প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
উচ্চ শিক্ষার প্রসার এবং মেধার মূল্যায়নের ভিত্তিতে ৮৩১ জন কলেজ ও বিশ্ববিদ্যালয়ে পড়া শিক্ষার্থীকে এককালীন শিক্ষা উপবৃত্তি দেওয়া হয়েছে।
আজ রোববার দুপুরে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সভাকক্ষে প্রধান অতিথি হিসেবে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ মিজানুর রহমান ডিজিটাল পদ্ধতিতে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে শিক্ষা উপবৃত্তি কার্যক্রমের উদ্বোধন করেন।
প্রধান অতিথি মন্তব্য করেন, শিক্ষার্থীদের মেধার বিকাশ সাধন এবং প্রদত্ত প্রতিযোগিতার মাধ্যমে আগামী দিনের চ্যালেঞ্জ মোকাবিলায় নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে।
এই সময় উপস্থিত ছিলেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান কৃষিবিদ কাজল তালুকদার, জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা খন্দকার মো. রিজাউল করিম, জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা শিবলী নোমান এবং জেলা পরিষদের সদস্যবৃন্দসহ শিক্ষার্থীরা।
এ বছর, পার্বত্য জেলা পরিষদের নিয়মিত বৃত্তির পাশাপাশি প্রথমবারের মতো যুক্ত হয়েছে ‘রাঙামাটি বাজার ফান্ড’ এর বিশেষ মেধা বৃত্তি।
এই দুই তহবিল মিলিয়ে কলেজ ও বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ ও বিষয়ে অধ্যয়নরত শিক্ষার্থীদের মাঝে মোট ৭৭ লাখ ১০ হাজার টাকা প্রদান করা হয়।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন