প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
দেশজুড়ে বিএনপির সাংগঠনিক কাঠামো গুছিয়ে আনার কাজ ৫০ শতাংশ সম্পন্ন হয়েছে। যদি কোনো অসম্পূর্ণ কমিটি থেকে থাকে, সেগুলো পূর্ণাঙ্গ করতে তৃণমূলে সংশ্লিষ্ট নেতাদের নির্দেশ দেওয়া হয়েছে। এ সব গুছিয়ে নিয়ে চলতি বছরের শেষ নাগাদ সম্মেলনের আয়োজনের কথা ভাবছে ক্ষমতাসীন দল। যদি না হয়, তাহলে সম্মেলন পিছিয়ে যেতে পারে আগামী বছরের শুরুতে।
গেল ফেব্রুয়ারি মাসে ত্রয়োদশ সংসদ নির্বাচনের মাধ্যমে সরকার গঠনের পর বেশ কিছু দলীয় ইস্যুর উত্থান হয়েছে বিএনপির সামনে। এর মধ্যে একটি প্রধান বিষয় ছিল জাতীয় সম্মেলন, যা চলতি বছরে সম্পন্ন করার কথা জানিয়েছিলেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বিএনপির সহযোগী ও অঙ্গ সংগঠনগুলোর মধ্যে মাত্র যুবদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। এখনো অপেক্ষা করা হচ্ছে ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, মহিলা দলসহ উল্লেখযোগ্য ইউনিটগুলোর জন্য।
এমন পরিস্থিতিতে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু জানিয়েছেন, পরিপূর্ণ সম্মেলন আয়োজনের জন্য সারা দেশে তৃণমূল গুছিয়ে আনার কাজ এখন পর্যন্ত অর্ধেক কমিটি গঠনের মাধ্যমে সম্পন্ন করা হয়েছে।
আর বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী জানান, সাংগঠনিক কার্যক্রমকে গুছিয়ে আনার লক্ষ্যে দল গঠন ও পুনর্গঠনের কার্যক্রম চলমান রয়েছে। তৃণমূলের কমিটি গঠনে কেন্দ্রের নজরদারিও রয়েছে।
নেতাদের ধারণা, সাংগঠনিক কার্যক্রম উচু-নিচু ধারাবাহিকতা বজায় রাখতে চলমান থাকবে। তাই চলতি বছর সম্মেলনের আয়োজনের জন্য প্রয়োজন অনুকূল পরিস্থিতি।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন