ঢাকা মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৪ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬ইং ০৪ই কার্তিক, ১৪৩৩বাং

রোনালদো জন্মশহর মাদেইরাতেই করবেন বিয়ে, দিনক্ষণও চূড়ান্ত


রোনালদো জন্মশহর মাদেইরাতেই করবেন বিয়ে, দিনক্ষণও চূড়ান্ত

পর্তুগালের মহাতারকা ক্রিস্টিয়ানো রোনালদো এবং তার দীর্ঘদিনের সঙ্গী জর্জিনা রদ্রিগেজ অবশেষে বিবাহবন্ধনে আবদ্ধ হতে চলেছেন। এই জুটির বিয়ের অনুষ্ঠান হওয়ার বিষয়ে এখন ব্যাপক আলোচনা চলছে।

গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, আগামী শনিবার (৮ আগস্ট) রোনালদোর জন্মস্থান মাদেইরায় এই বিশেষ বিয়ের অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।

ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য সান-এর মতে, ৪১ বছর বয়সী রোনালদো ৩২ বছর বয়সী জর্জিনাকে মাদেইরার ফুনচাল ক্যাথেড্রালে বিয়ে করবেন। বিয়ের আনুষ্ঠানিকতার পর অতিথিদের নিয়ে একটি সংবর্ধনা অনুষ্ঠিত হবে বিলাসবহুল পাঁচতারকা সাভয় প্যালেস হোটেলে।

আরও পড়ুন: জলবায়ু ও উন্নয়ন কাজে তুরস্কের সঙ্গে সহযোগিতা জোরদার চায় বাংলাদেশ

এর আগে বিভিন্ন প্রতিবেদনে জানা যায় যে, ১ আগস্ট পর্তুগালের সিন্ত্রা শহরের বিখ্যাত কুইন্টা দা রেগেলেরা এস্টেটে তাদের বিয়ের অনুষ্ঠান হওয়ার কথা ছিল। তবে সেদিন ঘটনাটি থেমে যায়, যেহেতু এস্টেটটি সারা সপ্তাহান্তে সাধারণ দর্শনার্থীদের জন্য খোলা থাকবে।

দ্য সানের তথ্য অনুযায়ী, বিকেল ৩টায় বিয়ের অনুষ্ঠান শুরু হবে। পরে সবাই গিয়ে যোগ দেবেন সাভয় প্যালেস হোটেলে, যেখানে চারটি রেস্তোরাঁ রয়েছে।

একটি সূত্র জানিয়েছে, 'হোটেলের অতিথিদের জানানো হয়েছে যে শুক্রবার (৭ আগস্ট) এবং শনিবার (৮ আগস্ট) ওই হোটেলের দুটি ফ্লোর ব্যবহার করা যাবে না। এর পাশাপাশি বার হিসেবে ব্যবহৃত কয়েকটি এলাকা ওই সময় বন্ধ রাখা হবে।'

ফুনচাল শহরটি রোনালদোর জন্ম ও বেড়ে ওঠার স্থান। এই শহরে তার সম্মানে একটি ব্রোঞ্জের ভাস্কর্য রয়েছে, এমনকি শহরের একটি হোটেলের নামও তার নামে রাখা হয়েছে।

আরও পড়ুন: অতিরিক্ত বিদ্যুৎ বিলের প্রতিবাদে গ্রাহক ফখরুল ইসলাম সোহেলের মামলা

বর্তমানে রোনালদোর মোট সম্পদের পরিমাণ আনুমানিক ১২০ থেকে ১৪০ কোটি মার্কিন ডলারের মধ্যে। তবে নিজের জন্মস্থানেই বিয়ে করার এই সিদ্ধান্তটি তার কাছে আবেগের দিক দিয়ে বিশেষ গুরুত্ব বহন করে। কারণ, শৈশবে তিনি চরম দারিদ্র্যের মধ্য দিয়ে বেড়ে উঠেছেন এবং ভাইবোনদের সঙ্গে একটি ছোট ঘর ভাগাভাগি করে থাকতে হতো।

মাত্র ১১ বছর বয়সে তিনি পরিবার ছেড়ে লিসবনে স্পোর্টিং সিপির একাডেমিতে যোগ দিতে চলে যান।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

অন্তর্বর্তী সরকার জুলাই আহত-শহীদদের তালিকা তৈরিতে বৈষম্য করেছে: প্রতিমন্ত্রী ইশরাক

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

রবিবার, ২ই আগস্ট, ২০২৬ ইং

০৮:২৫ পি.এম


অন্তর্বর্তী সরকার জুলাই আহত-শহীদদের তালিকা তৈরিতে বৈষম্য করেছে: প্রতিমন্ত্রী ইশরাক

মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন অভিযোগ করেছেন যে, অন্তর্বর্তী সরকারের আমলে জুলাই শহীদ ও আহতদের তালিকা তৈরিতে বৈষম্য করা হয়েছে। তিনি জানান, ভিন্ন রাজনৈতিক মতাদর্শের ব্যক্তিদের গেজেটভুক্ত করা হয়নি এবং ক্যাটাগরি বন্টনেও বৈষম্য করা হয়েছে।

রোববার (২ আগস্ট) সন্ধ্যায় জাগ্রত জুলাই ফোরাম আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

মুক্তিযুদ্ধ প্রতিমন্ত্রী উল্লিখিত আইন অনুযায়ী জানান, জুলাই মাসের অভ্যুত্থানে আহতদের সম্পূর্ণ বিনামূল্যে চিকিৎসা দিতে সরকার বাধ্য। তিনি বলেন, সরকার জুলাই আহতদের সর্বোচ্চ চিকিৎসা দিতে হাসপাতাল ও চিকিৎসা সংশ্লিষ্টদের তাগাদ দিচ্ছে।

তিনি আরও বলেন, জুলাই শহীদ ও আহতদের জন্য সরকার এখন পর্যন্ত ১ হাজার ৬ কোটি টাকা ব্যয় করেছে। আমলাতান্ত্রিক জটিলতা উপেক্ষা করে জুলাই শহীদদের প্রাপ্য সুযোগ-সুবিধা বাস্তবায়নে জোরালো কাজ চালানো হচ্ছে।

ইশরাক হোসেন বলেন, কিছু মানুষ অশালীন ভাষায় প্রতিবাদ প্রকাশ করতে চেষ্টা করছেন। তবে তিনি প্রশ্ন তুলে বলেন, কি এমন অশালীন ভাষাই নতুন বাংলাদেশের প্রত্যাশা ছিল? এর মাধ্যমে কিশোর-তরুণদের মাঝে অশালীন ভাষাগুলো পৌঁছাচ্ছে। এ ধরনের অপসংস্কৃতি বাংলাদেশে প্রতিষ্ঠা করতে দেওয়া হবে না এবং গালাগালিকে সহজিকরণের বিরুদ্ধে আমাদের লড়াই অব্যাহত থাকবে।

একই অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী নুরুল হক নুর বলেন, অন্তর্বর্তী সরকার জুলাই অভ্যুত্থানকে হাইজ্যাক করেছে। তিনি যোগ করেন, রাজনৈতিক সক্রিয়তা না থাকলেও অনেক অযোগ্য ব্যক্তিকে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ দায়িত্ব দিয়ে ড. ইউনূস বিপ্লবকে বিভাজিত করেছেন।

রাজনৈতিক অনভিজ্ঞ ব্যক্তিরা তাদের অশ্লীল-অশ্রাব্য ভাষাকে সহজিকরণ করছে অভিযোগ করে নুর বলেন, তারা এখন রাজনৈতিক বিষফোঁড়ায় পরিণত হয়েছেন।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ঢালিউডে অভিষেকের প্রস্তুতি, ঢাকায় এসেছেন মধুমিতা

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

রবিবার, ২ই আগস্ট, ২০২৬ ইং

০৮:২৭ পি.এম


ঢালিউডে অভিষেকের প্রস্তুতি, ঢাকায় এসেছেন মধুমিতা

পশ্চিমবঙ্গের জনপ্রিয় অভিনেত্রী মধুমিতা সরকার ঢাকার মাটিতে প্রথমবার পা রেখেছেন। তিনি ঢালিউডের একটি সিনেমায় অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন।

কলকাতার এ অভিনেত্রীকে 'গুলশানের চামেলী' নামের নতুন একটি ঢাকাই সিনেমায় দেখা যাবে। এই সিনেমার মহরতে অংশ নিতে তিনি স্বামী দেবমাল্য চক্রবর্তীকে সঙ্গে নিয়ে শনিবার (১ আগস্ট) সকালে বাংলাদেশে পৌঁছান।

শনিবার (১ আগস্ট) রাজধানীর একটি পাঁচতারকা হোটেলে সিনেমাটির মহরত অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এ অনুষ্ঠানে অংশ নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন নায়িকা।

মধুমিতা বলেন, "আমি এখানকার সবার এতটা ভালোবাসা পেয়ে আপ্লুত। এত এত ক্যামেরার সামনে দাঁড়িয়ে, এত গুণী মানুষদের নিয়ে আমার অভিষেক হচ্ছে ঢাকাই সিনেমায়। এর চেয়ে ভালো অভিষেক আর হতে পারে না।"

মধুমিতা আরও বলেন, "আমাকে এই সিনেমায় কাজ করার সুযোগ দেয়ার জন্য আমি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাতে চাই। আমরা যে এনার্জি ও স্পিড নিয়ে যাত্রা শুরু করেছি, আশা করি সিনেমাটি খুব ভালো হবে।"

এমডি ইকবাল পরিচালিত 'গুলশানের চামেলী' সিনেমায় কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করবেন মধুমিতা। সিনেমাটিতে ভারত ও বাংলাদেশের জনপ্রিয় তারকাদের দেখা যাবে। এর মধ্যে রয়েছেন ওমর সানী, আমিন খান, আশীষ খন্দকার এবং কিংবদন্তি অভিনেত্রী রোজিনা। গুরুত্বপূর্ণ একটি চরিত্রে দেখা যাবে আজমেরী হক বাঁধনকে। সিনেমাটি একটি যৌনকর্মীর জীবনসংগ্রামকে কেন্দ্র করে নির্মিত হবে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

দুবাইয়ে বেনজীরের কারামুক্তি নিয়ে যা বললেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

রবিবার, ২ই আগস্ট, ২০২৬ ইং

০৮:২৯ পি.এম


দুবাইয়ে বেনজীরের কারামুক্তি নিয়ে যা বললেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

দুবাইয়ে গ্রেফতার হওয়া বাংলাদেশ পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদ শর্তসাপেক্ষে জামিনে কারামুক্ত হয়েছেন। এই প্রসঙ্গে প্রতিক্রিয়া জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।

রোববার (২ আগস্ট) রাজধানীর সোনারগাঁও হোটেলে একটি অনুষ্ঠান শেষে তিনি সাংবাদিকদের মুখোমুখি হন।

এসময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, সংযুক্ত আরব আমিরাতে সাবেক আইজিপি বেনজীর আহমেদ শর্তসাপেক্ষে ছাড়া পাওয়ার ঘটনাটি দেশটির আইনী প্রক্রিয়ার অংশ। তাকে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করতে দেশটির সরকারের সঙ্গে যোগাযোগ অব্যাহত রয়েছে।

এদিকে দুদক মহাপরিচালক মোহাম্মদ মনিরুল ইসলাম বলেছেন, মিডিয়াসহ বিভিন্ন মাধ্যমে আমরা জানি সাবেক আইজিপি বেনজীর আহমেদ ছাড়া পেয়েছেন। কিন্তু তার ছাড়া পাওয়ার পেছনে দুদকের আইনি কোনো গাফিলতি ছিল না।

জানা গেছে, সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) একটি আদালত গত ২৭ জুলাই বেনজীর আহমেদের জামিন আবেদন মঞ্জুর করে। পরে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে গত ৩০ জুলাই তিনি কারামুক্তি পান।

এর আগে, দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা একটি মামলার প্রেক্ষাপটে বেনজীর আহমেদকে গ্রেফতার করে দুবাই পুলিশ। পরে গত ১২ জুন দুবাই পুলিশ এক চিঠির মাধ্যমে বাংলাদেশ কর্তৃপক্ষকে গ্রেফতারের বিষয়টি আনুষ্ঠানিকভাবে অবহিত করে। এই সময় বেনজীরকে ফেরত চেয়ে প্রয়োজনীয় নথিপত্র পাঠানোর কাজ করে বাংলাদেশ।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

গাজায় ইস'রা'য়েলি হামলা অব্যাহত, নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৪

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

রবিবার, ২ই আগস্ট, ২০২৬ ইং

০৮:৩১ পি.এম


গাজায় ইস

গাজা উপত্যকায় ইসরায়েলি হামলা অব্যাহত থাকার কারণে নিহতের সংখ্যা বেড়ে অন্তত ১৪ জনে দাঁড়িয়েছে। এ হামলায় আহত হয়েছেন আরও অনেকে। আজ রবিবার স্থানীয় সূত্রের বরাতে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ তথ্য জানিয়েছে।

সর্বশেষ হামলার ঘটনা ঘটে গাজা সিটির পশ্চিমাঞ্চলের রিমাল এলাকায়, যেখানে বাস্তুচ্যুত ফিলিস্তিনিরা আশ্রয় নেওয়া একটি তাঁবুর উপর ইসরায়েলি ড্রোন হামলা চালানো হয়। সেই ঘটনায় দুই ফিলিস্তিনি নিহত হন, যাদের মধ্যে একজন শিশু রয়েছে।

এদিকে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, জুলাই মাসে ইসরায়েলি হামলায় গাজা উপত্যকায় মোট ১৫২ জন নিহত হওয়ার ঘটনা ঘটেছে, যা চলতি বছরের মধ্যে এক মাসে সর্বোচ্চ প্রাণহানির ঘটনা হিসেবে চিহ্নিত করা হয়েছে। নিহতদের তালিকায় ২১ শিশু, ১৪ নারী এবং চারজন বয়স্ক ব্যক্তিও রয়েছেন বলে মন্ত্রণালয় জানাচ্ছে।

মন্ত্রণালয়ের অভিযোগ, ঘনবসতিপূর্ণ আবাসিক এলাকা ও বেসামরিক স্থাপনায় হামলার কারণে মৃতের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসাব অনুযায়ী, ২০২৫ সালের ১০ অক্টোবর কার্যকর হওয়া যুদ্ধবিরতি চুক্তির পরেও ইসরায়েলি হামলায় এ পর্যন্ত ১ হাজার ২২২ জন নিহত এবং ৪ হাজার ৫৩ জন আহত হয়েছেন।

২০২৩ সালের অক্টোবর থেকে গাজায় ইসরায়েলি সামরিক অভিযান শুরু হওয়ার পর মোট নিহতের সংখ্যা দাঁড়িয়েছে ৭৩ হাজার ৩৪৯ জনে। একই সময়ে আহত হয়েছেন ১ লাখ ৭৪ হাজার ১৬২ জন।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫২
মাগরিব ০৫:২৯
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:২৯
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%