প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
গাজা উপত্যকায় ইসরায়েলি হামলা অব্যাহত থাকার কারণে নিহতের সংখ্যা বেড়ে অন্তত ১৪ জনে দাঁড়িয়েছে। এ হামলায় আহত হয়েছেন আরও অনেকে। আজ রবিবার স্থানীয় সূত্রের বরাতে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ তথ্য জানিয়েছে।
সর্বশেষ হামলার ঘটনা ঘটে গাজা সিটির পশ্চিমাঞ্চলের রিমাল এলাকায়, যেখানে বাস্তুচ্যুত ফিলিস্তিনিরা আশ্রয় নেওয়া একটি তাঁবুর উপর ইসরায়েলি ড্রোন হামলা চালানো হয়। সেই ঘটনায় দুই ফিলিস্তিনি নিহত হন, যাদের মধ্যে একজন শিশু রয়েছে।
এদিকে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, জুলাই মাসে ইসরায়েলি হামলায় গাজা উপত্যকায় মোট ১৫২ জন নিহত হওয়ার ঘটনা ঘটেছে, যা চলতি বছরের মধ্যে এক মাসে সর্বোচ্চ প্রাণহানির ঘটনা হিসেবে চিহ্নিত করা হয়েছে। নিহতদের তালিকায় ২১ শিশু, ১৪ নারী এবং চারজন বয়স্ক ব্যক্তিও রয়েছেন বলে মন্ত্রণালয় জানাচ্ছে।
মন্ত্রণালয়ের অভিযোগ, ঘনবসতিপূর্ণ আবাসিক এলাকা ও বেসামরিক স্থাপনায় হামলার কারণে মৃতের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসাব অনুযায়ী, ২০২৫ সালের ১০ অক্টোবর কার্যকর হওয়া যুদ্ধবিরতি চুক্তির পরেও ইসরায়েলি হামলায় এ পর্যন্ত ১ হাজার ২২২ জন নিহত এবং ৪ হাজার ৫৩ জন আহত হয়েছেন।
২০২৩ সালের অক্টোবর থেকে গাজায় ইসরায়েলি সামরিক অভিযান শুরু হওয়ার পর মোট নিহতের সংখ্যা দাঁড়িয়েছে ৭৩ হাজার ৩৪৯ জনে। একই সময়ে আহত হয়েছেন ১ লাখ ৭৪ হাজার ১৬২ জন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন