০২:০৯ পি.এম
নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার চেয়ারম্যান ঘাট-নলচিরা ঘাটে চলাচলকারী ফেরি ‘মহানন্দা’ মেঘনা নদীর মাঝ চরে আটকা পড়েছে।
এতে যাত্রীরা চরম দুর্ভোগে পড়েছেন। চেয়ারম্যান ঘাট থেকে নলচিরা ঘাট যাওয়ার পথে মঙ্গলবার (১৪ জুলাই) সকালে ৮টার দিকে ফেরিটি মেঘনা নদীর মাঝে ডুবে থাকা চরে আটকা পড়ে বলে জানিয়েছেন ফেরিটির মাস্টার মো. করিম।
তিনি জানান, এ সময় ফেরিটিতে দুই শতাধিক যাত্রী ও পণ্যবাহী ১৬টি যানবাহন রয়েছে। নদীতে নাব্যতা সংকট এবং ফেরি সময়মতো না ছাড়ার কারণে এমন পরিস্থিতির মধ্যে পড়তে হয়েছে যাত্রীদের। তারা সীমাহীন দুর্ভোগে পড়েছেন। বাধ্য হয়ে কেউ কেউ কাঠের নৌকায় করে গন্তব্যের উদ্দেশে রওনা হয়েছেন। তবে নারী, শিশু, বয়স্ক ও রোগীদের ভোগান্তির শেষ নেই।
আরও পড়ুন: রংপুরে ২৬ মামলার পলাতক আসামি শীর্ষ সন্ত্রাসী ‘মেরিল সুমন’ গ্রেপ্তার
যাত্রীরা জানান, দ্রুত নদী ড্রেজিং করে নাব্যতা সংকট দূর করা না হলে বর্ষার পর এ ধরনের পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারে। ফেরির মাস্টার মো. করিম জানান, ঘাটে নাব্যতা সংকটসহ নানা কারণে ফেরি ছাড়তে প্রায় ১০ মিনিট দেরি হয়েছে। সকালে ৭টা ৪০ মিনিটের দিকে ভাটার শেষ সময়ে ফেরি ছাড়ার পর এ সমস্যায় পড়তে হয়েছে। দুপুরে জোয়ার এলে ফেরিটি ভাসমান হলে ছেড়ে দেওয়া হবে।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন