০৮:২৫ পি.এম
মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন অভিযোগ করেছেন যে, অন্তর্বর্তী সরকারের আমলে জুলাই শহীদ ও আহতদের তালিকা তৈরিতে বৈষম্য করা হয়েছে। তিনি জানান, ভিন্ন রাজনৈতিক মতাদর্শের ব্যক্তিদের গেজেটভুক্ত করা হয়নি এবং ক্যাটাগরি বন্টনেও বৈষম্য করা হয়েছে।
রোববার (২ আগস্ট) সন্ধ্যায় জাগ্রত জুলাই ফোরাম আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
মুক্তিযুদ্ধ প্রতিমন্ত্রী উল্লিখিত আইন অনুযায়ী জানান, জুলাই মাসের অভ্যুত্থানে আহতদের সম্পূর্ণ বিনামূল্যে চিকিৎসা দিতে সরকার বাধ্য। তিনি বলেন, সরকার জুলাই আহতদের সর্বোচ্চ চিকিৎসা দিতে হাসপাতাল ও চিকিৎসা সংশ্লিষ্টদের তাগাদ দিচ্ছে।
আরও পড়ুন: জলবায়ু ও উন্নয়ন কাজে তুরস্কের সঙ্গে সহযোগিতা জোরদার চায় বাংলাদেশ
তিনি আরও বলেন, জুলাই শহীদ ও আহতদের জন্য সরকার এখন পর্যন্ত ১ হাজার ৬ কোটি টাকা ব্যয় করেছে। আমলাতান্ত্রিক জটিলতা উপেক্ষা করে জুলাই শহীদদের প্রাপ্য সুযোগ-সুবিধা বাস্তবায়নে জোরালো কাজ চালানো হচ্ছে।
ইশরাক হোসেন বলেন, কিছু মানুষ অশালীন ভাষায় প্রতিবাদ প্রকাশ করতে চেষ্টা করছেন। তবে তিনি প্রশ্ন তুলে বলেন, কি এমন অশালীন ভাষাই নতুন বাংলাদেশের প্রত্যাশা ছিল? এর মাধ্যমে কিশোর-তরুণদের মাঝে অশালীন ভাষাগুলো পৌঁছাচ্ছে। এ ধরনের অপসংস্কৃতি বাংলাদেশে প্রতিষ্ঠা করতে দেওয়া হবে না এবং গালাগালিকে সহজিকরণের বিরুদ্ধে আমাদের লড়াই অব্যাহত থাকবে।
একই অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী নুরুল হক নুর বলেন, অন্তর্বর্তী সরকার জুলাই অভ্যুত্থানকে হাইজ্যাক করেছে। তিনি যোগ করেন, রাজনৈতিক সক্রিয়তা না থাকলেও অনেক অযোগ্য ব্যক্তিকে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ দায়িত্ব দিয়ে ড. ইউনূস বিপ্লবকে বিভাজিত করেছেন।
রাজনৈতিক অনভিজ্ঞ ব্যক্তিরা তাদের অশ্লীল-অশ্রাব্য ভাষাকে সহজিকরণ করছে অভিযোগ করে নুর বলেন, তারা এখন রাজনৈতিক বিষফোঁড়ায় পরিণত হয়েছেন।
আরও পড়ুন: অতিরিক্ত বিদ্যুৎ বিলের প্রতিবাদে গ্রাহক ফখরুল ইসলাম সোহেলের মামলা
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন