ঢাকা মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৪ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬ইং ০৪ই কার্তিক, ১৪৩৩বাং

হাবিপ্রবিতে শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচি


হাবিপ্রবিতে শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচি

হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) পরিসংখ্যান বিভাগের শিক্ষার্থীরা নতুন করে পৃথক Department of Data Science খোলার দাবি না করে পরিসংখ্যান বিভাগের সঙ্গে ডেটা সায়েন্সকে একীভূত করে Department of Statistics and Data Science নামে একটি বিভাগ পরিচালনার দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছেন।

মঙ্গলবার (১৪ জুলাই) বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়, যেখানে বিভাগের বিভিন্ন বর্ষের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। এ সময় তারা উপাচার্য বরাবর একটি স্মারকলিপি প্রদান করেন।

স্মারকলিপিতে শিক্ষার্থীরা উল্লেখ করেছেন, বিশ্বব্যাপী ডেটা সায়েন্স প্রধানত পরিসংখ্যান, গণিত ও কম্পিউটেশনাল মডেলিংয়ের সম্মিলনে গড়ে ওঠা একটি আন্তঃবিষয়ক শাখা। নতুন বিভাগ খোলার পরিবর্তে বিদ্যমান পরিসংখ্যান বিভাগে ডেটা সায়েন্স, মেশিন লার্নিং ও কৃত্রিম বুদ্ধিমত্তাবিষয়ক আধুনিক কোর্স সংযোজন করা হলে শিক্ষার্থীরা আরও সমন্বিত শিক্ষা লাভ করবে।

আরও পড়ুন: জলবায়ু ও উন্নয়ন কাজে তুরস্কের সঙ্গে সহযোগিতা জোরদার চায় বাংলাদেশ

তারা যুক্তি দিয়েছেন, আলাদা বিভাগ চালু হলে একই ধরনের পাঠ্যক্রম ও দক্ষতার ফলে একাডেমিক এবং প্রশাসনিক জটিলতা তৈরি হতে পারে। সেই সঙ্গে ভবিষ্যতে চাকরি, উচ্চশিক্ষা এবং আন্তর্জাতিক স্বীকৃতির ক্ষেত্রেও বিভ্রান্তির সৃষ্টি হওয়ার সম্ভবনা রয়েছে। এজন্য শিক্ষার্থীরা নতুন বিভাগ চালুর পরিবর্তে Department of Statistics and Data Science নামে বিভাগ পরিচালনার প্রস্তাব দিয়েছেন।

পরিসংখ্যান বিভাগের ২০২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী অলিপ বলেছেন, ডেটা সায়েন্সের ভিত্তি হল পরিসংখ্যান। আলাদা বিভাগ খোলার পরিবর্তে পরিসংখ্যান বিভাগের সঙ্গে ডেটা সায়েন্সকে একীভূত করার ফলে শিক্ষার্থীরা আরও সমৃদ্ধ এবং যুগোপযোগী শিক্ষা পাবে। তারা আধুনিক কারিকুলামের দাবিতে আছে, বিভাজন নয়।

২০২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সাদিয়া জানিয়েছেন, বিশ্বের অধিকাংশ বিশ্ববিদ্যালয়ে ডেটা সায়েন্স পরিসংখ্যান বিভাগের অধীনে পড়ানো হয়। তাই হাবিপ্রবিতেও আন্তর্জাতিক মান অনুসরণ করে Department of Statistics and Data Science গঠন করা হলে সেটি শিক্ষার্থীদের ভবিষ্যতের জন্য আরও উপকারী হবে।

২০২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মেধা বলেছেন, তারা ডেটা সায়েন্সের বিরোধী নন। বরং তারা চান, আধুনিক বিষয়গুলো পরিসংখ্যান বিভাগের সঙ্গে সমন্বয় করে এমন একটি বিভাগ গড়ে তোলা হোক, যা আন্তর্জাতিকভাবে স্বীকৃত এবং শিক্ষার্থীদের দক্ষতা বৃদ্ধিতে কার্যকর ভূমিকা রাখবে।

আরও পড়ুন: অতিরিক্ত বিদ্যুৎ বিলের প্রতিবাদে গ্রাহক ফখরুল ইসলাম সোহেলের মামলা

শিক্ষার্থীরা জানিয়েছেন, বিশ্ববিদ্যালয় প্রশাসন বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে একাডেমিক কাউন্সিলে আলোচনা করবে বলে আশ্বাস দিয়েছে। তাদের দাবি, শিক্ষার্থীদের স্বার্থ, আন্তর্জাতিক মানদণ্ড এবং ভবিষ্যৎ কর্মক্ষেত্রের বাস্তবতা বিবেচনায় নিয়েই সিদ্ধান্ত গ্রহণ করা হোক।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বদল নিয়ে ইংলিশ পরীক্ষায় নামছে আর্জেন্টিনা

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

বৃহস্পতিবার, ১৬ই জুলাই, ২০২৬ ইং

১২:২৯ এম


বদল নিয়ে ইংলিশ পরীক্ষায় নামছে আর্জেন্টিনা

বিশ্বকাপের সেমিফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে একটি গুরুত্বপূর্ণ ম্যাচে আর্জেন্টিনা তাদের একাদশে একটি পরিবর্তন এনেছে। টানা দ্বিতীয় বারের মতো ফাইনাল খেলতে ভীষণ মরিয়া আলবিসেলেস্তারা।

সুইজারল্যান্ডের বিরুদ্ধে আগের ম্যাচে মাঠে নামা একাদশ থেকে বাদ পড়েছেন অভিজ্ঞ মিডফিল্ডার রদ্রিগো ডি পল। তার পরিবর্তে শুরুতে সুযোগ পেয়েছেন জুলিয়ানো সিমিওনে।

ম্যাচের আগে ঘোষিত একাদশে আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি এই পরিবর্তনটি এনেছেন। ডি পলের অনুপস্থিতি মাঝমাঠে দলের জন্য একটি উল্লেখযোগ্য পরিবর্তন। ডি পলের পরিবর্তে সিমিওনেকে শুরু থেকে মাঠে নামানোর সিদ্ধান্ত নিয়েছে আর্জেন্টিনা কোচ।

গোলপোস্টের নিচে নিয়োজিত থাকছেন এমিলিয়ানো মার্টিনেজ। রক্ষণভাগে নাহুয়েল মলিনার সঙ্গে আছেন ক্রিশ্চিয়ান রোমেরো, লিসান্দ্রো মার্টিনেজ ও নিকোলাস তাগলিয়াফিকো।

মাঝমাঠে জুলিয়ানো সিমিওনের সঙ্গে খেলবেন এনজো ফার্নান্দেজ, লিয়ান্দ্রো পারেদেস ও আলেক্সিস ম্যাক আলিস্টার। আক্রমণভাগের মূল ভরসা হচ্ছে আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসি এবং হুলিয়ান আলভারেজ।

আর্জেন্টিনা একাদশ: এমিলিয়ানো মার্টিনেজ, নাহুয়েল মলিনা, ক্রিশ্চিয়ান রোমেরো, লিসান্দ্রো মার্টিনেজ, নিকোলাস তাগলিয়াফিকো, জুলিয়ানো সিমিওনে, এনজো ফার্নান্দেজ, লিয়ান্দ্রো পারেদেস, আলেক্সিস ম্যাক আলিস্টার, লিওনেল মেসি এবং হুলিয়ান আলভারেজ।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আর্জেন্টিনা ফাইনালে উঠল ইংল্যান্ডকে হারিয়ে

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

বৃহস্পতিবার, ১৬ই জুলাই, ২০২৬ ইং

০৮:৫৮ এম


আর্জেন্টিনা ফাইনালে উঠল ইংল্যান্ডকে হারিয়ে

টানা দ্বিতীয়বার ফাইনালে উঠল আর্জেন্টিনা। আটলান্টা স্টেডিয়ামে বিশ্বকাপের সেমিফাইনালে ইউরোপের অন্যতম পরাশক্তি ইংল্যান্ডকে ২-১ গোলে হারায় দলটি।

গোল হজমের পর ইংল্যান্ডের কাছে একাধিক সুযোগ নষ্ট হয়েছিল। শেষ পর্যন্ত গোল শোধ দিলো আর্জেন্টিনা। ৮৫ মিনিটে এনজো করেন সমতা ফেরানো গোল। এরপর ইনজুরি টাইমে লাউতারো মার্টিনেজ গোল করলেন। ৯২ মিনিটে ২-১ গোলে এগিয়ে গেল আর্জেন্টিনা।

৬৪ মিনিটে লিয়ান্দ্রো পারেদেসের বদলি নেমেই ম্যাচে ছাপ রাখেন গঞ্জালেজ। পরের মিনিটে ডান দিক থেকে আসা একটি লম্বা বল হেড করেছিলেন গঞ্জালেজ। কিন্তু ইংল্যান্ড বিপদমুক্ত করে।

৬৯ মিনিটে ডানদিক থেকে মেসির ক্রসে দারুণ এক হেড করেছিলেন গঞ্জালেজ। কিন্তু পিকফোর্ড নিচু ডাইভে অবিশ্বাস্য সেভে আর্জেন্টিনাকে হতাশ করেন।

৭২ মিনিটে আর্জেন্টিনা তিনটি পরিবর্তন আনে। সিমিওনে,  মলিনা ও লিসান্দ্রো মার্টিনেজকে উঠিয়ে দে পল, মোন্তিয়েল ও ওতামেন্দিকে নামান স্কালোনি।

চার মিনিট পর দে পলের বাড়ানো ক্রসে অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টারের হেড গোলপোস্টে লেগে ফিরে আসে। পরের মিনিটে গঞ্জালেজের হেড গোলবারের পাশ দিয়ে যায়। লাইন্সম্যান ততক্ষণে অফসাইডের পতাকা ওড়ান।

৮৪ মিনিটে এনজোর শট গোলপোস্টের ওপর দিয়ে মাঠের বাইরে পাঠান পিকফোর্ড। পরের মিনিটে কর্নার থেকে মেসির বাড়ানো বলে ২৫ গজ দূর থেকে শট নেন তিনি। বল পিকফোর্ডের নাগালের বাইরে দিয়ে জালে জড়ায়।

বিশ্বকাপের সেমিফাইনালে দ্বিতীয়ার্ধে পিছিয়ে পড়ল আর্জেন্টিনা। অ্যান্থনি গর্ডন ৫৫ মিনিটে তাদের জালে বল ঠেলে দিলেন। ইংল্যান্ড এগিয়ে গেল।

ইংলিশ খেলোয়াড়রা ডান দিক থেকে গতি বাড়িয়ে পাল্টা আক্রমণ চালায়। কেইন নিচে নেমে রজার্সকে বল দেওয়ার চেষ্টা করেন। কিন্তু লিসান্দ্রো মার্টিনেজ অ্যাক্রোব্যাটিক ভঙ্গিতে বলটি ক্লিয়ার করে দেন। আলগা বলটি পেয়ে রাইস রজার্সকে খুঁজে নেন। তার দুর্দান্ত ক্রস বক্সের মধ্যে ঢোকে। ব্যাকপোস্টে গর্ডন মলিনার পেছন থেকে বল কেড়ে নিয়ে এমিলিয়ানো মার্টিনেজকে পরাস্ত করে বল জালে জড়ান।

এর আগে দ্বিতীয়ার্ধের শুরুতে আর্জেন্টাইন কিপারের লম্বা পাসের পর ডান দিক থেকে ডি বক্সে আক্রমণ চালায় বিশ্ব চ্যাম্পিয়নরা। সেখানে মেসি ও আলভারেজের দারুণ বোঝাপড়ায় আলভারেজ পোস্টে একটি জোরালো শট নেন। পিকফোর্ড চমৎকারভাবে বাঁচিয়ে দেন। ফিরতি শটটি জালের বাইরের অংশে লাগলেও সেটি সম্ভবত ডিফেন্ডারের গায়ে লেগেছিল এবং রেফারির পক্ষ থেকে কর্নারের সংকেত দেওয়া হয়।

অ্যাটলান্টায় বিশ্বকাপের সেমিফাইনালের প্রথমার্ধে দুই দলের আক্রমণভাগের কোনো নৈপুণ্য দেখা যায়নি। লিওনেল মেসি ও হ্যারি কেইনরা এই সময়ে কোনো শট লক্ষ্যে রাখতে পারেননি। আর্জেন্টিনা ও ইংল্যান্ডের ম্যাচের প্রথমার্ধ শেষ হয় গোলশূন্য স্কোরে। প্রথম ৪৫ মিনিটে ছিল ফাউলের ছড়াছড়ি।

হাইড্রেশন ব্রেকের আগেই ১১ ফাউল। আর্জেন্টিনার ৬টির বিপরীতে ইংল্যান্ডের পাঁচ। প্রথমার্ধের পানি পানের বিরতির আগে ম্যাচে শারীরিক লড়াইটাই বেশি হয়েছে। হাফটাইমের আগে বাকি সময়েও একই চিত্র দেখা গেছে। প্রথমার্ধ শেষে দুই দল মোট ১৯টি ফাউল করেছে। এর মধ্যে আর্জেন্টিনা করেছে ১২টি, বাকি সাতটি ইংল্যান্ডের। তবে রেফারি ইসমাইল খুবই সংযত ছিলেন। মাত্র দুইবার হলুদ কার্ড বের করেছেন তিনি, আর্জেন্টিনা ও ইংল্যান্ডের একজন করে সেটা দেখেছেন।

প্রথম ৪৫ মিনিটে দুই দলের কেউই লক্ষ্যে কোনো শট নিতে পারেনি। এমনকি শট নিতেও দেখা যায়নি কাউকে। দুই দলই একে অন্যের অর্ধে গিয়ে আক্রমণ চালালেও সুবিধা করতে পারেনি। দুই কিপারকেও বড় কোনো পরীক্ষা দিতে হয়নি।

এই সময়ে আর্জেন্টিনা ৫৮ শতাংশ বল দখলে রেখেছিল। তাদের প্রধান তারকা লিওনেল মেসিও ছিলেন নিজের ছায়া হয়ে। পানি পানের বিরতির আগে তার ফ্রি কিক জর্ডান পিকফোর্ড পাঞ্চ করে কর্নার বানান। কর্নারেও শট নেন আর্জেন্টাইন অধিনায়ক। এনজো ফার্নান্দেজ পিকফোর্ডকে ফাউল করায় সেটি কাজে লাগেনি।

৩৩ মিনিটে বিপজ্জনক জায়গা থেকে ইংল্যান্ডের ফ্রি কিক ঠেকাতে হয়েছিল আর্জেন্টিনাকে। ডেক্লান রাইসের ফ্রি কিকে স্টোনসের হেড সাইড নেটে লাগে। দুই মিনিট পর ইংল্যান্ডের ফাইনাল থার্ডে তিন চারজন খেলোয়াড়ের বাধার মুখে পড়েন মেসি। এলিয়ট অ্যান্ডারসন তাকে কঠিন চ্যালেঞ্জ করে ম্যাচের প্রথম হলুদ কার্ড দেখেন। ফ্রি কিক থেকে মেসির পাস ধরে ইংল্যান্ডের বক্স থেকে ফিরে আসা বলে শট নেন এনজো। ৩৯ মিনিটে তার শক্তিশালী শট অল্পের জন্য গোলবারের ওপর দিয়ে যায়।

তিন মিনিট পর রজার্সকে পেছন থেকে টেনে ধরে হলুদ কার্ড দেখেন লিসান্দ্রো মার্টিনেজ। প্রথমার্ধে তিন মিনিটের ইনজুরি টাইমেও কোনো দল লক্ষ্যে শট রেখেছিল না। তবে বিরতি থেকে ফিরে এগিয়ে গেল ইংল্যান্ড।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ছাদের সৌরবিদ্যুৎ অদূর ভবিষ্যতে জাতীয় গ্রিডে, সেপ্টেম্বরে যুক্ত হবে ৫ মেগাওয়াট

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বৃহস্পতিবার, ১৬ই জুলাই, ২০২৬ ইং

০৯:০৫ এম


ছাদের সৌরবিদ্যুৎ অদূর ভবিষ্যতে জাতীয় গ্রিডে, সেপ্টেম্বরে যুক্ত হবে ৫ মেগাওয়াট

নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়ানোর কর্মসূচির অংশ হিসেবে, সরকার দেশে জ্বালানি উৎসের বহুমুখীকরণ নিয়ে উদ্যোগ গ্রহণ করেছে। এই উদ্যোগের আওতায় আগামী সেপ্টেম্বরের মধ্যেই ছাদভিত্তিক (রুফটপ) সৌরবিদ্যুৎ থেকে উৎপন্ন প্রায় ৫ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হতে যাচ্ছে।

বুধবার, ১৫ জুলাই, বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিপিডিবি) চেয়ারম্যান প্রকৌশলী রেজাউল করিম এই তথ্য জানিয়েছেন।

তিনি যোগ করেন, নবায়নযোগ্য উৎস থেকে বিদ্যুৎ উৎপাদন বৃদ্ধির জন্য সরকারের যে কৌশল রয়েছে, তার অংশ হিসেবে দেশের বিভিন্ন স্থানে নতুন রুফটপ সৌরবিদ্যুৎ প্রকল্প বাস্তবায়নের কাজ চলছে।

বিপিডিবির চেয়ারম্যান জানান, আমরা সারা দেশে জ্বালানি উৎসের বহুমুখীকরণ নিশ্চিত করতে আরও বেশি সৌরবিদ্যুৎ প্যানেল স্থাপন করার কাজ এগিয়ে নিয়ে যাচ্ছি। এর ফলে নবায়নযোগ্য উৎস থেকে বিদ্যুৎ উৎপাদন বৃদ্ধি পাবে।

বিপিডিবি সূত্র জানায়, তাদের পাওয়ার সেক্টর ডেভেলপমেন্ট ফান্ড থেকে অর্থায়নের মাধ্যমে দেশের ১৯টি স্থানে মোট ৫ মেগাওয়াট ক্ষমতার গ্রিড-সংযুক্ত রুফটপ সৌরবিদ্যুৎ ব্যবস্থা স্থাপন করা হচ্ছে।

এই প্রকল্পগুলোর মধ্যে রয়েছে ঘোড়াশালে ১.৩ মেগাওয়াট, খুলনায় ০.২৬ মেগাওয়াট, রাজশাহী প্রশিক্ষণকেন্দ্রে ০.১২ মেগাওয়াট, চট্টগ্রাম প্রশিক্ষণকেন্দ্রে ০.১৩ মেগাওয়াট, বিবিয়ানায় ০.৪০ মেগাওয়াট, বড়পুকুরিয়ায় ০.২৫ মেগাওয়াট এবং দেশের আরও কয়েকটি স্থানে সৌরবিদ্যুৎ স্থাপনার কার্যক্রম চলছে।

রুফটপ প্রকল্পের সঙ্গে বিপিডিবি মোট ৭৭.৫ মেগাওয়াট উৎপাদন সক্ষমতার তিনটি বড় সৌরবিদ্যুৎ প্রকল্প বাস্তবায়নও করছে। ৫০, ২০ ও ৭.৫ মেগাওয়াট ক্ষমতার প্রকল্পগুলোর দরপত্র ২৩, ২৪ ও ২৫ জুন খোলা হয়েছে এবং বর্তমানে কারিগরি ও আর্থিক মূল্যায়নের প্রক্রিয়া চলছে।

আগামী মাসে মূল্যায়ন প্রতিবেদন বিদ্যুৎ বিভাগে জমা দেওয়া হবে এবং এরপর তা সরকারি ক্রয়সংক্রান্ত উপদেষ্টা কমিটির কাছে চূড়ান্ত অনুমোদনের জন্য উপস্থাপন করা হবে।

বর্তমানে দেশজুড়ে অবস্থিত সৌরবিদ্যুতের মোট উৎপাদন সক্ষমতা ১,৮০৭.৭৫ মেগাওয়াট, যা দেশের মোট স্থাপিত বিদ্যুৎ উৎপাদনের প্রায় ৫.০১ শতাংশ।

এছাড়া, বিপিডিবি ১২টি স্বাধীন বিদ্যুৎ উৎপাদনকারী প্রতিষ্ঠানের (আইপিপি) সঙ্গে মোট ৯১৮ মেগাওয়াট সক্ষমতার সৌরবিদ্যুৎ কেন্দ্র নির্মাণের জন্য চুক্তিবদ্ধ হয়েছে। প্রতি ইউনিট বিদ্যুতের গড় ট্যারিফ নির্ধারণ করা হয়েছে ৭.৮০ মার্কিন সেন্ট, যা আগের তুলনায় প্রায় আড়াই সেন্ট কম। সাধারণত, চুক্তি স্বাক্ষরের ২৪ মাসের মধ্যে গ্রিড-সংযুক্ত সৌরবিদ্যুৎ প্রকল্প উৎপাদনে আসে।

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী আনিন্দ্য ইসলাম অমিত পূর্বে পরিবেশগত স্থায়িত্ব নিশ্চিতকরণ ও জ্বালানি নিরাপত্তার উন্নয়নে নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার সম্প্রসারণের সরকারের অঙ্গীকারকে পুনর্ব্যক্ত করেছেন।

সরকার আগামী পাঁচ বছরের মধ্যে নবায়নযোগ্য উৎস থেকে ১০,০০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে। দীর্ঘমেয়াদি জ্বালানি রূপান্তর পরিকল্পনা অনুযায়ী, ২০৩০ সালের মধ্যে দেশের মোট বিদ্যুৎ উৎপাদনের ২০ শতাংশ এবং ২০৪০ সালের মধ্যে ৩০ শতাংশ নবায়নযোগ্য উৎস থেকে উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারিত হয়েছে। সূত্র: বাসস

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সরকার দুর্গত মানুষের পাশে রয়েছে: ত্রাণমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বৃহস্পতিবার, ১৬ই জুলাই, ২০২৬ ইং

০৯:০৭ এম


সরকার দুর্গত মানুষের পাশে রয়েছে: ত্রাণমন্ত্রী

বান্দরবান, ১৫ জুলাই, ২০২৬ : দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মন্ত্রী আসাদুল হাবিব দুলু এই মন্তব্য করেছেন যে, সরকার দুর্গত মানুষের পাশে রয়েছে। বন্যার কারণে অনেকের বসতবাড়ি ভেঙ্গে গেছে। আমরা সেগুলো পুনঃনির্মাণ করতে চাই।

বুধবার বান্দরবান সদর উপজেলার কুহালং ইউনিয়নের ভরাখালী এলাকায় বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকাগুলি পরিদর্শন শেষে তিনি স্থানীয়দের উদ্দেশ্যে এই কথা জানান।

মন্ত্রী বলেন, যেসব কৃষকের বীজ নষ্ট হয়ে গেছে, আমরা তাদেরকে বীজ ও চারা দিয়ে সহযোগিতা করবো। রাস্তা-ঘাট ও শিক্ষা প্রতিষ্ঠান যেগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে, সেগুলো মেরামতের চেষ্টা করবো।

এ সময় মন্ত্রী বান্দরবান সদর উপজেলার কুহালং ইউনিয়নের ভরাখালী এলাকায় বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করেন।

অন্যান্য অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন বান্দরবান-৩০০ আসনের সংসদ সদস্য সাচিং প্রু জেরী, জেলা প্রশাসক মো. সানিউল ফেরদৌস, পুলিশ সুপার মো. ওহাবুল ইসলাম খন্দকার এবং সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মারুফা সুলতানা খান।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫২
মাগরিব ০৫:২৯
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:২৯
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%