প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
বিয়ের চাপ নিয়ে চাপ প্রথা নতুন কিছু নয়। বিশেষ করে দক্ষিণ এশিয়ার সমাজে একটি বয়সের পর অনেক তরুণীকে বিয়ের জন্য পরিবারের পক্ষ থেকে চাপের মুখে পড়তে হয়। এমনই একটি ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে যেখানে এক তরুণী মাথা ন্যাড়া করতে দেখা গেছে।
তবে ভিডিওটির সঠিকতা বা এর পেছনের কারণ সম্পর্কে এখনো কোন চূড়ান্ত তথ্য জানা যায়নি।
ভাইরাল ভিডিওটিতে দেখা যায়, লাল রঙের পোশাক পরিহিত এক তরুণী শান্তভাবে বসে আছেন। একজন নাপিত তার মাথার চুল ছাঁটছেন। পুরো সময় জুড়ে তরুণীর মুখে একটি সদালাপী হাসি ছিল। কোলের ওপর একটি সাদা কাপড়ের উপর কাটা চুলগুচ্ছ পড়তে দেখা গেছে। ভিডিওতে লেখা ছিল, "মা আমার বিয়ে ঠিক করেছিলেন"।
ভিডিওটি দেখে অনেকেই মনে করছেন, পরিবারের নির্ধারিত বিয়ে ঠেকাতেই তরুণী এ ধরনের পদক্ষেপ নিয়েছেন। তবে ভিডিওতে বা পোস্টে তিনি কোথাও স্পষ্ট করে উল্লেখ করেননি যে বিয়ে এড়ানোর উদ্দেশ্যে মাথা কামিয়েছেন।
তাছাড়া তরুণীর পরিচয়, তিনি কোন অঞ্চলের বাসিন্দা অথবা ঘটনার পর তার পরিবারের প্রতিক্রিয়া সম্পর্কে কোনো নির্ভরযোগ্য তথ্য পাওয়া যায়নি।
ভিডিওটি 'কীর্তনা.মেনন' নামে একটি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে প্রকাশ করা হয়েছে এবং এটি ইতোমধ্যে প্রায় আড়াই কোটি বার দেখা হয়েছে। ভিডিওটিতে প্রায় চার লাখ লাইক এবং ছয় হাজারেরও বেশি মন্তব্য জমা পড়েছে।
মন্তব্যগুলোতে কেউ তরুণীর সাহসের প্রশংসা করেছেন এবং একে নারীর স্বাধীনতার প্রতীক হিসেবে দেখছেন। আবার অনেকে প্রশ্ন তুলেছেন, এটি আদৌ বিয়ে ঠেকানোর ঘটনা কি না। তাদের মতে, ভারতের বিভিন্ন অঞ্চলে ধর্মীয় মানত বা আচার পালনের অংশ হিসেবে মাথার চুল উৎসর্গ করার প্রচলন রয়েছে। ফলে ভিডিওর সঙ্গে বিয়ের বিষয়টি কতটা সম্পর্কিত, তা নিশ্চিত হওয়ার মতো পর্যাপ্ত তথ্য প্রকাশ্যে আসেনি।
উল্লেখ্য, ভাইরাল ভিডিওটির দাবি স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। তাই বিয়ে ঠেকানোর উদ্দেশ্যেই তরুণী মাথা ন্যাড়া করেছেন, এমন দাবি নিশ্চিতভাবে বলা যাচ্ছে না।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন