ঢাকা মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৪ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬ইং ০৪ই কার্তিক, ১৪৩৩বাং

একাদশে ভর্তির জন্য প্রয়োজনীয় কাগজপত্র জানাল শিক্ষা বোর্ড


একাদশে ভর্তির জন্য প্রয়োজনীয় কাগজপত্র জানাল শিক্ষা বোর্ড

২০২৬-২৭ শিক্ষাবর্ষের প্রথম ধাপে একাদশ শ্রেণিতে ভর্তির জন্য ৯ লাখ ৮০ হাজার ৮১৫ জন শিক্ষার্থী বিভিন্ন কলেজে আসন বরাদ্দ পেয়েছেন। বুধবার (১৬ সেপ্টেম্বর) রাত ৭টা ৪৫ মিনিটে প্রথম ধাপের ফল প্রকাশিত হয়।

আসন বরাদ্দ পাওয়া শিক্ষার্থীদের ভর্তি নিশ্চায়ন নির্ধারিত সময়ের মধ্যে করতে হবে। যদি তারা সময়ের মধ্যে নিশ্চায়ন না করেন, তাহলে তাদের নির্বাচন ও আবেদন বাতিল হয়ে যাবে। নিশ্চায়ন সম্পন্ন হলে, প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে নির্ধারিত সময়ে সংশ্লিষ্ট কলেজে গিয়ে ভর্তি কার্যক্রম সম্পন্ন করতে হবে।

ভর্তির সময় যেসব কাগজপত্র লাগবে

আরও পড়ুন: চুয়েটের অচলাবস্থা নিরসনে তদন্ত কমিটি গঠনের উদ্যোগ

একাদশ শ্রেণিতে ভর্তি হতে শিক্ষার্থীদের কিছু প্রয়োজনীয় কাগজপত্র সঙ্গে রাখতে হবে। এর মধ্যে এসএসসি পরীক্ষার মার্কশিট ও সার্টিফিকেটের কপি, এসএসসি পরীক্ষার প্রবেশপত্র, দুই থেকে চার কপি পাসপোর্ট সাইজের ছবি, অনলাইন আবেদন কনফার্মেশন পত্র, শিক্ষার্থী ও অভিভাবকের মুঠোফোন নম্বর, এবং মার্কশিট ও সার্টিফিকেটের অনলাইন কপি গ্রহণযোগ্য হলে সেগুলোও রাখতে হবে।

চলতি বছরে এসএসসি ও সমমান পরীক্ষায় ১১ লাখ ৪৪ হাজার ৬৮৭ জন শিক্ষার্থী উত্তীর্ণ হন। তাদের মধ্যে ৯ লাখ ৫৬ হাজার ৫৭১ জন একাদশ শ্রেণিতে ভর্তির জন্য আবেদন করেছেন। অর্থাৎ, মোট উত্তীর্ণ শিক্ষার্থীর প্রায় ৮৪ শতাংশ একাদশে ভর্তির জন্য আবেদন করেছেন।

বোর্ড সূত্রে জানা যায়, একাদশ শ্রেণিতে ভর্তির জন্য মোট ৯ লাখ ৯৫ হাজার ২৩০ জন শিক্ষার্থী আবেদন করেছেন। শিক্ষার্থীদের পছন্দ অনুযায়ী বিভিন্ন কলেজে মোট ৫৬ লাখ ১৫ হাজার ৫২৫টি আবেদন জমা পড়ে।

প্রথম ধাপের ফল অনুযায়ী, ৯ লাখ ৮০ হাজার ৮১৫ জন শিক্ষার্থী কোনো না কোনো কলেজে আসন বরাদ্দ পেয়েছেন। অন্যদিকে, বোর্ডের দেওয়া তথ্যে ২৫ হাজার ৩৩ জন শিক্ষার্থী কোনো কলেজে ভর্তির সুযোগ পাননি, তাদের মধ্যে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীরাও রয়েছেন।

আরও পড়ুন: ইবি প্রশাসনের চার পদে নতুন পরিচালক নিয়োগ

তবে বোর্ডের আরেক তথ্যে প্রথম ধাপে আবেদন করে আসন না পাওয়া শিক্ষার্থীর সংখ্যা ১৪ হাজার ৪১৫ জন বলা হয়েছে। ফলে আসন না পাওয়া শিক্ষার্থীর সংখ্যার বিষয়ে দুই ধরনের তথ্য পাওয়া যাচ্ছে।

আসন বরাদ্দ পাওয়া শিক্ষার্থীদের আগামী ১৮ সেপ্টেম্বর শুক্রবার রাত ৮টার মধ্যে ভর্তি নিশ্চায়ন করতে হবে। বোর্ড নির্ধারিত নিশ্চায়ন ফি মোবাইল ব্যাংকিংসহ অনুমোদিত যেকোনো মাধ্যমে পরিশোধ করা যাবে।

নির্ধারিত সময়ের মধ্যে নিশ্চায়ন সম্পন্ন না হলে সংশ্লিষ্ট শিক্ষার্থীর নির্বাচন ও আবেদন বাতিল হয়ে যাবে।

নিশ্চায়ন সম্পন্ন করা শিক্ষার্থীদের আগামী ২০ সেপ্টেম্বর রোববার থেকে ২২ সেপ্টেম্বর মঙ্গলবারের মধ্যে সংশ্লিষ্ট কলেজে গিয়ে ভর্তি কার্যক্রম সম্পন্ন করতে হবে। কলেজ কর্তৃপক্ষের নির্ধারিত সময়সূচি অনুযায়ী সরাসরি ভর্তি কার্যক্রম শেষ করতে হবে।

আরও পড়ুন: ২০২৭ সালের এসএসসি পরীক্ষার ফরম পূরণের তারিখ ঘোষণা

ভর্তি কার্যক্রম শেষ হওয়ার পর আগামী ২৩ সেপ্টেম্বর বুধবার থেকে একাদশ শ্রেণির ক্লাস শুরু হওয়ার কথা রয়েছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আকিজ বশির গ্রুপে চাকরির সুযোগ, প্রভিডেন্ট ফান্ড-গ্র্যাচুইটিসহ রয়েছে নানান সুবিধা

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ১৭ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০২:০১ পি.এম


আকিজ বশির গ্রুপে চাকরির সুযোগ, প্রভিডেন্ট ফান্ড-গ্র্যাচুইটিসহ রয়েছে নানান সুবিধা

আকিজ বশির গ্রুপ কর্তৃক জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আগ্রহী প্রার্থীরা আগামী ২৩ সেপ্টেম্বর পর্যন্ত আবেদন করার সুযোগ পাবেন।

পদের নাম: এক্সিকিউটিভ

বিভাগ: ব্র্যান্ড, মার্কেটিং

পদসংখ্যা: নির্ধারিত নয়

শিক্ষাগত যোগ্যতা: মার্কেটিংয়ে স্নাতকোত্তর বা এমবিএ

অন্যান্য যোগ্যতা হিসেবে ব্র্যান্ড মার্কেটিং ক্যাম্পেইন পরিকল্পনা ও বাস্তবায়নে দক্ষতা থাকতে হবে।

অভিজ্ঞতার ক্ষেত্রে প্রার্থীদের কমপক্ষে ১ থেকে ৩ বছরের অভিজ্ঞতা প্রয়োজন, তবে অভিজ্ঞতা না থাকলেও আগ্রহীরা আবেদন করতে পারবেন।

চাকরির ধরন: ফুলটাইম

কর্মক্ষেত্র: অফিসে

প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়)

বয়সসীমা: ২৪ থেকে ৩২ বছর

কর্মস্থল: ঢাকা (বনানী)

বেতন: আলোচনা সাপেক্ষে

অন্যান্য সুবিধার মধ্যে রয়েছে প্রভিডেন্ট ফান্ড, ভ্রমণ ভাতা, চিকিৎসা ভাতা, মোবাইল বিল, গ্র্যাচুইটি, দুপুরের খাবার সুবিধা, প্রতি বছর ইনক্রিমেন্ট, বছরে ২টি উৎসব বোনাস, এবং ছুটির যাতায়াত ভাতা।

আবেদনের নিয়ম: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে এখানে ক্লিক করুন।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বেরোবিতে তিন মাসব্যাপী সাংবাদিকতা প্রশিক্ষণের উদ্বোধন

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ১৭ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০২:০২ পি.এম


বেরোবিতে তিন মাসব্যাপী সাংবাদিকতা প্রশিক্ষণের উদ্বোধন

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ক্যাম্পাস সাংবাদিকতায় তিন মাসব্যাপী প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করা হয়েছে।

‎

বুধবার (১৬ সেপ্টেম্বর) বিকেল ৪টায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (বেরোবিসাস) উদ্যোগে কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং বিভাগের গ্যালারি রুমে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. শওকাত আলী।

‎

এ সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) ড. মো. ফেরদৌস রহমান, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের বিভাগীয় প্রধান তাবিউর রহমান প্রধান, রসায়ন বিভাগের সহযোগী অধ্যাপক ড. হারুন অর রশিদ, ইতিহাস ও প্রত্নতত্ত্ব বিভাগের সহযোগী অধ্যাপক ড. মনিরুজ্জামান, সহকারী অধ্যাপক ইউসুফ আলী, জনসংযোগ দপ্তরের সহকারী পরিচালক এহতেরামুল হক এবং বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা।

‎

তিন মাসব্যাপী প্রশিক্ষণের উদ্বোধন উপলক্ষে রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) ড. ফেরদৌস রহমান বলেন, "আসলে একজন সাংবাদিক হতে গেলে কী কী দরকার বা কাকে সাংবাদিক বলব, তার অবশ্যই একটি মাপকাঠি থাকা দরকার। সাংবাদিক সমিতি যে আয়োজন করেছে, এত সুন্দর আয়োজন করার জন্য তাদের ধন্যবাদ জানাচ্ছি। এতে শিক্ষার্থীরা উপকৃত হবে।"

‎

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. শওকাত আলী মন্তব্য করেন, "যদি তুমি সাংবাদিক হও তাহলে তোমাকে চিন্তা করতে হবে তুমি এ পথের জন্য উপযুক্ত কিনা। এ পথে কি মেসেজ দিয়ে জাতিকে আমি সমৃদ্ধ করতে পারি। জাতির নিকট আমি আমার দায়বদ্ধতার জায়গাটা থেকে দেখাতে পারি এটা আমার দায়িত্ব কর্তব্য জাতিকে জানানোর।"

‎

এছাড়াও তিনি তিন মাসব্যাপী প্রশিক্ষণের উদ্বোধন ঘোষণা করেন।

‎

এ সময় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) ড. মো. ফেরদৌস রহমান, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের বিভাগীয় প্রধান তাবিউর রহমান প্রধান, রসায়ন বিভাগের সহযোগী অধ্যাপক ড. হারুন অর রশিদ, ইতিহাস ও প্রত্নতত্ত্ব বিভাগের সহযোগী অধ্যাপক ড. মনিরুজ্জামান, সহকারী অধ্যাপক ইউসুফ আলী, জনসংযোগ দপ্তরের সহকারী পরিচালক এহতেরামুল হকসহ বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

‎

উদ্বোধনের পর প্রশিক্ষণের প্রথম ক্লাস অনুষ্ঠিত হয়। ক্লাসটি পরিচালনা করেন লোকপ্রশাসন বিভাগের সহকারী অধ্যাপক সাইফুল ইসলাম। তিনি ক্যাম্পাস সাংবাদিকতার গুরুত্ব ও ভবিষ্যৎ নিয়ে আলোচনা করেন।

‎

উল্লেখ্য, তিন মাসব্যাপী প্রশিক্ষণের রেজিস্ট্রেশন এখনো চলছে। এতে শুদ্ধ উচ্চারণ, অনুসন্ধানী সাংবাদিকতা, কলাম রাইটিং, লাইভ রিপোর্টিং, নিউজ লেখা সহ বিভিন্ন বিষয় শেখানো হবে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শিশু রায়হানের পা কাটা নিয়ে বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ১৭ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০২:০৮ পি.এম


শিশু রায়হানের পা কাটা নিয়ে বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য

চট্টগ্রামের লোহাগাড়ার শিশু মো. রায়হানকে ভিক্ষাবৃত্তিতে বাধ্য করার উদ্দেশ্যে রাজধানীর একটি চক্র তার পা কেটে দিয়েছে বলে সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে অভিযোগ ছড়িয়ে পড়ে। তবে পুলিশের দেওয়া তথ্য এবং ঘটনার অনুসন্ধান করে দেখা গেছে, এর সঙ্গে কোনো ঘটনার মিল পাওয়া যায়নি।

জানা গেছে, রায়হানের একটি পা কেটে ফেলতে হয়েছিল চিকিৎসকদের সিদ্ধান্তে, যা ট্রেন দুর্ঘটনায় গুরুতর আহত হওয়ার পর ঘটেছিল।

পুলিশের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১১ জুন ঢাকার বিমানবন্দর এলাকা থেকে গোসল করে কমলাপুর রেলওয়ে স্টেশনে ফেরার পথে রায়হান ট্রেন দুর্ঘটনার শিকার হয়। ঢাকা-চট্টগ্রাম রুটে চলাচলকারী কর্ণফুলী এক্সপ্রেস ট্রেনে এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনার পর রায়হানকে উদ্ধার করে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ভর্তি করে পুলিশ। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসকদের সিদ্ধান্ত অনুযায়ী ২ জুলাই রাজধানীর পঙ্গু হাসপাতালে অস্ত্রোপচার করে তার একটি পা কেটে ফেলা হয়। অস্ত্রোপচারের পর তাকে আইসিইউতে রাখা হয়েছিল। পরে মাথায় আঘাতের চিকিৎসার জন্য তাকে ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্স ও হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

ঢাকা রেলওয়ে থানার এক পুলিশ কর্মকর্তা জানান, রায়হান কমলাপুর রেলওয়ে স্টেশনে থাকার সময় আল আমিন নামে এক যুবকের সঙ্গে লভ্যাংশের বিনিময়ে পানি বিক্রি করত। পাশাপাশি সে ভিক্ষাবৃত্তিও করত।

ওই কর্মকর্তা জানান, অস্ত্রোপচারের পর রায়হানকে প্রায় দেড় মাস হাসপাতালে থাকতে হয়েছিল। এ সময় তার পরিচর্যার জন্য সমাজসেবা অধিদপ্তর থেকে একজন আয়াকে দেওয়া হয়। আরেছা নামের ওই আয়াই প্রায় দেড় মাস শিশুটির দেখাশোনা করেন।

পরে হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার পর রায়হান কমলাপুর রেলওয়ে স্টেশনের জরিনা নামের এক নারীর কাছে আশ্রয় নেয়। স্টেশনে তাকে সবাই ‘মালির মা’ নামে চিনতেন। সেখান থেকেই রায়হান ভিক্ষা করত।

পুলিশ কর্মকর্তার ভাষ্য অনুযায়ী, একপর্যায়ে রায়হান তাদের জানায়, তার মা মারা গেছেন এবং সে বাড়ি যেতে চায়। পরে তার বন্ধু জাকির তাকে যাত্রাবাড়ীতে নিয়ে যায় এবং একটি বাসে তুলে দেয়।

রায়হানকে সহযোগিতার ক্ষেত্রে রেলওয়ে পুলিশের কনস্টেবল রিয়াজুল করিম গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন বলেও জানান ওই কর্মকর্তা। একইভাবে স্টেশনের মিনা নামের এক নারীও শিশুটির প্রতি সহানুভূতিশীল ছিলেন বলে দাবি তার। তবে সামাজিক যোগাযোগমাধ্যমে ওই নারীকে অপরাধী হিসেবে উপস্থাপন করা হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।

এদিকে, ট্রেন দুর্ঘটনায় আহত হওয়ার পর রায়হানের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওতে হাসপাতালের মেঝেতে বসে রায়হানকে বলতে শোনা যায়, ট্রেনের ছাদ থেকে পড়ে সে আহত হয়েছে। একই ভিডিওতে সে জানায়, তার মা-বাবা নেই। তার মাথা ও পেটে আঘাতের চিহ্নও দেখা যায়।

রায়হান চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চুনতি ইউনিয়নের সাতগড় নোয়াপাড়া এলাকার নাজিম উদ্দীনের ছেলে। ১২ বছর বয়সী রায়হান একটি হেফজখানায় পড়াশোনা করত। প্রায় সাত মাস আগে বাড়ি থেকে বের হওয়ার পর সে নিখোঁজ হয়।

স্থানীয় সূত্র জানায়, গত ১৩ সেপ্টেম্বর ভোরে চুনতি এলাকার একটি মাহফিলে স্থানীয় বাসিন্দারা রায়হানকে দেখতে পান। পরে তার পরিবারের সদস্যদের খবর দেওয়া হলে সেখানে গিয়ে শিশুটিকে শনাক্ত করেন তার বাবা।

রায়হানের বাবা পেশায় দিনমজুর। তার মায়ের সঙ্গে বাবার বিচ্ছেদ হয়েছে এবং বর্তমানে দুজনের আলাদা সংসার রয়েছে। বাড়ি থেকে চলে যাওয়ার আগে রায়হান তার সৎমায়ের সঙ্গে থাকত।

স্থানীয়রা জানান, বাড়ি থেকে চলে যাওয়ার আগেই রায়হানের ডান পা ছিল না। শরীরের বিভিন্ন স্থানে চিকিৎসা ও অস্ত্রোপচারের চিহ্ন দেখা যায়। এরপরই তাকে ভিক্ষাবৃত্তিতে বাধ্য করার উদ্দেশ্যে রাজধানীর কোনো একটি চক্র তার পা কেটে দিয়েছে এমন অভিযোগ ছড়িয়ে পড়ে।

তবে পুলিশের দেওয়া ঘটনাক্রমে দেখা যাচ্ছে, রায়হান ১১ জুন ট্রেন দুর্ঘটনায় গুরুতর আহত হওয়ার পর হাসপাতালে চিকিৎসাধীন ছিল এবং ২ জুলাই চিকিৎসকদের সিদ্ধান্ত অনুযায়ী তার একটি পা কেটে ফেলা হয়।

এসব তথ্যের বিষয়ে জানতে রায়হান ও তার পরিবারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তারা এ বিষয়ে কথা বলতে রাজি হননি। বর্তমানে তারা হাসপাতালে রয়েছেন বলে জানা গেছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আজ ১৭ সেপ্টেম্বর মহান শিক্ষা দিবস পালিত হচ্ছে

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বৃহস্পতিবার, ১৭ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০২:০৮ পি.এম


আজ ১৭ সেপ্টেম্বর মহান শিক্ষা দিবস পালিত হচ্ছে

আজ ১৭ সেপ্টেম্বর, মহান শিক্ষা দিবস। ১৯৬২ সালের এই দিনে পূর্ব পাকিস্তানে বৈষম্যমূলক শিক্ষানীতির বিরুদ্ধে ছাত্রদের আন্দোলন একটি চূড়ান্ত পর্যায়ে পৌঁছায়। শিক্ষার অধিকার, বৈষম্যহীন শিক্ষাব্যবস্থা এবং সেই আন্দোলনে ছাত্রদের আত্মত্যাগের স্মৃতির প্রতি সম্মান জানাতে প্রতিবছর বাংলাদেশে দিনটি মহান শিক্ষা দিবস হিসেবে উদযাপন করা হয়।

পাকিস্তান সরকার ১৯৫৮ সালের ৩০ ডিসেম্বর শিক্ষাসচিব এস এম শরীফকে প্রধান করে ১১ সদস্যের একটি শিক্ষা কমিশন গঠন করে। পরবর্তী বছর ২৬ আগস্ট কমিশন তাদের অন্তর্বর্তী প্রতিবেদন জমা দেয়। এই প্রতিবেদনে উল্লেখিত বিভিন্ন সুপারিশ পূর্ব পাকিস্তানের শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক অসন্তোষ সৃষ্টি করে।

শরীফ কমিশনের প্রতিবেদনে অবৈতনিক ও বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষাকে অবাস্তব হিসেবে চিহ্নিত করা হয়। একই সঙ্গে স্বল্প ব্যয়ে শিক্ষা দেওয়ার বিরোধিতা করা হয় এবং দুই বছরের ডিগ্রি কোর্সকে তিন বছরে সম্পন্ন করার সুপারিশ করা হয়। শিক্ষার্থীরা এসব প্রস্তাবকে শিক্ষার সুযোগ সংকুচিত করা এবং বৈষম্য বৃদ্ধি করার উদ্যোগ হিসেবে বিবেচনা করেন।

১৯৬২ সালের আগস্ট মাস থেকে এসব সুপারিশের বিরুদ্ধে ছাত্র আন্দোলন তীব্র হতে শুরু করে। ১০ সেপ্টেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাফেটেরিয়ায় অনুষ্ঠিত এক সভায় ১৭ সেপ্টেম্বর প্রদেশব্যাপী হরতালের কর্মসূচি ঘোষণা করা হয়।

নির্ধারিত দিনে শিক্ষার্থীরা রাজপথে নেমে পিকেটিং ও বিক্ষোভ শুরু করেন। এক পর্যায়ে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষও আন্দোলনে যোগ দেন।

আন্দোলন দমাতে পুলিশ গুলি চালালে নবকুমার হাইস্কুলের ছাত্র বাবুল নিহত হন। গুলিতে আহত হন বাসের কন্ডাক্টর গোলাম মোস্তফা ও গৃহকর্মী ওয়াজিউল্লাহ। পরে ওয়াজিউল্লাহও মারা যান।

প্রাণহানির ঘটনার পর আন্দোলন আরও বেগবান হয়। পরে শরীফ কমিশনের প্রতিবেদন বাস্তবায়ন স্থগিত হলে ধীরে ধীরে আন্দোলনের তীব্রতা কমে আসে।

শিক্ষার অধিকার প্রতিষ্ঠার দাবিতে ১৯৬২ সালের ