প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
গাইবান্ধায় বিসিক শিল্পনগরীর একটি কয়েল ফ্যাক্টরিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের একটি ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের ১ ঘণ্টা ২৫ মিনিটের দীর্ঘ প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। শুক্রবার ভোর ৪টার দিকে সদর উপজেলার ধানঘড়া এলাকায় অগ্নিকাণ্ডের এই ঘটনাটি ঘটে।
ফায়ার সার্ভিস ও স্থানীয়দের পক্ষে জানানো হয়েছে, শুক্রবার ভোর ৪টার দিকে বিসিক শিল্পনগরীর একটি কয়েল ফ্যাক্টরিতে আগুন দেখা যায়। এই অগ্নিকাণ্ডে ফ্যাক্টরির একটি টিনশেড পাকা ঘরের ভেতর কেবল কয়েল শুকানোর ড্রায়ার রুমে আগুন লাগে, ফলে চারদিকে ধোঁয়া ছড়িয়ে পড়ে। স্থানীয়রা আগুন নেভাতে ব্যর্থ হলে ফায়ার সার্ভিসকে খবর দেন। এরপর, ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে এবং ১ ঘণ্টা ২০ মিনিটের চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
ফ্যাক্টরির মালিক সামিউল হুদা সুমেল জানান, ফায়ার সার্ভিসের কার্যকর হস্তক্ষেপের কারণে বড় ধরনের ক্ষয়ক্ষতি থেকে প্রতিষ্ঠানটি রক্ষা পেতে সক্ষম হয়েছে।
গাইবান্ধা ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মাহমুদুল হাসান এই বিষয়টি নিশ্চিত করে বলেন, "কারখানার অতিরিক্ত তাপের কারণে আগুনের সূত্রপাত ঘটে"। তিনি বলেন, ফায়ার সার্ভিসের দ্রুত পদক্ষেপের ফলে অনেক মালামাল উদ্ধার করতে সক্ষম হয়েছেন। উল্লেখযোগ্য বিষয় হলো, এই ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন