ঢাকা মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৪ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬ইং ০৪ই কার্তিক, ১৪৩৩বাং

বিশ্ববাজারে সোনার দাম বাড়লো বড় লাফে


বিশ্ববাজারে সোনার দাম বাড়লো বড় লাফে

মধ্যপ্রাচ্যে জ্বালানি সরবরাহে ব্যাঘাতের আশঙ্কা কমে আসার ফলে শুক্রবার আন্তর্জাতিক বাজারে তেলের দাম হ্রাস পেয়েছে। এর ফলে মার্কিন ডলারের মূল্য দুর্বল হয়ে পড়ায় সোনার দাম ১ শতাংশের বেশি বৃদ্ধি পেয়েছে।

শুক্রবার (৯ অক্টোবর) বাংলাদেশ সময় দুপুর ২টা ৪২ মিনিটে স্পট গোল্ডের দাম ১ দশমিক ৪ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৪ হাজার ১৮৯ দশমিক ৯৯ ডলারে পৌঁছেছে। এই পরিস্থিতিতে সপ্তাহজুড়ে মূল্যবান এই ধাতুর দাম বাড়ার সম্ভাবনা রয়েছে।

এছাড়া, স্পট সিলভারের দাম ১ দশমিক ৭ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৬০ দশমিক ৩৬ ডলারে পৌঁছেছে। প্লাটিনামের দাম ৩ দশমিক ৪ শতাংশ বেড়ে প্রতি আউন্স ১ হাজার ৬৯০ দশমিক ৪৯ ডলারে এবং প্যালাডিয়ামের দাম ৩ দশমিক ৭ শতাংশ বেড়ে প্রতি আউন্স ১ হাজার ১৬২ দশমিক ১৮ ডলারে দাঁড়িয়েছে।

আরও পড়ুন: সরকারি কর্মচারীদের ভাতা নির্ধারণে নতুন প্রজ্ঞাপন জারি

অন্যদিকে, ডিসেম্বরে সরবরাহের জন্য যুক্তরাষ্ট্রের সোনার ফিউচার মূল্যও ১ দশমিক ৪ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৪ হাজার ২১৫ দশমিক ৩০ ডলারে লেনদেন হচ্ছে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, আগামী মাসে যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের আগে ইরানে হামলা চালানোর পরিকল্পনা নেই। একই সময়ে যুদ্ধ বন্ধে আলোচনা চলছে। এই যুদ্ধ বিশ্বব্যাপী জ্বালানি বাজারে অস্থিরতা সৃষ্টি করেছে।

জেফরিজের মালিকানাধীন ট্রেডু ডটকমের জ্যেষ্ঠ বাজার বিশ্লেষক নিকোস জাবুরাস মন্তব্য করেছেন, "তেলের দাম কমে আসায় চলতি মাসে ফেডারেল রিজার্ভের সুদের হার অপরিবর্তিত রাখার পক্ষে যুক্তি জোরালো হচ্ছে।" এতে মার্কিন ডলারের ওপর চাপ সৃষ্টি হয়েছে এবং বন্ডের মুনাফার হারও সর্বোচ্চ অবস্থান থেকে কিছুটা নেমে এসেছে। এই পরিস্থিতি সোনার দাম পুনরুদ্ধারের জন্য অনুকূল পরিবেশ তৈরি করেছে।

মার্কিন ডলারের দুর্বলতা অন্য মুদ্রার ব্যবহারকারীদের জন্য ডলারে মূল্য নির্ধারিত সোনাকে তুলনামূলকভাবে সস্তা করে তোলে। এর ফলে আন্তর্জাতিক বাজারে সোনার চাহিদা বৃদ্ধি পেতে পারে।

আরও পড়ুন: বিশ্ববাজারে সোনার দাম বেড়ে গেল, বিনিয়োগকারীদের নজর ফেডারেল রিজার্ভের সিদ্ধান্তে

তবে জাবুরাস সতর্ক করে দিয়েছেন যে, সোনার বাজারে এখনো বেশ কিছু চ্যালেঞ্জ বিদ্যমান। সামষ্টিক অর্থনৈতিক ও ভূরাজনৈতিক অনিশ্চয়তা এবং মূল্যস্ফীতির চাপ অব্যাহত রয়েছে। বাজারে ফেডের সুদের হার বাড়ানোর আশঙ্কা রয়েছে এবং বন্ডের মুনাফার হারও তুলনামূলকভাবে বেশি। এসব কারণে সোনার দাম আবারও কমে যাওয়ার ঝুঁকি রয়েছে।

সাধারণত মূল্যস্ফীতির বিরুদ্ধে সুরক্ষাকবচ হিসেবে সোনাকে বিবেচনা করা হয়। তবে সুদের হার বৃদ্ধি পেলে সোনা ধরে রাখার আকর্ষণ কমে যায়। কারণ, সোনা থেকে সুদ বা নিয়মিত আয় পাওয়া যায় না। বিপরীতে সুদযুক্ত সম্পদে বিনিয়োগের সুযোগ বৃদ্ধি পায়।

সূত্র: রয়টার্স

আরও পড়ুন: কর্মসংস্থান সৃষ্টি ও সামাজিক সুরক্ষা জোরদার সরকারের অর্থনৈতিক সংস্কারের প্রধান লক্ষ্য: ড. তিতুমীর

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ঈশ্বরদীতে দুটি ওয়ান শ্যুটারগান ও দেশীয় অস্ত্রসহ ২৩ জন গ্রেপ্তার

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

শুক্রবার, ৯ই অক্টোবর, ২০২৬ ইং

০৭:৩৪ পি.এম


ঈশ্বরদীতে দুটি ওয়ান শ্যুটারগান ও দেশীয় অস্ত্রসহ ২৩ জন গ্রেপ্তার

পাবনার ঈশ্বরদীতে মাদক ও সন্ত্রাসবিরোধী বিশেষ অভিযানে পুলিশ ২৩ জনকে গ্রেপ্তার করেছে। অভিযানের সময় পরিত্যক্ত অবস্থায় দুটি ওয়ান শ্যুটারগান এবং চারটি দেশীয় অস্ত্র (হাসুয়া) উদ্ধার করা হয়। মাদক সেবনের অভিযোগে গ্রেপ্তার ১৮ জনকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়েছে।

শুক্রবার (৯ অক্টোবর) দুপুরে ঈশ্বরদী থানায় অনুষ্ঠিত এক প্রেস ব্রিফিংয়ে পাবনার পুলিশ সুপার আবু আশ্রাফ এসব তথ্য তুলে ধরেন।

অভিযানে মোট ২৩ জনকে গ্রেপ্তার করা হয়, যার মধ্যে চারজন পরোয়ানাভুক্ত, একজন নিয়মিত মামলার আসামি এবং ১৮ জন মাদক সেবনের অভিযোগে আটক হন। এ সময় পৃথক অভিযানে দুটি আগ্নেয়াস্ত্র ও চারটি দেশীয় অস্ত্র উদ্ধার করে পুলিশ। মাদকদ্রব্য উদ্ধারের জন্যও অভিযান পরিচালিত হয়।

মাদক সেবনের অভিযোগে গ্রেপ্তার ১৮ জনকে ঈশ্বরদীর সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হয়। আদালত তাদের বিরুদ্ধে অভিযোগ বিবেচনা করে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করেন। সাজাপ্রাপ্ত ব্যক্তিদের পরবর্তীতে পাবনা জেলা কারাগারে পাঠানো হয়।

পুলিশ সুপার আবু আশ্রাফ জানান, রাজশাহী রেঞ্জের ডিআইজির নির্দেশনায় এবং পাবনার পুলিশ সুপারের তত্ত্বাবধানে ঈশ্বরদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ও ঈশ্বরদী থানার পুলিশ কর্মকর্তাদের নেতৃত্বে রাতভর বিশেষ অভিযান পরিচালিত হয়। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে অপরাধ দমন, মাদক নির্মূল, অবৈধ অস্ত্র উদ্ধার এবং অপরাধীদের গ্রেপ্তারে এই ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ডারবানে ওয়াহকে পেছনে ফেলে তিনে স্মিথ

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

শুক্রবার, ৯ই অক্টোবর, ২০২৬ ইং

০৭:৩৪ পি.এম


ডারবানে ওয়াহকে পেছনে ফেলে তিনে স্মিথ

ডারবানে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম টেস্ট খেলতে গিয়ে অস্ট্রেলিয়া শুরুতে একটি বড় ধাক্কা অনুভব করে। দুই ওপেনার নিক ম্যাডিনসন ও ট্র্যাভিস হেড দ্রুত আউট হয়ে যান। এরপর চার নম্বরে ব্যাট করতে নেমে কিংবদন্তি স্টিভ ওয়াহকে টপকে যান স্টিভেন স্মিথ, মাত্র ৮ রান যোগ করতেই।

জাতীয় দলের হয়ে সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় স্মিথ বর্তমানে তৃতীয় স্থানে রয়েছেন। ব্যাটিং শুরু করার আগে তার নামের পাশে ছিল ১০৯২০ রান। আটটি রান যোগ করার সাথে সাথে তিনি ওয়াহকে (১০৯২৭) অতিক্রম করেন।

স্মিথের উপরে কেবল রিকি পন্টিং এবং অ্যালান বোর্ডার অবস্থান করছেন। পন্টিং ১৩৩৭৮ রান নিয়ে শীর্ষে রয়েছেন, আর বোর্ডার ১১১৭৪ রান নিয়ে দ্বিতীয় স্থানে আছেন।

সর্বকালের সেরা টেস্ট রান সংগ্রাহকের তালিকায় স্মিথের অবস্থান ১৩তম। ওয়াহকে পেছনে ফেলে এগিয়ে যাওয়ার দিন তিনি বড় কোনো ইনিংস খেলতে পারেননি। ৫৩ বলে ২৫ রান করে তিনি আউট হন, মার্কো ইয়ানসেনের বলে মুল্ডারের ক্যাচ হয়ে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত নূর আলমের চিকিৎসা নিয়ে শঙ্কা

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

শুক্রবার, ৯ই অক্টোবর, ২০২৬ ইং

০৭:৩৪ পি.এম


বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত নূর আলমের চিকিৎসা নিয়ে শঙ্কা

একসময় মানুষের ঘরে আলো পৌঁছে দেওয়ার জন্য বিদ্যুতের খুঁটিতে উঠে কাজ করতেন তিনি। জীবনের ঝুঁকি নিয়ে দায়িত্ব পালন করাই ছিল তার পেশার মূল লক্ষ্য। কিন্তু সেই বিদ্যুৎই মুহূর্তের মধ্যে বদলে দিয়েছে মো. নূর আলমের জীবন। কর্মস্থলে এক দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে মানবেতর জীবন যাপন করছেন তিনি।

আহত মো. নূর আলম ভোলার চরফ্যাশন উপজেলার পৌরসভা ৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা।

ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-৪ এর লাইনম্যান গ্রেড ১ হিসেবে কর্মরত ছিলেন তিনি। মে মাসের ২১ তারিখে ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-৪ এর সদর দপ্তরের উপকেন্দ্রে ৩৩ কেভি লাইনে কাজ করার সময় ভয়াবহ বিদ্যুৎ দুর্ঘটনায় আক্রান্ত হন।

দুর্ঘটনার পর গুরুতর আহত নূর আলমকে চিকিৎসার জন্য ঢাকার বার্ন ইউনিটে ভর্তি করা হয়। সেখানে প্রায় ৪০ দিন চিকিৎসা নেওয়ার পর তিনি কর্মস্থলে ফিরে আসেন। কিন্তু তার চিকিৎসা এখনও শেষ হয়নি। শরীরের পুড়ে যাওয়া অংশে এখনও জ্বালা-পোড়া রয়েছে।

নূর আলমের অভিযোগ, কর্মস্থলে দায়িত্ব পালন করতে গিয়ে এমন ভয়াবহ দুর্ঘটনার শিকার হলেও তিনি অফিস থেকে চিকিৎসার জন্য কোনো ধরনের আর্থিক সহায়তা পাননি। নিজের সামর্থ্য অনুযায়ী চিকিৎসা চালিয়ে যাচ্ছেন। ১২ দিনের ছুটি দেওয়া হলেও পরে কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে তাকে জোনাল অফিসে বদলি করা হয়। এরপর আসে আরও বড় দুশ্চিন্তা।

চিকিৎসাধীন অবস্থাতেই ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-৪ থেকে তাকে পটুয়াখালী পল্লী বিদ্যুৎ সমিতিতে বদলি করা হয়েছে। চলমান চিকিৎসার মধ্যে দূরের কর্মস্থলে গিয়ে দায়িত্ব পালন করা তার জন্য কঠিন হয়ে পড়েছে।

নূর আলমের ভাষ্য, দুর্ঘটনার পর তার শরীর এখনও পুরোপুরি সুস্থ হয়নি। পুড়ে যাওয়া স্থানে নিয়মিত চিকিৎসা নিতে হচ্ছে। এমন অবস্থায় নতুন কর্মস্থলে গিয়ে দায়িত্ব পালন করতে হলে একদিকে যেমন চিকিৎসা ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে, অন্যদিকে শারীরিকভাবে তাকে চরম ভোগান্তিতে পড়তে হবে।

একজন বিদ্যুৎকর্মী হিসেবে দায়িত্ব পালন করতে গিয়ে আহত হওয়ার পরও চিকিৎসা সহায়তা না পাওয়া এবং চিকিৎসা চলাকালীন দূরের কর্মস্থলে বদলি হওয়ায় হতাশ নূর আলম। তার এখন একটাই চাওয়া, মানবিক বিবেচনায় তাকে কিছুটা সময় দেওয়া হোক, যাতে তিনি পুরোপুরি সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরতে পারেন। এ বিষয়ে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের পরিচালক (মানবসম্পদ) বরাবর লিখিত আবেদনও করেছেন নূর আলম।

ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-৪ জেনারেল ম্যানেজার গোলাম কাউছার তালুকদার বলেন, "নূর আলম আহত হওয়ার পর তাকে ঢাকা বার্ন ইউনিটে চিকিৎসা দেয়া হয়েছে। সেই চিকিৎসার খরচ আমরা সকলেই বহন করেছিলাম। তার বদলি আমার হাতে নেই। তখন যারা তাকে দিয়ে কাজ করিয়েছে শাস্তি হলে তাদের হবে।"

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

থামছেনা চট্টগ্রাম কাস্টম হাউসে দুর্নীতিবাজ চক্রের দৌরাত্ম্য

আন্তর্জাতিক ডেস্ক

নিজস্ব প্রতিবেদক

শুক্রবার, ৯ই অক্টোবর, ২০২৬ ইং

০৮:০৭ পি.এম


থামছেনা চট্টগ্রাম কাস্টম হাউসে দুর্নীতিবাজ চক্রের দৌরাত্ম্য

চট্টগ্রাম কাস্টম হাউস (জেটি) আনস্টাফিংয়ের দায়িত্ব নেওয়ার পর থেকেই সহকারী কমিশনার (এসি) ওমর কাউসার শুরু করেছেন বেপরোয়া ঘুষ বাণিজ্য। সেই ঘুষ নেওয়া সহযোগিতায় করছেন এমবিবি আনস্টাফিং, (আরও) সুমন কান্তি বিশ্বাস, চট্টগ্রাম বন্দরে পিসিটি সহ ৫টি আনস্টাফিং গেইট আছে, প্রতি গেইট থেকে সাপ্তাহে ১৫০০০০/লক্ষ টাকা করে আদায় করে, গোপন সূত্রে পাওয়া খবর ! এইজন্য প্রতি গেটের (আরও)এআরও)দেরকে চাপ প্রয়োগ করে, প্রতিটা কমার্শিয়াল পণ্য ছাড়যোগ্য করতে হলে, ওমর কাউসার এসি অনুমতি নিতে হবে, তাই বাধ্য হয়ে সিএনএফ কর্মচারীদের কে এসি ওমর ফারুকের অফিসে পাঠাতে হয়, সিএনএফ কর্মচারীরা যদি বলে স্যার সব পণ্য গেইট আনস্টাফিং স্যারদের দেখাইছি, এসি ওমর ফারুক বলেন আমি আগামীকাল দেখবো ইনডেন দেন ,ভালো করে দেখতে হবে, তখন ব্যবসায়িক কর্মচারীরা নিরুপায় হয়ে ঘুষ দিতে বাধ্য হয়, একজন সিপাহী নাম প্রকাশে অনিচ্ছুক বলেন, এমবিবি আনস্টাফিং গেটের (আরও) সুমন কান্তি বিশ্বাস প্রতিদিন ওমর কাউসার এসির অফিস রুমে যাই, এবং দিকনির্দেশনা দিয়ে আসে, ঘুষ না পেলে সিএনএফ কর্মচারীদেরকে কিভাবে বিভিন্ন অজুহাত দেখিয়ে পণ্য আটকে রাখা যায়, একদিন যদি একটি কন্টেইনার আটকে থাকে ব্যবসায়ীদের অনেক টাকা বন্দরে ডেমারিজ দিতে হয়, সেই ভয়ে ঘুষের বিনিময় পণ্যছাড় করতে হয়, সিএনএফ কর্মচারীরা পণ্যছাড় করণে বিভিন্ন অজুহাত দেখিয়ে চরম হয়রানি করেছেন , তাই সিএনএফ কর্মচারীরা ঘুষ দিতে বাধ্য হয়, তিনি সিএন্ডএফ কর্মচারীদের ফাইল আটকে রাখছেন এবং পণ্য ছাড়করণে বিভিন্ন অজুহাতে চরম হয়রানি করছেন।

নিয়মতান্ত্রিক ব্যবসার পরিবেশ বিনষ্টকারী এই দুর্নীতিবাজ কর্মকর্তার কারণে সাধারণ ব্যবসায়ী ও সিএন্ডএফ কর্মচারীরা আজ চরম অতিষ্ঠ। ঘুষখোর ওমর কাউসার ও (আরও) সুমন কান্তি বিশ্বাস এর হাত থেকে দ্রুত মুক্তি এবং কাস্টম হাউস স্বচ্ছ পরিবেশ ফিরিয়ে আনার জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেনে
ভুক্তভোগী ব্যবসায়ীক প্রতিনিধি এবং সিএনএফ কর্মচারীরা।

ব্যবসায়ীক প্রতিনিধি ও সিএনএফদের প্রতিবাদের পর এসি ওমর কাউসার, এবং রাজস্ব কর্মকর্তা সুমন কান্তি বিশ্বাস, নাকি আরও বেপরোয়া হয়ে উঠেছেন! ঘুষ ও হয়রানির মাত্রা নাকি এখন দ্বিগুণ! সংবাদ প্রকাশের পর থেকে, সিএনএফ কর্মচারীদের সাথে, এসি ওমর কাউসার, ও রাজ্যকর্তা সুমন কান্তি বিশ্বাস, খুব বাজে ব্যবহার করছে, সুমন কান্তি বিশ্বাস, এমবিবি আনস্টাপিং গেইট, (আরও)সারাদিন সিএনএফ কর্মচারীদের কে বিভিন্ন রকম অজুহাত দেখিয়ে, রাত দশটা এগারোটার দিকে বলে, পণ্য আগামীকাল দেখাও ভালো করে দেখতে হবে, সিএনএফ প্রতিনিধি নিরুপায় হয়ে, ডাবল ঘুষ দিতে হয়, আগামীকাল হলেই বন্দর ডেমারিস দিতে হবে, ব্যবসায়িক ও সিএনএফ প্রতিনিধি, কথা হচ্ছে সারাদিন বসে থেকে সময় পার করে, রাত্রেবেলা এ অজুহাত দেই,

কাস্টম হাউস কি জনগণের সেবামূলক প্রতিষ্ঠান, নাকি গুটিকয়েক দুর্নীতিবাজের সিন্ডিকেট? গণমাধ্যম ও সাধারণ ব্যবসায়ী ও সিএনএফদের তোয়াক্কা না করে এই চরম বেপরোয়া ভাব কিসের ইঙ্গিত দেয়? কাস্টমস কমিশনার, কি এই গুলো দেখে না, নাকি দেখেও চুপ থাকে, নাকি এই ওপেন সিক্রেট বাণিজ্যের পেছনে অন্য কারও ছত্রছায়া আছে?

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫২
মাগরিব ০৫:২৯
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:২৯
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%