প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
বরিশালের বাকেরগঞ্জে ডাকাতি মামলায় ৭ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি মো. ফারুক মোল্লাকে (৭০) ৩০ বছর পর গ্রেপ্তার করেছে পুলিশ।
ঢাকার কেরানীগঞ্জের হাসনাবাদ এলাকা থেকে পুলিশ তাকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তার হওয়া ফারুক মোল্লা বাকেরগঞ্জ উপজেলার চরামদ্দি ইউনিয়নের বাকলা উত্তর কাটাদিয়া গ্রামের বাসিন্দা। পুলিশ জানায়, ডাকাতির একটি মামলায় আদালত ফারুক মোল্লাকে ৭ বছরের কারাদণ্ড দেন। সাজা ঘোষণার পর থেকেই তিনি গ্রেপ্তার এড়াতে আত্মগোপনে চলে যান। তাঁকে খুঁজে বের করতে পুলিশ দীর্ঘদিন কঠোর পরিশ্রম করেছে। প্রায় ৩০ বছর ধরে তিনি পলাতক ছিলেন।
গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে রোববার (১৬ আগস্ট) রাত সাড়ে ১১টার দিকে ঢাকার কেরানীগঞ্জের হাসনাবাদ এলাকা থেকে পুলিশ তাকে গ্রেপ্তার করে।
পুলিশ জানায়, গ্রেপ্তারের পর ফারুক মোল্লাকে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে আদালতে সোপর্দ করা হবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন