প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
পাবনার সাঁথিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন আব্দুল্লাহ্ (৪৫) নামে একজন অটোরিকশাচালক। এই দুর্ঘটনায় আরও ৫ জন মারাত্মক আহত হয়েছেন।
সোমবার (১৭ আগস্ট) সকাল সাড়ে ৯টার দিকে এই ঘটনা ঘটেছে উপজেলার নন্দনপুর কেটিএস আয়েশা খাতুন স্কুলের সামনে।
নিহত আব্দুল্লাহ্ মাধপুর এলাকার ইকরাম আলীর ছেলে।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে যে, উপজেলার ইছামতী নদীর উপর ব্রিজ নির্মাণ কাজের জন্য মালামাল আনলোড করার উদ্দেশ্যে একটি ১০ চাকার লরী নন্দনপুর কেটিএস আয়েশা খাতুন স্কুলের সামনে রাস্তার পাশে পার্কিং করা ছিল। এই কারণে সড়কে যাতায়াতের জায়গা সংকুলান হওয়ায়, মাধপুর থেকে সাঁথিয়াগামী একটি (সবুজ) সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে সংঘর্ষ হয় ইজিবাইকের। এ সময় পেছন থেকে আসা হলুদ রঙের একটি পিকআপ ভ্যান অটোরিকশাটিকে ধাক্কা দেয়, যার কারণে অন্তত ৫/৬ জন আহত হন। পরে গুরুতর আহত আব্দুল্লাহকে সাঁথিয়া হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর তাকে উন্নত চিকিৎসার জন্য পাবনা জেনারেল হাসপাতালে রেফার করেন। কিন্তু পাবনা থেকে রাজশাহী নেওয়ার পথে তার মৃত্যু হয়।
আহত ব্যক্তিরা বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন বলে জানা গেছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিছুর রহমান।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন