ঢাকা মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৪ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬ইং ০৪ই কার্তিক, ১৪৩৩বাং

অগ্নিকাণ্ডে আটটি দোকান এবং একটি বসতবাড়ি পুড়ে গেছে


অগ্নিকাণ্ডে আটটি দোকান এবং একটি বসতবাড়ি পুড়ে গেছে

জেলার কাপাসিয়া বাজারে অগ্নিকাণ্ডের ঘটনায় আটটি দোকান ও একটি বসত-বাড়ি পুড়ে যাওয়ার ঘটনা ঘটেছে।

আজ রোববার ভোর পৌনে ৪টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বৈদ্যুতিক শর্টসার্কিট হতে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়ে থাকতে পারে, এমনটি প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

অগ্নিকাণ্ডের খবর পেয়ে কাপাসিয়া ও রাজেন্দ্রপুর ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে এলাকা বাসীর সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনার জন্য প্রায় দুই ঘণ্টা চেষ্টা করেন। সকাল ৬টার দিকে তারা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন।

আরও পড়ুন: রংপুরে ২৬ মামলার পলাতক আসামি শীর্ষ সন্ত্রাসী ‘মেরিল সুমন’ গ্রেপ্তার

কাপাসিয়া ফায়ার সার্ভিসের ইনচার্জ মাহফুজুর রহমান বাসসকে জানিয়েছেন, অগ্নিকাণ্ডের খবর পাওয়ার সাথে সাথেই ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছান এবং আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করেন। অগ্নিকাণ্ডে ৮টি দোকান ও ১টি বসতবাড়ি সম্পূর্ণরূপে পুড়ে গেছে। আগুনের কারণ ও ক্ষয়ক্ষতির প্রকৃত পরিমাণ তদন্ত শেষ হওয়ার পর নিশ্চিত হওয়া যাবে।

কাপাসিয়া বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক শাহীনুর রহমান বলেছেন, আগুনে ব্যবসা প্রতিষ্ঠানের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ এক কোটি টাকারও বেশি হতে পারে, এমনটিই ধারণা করা হচ্ছে।

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী আব্দুল কাইয়ুমের দুটি দোকানের ক্ষতির পরিমাণ প্রায় ২০ লাখ টাকা, আজাহার আলীর কাপড়ের দোকানে ক্ষতি হয়েছে ১৫ লাখ টাকা, সরোয়ার হোসেনের কাপড়ের দোকানে ২৫ লাখ টাকা, সাবিরের কাপড়ের দোকানে ১৫ লাখ টাকা এবং আবুল কাশেমের বসতবাড়িতে প্রায় ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে। এছাড়া মোহাম্মদ রাসেলের প্রায় ৫ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন দোকান মালিকগণ।

এ বিষয়ে কাপাসিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) বাসসকে জানিয়েছেন, অগ্নিকাণ্ডের খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ফায়ার সার্ভিসকে সহযোগিতা করেছে। আগুনের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত না করে বলা সম্ভব নয়।

আরও পড়ুন: ধামরাইয়ে দুর্গাপূজার নিরাপত্তায় প্রশাসনের তৎপরতা: বিভাগীয় কমিশনার

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নিয়ন্ত্রিত জনসংখ্যা দেশের সমৃদ্ধি নিয়ে আসে : বিভাগীয় কমিশনার

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

রবিবার, ১২ই জুলাই, ২০২৬ ইং

০৭:০৫ পি.এম


নিয়ন্ত্রিত জনসংখ্যা দেশের সমৃদ্ধি নিয়ে আসে : বিভাগীয় কমিশনার

ময়মনসিংহ, ১২ জুলাই, ২০২৬ : ময়মনসিংহের বিভাগীয় কমিশনার এস.এম.হুমায়ুন কবির সরকার বলেছেন, সমাজে আমাদের শুধু জন্মনিয়ন্ত্রণের ক্ষেত্রেই নয়, জীবনের প্রতিটি ক্ষেত্রে পরিবার পরিকল্পনার গুরুত্ব অপরিসীম। নিয়ন্ত্রিত ও পরিকল্পিত পরিবার পরিকল্পনার মাধ্যমে আমরা এ দেশের মানুষের জন্য আরও ভালো কিছু করার চেষ্টা করতে চাই।

বাংলাদেশে বিশ কোটি জনগণের চল্লিশ কোটি হাতকে পুরোপুরি কর্মক্ষম করে তোলার পদক্ষেপ নেওয়া না হলে নিয়ন্ত্রণের কোন বিকল্প নেই। তা না হলে অনিয়ন্ত্রিত জনসংখ্যা আর্থিক জনসম্পদে পরিণত না হয়ে জনদুর্ভোগের সৃষ্টি করবে। সুস্থ, শিক্ষিত ও নিয়ন্ত্রিত জনসংখ্যা দেশের সমৃদ্ধির ভিত্তি। একটি সুস্থ, সুন্দর ও পরিকল্পিত পরিবারই ভবিষ্যৎ নির্মাণের জন্য আবশ্যক।

আজ রোববার দুপুরে ময়মনসিংহ জেলা পরিষদে ভাষা শহীদ আব্দুল জব্বার মিলনায়তনে বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষ্যে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ময়মনসিংহ বিভাগীয় পরিবার পরিকল্পনা কার্যালয়ের উদ্যোগে ‘তারুণ্যের আশা-আকাক্সক্ষা বাস্তবায়ন করি, আজকের প্রত্যয়ে সুন্দর আগামী গড়ি’ শিরোনামে অনুষ্ঠিত এই সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের (মমেকহা) পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. জাকির হোসেন এবং বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. প্রদীপ কুমার সাহা।

সভায় সভাপতিত্ব করেন ময়মনসিংহ বিভাগীয় প.প. কার্যালয়ের পরিচালক মো. মাজহারুল হক চৌধুরী। জেলা প.প. কার্যালয়ের ইউনিয়ন, উপজেলা, জেলা ও বিভাগীয় পর্যায়ের কর্মকর্তা ও স্বাস্থ্যকর্মীরা সভায় উপস্থিত ছিলেন।

সভায় বিশেষ অতিথি বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) বলেছেন, দুটি সন্তানের বেশি না হয়, একটি হলে ভালো। যদি জনসংখ্যার অপরিকল্পিত বৃদ্ধি নিয়ন্ত্রণ করা না যায়, তাহলে এটি একটি বোঝা হয়ে দাঁড়াবে। তাই পরিকল্পিত ও নিয়ন্ত্রিত জনসংখ্যাই দেশের জন্য অধিক অর্থনৈতিক সম্পদ।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ‘মমেকহা’র পরিচালক মন্তব্য করেছেন, পরিবার কল্যাণ পরিদর্শিকা থেকে শুরু করে বিভাগীয় পর্যায় পর্যন্ত এ কাজের সফলতা সমষ্টিগত প্রচেষ্টার ফসল। মাঠ পর্যায়ের গুরুত্বপূর্ণ কাজের সফল বাস্তবায়নের জন্য সম্মিলিত প্রচেষ্টা অপরিহার্য।

সভায় সমাপনী বক্তব্যে সভাপতি জানিয়েছেন, পরিবার পরিকল্পনার মাঠপর্যায়ের স্বাস্থ্যকর্মীরা মানুষের দোরগোড়ায় এমনকি বাড়ির রান্নাঘর পর্যন্ত সেবা দিয়ে থাকে। তারা কেবল জন্মনিয়ন্ত্রণ নয়, মা ও শিশুর স্বাস্থ্য ও পুষ্টি, উঠান বৈঠক, বাল্যবিবাহ রোধে সচেতনতা বৃদ্ধি করার চেষ্টা করেন। সুস্থ পরিবার, সুস্থ দেশ, সমৃদ্ধ অর্থনীতির জন্য এ প্রচেষ্টা জরুরী।

সভা শেষে বিভিন্ন ক্যাটাগরিতে শ্রেষ্ঠত্ব অর্জন করা ময়মনসিংহ বিভাগীয়, জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের স্বাস্থ্যকর্মীদের হাতে পুরস্কার হিসেবে সনদপত্র ও ক্রেস্ট তুলে দেন অতিথিরা।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রাঙামাটিতে ৮৩১ শিক্ষার্থী পেলেন এককালীন উপবৃত্তি

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

রবিবার, ১২ই জুলাই, ২০২৬ ইং

০৭:০৭ পি.এম


রাঙামাটিতে ৮৩১ শিক্ষার্থী পেলেন এককালীন উপবৃত্তি

উচ্চ শিক্ষার প্রসার এবং মেধার মূল্যায়নের ভিত্তিতে ৮৩১ জন কলেজ ও বিশ্ববিদ্যালয়ে পড়া শিক্ষার্থীকে এককালীন শিক্ষা উপবৃত্তি দেওয়া হয়েছে।

আজ রোববার দুপুরে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সভাকক্ষে প্রধান অতিথি হিসেবে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ মিজানুর রহমান ডিজিটাল পদ্ধতিতে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে শিক্ষা উপবৃত্তি কার্যক্রমের উদ্বোধন করেন।

প্রধান অতিথি মন্তব্য করেন, শিক্ষার্থীদের মেধার বিকাশ সাধন এবং প্রদত্ত প্রতিযোগিতার মাধ্যমে আগামী দিনের চ্যালেঞ্জ মোকাবিলায় নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে।

এই সময় উপস্থিত ছিলেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান কৃষিবিদ কাজল তালুকদার, জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা খন্দকার মো. রিজাউল করিম, জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা শিবলী নোমান এবং জেলা পরিষদের সদস্যবৃন্দসহ শিক্ষার্থীরা।

এ বছর, পার্বত্য জেলা পরিষদের নিয়মিত বৃত্তির পাশাপাশি প্রথমবারের মতো যুক্ত হয়েছে ‘রাঙামাটি বাজার ফান্ড’ এর বিশেষ মেধা বৃত্তি।

এই দুই তহবিল মিলিয়ে কলেজ ও বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ ও বিষয়ে অধ্যয়নরত শিক্ষার্থীদের মাঝে মোট ৭৭ লাখ ১০ হাজার টাকা প্রদান করা হয়।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ঝালকাঠিতে ৮৭ জন পরিচ্ছন্নতাকর্মীর জন্য পেনশন স্কিম চালু

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

রবিবার, ১২ই জুলাই, ২০২৬ ইং

০৭:০৯ পি.এম


ঝালকাঠিতে ৮৭ জন পরিচ্ছন্নতাকর্মীর জন্য পেনশন স্কিম চালু

ঝালকাঠি পৌরসভার অর্থায়নে ৮৭ জন পরিচ্ছন্নতাকর্মীর জন্য ‘সমতা’ পেনশন স্কিম চালু করা হয়েছে।

‘সমতা’ পেনশন স্কিমের লক্ষ্য হলো পরিচ্ছন্নতাকর্মীদের ভবিষ্যৎ সামাজিক ও অর্থনৈতিক নিরাপত্তা নিশ্চিত করা। এ সিদ্ধান্ত গ্রহণ করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

আজ রোববার বিকেল ৩টায় ঝালকাঠি জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে এই ‘সমতা’ পেনশন স্কিমটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন ঝালকাঠির জেলা প্রশাসক মো. মমিন উদ্দিন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঝালকাঠি পৌর প্রশাসক ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. কাওছার হোসেন।

এ সময় বক্তারা উল্লেখ করেন, পৌরসভার পরিচ্ছন্নতাকর্মীদের কল্যাণে নেওয়া এই উদ্যোগ তাদের অবসর-পরবর্তী জীবনে আর্থিক নিরাপত্তা নিশ্চিত করতে সহায়ক হবে।

এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসন ও ঝালকাঠি পৌরসভার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

চট্টগ্রামে বন্যাদুর্গতদের মাঝে ত্রাণ বিতরণ করলেন প্রতিমন্ত্রী অমিত

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

রবিবার, ১২ই জুলাই, ২০২৬ ইং

০৭:১০ পি.এম


চট্টগ্রামে বন্যাদুর্গতদের মাঝে ত্রাণ বিতরণ করলেন প্রতিমন্ত্রী অমিত

চট্টগ্রাম নগরের টানা ভারী বর্ষণ, পাহাড়ি ঢল এবং জলাবদ্ধতায় পানিবন্দি হয়ে পড়া চাইন্দগাঁও সিএন্ডবি, মোহরা ও দক্ষিণ কাট্টলি এলাকার পানিবন্দি দুর্গত মানুষের মাঝে ত্রাণ বিতরণ করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।

এ সময়ে দুর্গত মানুষের মধ্যে শুকনো খাবার, চাল, ডাল, তেল, বিশুদ্ধ পানি এবং অন্যান্য নিত্যপ্রয়োজনীয় সামগ্রী বিতরণ করা হয়।

প্রতিমন্ত্রী আজ চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন, চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য এরশাদ উল্ল¬াহ এবং চট্টগ্রাম-১০ আসনের সংসদ সদস্য সাঈদ আল নোমানকে সঙ্গে নিয়ে বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন। পরিদর্শনকালে তারা পানিবন্দি পরিবারের মাঝে খাদ্য ও প্রয়োজনীয় ত্রাণ সামগ্রী বিতরণ করেন।

এ সময় প্রতিমন্ত্রী দুর্গত মানুষের বাড়ি বাড়ি গিয়ে তাদের খোঁজখবর নেন এবং জলাবদ্ধতা ও বন্যার কারণে সৃষ্ট দুর্ভোগ সম্পর্কে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলেন।

এভাবে ক্ষতিগ্রস্ত মানুষের প্রয়োজনীয় নিরাপত্তা, বিশুদ্ধ পানির সংকট ও খাদ্যসহ জরুরি সেবার বিষয়গুলো গুরুত্বের সঙ্গে পর্যালোচনা করা হয়।

প্রতিমন্ত্রী সংশ্লিষ্ট প্রশাসনকে প্রয়োজনীয় সহযোগিতা নিশ্চিত করতে নির্দেশনা প্রদান করেন।

এ সময়ে অনিন্দ্য ইসলাম অমিত বলেন, দুর্যোগের এই কঠিন সময়ে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো বর্তমান সরকারের অন্যতম অগ্রাধিকার। প্রধানমন্ত্রী ঘোষিত মানবিক নীতির আলোকে সরকারের সব প্রতিষ্ঠান, স্থানীয় প্রশাসন এবং জনপ্রতিনিধিরা সমন্বিতভাবে কাজ করছে।

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী আরও বলেন, কোনো ক্ষতিগ্রস্ত পরিবারকে অসহায় অবস্থায় ফেলে রাখা হবে না। প্রয়োজনীয় খাদ্য, বিশুদ্ধ পানি, ওষুধ এবং অন্যান্য সহায়তা অব্যাহত থাকবে।

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন বলেন, কর্পোরেশনের প্রতিটি সংশ্লিষ্ট বিভাগ মাঠপর্যায়ে নিরলসভাবে কাজ করছে। পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক না হওয়া পর্যন্ত এই কার্যক্রম অব্যাহত থাকবে।

এ সময়ে প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫২
মাগরিব ০৫:২৯
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:২৯
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%