প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
শক্তিশালী টাইফুন ‘চাম্পি’ এর অগ্রগতির কারণে বৃহস্পতিবার (২২ অক্টোবর) তাইওয়ান কর্তৃপক্ষ স্থলভাগে সতর্কতা জারি করেছে। এর ফলে ওই অঞ্চলে ২০০টিরও বেশি ফ্লাইট বাতিল করা হয়েছে এবং যুক্তরাষ্ট্র ও জাপানের মধ্যে একটি বড় সামরিক মহড়ার পরিকল্পনায় পরিবর্তন আনতে বাধ্য হয়েছে।
তাইওয়ানের সেন্ট্রাল ওয়েদার অ্যাডমিনিস্ট্রেশন (সিডব্লিউএ)-এর তথ্য অনুযায়ী, 'চাম্পি' ঝড়টি একপর্যায়ে সুপার টাইফুনে পরিণত হয়েছিল এবং এটি এ বছর প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে সৃষ্ট অন্যতম শক্তিশালী ঝড়। বৃহস্পতিবার ঝড়টি কিছুটা দুর্বল হয়ে পড়লেও এর কেন্দ্রের কাছাকাছি বাতাসের গতিবেগ ঘণ্টায় ২২৭ কিলোমিটারের (১৪১ মাইল) বেশি ছিল। খবরটি রয়টার্সের।
সিডব্লিউএ জানিয়েছে, ঝড়টি তাইওয়ানের দক্ষিণ প্রান্ত থেকে প্রায় ৫২০ কিলোমিটার (৩২০ মাইল) দক্ষিণ-পূর্ব দিকে অবস্থান করছিল। ঝড়ের গতিপথ অনুযায়ী, এটি তাইওয়ানের উত্তর-পূর্ব দিক দিয়ে অতিক্রম করবে, পরে উত্তর দিকে ঘুরে চীনের উপকূলের দিকে যাবে এবং অবশেষে দক্ষিণ জাপানের দিকে এগিয়ে যাবে।
স্থানীয় প্রশাসন জানিয়েছে, ঝড়টির ব্যাসার্ধ কিছুটা বেড়ে ৩২০ কিলোমিটার (১৯৯ মাইল) হয়েছে, যা তাইওয়ানের অধিকাংশ এলাকাকে অন্তর্ভুক্ত করার জন্য যথেষ্ট বড়। আবহাওয়া বিশেষজ্ঞরা বলছেন, ঝড়টির প্রভাব প্রায় দুই দিন স্থায়ী হতে পারে।
উপকূলীয় শহরগুলোতে মোবাইল ফোনের মাধ্যমে সতর্কবার্তা পাঠানো হয়েছে, যেখানে ৬ মিটারেরও (২০ ফুট) বেশি উঁচু ঢেউয়ের আশঙ্কা প্রকাশ করা হয়েছে। অন্যদিকে, তাইপে’র নিকটবর্তী পাহাড়ি এলাকা ও উত্তরের পার্বত্য অঞ্চলে প্রায় এক মিটার (৩ ফুট) বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে।
তাইওয়ানের প্রেসিডেন্ট লাই চিং-তে জনসাধারণকে ঘূর্ণিঝড়ের জন্য প্রস্তুত হতে এবং পাহাড় বা উপকূলীয় এলাকায় যাওয়া থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন।
তিনি ফেসবুক পেজে লিখেছেন, ‘আরেকটু বেশি প্রস্তুতি মানেই কম ঝুঁকি’।
টাইফুনটি জাপানের ওকিনাওয়া প্রিফেকচারের অন্তর্গত, জনবসতিপূর্ণ দ্বীপগুলোর মধ্যে সবচেয়ে পশ্চিমে অবস্থিত দ্বীপ ইয়োনাগুনি-র ওপর দিয়েও অতিক্রম করবে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে।
জাপানের অন্যতম প্রধান বিমান সংস্থা জাপান এয়ারলাইন্স, এএনএ এবং স্কাইমার্ক বৃহস্পতিবার থেকে রোববারের মধ্যে ১০০টিরও বেশি ফ্লাইট বাতিল করেছে, যার অধিকাংশই অভ্যন্তরীণ রুটের।
ধেয়ে আসা ঝড়টি তাইওয়ানের কাছাকাছি জাপানি দ্বীপপুঞ্জের আশেপাশে চলমান ‘কিন সোর্ড’ নামক বড় ধরনের সামরিক মহড়াকেও ব্যাহত করছে।
সূত্র: রয়টার্স
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন