প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) পরিসংখ্যান বিভাগের শিক্ষার্থীরা নতুন করে পৃথক Department of Data Science খোলার দাবি না করে পরিসংখ্যান বিভাগের সঙ্গে ডেটা সায়েন্সকে একীভূত করে Department of Statistics and Data Science নামে একটি বিভাগ পরিচালনার দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছেন।
মঙ্গলবার (১৪ জুলাই) বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়, যেখানে বিভাগের বিভিন্ন বর্ষের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। এ সময় তারা উপাচার্য বরাবর একটি স্মারকলিপি প্রদান করেন।
স্মারকলিপিতে শিক্ষার্থীরা উল্লেখ করেছেন, বিশ্বব্যাপী ডেটা সায়েন্স প্রধানত পরিসংখ্যান, গণিত ও কম্পিউটেশনাল মডেলিংয়ের সম্মিলনে গড়ে ওঠা একটি আন্তঃবিষয়ক শাখা। নতুন বিভাগ খোলার পরিবর্তে বিদ্যমান পরিসংখ্যান বিভাগে ডেটা সায়েন্স, মেশিন লার্নিং ও কৃত্রিম বুদ্ধিমত্তাবিষয়ক আধুনিক কোর্স সংযোজন করা হলে শিক্ষার্থীরা আরও সমন্বিত শিক্ষা লাভ করবে।
তারা যুক্তি দিয়েছেন, আলাদা বিভাগ চালু হলে একই ধরনের পাঠ্যক্রম ও দক্ষতার ফলে একাডেমিক এবং প্রশাসনিক জটিলতা তৈরি হতে পারে। সেই সঙ্গে ভবিষ্যতে চাকরি, উচ্চশিক্ষা এবং আন্তর্জাতিক স্বীকৃতির ক্ষেত্রেও বিভ্রান্তির সৃষ্টি হওয়ার সম্ভবনা রয়েছে। এজন্য শিক্ষার্থীরা নতুন বিভাগ চালুর পরিবর্তে Department of Statistics and Data Science নামে বিভাগ পরিচালনার প্রস্তাব দিয়েছেন।
পরিসংখ্যান বিভাগের ২০২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী অলিপ বলেছেন, ডেটা সায়েন্সের ভিত্তি হল পরিসংখ্যান। আলাদা বিভাগ খোলার পরিবর্তে পরিসংখ্যান বিভাগের সঙ্গে ডেটা সায়েন্সকে একীভূত করার ফলে শিক্ষার্থীরা আরও সমৃদ্ধ এবং যুগোপযোগী শিক্ষা পাবে। তারা আধুনিক কারিকুলামের দাবিতে আছে, বিভাজন নয়।
২০২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সাদিয়া জানিয়েছেন, বিশ্বের অধিকাংশ বিশ্ববিদ্যালয়ে ডেটা সায়েন্স পরিসংখ্যান বিভাগের অধীনে পড়ানো হয়। তাই হাবিপ্রবিতেও আন্তর্জাতিক মান অনুসরণ করে Department of Statistics and Data Science গঠন করা হলে সেটি শিক্ষার্থীদের ভবিষ্যতের জন্য আরও উপকারী হবে।
২০২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মেধা বলেছেন, তারা ডেটা সায়েন্সের বিরোধী নন। বরং তারা চান, আধুনিক বিষয়গুলো পরিসংখ্যান বিভাগের সঙ্গে সমন্বয় করে এমন একটি বিভাগ গড়ে তোলা হোক, যা আন্তর্জাতিকভাবে স্বীকৃত এবং শিক্ষার্থীদের দক্ষতা বৃদ্ধিতে কার্যকর ভূমিকা রাখবে।
শিক্ষার্থীরা জানিয়েছেন, বিশ্ববিদ্যালয় প্রশাসন বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে একাডেমিক কাউন্সিলে আলোচনা করবে বলে আশ্বাস দিয়েছে। তাদের দাবি, শিক্ষার্থীদের স্বার্থ, আন্তর্জাতিক মানদণ্ড এবং ভবিষ্যৎ কর্মক্ষেত্রের বাস্তবতা বিবেচনায় নিয়েই সিদ্ধান্ত গ্রহণ করা হোক।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন