ঢাকা মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৪ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬ইং ০৪ই কার্তিক, ১৪৩৩বাং

তেজগাঁও বিভাগের অভিযান, বিভিন্ন অপরাধে গ্রেপ্তার হয়েছে ৪৩ জন


তেজগাঁও বিভাগের অভিযান, বিভিন্ন অপরাধে গ্রেপ্তার হয়েছে ৪৩ জন

ঢাকা মেট্রোপলিটন পুলিমের (ডিএমপি) তেজগাঁও বিভাগের বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় অভিযান চালিয়ে পুলিশ বিভিন্ন অপরাধে জড়িত ৪৩ জনকে গ্রেপ্তার করেছে।

মঙ্গলবার (১৪ জুলাই) ডিএমপি মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী এই তথ্য জানান।

গ্রেপ্তারকৃতদের মধ্যে রয়েছেন, মো. হাসান (২৭), মো. সাইদুর রহমান সজিব (২১), মো. হাবিবুর রহমান লিয়ন (২১), মোছা. শাপলা আক্তার (৩০), মো. আরাফাত, মো. বেলাল হোসেন বেপারী (২৬), মো. জামিল শিকদার (৩০), ইয়াসিন আরাফাত (২৪), মো. রুবেল (৩৩), মো. লুৎফর রহমান (৩৬), সালমান (২৪), মো. রাশেদুল হাসান (৩৭), মো. রাসেল (২৫), মো. আসাদুল ইসলাম (২২), ইব্রাহিম ওরফে সৌরভ (২৫), মো. সাইদুল ইসলাম (২২), মো. সালমান (২১), মো. জনি ওরফে মুরগী জনি, মো. জাহিদ হাসান (২১), মো. মাহিম (২০), মো. মাহাবুব আলম (৪৫), মো. সেলিম মিয়া (৩০), মো. ইউসুফ (২২), মো. আমজাদ (৩০), মো. রুহুল আমিন (২১), সুমন (২৭), স্বাপন (২৫), মো. সুলেমান (৪৮), মো. ইমন (২০), মো. দেলোয়ার হোসেন হৃদয় (২২), মো. সিরাজুল ইসলাম (৪৮), তাফহীমুল তছলিম হিমেল (২৪), সাদিয়া আরফিন (২৪), মো. ইয়াছিন (৩০), মোসা. রোজিনা ওরফে রোজি ওরফে সালেহা (৪১), মো. সোহাগ আহম্মদ (২২), সেলিম মিয়া (২৮), আল আমিন (৩৪), মো. আরিফ (২৮), মো. শুভ (১৮), মো. রিপন (২৬), মো. হৃদয় হোসেন ওরফে ইয়াছিন (১৮) এবং মো. সাইফুল ইসলাম।

আরও পড়ুন: রংপুরে ২৬ মামলার পলাতক আসামি শীর্ষ সন্ত্রাসী ‘মেরিল সুমন’ গ্রেপ্তার

তেজগাঁও বিভাগের বরাত দিয়ে নিয়াজ মেহেদী বলেন, রোববার (১২ জুলাই) বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় নিয়মিত অভিযান পরিচালনা করে এসব ব্যক্তিদের গ্রেপ্তার করা হয়েছে। গ্রেফতারকৃতদের মধ্যে তেজগাঁও থানা থেকে ২ জন, শেরেবাংলা নগর থানার ১০ জন, মোহাম্মদপুর থানার ১৯ জন, আদাবর থানার ৩ জন, তেজগাঁও শিল্পাঞ্চল থানার ৩ জন এবং হাতিরঝিল থানার ৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তারকৃতদের আদালতে পাঠানো হয়েছে বলেও তিনি জানান।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ঢাকায় উদ্ধার হয়েছে চার মোটরসাইকেল, মালিকদের খুঁজছে র‌্যাব

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

মঙ্গলবার, ১৪ই জুলাই, ২০২৬ ইং

০২:১৮ পি.এম


ঢাকায় উদ্ধার হয়েছে চার মোটরসাইকেল, মালিকদের খুঁজছে র‌্যাব

রাজধানীতে উদ্ধার করেছে র‌্যাব চারটি চোরাই মোটরসাইকেল, যেগুলো ছিল পরিত্যক্ত অবস্থায়।

সোমবার (১৩ জুলাই) সন্ধ্যায় যাত্রাবাড়ী থানার মাতুয়াইল এলাকায় অভিযান চালিয়ে মোটরসাইকেলগুলো উদ্ধার করা হয়। পরে মঙ্গলবার (১৪ জুলাই) এই তথ্য জানানো হয়।

এই বিষয়ে বিষয়টি নিশ্চিত করে র‌্যাব-১০-এর সহকারী পরিচালক (মিডিয়া) সিনিয়র সহকারী পুলিশ সুপার তপন সরকার গণমাধ্যমকে বলেন, নিয়মিত টহল ও অপরাধ দমন অভিযানের অংশ হিসেবে র‌্যাব-১০-এর সিপিসি-১ ক্যাম্পের একটি দল যাত্রাবাড়ীর মাতুয়াইল এলাকায় পৃথক অভিযান পরিচালনা করে। এ সময় টিভিএস, সুজুকিসহ বিভিন্ন ব্র্যান্ডের চারটি চোরাই মোটরসাইকেল পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়।

তিনি আরও জানান, মোটরসাইকেল চুরির সঙ্গে জড়িতদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। পাশাপাশি উদ্ধার হওয়া মোটরসাইকেলগুলোর প্রকৃত মালিক শনাক্তে তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।

র‌্যাবের এই কর্মকর্তা জানান, দেশের আইনশৃঙ্খলা রক্ষা এবং অপরাধ দমনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

চট্টগ্রাম ছাড়া সব শিক্ষা বোর্ডে পরীক্ষা অনুষ্ঠিত হবে

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

মঙ্গলবার, ১৪ই জুলাই, ২০২৬ ইং

০২:২১ পি.এম


চট্টগ্রাম ছাড়া সব শিক্ষা বোর্ডে পরীক্ষা অনুষ্ঠিত হবে

চট্টগ্রাম ছাড়া সকল বোর্ডে পরীক্ষা চলবে বলে জানিয়েছেন আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষাবোর্ডের চেয়ারম্যন অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান।

মঙ্গলবার (১৪ জুলাই) সকাল ১০টায় সকল শিক্ষা বোর্ড ও জেলা প্রশাসকদের সঙ্গে বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বৈঠকে শিক্ষামন্ত্রীও ভার্চুয়ালি যুক্ত ছিলেন।

দুপুর দেড়টার দিকে অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান কালবেলাকে বলেন, আপাতত যে অবস্থা আছে দেশের এই প্রান্ত থেকে ওই প্রান্ত পর্যন্ত সবার মতো নিয়ে পরীক্ষা অব্যাহত রাখার সিদ্ধান্ত হয়েছে। তবে চট্টগ্রামের পাঁচ জেলার পরীক্ষা স্থগিত থাকবে।

এদিকে দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যেও এইচএসসি ও সমমান পরীক্ষা নেওয়া এবং পরীক্ষার্থীদের ‘ফার্মের মুরগি’ সম্বোধন করার প্রতিবাদে রাজধানীতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন একদল শিক্ষার্থী।

মঙ্গলবার সায়েন্সল্যাব ও উত্তরার বিএনএস সেন্টারের সামনে শিক্ষার্থীরা শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী আ ন ম এহছানুল হক মিলনের পদত্যাগ দাবি করেন। এছাড়াও ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায়ও শিক্ষার্থীরা বিক্ষোভ করেছেন।

নিউমার্কেট থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আইয়ুব বলেন, ‘শিক্ষার্থীরা কিছুক্ষণ আগে সায়েন্সল্যাবের সড়কে মিছিল নিয়ে বিক্ষোভ শুরু করে। আমরা তাদের সঙ্গে আলোচনার চেষ্টা করেছি’।

উত্তরা পশ্চিম থানার ডিউটি অফিসার শাহীন আলম জানান, শিক্ষার্থীরা পৌনে বারোটার দিকে উত্তরা ডিএনএস সেন্টারের সামনে বিক্ষোভ শুরু করেন। এতে আব্দুল্লাহপুর পর্যন্ত সড়কে যানজট সৃষ্টি হয়।

এদিন বেলা ১১টা ৪০ মিনিটের দিকে ঢাকা কলেজসহ রাজধানীর বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা সায়েন্সল্যাব মোড়ে ধানমন্ডি থেকে নিউমার্কেটমুখী সড়ক অবরোধ করেন। ওই সড়কে যান চলাচল পুরোপুরি বন্ধ হয়ে যায় এবং আশপাশের এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়। অনেক যাত্রীকে হেঁটে গন্তব্যে যেতে দেখা যায়।

বিক্ষোভ কর্মসূচী কেন্দ্র করে পুরো এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। আশপাশের বিভিন্ন সড়কে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সতর্ক অবস্থানে দেখা গেছে।

বিক্ষোভ চলাকালে শিক্ষার্থীরা ‘দফা এক, দাবি এক- মিলনের পদত্যাগ’; ‘ভোগান্তির দায় নিতে হবে’; ‘বন্যা-জলাবদ্ধতায় পরীক্ষা নয়’- এর মতো বিভিন্ন স্লোগান দেন। তাদের হাতে পরীক্ষা স্থগিত ও শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিসংবলিত প্ল্যাকার্ডও দৃশ্যমান ছিল।

শিক্ষার্থীদের অভিযোগ, বৈরী আবহাওয়া এবং বন্যা পরিস্থিতি বিবেচনায় না নিয়েই সোমবারের এইচএসসি পরীক্ষা নেওয়া হয়েছে। এতে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে পরীক্ষার্থীরা চরম ভোগান্তির শিকার হয়েছেন। কোথাও জলাবদ্ধতা, কোথাও দীর্ঘ যানজট, আবার কোথাও বিকল্প উপায়ে পরীক্ষাকেন্দ্রে পৌঁছাতে হয়েছে। অনেক পরীক্ষার্থী নির্ধারিত সময়ের অনেক আগে বাসা থেকে বের হলেও নানা প্রতিবন্ধকতার কারণে কেন্দ্রে পৌঁছাতে দুর্ভোগ পোহাতে হয়েছে।

বিক্ষোভে অংশ নেওয়া ঢাকা কলেজের শিক্ষার্থী কাশেম শেখ বলেন, সবার জন্য সমান সুযোগ নিশ্চিত না করে পরীক্ষা নেওয়া হয়েছে। বন্যাকবলিত এলাকার অনেক শিক্ষার্থী স্বাভাবিকভাবে কেন্দ্রে যেতে পারেনি। তাই আমরা এই সিদ্ধান্তের প্রতিবাদ করছি।

নাম প্রকাশে অনিচ্ছুক সিটি কলেজের আরেক শিক্ষার্থী বলেন, সোমবারের ভোগান্তির দায় শিক্ষা মন্ত্রণালয় এড়াতে পারে না। আমরা চাই, শিক্ষার্থীদের কষ্টের বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা হোক এবং দায়িত্বশীলদের জবাবদিহির আওতায় আনা হোক।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ড. ইউনূসের ৬৬৬ কোটি টাকার কর মওকুফের খবর সম্পূর্ণ মিথ্যা: আইনজীবী

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

মঙ্গলবার, ১৪ই জুলাই, ২০২৬ ইং

০২:২৪ পি.এম


ড. ইউনূসের ৬৬৬ কোটি টাকার কর মওকুফের খবর সম্পূর্ণ মিথ্যা: আইনজীবী

সাবেক অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের ৬৬৬ কোটি টাকার কর মওকুফ বা মামলা তুলে নেয়ার খবর সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন বলে জানিয়েছেন আইনজীবী ব্যারিস্টার আবদুল্লাহ আল মামুন।

তিনি মঙ্গলবার (১৪ ‍জুলাই) হাইকোর্টে এক ব্রিফিংয়ে এ কথা জানান। আইনজীবী ব্যারিস্টার মামুন জানান, গ্রামীণ কল্যাণের কর সংক্রান্ত মামলাটি এখনও হাইকোর্টে বিচারাধীন রয়েছে।

ব্যারিস্টার মামুন আরও জানান, ২০০৪ থেকে ২০১৭ সাল পর্যন্ত চুক্তির ভিত্তিতে পাওয়া মুনাফার ওপর গ্রামীণ কল্যাণ ইতিমধ্যে ১৫ শতাংশ হারে উৎস কর বা ট্যাক্স অ্যাট সোর্স পরিশোধ করেছে। কিন্তু ২০১৭ সালে একজন জয়েন্ট কমিশনার বেআইনিভাবে পুনরায় এই ৬৬৬ কোটি টাকা কর আরোপ করেন, যা তার এখতিয়ারের বাইরে। এর বৈধতা চ্যালেঞ্জ করে গ্রামীণ কল্যাণের দায়ের করা দুটি রিট মামলা বর্তমানে হাইকোর্টের একটি বেঞ্চে শুনানির অপেক্ষায় রয়েছে।

এছাড়া, তিনি বৃদ্ধি করেন যে, ড. ইউনূস অন্তর্বর্তীকালীন সরকারে যোগ দেয়ার পর থেকেই তিনি গ্রামীণ প্রতিষ্ঠানগুলোর চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করেছেন। উল্লেখ্য, এসব প্রতিষ্ঠান কোম্পানি আইনের ২৮ ধারায় পরিচালিত অলাভজনক সংস্থা এবং এর কোনো ব্যক্তিমালিকানা নেই। তাই কর ফাঁকি বা মওকুফের বিষয়ে গণমাধ্যমে প্রচারিত খবরগুলো সম্পূর্ণ গুজব ও বিভ্রান্তিকর।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের চেয়ারম্যান সীতেশ রঞ্জন দেব মারা গেছেন

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

মঙ্গলবার, ১৪ই জুলাই, ২০২৬ ইং

০২:২৬ পি.এম


বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের চেয়ারম্যান সীতেশ রঞ্জন দেব মারা গেছেন

বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের চেয়ারম্যান এবং বন্যপ্রাণী প্রেমিক সীতেশ রঞ্জন দেব মৃত্যুবরণ করেছেন।

বার্ধক্যজনিত কারণে মঙ্গলবার (১৪ জুলাই) সকাল নয়টায় মৌলভীবাজারের শ্রীমঙ্গলে অবস্থিত তাঁর বাসায় তিনি মারা যান।

মৃত্যুকালে তাঁর বয়স ছিল ৮১ বছর। তিনটি ছেলে, চারটি মেয়ে, নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী তিনি পিছনে রেখে গেছেন। আজ মঙ্গলবার বেলা তিনটায় তাঁর গ্রামের বাড়ি নোয়াগাঁও শ্মশানঘাটে শেষকৃত্য সম্পন্ন হবে।

সীতেশ রঞ্জন দেবের বাবা, শ্রীমঙ্গল নোয়াগাঁও গ্রামের সিশচন্দ্র দেব, শখের বসে ১৯৬৫ সালের দিকে তাঁর বাড়িতে একটি মিনি চিড়িয়াখানা গড়ে তুলেছিলেন। তিনি বিভিন্ন স্থান থেকে বন্যপ্রাণী ধরে এনে সেবাযত্ন করতেন। বাবার এই মমত্ববোধ সীতেশ রঞ্জন দেবকে বন্যপ্রাণী সেবায় যুক্ত হতে প্রভাবিত করেছে। তিনি গড়ে তুলেছিলেন রামকৃষ্ণ মিশন রোডের বাসায় পশুপাখির জন্য একটি সেবাশ্রম।

এরপর ২০০৯ সালে শহরতলির হাইল-হাওড়পাড়ের রূপসপুর গ্রামে এই সেবাশ্রমটি স্থানান্তর করা হয়। ২০১১ সালে বাংলাদেশ ব্যাংকের তৎকালীন গভর্নর ড. আতিউর রহমানের সহায়তা পেয়ে এই সেবাশ্রমটির নতুন নামকরণ করা হয়, 'বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন'। বর্তমানে এই ফাউন্ডেশনের পরিচালনার দায়িত্বে রয়েছেন তাঁর ছেলে স্বপন দেব সজল।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫২
মাগরিব ০৫:২৯
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:২৯
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%