ঢাকা বৃহস্পতিবার, ১৯ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৪ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ০৮ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ১৯ই নভেম্বর, ২০২৬ইং ০৪ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

ককটেল বিস্ফোরণের ঘটনায় যুবলীগ নেতা রবিউল ইসলাম গ্রেপ্তার


ককটেল বিস্ফোরণের ঘটনায় যুবলীগ নেতা রবিউল ইসলাম গ্রেপ্তার

রাজধানীর উত্তরখান থানা এলাকায় ককটেল বিস্ফোরণের ঘটনায় জড়িত থাকার অভিযোগে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অঙ্গ সংগঠন যুবলীগের একজন নেতাকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

বুধবার (১৮ নভেম্বর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

গ্রেপ্তারকৃত রবিউল ইসলাম রবি (৩০) ঢাকা মহানগর উত্তর যুবলীগের ৪৫ নম্বর ওয়ার্ডের সদস্য।

আরও পড়ুন: আওয়ামী লীগ হলে ক্ষমা চাইতাম না: রুমিন ফারহা

বিজ্ঞপ্তিতে জানানো হয়, বুধবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উত্তরখান থানাধীন হেলাল মার্কেট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এর আগে মঙ্গলবার সন্ধ্যা পৌনে ৭টার দিকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, যুবলীগ ও নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের অজ্ঞাতনামা ২৫ থেকে ৩০ জন নেতাকর্মী উত্তরখান থানাধীন ওজাপাড়া এলাকার বাসিন্দা রিপন হোসেনের বাড়ি লক্ষ্য করে একটি ককটেল নিক্ষেপ করে। ককটেলটি রিপন হোসেনের বসতবাড়ির প্রবেশপথের দেয়ালে লেগে বিস্ফোরিত হয়। বিস্ফোরণের পরপরই হামলাকারীরা ঘটনাস্থল থেকে দ্রুত পালিয়ে যায়।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, পরবর্তীতে ঘটনার ছায়া তদন্ত ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে এই ককটেল বিস্ফোরণের ঘটনায় রবিউল ইসলাম রবির জড়িত থাকার বিষয়টি জানা যায়। এরই ধারাবাহিকতায় বুধবার সন্ধ্যায় হেলাল মার্কেট এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

আরও পড়ুন: সিন্ডিকেটের কারণে কয়েকটি দেশে কর্মী পাঠানো প্রায় বন্ধ ছিল: প্রধানমন্ত্রী

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বসুন্ধরা থেকে গ্রেপ্তার নিষিদ্ধ ছাত্রলীগের নেতা দিপু তালুকদার ও মুফতি রুহুল আমিন

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ১৯ই নভেম্বর, ২০২৬ ইং

১০:৪৪ এম


বসুন্ধরা থেকে গ্রেপ্তার নিষিদ্ধ ছাত্রলীগের নেতা দিপু তালুকদার ও মুফতি রুহুল আমিন

রাজধানীর ভাটারা থানা এলাকায় পৃথক অভিযান পরিচালনা করে ককটেল বিস্ফোরণের আগ মুহূর্তে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের সাবেক এক নেতা এবং একাধিক মামলায় অভিযুক্ত অপর এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

বুধবার (১৮ নভেম্বর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

গ্রেপ্তারকৃতরা হলেন— মোহাম্মদ দিপু তালুকদার বন্যা (২১) ও মুফতি রুহুল আমিন (৬২)।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, বুধবার সন্ধ্যা ৬টা ১৫ মিনিটের দিকে ভাটারা থানা পুলিশের একটি আভিযানিক দল বসুন্ধরা আবাসিক এলাকায় অভিযান পরিচালনা করে ককটেল বিস্ফোরণের আগ মুহূর্তে মোহাম্মদ দিপু তালুকদার বন্যাকে হাতেনাতে গ্রেপ্তার করে। এ সময় তার কাছ থেকে লাল ও হলুদ রঙের স্কচটেপ দিয়ে মোড়ানো দুটি তাজা ককটেল উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃত দিপু তালুকদার বন্যা নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ ঢাকা মহানগর উত্তরের সাবেক সহ-সভাপতি।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, পৃথক অভিযানে একই দিন সন্ধ্যা আনুমানিক ৬টা ৩০ মিনিটে বসুন্ধরা আবাসিক এলাকার একটি বাসা থেকে মুফতি রুহুল আমিনকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।

গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বায়ুদূষণে বিশ্বে দ্বিতীয় ঢাকা, বাতাস খুবই অস্বাস্থ্যকর

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ১৯ই নভেম্বর, ২০২৬ ইং

১০:৪৫ এম


বায়ুদূষণে বিশ্বে দ্বিতীয় ঢাকা, বাতাস খুবই অস্বাস্থ্যকর

রাজধানী ঢাকা বায়ুদূষণের কারণে বিশ্বের সবচেয়ে দূষিত শহরের তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছে। বৃহস্পতিবার সকালে ঢাকার বায়ুর মান সূচক (একিউআই) ২১৪ রেকর্ড করা হয়েছে, যা ‘খুবই অস্বাস্থ্যকর’ হিসেবে চিহ্নিত করা হয়েছে। এই অবস্থায় রাজধানীর বাসিন্দাদের স্বাস্থ্যঝুঁকি বৃদ্ধি পেয়েছে, বিশেষ করে শিশু, বয়স্ক এবং শ্বাসকষ্টজনিত সমস্যায় ভোগা ব্যক্তিদের জন্য। তালিকার প্রথম স্থানে রয়েছে পাকিস্তানের লাহোর, যার স্কোর ২৫৫।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকাল ৮টায় সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান পর্যবেক্ষণ সংস্থা আইকিউএয়ারের প্রকাশিত সূচক থেকে এই তথ্য পাওয়া গেছে। একই সময়ে আফগানিস্তানের রাজধানী কাবুল ২১৩ স্কোর নিয়ে তৃতীয় স্থানে রয়েছে। ইরাকের বাগদাদ ১৯৪ স্কোর নিয়ে চতুর্থ স্থানে অবস্থান করছে।

আইকিউএয়ারের তালিকায় শীর্ষ দশে থাকা অন্যান্য শহরের মধ্যে কঙ্গোর কিনশাসা ও ভারতের দিল্লি রয়েছে, উভয় শহরের স্কোর ১৭৮। ভারতের কলকাতা ১৭৫, বাহরাইনের মানামা ১৬৮, পাকিস্তানের করাচি ও ভারতের মুম্বাই ১৫৮ স্কোর নিয়ে তালিকায় রয়েছে। দক্ষিণ এশিয়ার একাধিক শহর এখনও বিশ্বের সবচেয়ে দূষিত নগরগুলোর তালিকায় স্থান করে নিয়েছে।

আইকিউএয়ারের বায়ুমান সূচক অনুযায়ী, শূন্য থেকে ৫০ স্কোরকে ভালো, ৫১ থেকে ১০০ মাঝারি এবং ১০১ থেকে ১৫০ সংবেদনশীল মানুষের জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচনা করা হয়। ১৫১ থেকে ২০০ স্কোর অস্বাস্থ্যকর, ২০১ থেকে ৩০০ খুবই অস্বাস্থ্যকর এবং ৩০০-এর বেশি স্কোরকে দুর্যোগপূর্ণ বা বিপজ্জনক পর্যায় হিসেবে গণ্য করা হয়। এই হিসাবে ঢাকার ২১৪ স্কোরের বাতাসে সুস্থ মানুষেরও স্বাস্থ্যগত সমস্যা দেখা দিতে পারে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) তথ্য অনুযায়ী, বায়ুদূষণের অতিক্ষুদ্র কণা (পিএম২.৫) ফুসফুসের গভীরে প্রবেশ করে রক্তপ্রবাহেও মিশতে পারে। দীর্ঘমেয়াদি দূষণের সংস্পর্শে শ্বাসতন্ত্রের সংক্রমণ, হৃদরোগ, স্ট্রোক ও ফুসফুসের ক্যানসারের ঝুঁকি বৃদ্ধি পায়। শিশু, বয়স্ক, অন্তঃসত্ত্বা নারী এবং হৃদ্‌রোগ ও শ্বাসতন্ত্রের রোগে আক্রান্ত ব্যক্তিরা এ ক্ষেত্রে বেশি ঝুঁকিতে অবস্থান করেন।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রোহিঙ্গা গণহত্যায় মিয়ানমারের বিরুদ্ধে আজ আন্তর্জাতিক আদালতের ঐতিহাসিক রায়

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বৃহস্পতিবার, ১৯ই নভেম্বর, ২০২৬ ইং

১০:৪৬ এম


রোহিঙ্গা গণহত্যায় মিয়ানমারের বিরুদ্ধে আজ আন্তর্জাতিক আদালতের ঐতিহাসিক রায়

রোহিঙ্গারা আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) রায়ের দিকে তাকিয়ে রয়েছে। আজ বৃহস্পতিবার (১৯ নভেম্বর) গাম্বিয়ার করা মামলায় মিয়ানমারের বিরুদ্ধে রায় ঘোষণা করতে যাচ্ছে আদালত। গাম্বিয়ার পক্ষে রায় এলে আন্তর্জাতিক আইন ইতিহাসে একটি নতুন নজির সৃষ্টি হতে পারে।

জাতিসংঘের আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে) আজ রোহিঙ্গা জনগণের বিরুদ্ধে ২০১৭ সালে মিয়ানমারের রাখাইন রাজ্যে চালানো সামরিক অভিযানের ঘটনায় গণহত্যার মামলার রায় ঘোষণা করবে। পশ্চিম আফ্রিকার দেশ গাম্বিয়া এ মামলাটি দায়ের করেছে, যেখানে মিয়ানমারের রাষ্ট্রীয়ভাবে গণহত্যার দায় নির্ধারণ করা হবে।

বিবিসির প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, গাম্বিয়া ২০১৯ সালের নভেম্বরে ইসলামি সহযোগিতা সংস্থার (ওআইসি) সমর্থনে মিয়ানমারের বিরুদ্ধে মামলাটি দায়ের করে। মামলায় অভিযোগ করা হয়েছে, ১৯৪৮ সালের গণহত্যা সনদ লঙ্ঘন করে রোহিঙ্গাদের ওপর হত্যাযজ্ঞ চালানো হয়েছে।

গাম্বিয়ার পক্ষে রায় এলে এটি আন্তর্জাতিক আইনের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ ঘটনা হবে। কারণ, এখন পর্যন্ত কোনো আন্তর্জাতিক আদালত কোনো রাষ্ট্রকে সরাসরি গণহত্যার দায়ে দোষী সাব্যস্ত করেনি।

২০১৭ সালের আগস্ট ও সেপ্টেম্বরে রাখাইন রাজ্যে মিয়ানমারের সেনাবাহিনীর অভিযানে ব্যাপক হত্যাকাণ্ড, নির্যাতন, ধর্ষণ ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। প্রাণ বাঁচাতে কয়েক লাখ রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় নিতে বাধ্য হন। বর্তমানে বাংলাদেশে ১০ লাখের বেশি রোহিঙ্গা শরণার্থী হিসেবে অবস্থান করছেন।

জাতিসংঘের তথ্যানুসন্ধানী মিশনের ২০১৮ সালের প্রতিবেদনে বলা হয়েছে, রোহিঙ্গাদের বিরুদ্ধে মিয়ানমারের সেনাবাহিনীর অভিযান ছিল প্রকৃত নিরাপত্তা হুমকির তুলনায় চরম অসামঞ্জস্যপূর্ণ। ওই প্রতিবেদনে দেশটির শীর্ষ সামরিক কর্মকর্তাদের বিরুদ্ধে গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের তদন্তের সুপারিশ করা হয়।

তবে মিয়ানমার সরকার বরাবরই এসব অভিযোগ অস্বীকার করে আসছে। দেশটির দাবি, রোহিঙ্গা সশস্ত্র গোষ্ঠীর হামলার জবাবে নিরাপত্তা অভিযান পরিচালনা করা হয়েছিল।

মামলার শুরুতে মিয়ানমারের পক্ষে আইনি লড়াইয়ে নেতৃত্ব দেন নোবেলজয়ী অং সান সু চি। পরে ২০২১ সালে সামরিক অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতাচ্যুত হওয়ার পর দেশটির পক্ষে মামলাটি পরিচালনার দায়িত্ব নেয় সামরিক সরকারের নিয়োগ করা নতুন আইনি দল।

আন্তর্জাতিক আইনে গণহত্যার অভিযোগ প্রমাণ করা অত্যন্ত কঠিন। এ ক্ষেত্রে শুধু হত্যাকাণ্ড বা নির্যাতনের প্রমাণ যথেষ্ট নয়; কোনো জনগোষ্ঠীকে সম্পূর্ণ বা আংশিকভাবে ধ্বংস করার সুনির্দিষ্ট উদ্দেশ্য ছিল, সেটিও প্রমাণ করতে হয়।

১৯৯৩ সালে বসনিয়া-হার্জেগোভিনা সার্বিয়ার বিরুদ্ধে আইসিজেতে গণহত্যার মামলা করেছিল। ২০০৭ সালে দেওয়া রায়ে আদালত স্রেব্রেনিৎসার হত্যাকাণ্ডকে গণহত্যা হিসেবে স্বীকৃতি দিলেও সার্বিয়ার সরাসরি গণহত্যার উদ্দেশ্য প্রমাণিত হয়নি। তবে গণহত্যা প্রতিরোধে ব্যর্থ হওয়ার দায়ে দেশটিকে দায়ী করা হয়।

মিয়ানমারের পক্ষ থেকেও একই ধরনের যুক্তি তুলে ধরা হয়েছে। অং সান সু চির দাবি ছিল, ২০১৭ সালের সামরিক অভিযানে যুদ্ধাপরাধ সংঘটিত হয়ে থাকতে পারে, কিন্তু তা গণহত্যার উদ্দেশ্য প্রমাণ করে না।

অন্যদিকে গাম্বিয়ার আইনজীবীরা রোহিঙ্গাদের বিরুদ্ধে দীর্ঘদিনের বৈষম্য, ১৯৮২ সালের নাগরিকত্ব আইন, চলাচল ও শিক্ষা-স্বাস্থ্যসেবায় বিধিনিষেধ এবং ২০১৭ সালের সামরিক অভিযানের বিভিন্ন প্রমাণ আদালতে উপস্থাপন করেছেন।

রায় মিয়ানমারের জন্য কী বার্তা দেবে?

গাম্বিয়ার পক্ষে রায় এলে মিয়ানমারের আন্তর্জাতিক ভাবমূর্তি আরও সংকটে পড়তে পারে। বিশেষ করে ২০১৭ সালের সামরিক অভিযানের জন্য দায়ী দেশটির বর্তমান সামরিক নেতৃত্বের ওপর আন্তর্জাতিক চাপ বাড়ার আশঙ্কা রয়েছে।

তবে আইসিজের রায়ের বিরুদ্ধে আপিলের সুযোগ নেই এবং আদালত নিজে কোনো ফৌজদারি শাস্তি দিতে পারে না। রায়ের বাস্তবায়ন ও জবাবদিহির বিষয়টি আন্তর্জাতিক আইনি ও কূটনৈতিক প্রক্রিয়ার ওপর নির্ভর করবে।

রোহিঙ্গাদের জন্য এ রায় দীর্ঘদিনের নির্যাতন ও দুর্ভোগের আন্তর্জাতিক স্বীকৃতি পাওয়ার গুরুত্বপূর্ণ উপলক্ষ হতে পারে। তবে শুধু আদালতের রায়ে তাদের প্রত্যাবাসনের পথ সহজ হবে না।

বর্তমানে রাখাইন রাজ্যে মিয়ানমারের সামরিক বাহিনী ও বিদ্রোহী আরাকান আর্মির মধ্যে সংঘাত চলছে। রাজ্যটির বড় অংশ আরাকান আর্মির নিয়ন্ত্রণে থাকায় রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসন নিয়ে নতুন অনিশ্চয়তা তৈরি হয়েছে।

এদিকে বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গারা দীর্ঘদিন ধরে মানবেতর পরিবেশে শরণার্থীশিবিরে বসবাস করছেন। আন্তর্জাতিক সহায়তা কমে আসায় তাদের জীবনযাত্রা আরও কঠিন হয়ে উঠছে।

সব মিলিয়ে, আইসিজের আজকের রায় আন্তর্জাতিক আইনে নতুন ইতিহাস তৈরি করতে পারে। তবে রোহিঙ্গাদের জন্য প্রকৃত ন্যায়বিচার নিশ্চিত করতে হলে গণহত্যার দায় নির্ধারণের পাশাপাশি নিরাপদ প্রত্যাবাসন, নাগরিক অধিকার ও ভবিষ্যৎ নিরাপত্তা নিশ্চিত করাও জরুরি।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কাঁঠালবাগের কাঞ্চন টাওয়ারে গ্যাস সিলিন্ডার থেকে আগুন, ৩ দগ্ধ

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ১৯ই নভেম্বর, ২০২৬ ইং

১০:৪৬ এম


কাঁঠালবাগের কাঞ্চন টাওয়ারে গ্যাস সিলিন্ডার থেকে আগুন, ৩ দগ্ধ

রাজধানীর কাঁঠালবাগের কলাবাগানে অবস্থিত কাঞ্চন টাওয়ার নামক ১০ তলা আবাসিক ভবনের চতুর্থ তলায় গ্যাস সিলিন্ডারের লিকেজের কারণে আগুন লাগার ঘটনা ঘটেছে। এই ঘটনায় তিনজন দগ্ধ হয়েছেন।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকাল ৮টা ২০ মিনিটে ফায়ার সার্ভিস অগ্নিকাণ্ডের খবর পায়। ৮টা ৩১ মিনিটে মোহাম্মদপুর ফায়ার স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের জন্য কাজ শুরু করে। তবে ইউনিট ঘটনাস্থলে পৌঁছানোর আগেই আগুনে তিনজন দগ্ধ হন। তাদের স্থানীয়ভাবে হাসপাতালে পাঠানো হয়।

পরে সকাল ৮টা ৪৫ মিনিটে ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে আনে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৮ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৭
জোহর ১১:৪৫
আসর ০৩:৩৬
মাগরিব ০৫:১২
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:১৫ সূর্যাস্ত : ০৫:১২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%