প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
চাঁদপুর, ২৪ অক্টোবর ২০২৬ : জেলার মতলব উত্তর উপজেলার মেঘনা নদীর অভয়াশ্রম এলাকায় টাস্ক ফোর্সের অভিযান চলাকালীন সময়ে নিষিদ্ধ কারেন্ট জালসহ ৪০ হাজার ৭৩০ মিটার নিষিদ্ধ জাল জব্দ করা হয়েছে।
আজ শনিবার সন্ধ্যায় মতলব উত্তর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা স্বপন চন্দ্র দে এই তথ্য প্রকাশ করেন।
উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তার কার্যালয় থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, মা ইলিশ সংরক্ষণের উদ্দেশ্যে ২৪ ঘণ্টার মধ্যে মতলব উত্তর উপজেলা টাস্কফোর্স পৃথক অভিযান পরিচালনা করে। শনিবার বিকেলে বোরচর এলাকায় নৌ পুলিশের সহযোগিতায় একটি অভিযানে ৪০ হাজার মিটার নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ করা হয়। জব্দকৃত জাল আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয় এবং জব্দকৃত ইলিশ দুস্থদের মধ্যে বিতরণ করা হয়।
এর আগে, শুক্রবার দিবাগত গভীর রাতে মোহনপুর নৌ পুলিশ ফাঁড়ি অভিযান পরিচালনা করে। মোহনপুর ইউনিয়নের নাসিরার চর ও বাংলাবাজারে মেঘনার শাখা নদীতে নিষিদ্ধ কারেন্ট জাল, অবৈধ চায়না চাই ও মশারী জাল ব্যবহার করে মাছ শিকারের দায়ে ২০ জনকে আটক করা হয়। এ সময় তাদের হেফাজতে থাকা ৬০০ মিটার নিষিদ্ধ কারেন্ট জাল, ৮০ মিটার চায়না রিং জাল এবং ৫০ মিটার মশারি জাল জব্দ করা হয়।
বিষয়টি নিশ্চিত করে মোহনপুর নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) রুহুল আমিন জানান, জব্দকৃত জাল আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়েছে এবং আটক ব্যক্তিদের বিরুদ্ধে মৎস্য সুরক্ষা ও সংক্ষণ আইনের পৃথক ধারায় ৬টি মামলা দায়ের করা হয়েছে। এ অভিযান অব্যাহত থাকবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন