ঢাকা রবিবার, ২৫শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৯ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৪ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
রবিবার, ২৫শে অক্টোবর, ২০২৬ইং ০৯ই কার্তিক, ১৪৩৩বাং

সৌদি বিমান হামলায় ইয়েমেনের সানায় ১১ জন নিহত


সৌদি বিমান হামলায় ইয়েমেনের সানায় ১১ জন নিহত

সৌদি নেতৃত্বাধীন জোট ইয়েমেনের রাজধানী সানায় বিমান হামলা পরিচালনা করেছে। হুতি-নিয়ন্ত্রিত গণমাধ্যমের তথ্য অনুযায়ী, এই হামলায় অন্তত ১১ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ছয়জন নারী এবং একটি শিশু অন্তর্ভুক্ত রয়েছে। হামলায় আরও কয়েকজন আহত হওয়ার খবরও পাওয়া গেছে।

বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, সৌদি নেতৃত্বাধীন জোট আজ শনিবার (২৪ অক্টোবর) সৌদি আরবের বিভিন্ন শহরের দিকে ছোড়া দুটি ক্ষেপণাস্ত্র প্রতিহত করার কথা জানিয়েছে। কিছু সময় পরেই সানায় সৌদি বিমান হামলার খবর প্রকাশ করে হুতিদের গণমাধ্যম।

হুতিদের সম্প্রচারমাধ্যম আল-মাসিরাহর প্রতিবেদনে বলা হয়েছে, সানায় একাধিক বিমান হামলা হয়েছে। এর মধ্যে একটি হামলায় একটি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়। ওই হামলায় অন্তত চারজন নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছেন।

আরও পড়ুন: রাজীব গান্ধীর সঙ্গে প্রথম সাক্ষাতের স্মৃতি শেয়ার করলেন সোনিয়া

এছাড়া, সানা গভর্নরেটের একটি সিমেন্ট কারখানার শ্রমিকদের আবাসিক ভবনে পৃথক হামলায় ছয় নারী ও এক শিশু নিহত এবং আরও তিনজন আহত হওয়ার খবরও এসেছে আল-মাসিরাহ থেকে।

তবে, এসব হতাহতের তথ্য স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। সৌদি আরবের পক্ষ থেকে হামলা ও হতাহতের বিষয়ে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।

এদিকে, ইয়েমেনের সরকারি বাহিনী দাবি করেছে যে, গত ২৪ ঘণ্টায় হুতি বিদ্রোহীদের অবস্থান লক্ষ্য করে প্রায় ১ হাজার ৪০০টি হামলা চালানো হয়েছে। এই হামলায় হুতিদের ৬২০ যোদ্ধাকে ‘নিষ্ক্রিয়’ করার দাবি করেছে তারা।

ইয়েমেনি বাহিনীর বক্তব্য অনুযায়ী, হুতিদের সামরিক অবস্থান লক্ষ্য করে ধারাবাহিক অভিযান পরিচালিত হয়েছে। যদিও, এতে হতাহত হওয়া যোদ্ধাদের সংখ্যা উল্লেখ করা হলেও, ‘নিষ্ক্রিয়’ বলতে নিহত, আহত বা অন্যভাবে যুদ্ধের সক্ষমতা হারানো বোঝানো হয়েছে কিনা তা পরিষ্কার নয়।

আরও পড়ুন: মক্কা ও জেদ্দায় ‘সম্ভাব্য বিপদের’ সতর্কতা জারি করেছে সৌদি আরব

তবে, হামলার সংখ্যা এবং হতাহতের এই দাবি স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। হুতি বিদ্রোহীদের পক্ষ থেকেও এ বিষয়ে কোনো প্রতিক্রিয়ার তথ্য পাওয়া যায়নি।

তথ্যসূত্র: এএফপি ও আল জাজিরা

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বগুড়ার তদন্তকেন্দ্রের বাথরুমে তরুণীকে ধর্ষণের অভিযোগ এসআই আনছার আলীর বিরুদ্ধে

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

শনিবার, ২৪শে অক্টোবর, ২০২৬ ইং

০৯:৫৭ পি.এম


বগুড়ার তদন্তকেন্দ্রের বাথরুমে তরুণীকে ধর্ষণের অভিযোগ এসআই আনছার আলীর বিরুদ্ধে

বগুড়ার মোকামতলা পুলিশ তদন্তকেন্দ্রের এক উপ-পরিদর্শক (এসআই) বিরুদ্ধে অভিযোগ উঠেছে, যে তদন্ত করতে গিয়ে পরিচয়ের পর এক তরুণীকে ধর্ষণ করা হয়েছে।

তরুণীটির অভিযোগ অনুযায়ী, স্বামীর সঙ্গে বিরোধের কারণে করা অভিযোগের তদন্তের দায়িত্ব পাওয়ার পর এসআই আনছার আলী তার সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তোলেন। পরে বিয়ের প্রলোভন দেখিয়ে তিনি পুলিশ তদন্তকেন্দ্রের বাথরুম ও একটি নির্জন ইটভাটায় নিয়ে একাধিকবার ধর্ষণ করেন।

গত ৮ অক্টোবর, ওই ভুক্তভোগী তরুণী বগুড়ার পুলিশ সুপারের কাছে লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগটি বর্তমানে তদন্ত করছেন শিবগঞ্জ সার্কেলের সহকারী পুলিশ সুপার রবিউল ইসলাম। তবে এসআই আনছার আলী ধর্ষণ ও বিয়ের প্রলোভন দেওয়ার অভিযোগ অস্বীকার করেছেন।

অভিযোগকারী তরুণী জানান, ২০২২ সালে সপ্তম শ্রেণিতে পড়ার সময় একই গ্রামের এক যুবকের সঙ্গে তার বিয়ে হয়। তাদের তিন বছর বয়সী একটি মেয়ে রয়েছে। গত বছরের অক্টোবরে তার স্বামী তাকে তালাক দিলে তিনি স্বামীর বিরুদ্ধে আদালতে মামলা করেন এবং থানায় লিখিত অভিযোগ দেন। সেই অভিযোগের তদন্তের দায়িত্ব পান এসআই আনছার আলী। গত বছরের ৪ নভেম্বর, অভিযোগের তদন্তের সূত্রে তার সঙ্গে পরিচয় হয়।

তরুণীর দাবি, তদন্তের সময় এসআই আনছার আলী তার স্বামীর সঙ্গে বিরোধ মিটিয়ে দেন। চলতি বছরের ফেব্রুয়ারিতে তারা আবার বিয়ে করেন। এর মধ্যে এসআই আনছার আলীর সঙ্গে তার ঘনিষ্ঠতা তৈরি হয়। স্বামী ঢাকায় থাকার সুযোগে আনছার আলী তাকে মোটরসাইকেলে বিভিন্ন স্থানে নিয়ে যেতেন। পুলিশ তদন্তকেন্দ্রেও তাদের দেখা হতো। একপর্যায়ে, তাকে ফুসলিয়ে তদন্তকেন্দ্রের বাথরুমে নিয়ে একাধিকবার ধর্ষণ করেন বলে অভিযোগ করেন তিনি।

ভুক্তভোগী তরুণী আরও জানান, গভীর রাতে আসামি ধরতে তাদের গ্রামে গেলে এসআই আনছার আলী তার সঙ্গে দেখা করতেন। একদিন গ্রামের এক ব্যক্তি তাদের একসঙ্গে দেখে ফেলেন। পরে বিষয়টি জানাজানি হলে তার স্বামীও তা জানতে পারেন। এতে স্বামীর সঙ্গে তার সম্পর্কের আবার অবনতি হয়। একপর্যায়ে, তিনি বাবার বাড়িতে থাকতে শুরু করেন।

অভিযোগে তরুণী উল্লেখ করেন, গত ২৩ সেপ্টেম্বর এসআই আনছার আলী তাকে নিয়ে ঘুরতে বের হন। রাত নয়টার দিকে একটি নির্জন ইটভাটায় নিয়ে তাকে ধর্ষণ করেন। পরদিন তাকে বিয়ের জন্য চাপ দিলে আনছার আলী যোগাযোগ বন্ধ করে দেন। পরে তিনি পুলিশ সুপারের কাছে লিখিত অভিযোগ করেন।

তরুণীর আরও অভিযোগ, এসআই আনছার আলী প্রতিদিন তাকে অসংখ্যবার ভিডিও কল করতেন এবং অশ্লীল অঙ্গভঙ্গি করতেন। এসবের ভিডিও ক্লিপ তার কাছে সংরক্ষিত রয়েছে বলে দাবি করেন তিনি। এ ছাড়া এসআইয়ের পক্ষ থেকে তদন্তকেন্দ্রের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) রায়হান তাকে ভয়ভীতি দেখাচ্ছেন ও হুমকি দিচ্ছেন বলেও অভিযোগ করেন।

এদিকে, এএসআই রায়হান বলেন, ওই তরুণী মাঝে মাঝে তদন্তকেন্দ্রে আসতেন। কয়েক দিন আগে এসে ডাইনিং রুমে ঘোরাফেরা করছিলেন। তখন তাকে সেখান থেকে চলে যেতে বলেছেন তিনি। ভয়ভীতি দেখানো বা হুমকি দেওয়ার অভিযোগের বিষয়ে তিনি কিছু বলেননি।

অভিযোগের বিষয়ে এসআই আনছার আলী বলেন, স্বামীর সঙ্গে বিচ্ছেদের পর ওই তরুণী তার স্বামীর বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ করেছিলেন। সেই অভিযোগের তদন্ত করতে গিয়ে তাদের পরিচয় হয়। এরপর সরল বিশ্বাসে কিছুদিন কথা বলেছেন। তবে ধর্ষণ কিংবা বিয়ের প্রলোভন দেওয়ার অভিযোগ সঠিক নয়।

তিনি আরও জানান, "আমার বিরুদ্ধে লিখিত অভিযোগ করা হয়েছে। তদন্তে প্রমাণিত হলে কর্তৃপক্ষ আমার বিরুদ্ধে ব্যবস্থা নেবেন।"

মোকামতলা পুলিশ তদন্তকেন্দ্রের ইনচার্জ আলমাস আলী জানান, তিনি চার মাস আগে সেখানে যোগ দিয়েছেন। এ বিষয়ে তার কিছু জানা নেই। ওই তরুণীও তার কাছে কোনো অভিযোগ করেননি।

অভিযোগের তদন্ত কর্মকর্তা শিবগঞ্জ সার্কেলের সহকারী পুলিশ সুপার রবিউল ইসলাম বলেন, তদন্ত শুরু করেছি। অভিযোগকারী তরুণীকে সাক্ষ্য-প্রমাণসহ কার্যালয়ে ডাকা হয়েছে। তদন্তে অভিযোগ প্রমাণিত হলে কঠোর ব্যবস্থা নেওয়ার সুপারিশ করা হবে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

খুলনায় বিশ্ব পোলিও দিবস উপলক্ষে র‌্যালি ও সমাবেশ অনুষ্ঠিত

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

শনিবার, ২৪শে অক্টোবর, ২০২৬ ইং

০৯:৫৭ পি.এম


খুলনায় বিশ্ব পোলিও দিবস উপলক্ষে র‌্যালি ও সমাবেশ অনুষ্ঠিত

খুলনা, ২৪ অক্টোবর ২০২৬ : বিশ্ব পোলিও দিবস উপলক্ষে আজ খুলনা জেলায় একটি বর্ণাঢ্য র‌্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

আজ শনিবার খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু নগরীর জাতিসংঘ শিশু পার্কে বেলুন ও ফেস্টুন উড়িয়ে এই কর্মসূচির উদ্বোধন করেন।

প্রতি বছর ২৪ অক্টোবর পোলিও নির্মূলের বিষয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে রোটারী ক্লাবের রিপসা টীম-খুলনা জোন এই কর্মসূচির আয়োজন করে।

এই উপলক্ষে আয়োজিত র‌্যালিটি জাতিসংঘ শিশু পার্ক থেকে শুরু হয়ে নগরীর খানজাহান আলী রোড ও কেডিএ এভিনিউ প্রদক্ষিণ করে পুনরায় জাতিসংঘ শিশু পার্কে গিয়ে শেষ হয়।

এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু।

রোটারিয়ান পাস্ট প্রেসিডেন্ট ও ডেপুটি কো-অর্ডিনেটর নাদিরা সুলতানা’র সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রোটারি অ্যাসিস্ট্যান্ট কান্ট্রি কো-অর্ডিনেটর পাস্ট প্রেসিডেন্ট ডাক্তার সৈয়দ আবু সাঈদ।

শুভেচ্ছা বক্তৃতা প্রদান করেন কো-অর্ডিনেটর মোল্লা মারুফ রশীদ, ডেপুটি কো-অর্ডিনেটর আশিষ দে, জিএম নাসিরুল্লাহ এবং এ্যাসিসট্যান্ট কো-অর্ডিনেটর ফেরদৌসুর রহমান পিয়াস।

সভায় বক্তারা পোলিও রোগ সংক্রান্ত বিভিন্ন তথ্য-উপাত্ত উপস্থাপন করেন।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কুমিল্লায় মাদক, চুরি ও ডাকাতির বিরুদ্ধে আলোচনা সভা অনুষ্ঠিত

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

শনিবার, ২৪শে অক্টোবর, ২০২৬ ইং

০৯:৫৮ পি.এম


কুমিল্লায় মাদক, চুরি ও ডাকাতির বিরুদ্ধে আলোচনা সভা অনুষ্ঠিত

কুমিল্লা, ২৪ অক্টোবর, ২০২৬ : জেলার চৌদ্দগ্রাম উপজেলার কাশিনগর ইউনিয়নের হিলাল নগর গ্রামবাসী কর্তৃক মাদক, চুরি ও ডাকাতির বিরুদ্ধে একটি আলোচনা সভার আয়োজন করা হয়েছে।

