প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
জেলার কাপাসিয়া বাজারে অগ্নিকাণ্ডের ঘটনায় আটটি দোকান ও একটি বসত-বাড়ি পুড়ে যাওয়ার ঘটনা ঘটেছে।
আজ রোববার ভোর পৌনে ৪টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বৈদ্যুতিক শর্টসার্কিট হতে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়ে থাকতে পারে, এমনটি প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
অগ্নিকাণ্ডের খবর পেয়ে কাপাসিয়া ও রাজেন্দ্রপুর ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে এলাকা বাসীর সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনার জন্য প্রায় দুই ঘণ্টা চেষ্টা করেন। সকাল ৬টার দিকে তারা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন।
কাপাসিয়া ফায়ার সার্ভিসের ইনচার্জ মাহফুজুর রহমান বাসসকে জানিয়েছেন, অগ্নিকাণ্ডের খবর পাওয়ার সাথে সাথেই ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছান এবং আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করেন। অগ্নিকাণ্ডে ৮টি দোকান ও ১টি বসতবাড়ি সম্পূর্ণরূপে পুড়ে গেছে। আগুনের কারণ ও ক্ষয়ক্ষতির প্রকৃত পরিমাণ তদন্ত শেষ হওয়ার পর নিশ্চিত হওয়া যাবে।
কাপাসিয়া বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক শাহীনুর রহমান বলেছেন, আগুনে ব্যবসা প্রতিষ্ঠানের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ এক কোটি টাকারও বেশি হতে পারে, এমনটিই ধারণা করা হচ্ছে।
ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী আব্দুল কাইয়ুমের দুটি দোকানের ক্ষতির পরিমাণ প্রায় ২০ লাখ টাকা, আজাহার আলীর কাপড়ের দোকানে ক্ষতি হয়েছে ১৫ লাখ টাকা, সরোয়ার হোসেনের কাপড়ের দোকানে ২৫ লাখ টাকা, সাবিরের কাপড়ের দোকানে ১৫ লাখ টাকা এবং আবুল কাশেমের বসতবাড়িতে প্রায় ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে। এছাড়া মোহাম্মদ রাসেলের প্রায় ৫ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন দোকান মালিকগণ।
এ বিষয়ে কাপাসিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) বাসসকে জানিয়েছেন, অগ্নিকাণ্ডের খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ফায়ার সার্ভিসকে সহযোগিতা করেছে। আগুনের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত না করে বলা সম্ভব নয়।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন