ঢাকা মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৪ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬ইং ০৪ই কার্তিক, ১৪৩৩বাং

৩০ বছর পালিয়ে থেকেও রক্ষা পেল না ফারুক মোল্লা


৩০ বছর পালিয়ে থেকেও রক্ষা পেল না ফারুক মোল্লা

বরিশালের বাকেরগঞ্জে ডাকাতি মামলায় ৭ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি মো. ফারুক মোল্লাকে (৭০) ৩০ বছর পর গ্রেপ্তার করেছে পুলিশ।

ঢাকার কেরানীগঞ্জের হাসনাবাদ এলাকা থেকে পুলিশ তাকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তার হওয়া ফারুক মোল্লা বাকেরগঞ্জ উপজেলার চরামদ্দি ইউনিয়নের বাকলা উত্তর কাটাদিয়া গ্রামের বাসিন্দা। পুলিশ জানায়, ডাকাতির একটি মামলায় আদালত ফারুক মোল্লাকে ৭ বছরের কারাদণ্ড দেন। সাজা ঘোষণার পর থেকেই তিনি গ্রেপ্তার এড়াতে আত্মগোপনে চলে যান। তাঁকে খুঁজে বের করতে পুলিশ দীর্ঘদিন কঠোর পরিশ্রম করেছে। প্রায় ৩০ বছর ধরে তিনি পলাতক ছিলেন।

আরও পড়ুন: রংপুরে ২৬ মামলার পলাতক আসামি শীর্ষ সন্ত্রাসী ‘মেরিল সুমন’ গ্রেপ্তার

গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে রোববার (১৬ আগস্ট) রাত সাড়ে ১১টার দিকে ঢাকার কেরানীগঞ্জের হাসনাবাদ এলাকা থেকে পুলিশ তাকে গ্রেপ্তার করে।

পুলিশ জানায়, গ্রেপ্তারের পর ফারুক মোল্লাকে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে আদালতে সোপর্দ করা হবে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মুন্সীগঞ্জে ডেঙ্গুর কারণে এক স্কুলশিক্ষকের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

সোমবার, ১৭ই আগস্ট, ২০২৬ ইং

০৭:২৬ পি.এম


মুন্সীগঞ্জে ডেঙ্গুর কারণে এক স্কুলশিক্ষকের মৃত্যু

মুন্সীগঞ্জ সদরের বিনোদপুর এলাকায় ডেঙ্গু আক্রান্ত হয়ে এক স্কুলশিক্ষক রফিকুল ইসলাম রুবেল (৩৪) মারা গেছেন।

রোববার (১৬ আগস্ট) মধ্যরাতে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু ঘটে।

নিহত রফিকুল ইসলাম রুবেল ছিলেন বিনোদপুর রামকুমার উচ্চ বিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষক। তিনি মাদারীপুর জেলার সেলিম মোল্লার ছেলে। তার পরিবারে স্ত্রী ও দুই সন্তান রয়েছে।

স্বজনরা জানাচ্ছেন, রুবেল ডেঙ্গু আক্রান্ত হওয়ার পর গুরুতর অসুস্থ হয়ে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হন। শারীরিক অবস্থার অবনতি ঘটলে তাকে আইসিইউতে স্থানান্তরিত করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

সোমবার (১৭ আগস্ট) বাদ জোহর জানাজার পরে স্থানীয় কবরস্থানে শিক্ষক রফিকুল ইসলাম রুবেলের দাফন সম্পন্ন করা হয়।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

হরমুজ ইস্যুতে এবার ওমানকে বিস্ফোরক মেরে গুঁড়িয়ে দেওয়ার হুমকি ট্রাম্পের

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

সোমবার, ১৭ই আগস্ট, ২০২৬ ইং

০৮:৪২ পি.এম


হরমুজ ইস্যুতে এবার ওমানকে বিস্ফোরক মেরে গুঁড়িয়ে দেওয়ার হুমকি ট্রাম্পের

বিশেষ গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক বাণিজ্যিক নৌপথ হিসেবে পরিচিত হরমুজ প্রণালী ইস্যুতে এবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ওমানের ওপর ক্ষিপ্ত হয়েছেন। সক্রীয় বাণিজ্যপথটির নিয়ন্ত্রণ নিয়ে ইরানের সঙ্গে চলমান যুক্তরাষ্ট্রের আলোচনা প্রসঙ্গে তিনি হুমকি দিয়েছেন যে, যদি ওমান ‘হস্তক্ষেপ করে’, তাহলে ওমানকে বিস্ফোরক মেরে ‘গুঁড়িয়ে’ দেওয়া হবে।

সোমবার (১৭ আগস্ট) আনাদোলু এজেন্সি, দ্য গার্ডিয়ানসহ আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদনে এই তথ্য প্রকাশিত হয়েছে।

হরমুজ প্রণালী হচ্ছে বিশ্ব বাণিজ্যের জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সংকীর্ণ জলপথ, যেখানে বিশ্বের সমুদ্রপথে পরিবাহিত তেলের প্রায় এক-পঞ্চমাংশ সরবরাহ হয়। ফেব্রুয়ারিতে ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এই গুরুত্বপূর্ণ বাণিজ্যপথটি প্রায় বন্ধ হয়ে রয়েছে।

বর্তমানে হরমুজ প্রণালী চালুর জন্য যুক্তরাষ্ট্র ইরানের সঙ্গে সমঝোতায় পৌঁছানোর জন্য ব্যাপক চেষ্টা চালিয়ে যাচ্ছে। তবে, প্রণালীটির উত্তরে ইরান এবং দক্ষিণে রয়েছে ওমান। প্রণালীটির নিয়ন্ত্রণ নিয়ে বর্তমানে ইরানের সঙ্গে আলোচনা চলমান রয়েছে ওমানেরও।

এই প্রসঙ্গে সোমবার ফক্স নিউজকে জানানো হয়েছিল, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সামনে একটি প্রশ্ন উত্থাপন করা হয়। জবাবে তিনি বলেন, যদি ওমান বাধা দেয়, তাহলে আমরা তাদের ওপর বোমা বর্ষণ করে ধ্বংস করে দেব।

এছাড়া, তিনি আরো দাবি করেন যে, ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি)-এর কর্মকর্তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ রাখা হচ্ছে ওয়াশিংটনের পক্ষ থেকে। তিনি বলেন, তেহরানের উচিত হচ্ছে ‘আত্মসমর্পণের সাদা পতাকা’ তুলা। ট্রাম্প বলেন, তারা ভালো পোকার খেলোয়াড়, কিন্তু বর্তমানে তারা মৃতপ্রায়।

অন্যদিকে, ইরান গত শনিবার জানিয়েছে যে, কিছু সপ্তাহ ধরে কারিগরি আলোচনার পর হরমুজ প্রণালীর জন্য একটি নৌপথের মানচিত্র নিয়ে ওমানের সঙ্গে তারা একটি চুক্তিতে পৌঁছেছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পাবনায় পিকআপের ধাক্কায় অটোরিকশাচালক নিহত

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

সোমবার, ১৭ই আগস্ট, ২০২৬ ইং

০৮:৪৩ পি.এম


পাবনায় পিকআপের ধাক্কায় অটোরিকশাচালক নিহত

পাবনার সাঁথিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন আব্দুল্লাহ্ (৪৫) নামে একজন অটোরিকশাচালক। এই দুর্ঘটনায় আরও ৫ জন মারাত্মক আহত হয়েছেন।

সোমবার (১৭ আগস্ট) সকাল সাড়ে ৯টার দিকে এই ঘটনা ঘটেছে উপজেলার নন্দনপুর কেটিএস আয়েশা খাতুন স্কুলের সামনে।

নিহত আব্দুল্লাহ্ মাধপুর এলাকার ইকরাম আলীর ছেলে।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে যে, উপজেলার ইছামতী নদীর উপর ব্রিজ নির্মাণ কাজের জন্য মালামাল আনলোড করার উদ্দেশ্যে একটি ১০ চাকার লরী নন্দনপুর কেটিএস আয়েশা খাতুন স্কুলের সামনে রাস্তার পাশে পার্কিং করা ছিল। এই কারণে সড়কে যাতায়াতের জায়গা সংকুলান হওয়ায়, মাধপুর থেকে সাঁথিয়াগামী একটি (সবুজ) সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে সংঘর্ষ হয় ইজিবাইকের। এ সময় পেছন থেকে আসা হলুদ রঙের একটি পিকআপ ভ্যান অটোরিকশাটিকে ধাক্কা দেয়, যার কারণে অন্তত ৫/৬ জন আহত হন। পরে গুরুতর আহত আব্দুল্লাহকে সাঁথিয়া হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর তাকে উন্নত চিকিৎসার জন্য পাবনা জেনারেল হাসপাতালে রেফার করেন। কিন্তু পাবনা থেকে রাজশাহী নেওয়ার পথে তার মৃত্যু হয়।

আহত ব্যক্তিরা বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন বলে জানা গেছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিছুর রহমান।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

এসএসসি-এইচএসসির খাতা পুনর্মূল্যায়নে আসছে নতুন নীতিমালা

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

সোমবার, ১৭ই আগস্ট, ২০২৬ ইং

০৮:৪৫ পি.এম


এসএসসি-এইচএসসির খাতা পুনর্মূল্যায়নে আসছে নতুন নীতিমালা

শিক্ষা মন্ত্রণালয় এসএসসি ও এইচএসসিসহ সব ধরনের পাবলিক পরীক্ষার উত্তরপত্র পুনর্মূল্যায়নের জন্য নতুন নীতিমালা প্রণয়নের পরিকল্পনা করছে।

শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, আসন্ন নীতিমালায় কোন ধরনের উত্তরপত্র পুনর্মূল্যায়ন করা যাবে, সে বিষয়ে সুনির্দিষ্ট নির্দেশনা থাকবে। সোমবার (১৭ আগস্ট) রাজধানীর একটি হোটেলে ‘কিউএস বাংলাদেশ ফোরাম ২০২৬’ অনুষ্ঠানে তিনি এ তথ্য জানান।

শিক্ষামন্ত্রী আরও বলেন, এবারের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষার উত্তরের জন্য ইতোমধ্যে ১২ লাখের বেশি আবেদন জমা পড়েছে। এ বিপুলসংখ্যক আবেদন পুনর্মূল্যায়ন করা অত্যন্ত কঠিন কাজ। এই কারণে খাতা পুনর্মূল্যায়নের জন্য নতুন নীতিমালা তৈরির পরিকল্পনা করা হচ্ছে, যাতে কোন ধরনের উত্তরপত্র পুনর্মূল্যায়িত হবে, তা পরিষ্কার করে বলা হবে।

অনুষ্ঠানে বিদেশি শিক্ষার্থীদের বাংলাদেশে পড়াশোনার সুযোগ বাড়াতে ভিসা নীতি সহজীকরণের উদ্যোগ নেওয়া হয়েছে বলেও তিনি জানান। ফলে বিদেশি শিক্ষার্থীরা বাংলাদেশের ভিসা সহজে পাবে বলে আশা প্রকাশ করেন তিনি।

শিক্ষার মানোন্নয়নে বিশ্ববিদ্যালয়গুলোকে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইয়ের গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়ে শিক্ষামন্ত্রী বলেন, দেশের বিশাল জনসংখ্যাকে জনশক্তিতে রূপান্তর করতে হলে কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা ও প্রশিক্ষণের (টিভিইটি) বিকল্প নেই।

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদ মূল প্রবন্ধ উপস্থাপন করেন।

এছাড়া অ্যাসোসিয়েশন অব প্রাইভেট ইউনিভার্সিটিজ অব বাংলাদেশের চেয়ারম্যান ড. মো. সবুর খান, আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশের বোর্ড অব ট্রাস্টিজের সদস্য ইশতিয়াক আবেদিন এবং কিউএসের চিফ কমার্শিয়াল অফিসার জেসন নিউম্যান বক্তব্য দেন। কিউএস ইন্ডিয়ার চেয়ারম্যান ড. অশ্বিন ফার্নান্দেজ অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫২
মাগরিব ০৫:২৯
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:২৯
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%