প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
বান্দরবান, ১৫ জুলাই, ২০২৬ : দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মন্ত্রী আসাদুল হাবিব দুলু এই মন্তব্য করেছেন যে, সরকার দুর্গত মানুষের পাশে রয়েছে। বন্যার কারণে অনেকের বসতবাড়ি ভেঙ্গে গেছে। আমরা সেগুলো পুনঃনির্মাণ করতে চাই।
বুধবার বান্দরবান সদর উপজেলার কুহালং ইউনিয়নের ভরাখালী এলাকায় বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকাগুলি পরিদর্শন শেষে তিনি স্থানীয়দের উদ্দেশ্যে এই কথা জানান।
মন্ত্রী বলেন, যেসব কৃষকের বীজ নষ্ট হয়ে গেছে, আমরা তাদেরকে বীজ ও চারা দিয়ে সহযোগিতা করবো। রাস্তা-ঘাট ও শিক্ষা প্রতিষ্ঠান যেগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে, সেগুলো মেরামতের চেষ্টা করবো।
এ সময় মন্ত্রী বান্দরবান সদর উপজেলার কুহালং ইউনিয়নের ভরাখালী এলাকায় বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করেন।
অন্যান্য অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন বান্দরবান-৩০০ আসনের সংসদ সদস্য সাচিং প্রু জেরী, জেলা প্রশাসক মো. সানিউল ফেরদৌস, পুলিশ সুপার মো. ওহাবুল ইসলাম খন্দকার এবং সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মারুফা সুলতানা খান।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন