ঢাকা মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৪ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬ইং ০৪ই কার্তিক, ১৪৩৩বাং

মশার কামড়ের চুলকানি কমাতে যা করবেন


মশার কামড়ের চুলকানি কমাতে যা করবেন

বর্ষা এলেই বেড়ে যায় মশার উপদ্রব। মশার কামড়ের পর অসহ্য চুলকানি, জ্বালাপোড়া এবং অস্বস্তি শুরু হয়। কারো ক্ষেত্রে এই সমস্যা কয়েক ঘণ্টা, আবার কারো ক্ষেত্রে কয়েক দিন পর্যন্ত স্থায়ী হতে পারে। এই সমস্যার কারণ এবং কীভাবে দ্রুত আরাম পাওয়া যাবে, তা জানিয়ে রাখা জরুরি।

বিশেষজ্ঞদের মতে, যখন মশা কামড়ায়, তখন শুধুমাত্র রক্ত খায় না, ত্বকের ভেতরে নিজের লালাও প্রবেশ করায়। এই লালার কিছু উপাদান শরীরের জন্য ক্ষতিকর হিসেবে শনাক্ত হয়। ফলে শরীর থেকে একটি বিশেষ রাসায়নিক পদার্থ বের হয়, যার কারণে কামড়ের জায়গায় লালচে ভাব, ফোলাভাব, জ্বালা এবং চুলকানি শুরু হয়।

বর্ষাকালে বাতাসে আর্দ্রতা বেশি থাকছে, যার ফলে এই চুলকানি দীর্ঘ সময় স্থায়ী হতে পারে। ঘাম হলে অস্বস্তি বাড়ে। অনেকেই বারবার চুলকাতে থাকেন, যা ত্বকের ক্ষতিসাধনের পাশাপাশি সংক্রমণের ঝুঁকিও বাড়াতে পারে।

আরও পড়ুন: জলবায়ু ও উন্নয়ন কাজে তুরস্কের সঙ্গে সহযোগিতা জোরদার চায় বাংলাদেশ

চুলকানি কমানোর জন্য কিছু সহজ উপায় রয়েছে:

ঠান্ডা সেঁক প্রয়োগ করুন। পরিষ্কার কাপড়ে বরফ জড়িয়ে বা ঠান্ডা ভেজা কাপড় খানিকক্ষণ কামড়ের জায়গায় রেখে দিন। এর ফলে ফোলাভাব এবং চুলকানি অনেকটা কমে যাবে।

আপনি প্রাকৃতিক তেলও ব্যবহার করতে পারেন। ইউক্যালিপটাস, নারকেল, জলপাই বা পুদিনার তেল সাময়িকভাবে আরাম প্রদান করতে পারে। এই তেলগুলি ত্বককে আর্দ্র রাখার পাশাপাশি প্রদাহবিরোধী হিসেবে কাজ করে।

চুলকানো থেকে বিরত থাকাটা খুবই গুরুত্বপূর্ণ। বারবার চুলকালে ত্বকের ক্ষতি হতে পারে। এতে সংক্রমণের ঝুঁকি বাড়ে এবং ফোলাভাব আরও বেশি বৃদ্ধি পেতে পারে।

আরও পড়ুন: অতিরিক্ত বিদ্যুৎ বিলের প্রতিবাদে গ্রাহক ফখরুল ইসলাম সোহেলের মামলা

মশার কামড় থেকে বাঁচার জন্য কিছু পদক্ষেপ গ্রহণ করা জরুরি। ঘরের আশপাশে কোথাও পানি জমতে দেবেন না। বিকেলের পর জানালা ও দরজা বন্ধ রাখুন। নিয়মিত মশারি ব্যবহার করুন। বাইরে গেলে ফুলহাতা পোশাক পরিধান করুন এবং প্রয়োজন হলে মশা প্রতিরোধে ব্যবহৃত ক্রিম ব্যবহার করুন।

বিশেষজ্ঞদের মতে, বর্ষাকালে মশার উপদ্রব থেকে বাঁচতে ছোট ছোট সতর্কতা নেওয়া সবচেয়ে কার্যকর। এই পদক্ষেপগুলি মশার কামড় কমাবে এবং ডেঙ্গুসহ মশাবাহিত রোগের ঝুঁকিও অনেকটা কমাতে সক্ষম।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

দুর্যোগ মোকাবিলায় প্রধানমন্ত্রীর ১০ পদক্ষেপ,অঞ্চল : চট্টগ্রাম

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শুক্রবার, ১০ই জুলাই, ২০২৬ ইং

০৪:০৬ পি.এম


দুর্যোগ মোকাবিলায় প্রধানমন্ত্রীর ১০ পদক্ষেপ,অঞ্চল : চট্টগ্রাম

চলমান টানা ভারী বর্ষণ ও আকস্মিক বন্যার ফলে সৃষ্ট চট্টগ্রাম অঞ্চলের দুর্যোগ পরিস্থিতি মোকাবিলায় প্রধানমন্ত্রী তারেক রহমান নির্দেশিত ১০টি পদক্ষেপের কথা জানিয়েছেন তাঁর উপদেষ্টা ও কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন।

তিনি উল্লেখ করেছেন, সংকটের এই সময়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এবং দুর্গত মানুষের পাশে দাঁড়াতে প্রধানমন্ত্রী অত্যন্ত দ্রুততার সঙ্গে কার্যকর পদক্ষেপ গ্রহণ করেছেন।

আজ দুপুরে প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন এক ফেসবুক পোস্টে ‘চট্টগ্রাম অঞ্চলে দুর্যোগ মোকাবিলায় প্রধানমন্ত্রীর গৃহীত ১০টি উদ্যোগ’ শিরোনামে এই পদক্ষেপগুলোর বিস্তারিত ব্যাখ্যা করেন।

তিনি জানান, প্রধানমন্ত্রীর সরাসরি নির্দেশনায় দুর্যোগকবলিত এলাকার পরিস্থিতি সার্বক্ষণিক তদারকি করা হচ্ছে। দুর্গত মানুষের পাশে দাঁড়াতে দলমতের ঊর্ধ্বে উঠে বিএনপির সকল পর্যায়ের নেতা-কর্মীকে মাঠপর্যায়ে সক্রিয়ভাবে ক্ষতিগ্রস্তদের সর্বোচ্চ সহায়তা নিশ্চিত করার নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে ক্ষয়ক্ষতি নিরূপণ, দ্রুত উদ্ধার ও পুনর্বাসন কার্যক্রম বাস্তবায়নের জন্য স্থানীয় প্রশাসন, জনপ্রতিনিধি এবং সংসদ সদস্যদের সমন্বিতভাবে কাজ করার নির্দেশনা প্রদান করা হয়েছে।

প্রধানমন্ত্রীর নির্দেশিত ১০টি প্রধান উদ্যোগ হলোÑ ১. প্রধানমন্ত্রী নিজে সার্বক্ষণিকভাবে দুর্যোগকবলিত এলাকার খবর নিচ্ছেন এবং মনিটরিং করাচ্ছেন। প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে নিয়মিতভাবে ডিসি, ইউএনও এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যসহ সংশ্লিষ্ট সবার সাথে যোগাযোগ রেখে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হচ্ছে।

২. চট্টগ্রাম বিভাগের দুর্যোগকবলিত এলাকায় ইতোমধ্যে ১ হাজার ৫৭টি আশ্রয়কেন্দ্র চালু করা হয়েছে, যেখানে ১২ হাজারের বেশি মানুষ আশ্রয় গ্রহণ করেছেন।

৩. জেনারেল রিলিফ (জিআর) কর্মসূচির আওতায় ক্ষতিগ্রস্ত চট্টগ্রাম, কক্সবাজার, রাঙ্গামিটি, খাগড়াছড়ি ও বান্দরবানÑ এই ৫টি জেলার জন্য ২ কোটি ১৫ লাখ টাকা নগদ অনুদান এবং ৩ হাজার ৪৫০ মেট্রিক টন চাল দুর্গতদের কাছে দ্রুততম সময়ে পৌঁছে দেওয়া হয়েছে।

৪. সরকারের নির্দেশনায় দুর্গত এলাকাগুলোতে নিরাপদ খাবার পানি, স্যানিটেশন ব্যবস্থা, স্বাস্থ্যসেবা, শিশুখাদ্য এবং তিন বেলা খাবার সরবরাহ নিশ্চিত করা হয়েছে।

৫. জরুরি পরিস্থিতি বিবেচনায় পাহাড়ি এলাকায় উদ্ধার কার্যক্রম গতিশীল করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি প্রয়োজনবোধে সেনাবাহিনীও মোতায়েন করা হয়েছে।

৬. প্রধানমন্ত্রী সহায়তার বার্তা পৌঁছে দিতে স্থানীয় সংসদ সদস্য ও জনপ্রতিনিধিবৃন্দ প্লাবিত অঞ্চল পরিদর্শন করছেন এবং সশরীরে দুর্গত এলাকায় উপস্থিত থেকে মানুষের পাশে দাঁড়াচ্ছেন।

৭. দুর্গত মানুষের পাশে দাঁড়াতে রাষ্ট্র পরিচালনাকারী দলের বিএনপির সর্বস্তরের নেতাকর্মী এবং সহযোগী সংগঠনগুলি মাঠে নেমেছে। একই সাথে সরকারের প্রশাসন, বিভিন্ন মন্ত্রণালয়, আইনশৃঙ্খলা বাহিনী, সেনাবাহিনী এবং কোস্টগার্ড মাঠপর্যায় থেকে কেন্দ্র পর্যন্ত একযোগে কাজ করছে।

৮. ভারী বর্ষণ, বন্যা ও ভূমিধস পরিস্থিতির কারণে দুর্গত এলাকার চলমান এইচএসসি ও সমমান পরীক্ষাগুলি স্থগিত করা হয়েছে।

৯. এই দুর্যোগে হতাহতদের পরিবারের সদস্যদের জন্য সমবেদনা জানাতে এবং প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করতে স্থানীয় প্রশাসনের কর্মকর্তাবৃন্দ নেতা-কর্মীদের সাথে মিলিত হয়ে ক্ষতিগ্রস্ত পরিবারের বাড়ি বাড়ি পরিদর্শন করছেন।

১০. টানা ভারী বর্ষণে পানিতে তলিয়ে যাওয়া চট্টগ্রাম-দোহাজারী রেলপথের জলাবদ্ধতা কমাতে সেটি ৫ ফুট উঁচু করার পরিকল্পনা নেওয়া হয়েছে। ৪৭ কিলোমিটার রেলপথের উচ্চতা বৃদ্ধি করার কাজের দরপত্র প্রক্রিয়া ইতোমধ্যে শুরু হয়েছে। পাহাড়ধসের ঝুঁকিতে থাকা বাসিন্দাদের জন্য নিরাপদ স্থানে স্থায়ী আবাসনের ব্যবস্থা করবে সরকার।

ফেসবুক পোস্টের শেষের দিকে মাহদী আমিন আশাবাদ ব্যক্ত করে বলেন, ‘আমরা বিশ্বাস করি সরকারের দ্রুত সিদ্ধান্ত, মানবিক প্রয়াস ও সমন্বিত উদ্যোগের মাধ্যমে আমরা খুব দ্রুত এই দুর্যোগ কাটিয়ে উঠতে সক্ষম হব, ইনশাআল্লাহ। প্রধানমন্ত্রী এই সংকটে গভীর ভালোবাসা ও দায়বদ্ধতা নিয়ে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে আছেন এবং জনগণের সরকার সবসময় আর্তমানবতার সেবায় নিয়োজিত রয়েছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বিএনপির সাংগঠনিক কাঠামো গুছিয়ে আনার কাজ ৫০ শতাংশ শেষ হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শুক্রবার, ১০ই জুলাই, ২০২৬ ইং

০৪:০৮ পি.এম


বিএনপির সাংগঠনিক কাঠামো গুছিয়ে আনার কাজ ৫০ শতাংশ শেষ হয়েছে

দেশজুড়ে বিএনপির সাংগঠনিক কাঠামো গুছিয়ে আনার কাজ ৫০ শতাংশ সম্পন্ন হয়েছে। যদি কোনো অসম্পূর্ণ কমিটি থেকে থাকে, সেগুলো পূর্ণাঙ্গ করতে তৃণমূলে সংশ্লিষ্ট নেতাদের নির্দেশ দেওয়া হয়েছে। এ সব গুছিয়ে নিয়ে চলতি বছরের শেষ নাগাদ সম্মেলনের আয়োজনের কথা ভাবছে ক্ষমতাসীন দল। যদি না হয়, তাহলে সম্মেলন পিছিয়ে যেতে পারে আগামী বছরের শুরুতে।

গেল ফেব্রুয়ারি মাসে ত্রয়োদশ সংসদ নির্বাচনের মাধ্যমে সরকার গঠনের পর বেশ কিছু দলীয় ইস্যুর উত্থান হয়েছে বিএনপির সামনে। এর মধ্যে একটি প্রধান বিষয় ছিল জাতীয় সম্মেলন, যা চলতি বছরে সম্পন্ন করার কথা জানিয়েছিলেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বিএনপির সহযোগী ও অঙ্গ সংগঠনগুলোর মধ্যে মাত্র যুবদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। এখনো অপেক্ষা করা হচ্ছে ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, মহিলা দলসহ উল্লেখযোগ্য ইউনিটগুলোর জন্য।

এমন পরিস্থিতিতে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু জানিয়েছেন, পরিপূর্ণ সম্মেলন আয়োজনের জন্য সারা দেশে তৃণমূল গুছিয়ে আনার কাজ এখন পর্যন্ত অর্ধেক কমিটি গঠনের মাধ্যমে সম্পন্ন করা হয়েছে।

আর বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী জানান, সাংগঠনিক কার্যক্রমকে গুছিয়ে আনার লক্ষ্যে দল গঠন ও পুনর্গঠনের কার্যক্রম চলমান রয়েছে। তৃণমূলের কমিটি গঠনে কেন্দ্রের নজরদারিও রয়েছে।

নেতাদের ধারণা, সাংগঠনিক কার্যক্রম উচু-নিচু ধারাবাহিকতা বজায় রাখতে চলমান থাকবে। তাই চলতি বছর সম্মেলনের আয়োজনের জন্য প্রয়োজন অনুকূল পরিস্থিতি।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পাহাড়ি ঢলে চট্টগ্রামে প্রাণ গেল দুই শিশুর

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

শুক্রবার, ১০ই জুলাই, ২০২৬ ইং

০৪:১২ পি.এম


পাহাড়ি ঢলে চট্টগ্রামে প্রাণ গেল দুই শিশুর

চট্টগ্রামের বাঁশখালীতে পাহাড়ি ঢলের কারণে দুই শিশুর মৃত্যু হয়েছে।

শুক্রবার (১০ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার বাহারছড়ায় পৃথকভাবে এই দুর্ঘটনা ঘটে।

নিহত দুই শিশুর নাম হলো বাহারছড়া ইউনিয়নের দক্ষিণ ইলশা গ্রামের প্রবাসী কামাল উদ্দিনের ছেলে মোহাম্মদ আশিক (৭) এবং একই ইউনিয়নের রত্নপুর এলাকার মোহাম্মদ মিরাজ (৩)।

স্থানীয় সূত্রের খবর অনুসারে, কয়েক দিন ধরে বৃষ্টি ও পাহাড়ি ঢলের কারণে উপজেলার বেশ কিছু এলাকা ডুবে আছে। শুক্রবার বেলা সাড়ে ১১টা নাগাদ পাহাড়ি ঢলে ভেসে গিয়ে বাহারছড়া ইউনিয়নের বাড়ির উঠানে খেলা করছিল দুই শিশু। তখনই তারা ভেসে যায়। পরবর্তীতে পরিবার ও স্থানীয় জনগণ তাদের মরদেহ উদ্ধার করেন।

বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রবিউল হক এই ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, "পাহাড়ি ঢলে ভেসে গিয়ে দুই শিশুর মৃত্যুর খবর পেয়েছি। আইনি প্রক্রিয়া শেষে ওই শিশুদের দাফনের ব্যবস্থা করা হবে।"

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

গাইবান্ধার বিসিক শিল্পনগরীর কয়েল ফ্যাক্টরিতে অগ্নিকাণ্ড

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

শুক্রবার, ১০ই জুলাই, ২০২৬ ইং

০৪:১৭ পি.এম


গাইবান্ধার বিসিক শিল্পনগরীর কয়েল ফ্যাক্টরিতে অগ্নিকাণ্ড

গাইবান্ধায় বিসিক শিল্পনগরীর একটি কয়েল ফ্যাক্টরিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের একটি ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের ১ ঘণ্টা ২৫ মিনিটের দীর্ঘ প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। শুক্রবার ভোর ৪টার দিকে সদর উপজেলার ধানঘড়া এলাকায় অগ্নিকাণ্ডের এই ঘটনাটি ঘটে।

ফায়ার সার্ভিস ও স্থানীয়দের পক্ষে জানানো হয়েছে, শুক্রবার ভোর ৪টার দিকে বিসিক শিল্পনগরীর একটি কয়েল ফ্যাক্টরিতে আগুন দেখা যায়। এই অগ্নিকাণ্ডে ফ্যাক্টরির একটি টিনশেড পাকা ঘরের ভেতর কেবল কয়েল শুকানোর ড্রায়ার রুমে আগুন লাগে, ফলে চারদিকে ধোঁয়া ছড়িয়ে পড়ে। স্থানীয়রা আগুন নেভাতে ব্যর্থ হলে ফায়ার সার্ভিসকে খবর দেন। এরপর, ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে এবং ১ ঘণ্টা ২০ মিনিটের চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

ফ্যাক্টরির মালিক সামিউল হুদা সুমেল জানান, ফায়ার সার্ভিসের কার্যকর হস্তক্ষেপের কারণে বড় ধরনের ক্ষয়ক্ষতি থেকে প্রতিষ্ঠানটি রক্ষা পেতে সক্ষম হয়েছে।

গাইবান্ধা ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মাহমুদুল হাসান এই বিষয়টি নিশ্চিত করে বলেন, "কারখানার অতিরিক্ত তাপের কারণে আগুনের সূত্রপাত ঘটে"। তিনি বলেন, ফায়ার সার্ভিসের দ্রুত পদক্ষেপের ফলে অনেক মালামাল উদ্ধার করতে সক্ষম হয়েছেন। উল্লেখযোগ্য বিষয় হলো, এই ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫২
মাগরিব ০৫:২৯
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:২৯
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%