প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
বিশেষ গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক বাণিজ্যিক নৌপথ হিসেবে পরিচিত হরমুজ প্রণালী ইস্যুতে এবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ওমানের ওপর ক্ষিপ্ত হয়েছেন। সক্রীয় বাণিজ্যপথটির নিয়ন্ত্রণ নিয়ে ইরানের সঙ্গে চলমান যুক্তরাষ্ট্রের আলোচনা প্রসঙ্গে তিনি হুমকি দিয়েছেন যে, যদি ওমান ‘হস্তক্ষেপ করে’, তাহলে ওমানকে বিস্ফোরক মেরে ‘গুঁড়িয়ে’ দেওয়া হবে।
সোমবার (১৭ আগস্ট) আনাদোলু এজেন্সি, দ্য গার্ডিয়ানসহ আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদনে এই তথ্য প্রকাশিত হয়েছে।
হরমুজ প্রণালী হচ্ছে বিশ্ব বাণিজ্যের জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সংকীর্ণ জলপথ, যেখানে বিশ্বের সমুদ্রপথে পরিবাহিত তেলের প্রায় এক-পঞ্চমাংশ সরবরাহ হয়। ফেব্রুয়ারিতে ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এই গুরুত্বপূর্ণ বাণিজ্যপথটি প্রায় বন্ধ হয়ে রয়েছে।
বর্তমানে হরমুজ প্রণালী চালুর জন্য যুক্তরাষ্ট্র ইরানের সঙ্গে সমঝোতায় পৌঁছানোর জন্য ব্যাপক চেষ্টা চালিয়ে যাচ্ছে। তবে, প্রণালীটির উত্তরে ইরান এবং দক্ষিণে রয়েছে ওমান। প্রণালীটির নিয়ন্ত্রণ নিয়ে বর্তমানে ইরানের সঙ্গে আলোচনা চলমান রয়েছে ওমানেরও।
এই প্রসঙ্গে সোমবার ফক্স নিউজকে জানানো হয়েছিল, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সামনে একটি প্রশ্ন উত্থাপন করা হয়। জবাবে তিনি বলেন, যদি ওমান বাধা দেয়, তাহলে আমরা তাদের ওপর বোমা বর্ষণ করে ধ্বংস করে দেব।
এছাড়া, তিনি আরো দাবি করেন যে, ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি)-এর কর্মকর্তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ রাখা হচ্ছে ওয়াশিংটনের পক্ষ থেকে। তিনি বলেন, তেহরানের উচিত হচ্ছে ‘আত্মসমর্পণের সাদা পতাকা’ তুলা। ট্রাম্প বলেন, তারা ভালো পোকার খেলোয়াড়, কিন্তু বর্তমানে তারা মৃতপ্রায়।
অন্যদিকে, ইরান গত শনিবার জানিয়েছে যে, কিছু সপ্তাহ ধরে কারিগরি আলোচনার পর হরমুজ প্রণালীর জন্য একটি নৌপথের মানচিত্র নিয়ে ওমানের সঙ্গে তারা একটি চুক্তিতে পৌঁছেছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন