প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
কুমিল্লা, ২৪ অক্টোবর, ২০২৬ : জেলার চৌদ্দগ্রাম উপজেলার কাশিনগর ইউনিয়নের হিলাল নগর গ্রামবাসী কর্তৃক মাদক, চুরি ও ডাকাতির বিরুদ্ধে একটি আলোচনা সভার আয়োজন করা হয়েছে।
আজ শনিবার হিলাল নগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত এই সভায় সভাপতিত্ব করেন অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা আলী নোয়াব। সভায় বক্তব্য প্রদান করেন চৌদ্দগ্রাম থানার এসআই নুর নবী, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক জামাল উদ্দিন, ৮নং ওয়ার্ডের ইউপি সদস্য আবদুল গফুর, প্রফেসর আবদুল মন্নান, কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের অর্থনীতি বিভাগের অধ্যাপক ওমর ফারুক মজুমদার, বিশিষ্ট সমাজসেবক মো. আলম, অ্যাডভোকেট সোহাগ হোসেন মজুমদার, প্রফেসর শাহজাহান, গুণবতী ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক মাওলানা আবদুল জলিল, বিশিষ্ট সমাজ সেবক নুর হোসেন, গ্রাম সর্দার আবদুর রউফ মজুমদার, ফয়েজুল্লাহ, ইউনুস, সৈয়দুজ্জামান, বিশিষ্ট সমাজ সেবক আবুল কাসেম। কোরআন তেলোয়াত করেন মাওলানা আবুল কাসেম।
বক্তারা সভায় উল্লেখ করেন, "মাদকের থাবায় যুব সমাজ ধ্বংসের পথে, এখনই যদি মাদকের ভয়াল থাবা থেকে যুব সমাজকে ফিরিয়ে আনতে না পারেন তাহলে এই সমাজ ধ্বংস হয়ে যাবে।" বক্তারা সমাজের যুবকদের মাদকের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান।
সভা শেষে হিলাল নগরের ৭টি সমাজ থেকে ২১ সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়, যা মাদক, চুরি ও ডাকাতির বিরুদ্ধে কাজ করবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন