণ নেই

দলটির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী দাবি করেছেন, "আওয়ামী লীগের সঙ্গে বিএনপির সংশ্লিষ্টতার কোনো প্রমাণ নেই।"

এই দাবি তিনি বৃহস্পতিবার (২২ অক্টোবর) দুপুরে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএনসিসি) আয়োজিত ডেঙ্গু প্রতিরোধ সচেতনামূলক লিফলেট বিতরণ অনুষ্ঠানে করেছেন।

রিজভী মন্তব্য করেন, "আওয়ামী লীগ ছিল এক অপপ্রচারকারী দল। তাদের সঙ্গে যুক্ত হয়েছে গুপ্ত দল। গুপ্তদের সঙ্গে অপপ্রচারে কেউ পারছে না।"

তিনি আরও বলেন, "জামায়াতে ইসলামীর সঙ্গে আওয়ামী লীগের সম্পর্কের প্রমাণ রয়েছে। তারা আওয়ামী লীগকে প্রথম ক্ষমা করেছিল।"

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রিজভী দাবি করেন, গুপ্তদের আচরণ সবসময় একই থাকে এবং "বিএনপির সঙ্গে আওয়ামী লীগের সংশ্লিষ্টতার কোন প্রমাণ নেই।"

তিনি উল্লেখ করেন, "নির্বাচনী ইশতেহারে ফ্যামিলি কার্ডের কথা বলা হয়েছিল। সেই ফ্যামিলি কার্ড বিতরণের কারণে ৫ শতাংশ দারিদ্র্য কমে আসবে।"

দুর্গোৎসব প্রসঙ্গে রিজভী বলেন, "সরকারের আন্তরিকতা ও নিষ্ঠার কারণে সারা দেশে শান্তিপূর্ণভাবে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজা অনুষ্ঠিত হয়েছে। এতে বিদেশিরাও অংশ নিয়েছেন।"

এছাড়া, বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব জানান, রাজধানীতে ডেঙ্গু প্রতিরোধে ব্যাপকভাবে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান চলছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১২ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৩
জোহর ১১:৪৪
আসর ০৩:৪৯
মাগরিব ০৫:২৬
ইশা ০৬:৩৭
সূর্যোদয় : ০৫:৫৯ সূর্যাস্ত : ০৫:২৬
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%