আজ শনিবার হিলাল নগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত এই সভায় সভাপতিত্ব করেন অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা আলী নোয়াব। সভায় বক্তব্য প্রদান করেন চৌদ্দগ্রাম থানার এসআই নুর নবী, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক জামাল উদ্দিন, ৮নং ওয়ার্ডের ইউপি সদস্য আবদুল গফুর, প্রফেসর আবদুল মন্নান, কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের অর্থনীতি বিভাগের অধ্যাপক ওমর ফারুক মজুমদার, বিশিষ্ট সমাজসেবক মো. আলম, অ্যাডভোকেট সোহাগ হোসেন মজুমদার, প্রফেসর শাহজাহান, গুণবতী ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক মাওলানা আবদুল জলিল, বিশিষ্ট সমাজ সেবক নুর হোসেন, গ্রাম সর্দার আবদুর রউফ মজুমদার, ফয়েজুল্লাহ, ইউনুস, সৈয়দুজ্জামান, বিশিষ্ট সমাজ সেবক আবুল কাসেম। কোরআন তেলোয়াত করেন মাওলানা আবুল কাসেম।

বক্তারা সভায় উল্লেখ করেন, "মাদকের থাবায় যুব সমাজ ধ্বংসের পথে, এখনই যদি মাদকের ভয়াল থাবা থেকে যুব সমাজকে ফিরিয়ে আনতে না পারেন তাহলে এই সমাজ ধ্বংস হয়ে যাবে।" বক্তারা সমাজের যুবকদের মাদকের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান।

সভা শেষে হিলাল নগরের ৭টি সমাজ থেকে ২১ সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়, যা মাদক, চুরি ও ডাকাতির বিরুদ্ধে কাজ করবে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

চাঁদপুরে মেঘনায় ৪০,৭৩০ মিটার নিষিদ্ধ জাল জব্দ

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

শনিবার, ২৪শে অক্টোবর, ২০২৬ ইং

০৯:৫৮ পি.এম


চাঁদপুরে মেঘনায় ৪০,৭৩০ মিটার নিষিদ্ধ জাল জব্দ

চাঁদপুর, ২৪ অক্টোবর ২০২৬ : জেলার মতলব উত্তর উপজেলার মেঘনা নদীর অভয়াশ্রম এলাকায় টাস্ক ফোর্সের অভিযান চলাকালীন সময়ে নিষিদ্ধ কারেন্ট জালসহ ৪০ হাজার ৭৩০ মিটার নিষিদ্ধ জাল জব্দ করা হয়েছে।

আজ শনিবার সন্ধ্যায় মতলব উত্তর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা স্বপন চন্দ্র দে এই তথ্য প্রকাশ করেন।

উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তার কার্যালয় থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, মা ইলিশ সংরক্ষণের উদ্দেশ্যে ২৪ ঘণ্টার মধ্যে মতলব উত্তর উপজেলা টাস্কফোর্স পৃথক অভিযান পরিচালনা করে। শনিবার বিকেলে বোরচর এলাকায় নৌ পুলিশের সহযোগিতায় একটি অভিযানে ৪০ হাজার মিটার নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ করা হয়। জব্দকৃত জাল আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয় এবং জব্দকৃত ইলিশ দুস্থদের মধ্যে বিতরণ করা হয়।

এর আগে, শুক্রবার দিবাগত গভীর রাতে মোহনপুর নৌ পুলিশ ফাঁড়ি অভিযান পরিচালনা করে। মোহনপুর ইউনিয়নের নাসিরার চর ও বাংলাবাজারে মেঘনার শাখা নদীতে নিষিদ্ধ কারেন্ট জাল, অবৈধ চায়না চাই ও মশারী জাল ব্যবহার করে মাছ শিকারের দায়ে ২০ জনকে আটক করা হয়। এ সময় তাদের হেফাজতে থাকা ৬০০ মিটার নিষিদ্ধ কারেন্ট জাল, ৮০ মিটার চায়না রিং জাল এবং ৫০ মিটার মশারি জাল জব্দ করা হয়।

বিষয়টি নিশ্চিত করে মোহনপুর নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) রুহুল আমিন জানান, জব্দকৃত জাল আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়েছে এবং আটক ব্যক্তিদের বিরুদ্ধে মৎস্য সুরক্ষা ও সংক্ষণ আইনের পৃথক ধারায় ৬টি মামলা দায়ের করা হয়েছে। এ অভিযান অব্যাহত থাকবে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৩ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৪
জোহর ১১:৪৪
আসর ০৩:৪৮
মাগরিব ০৫:২৫
ইশা ০৬:৩৭
সূর্যোদয় : ০৬:০০ সূর্যাস্ত : ০৫:২৫
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%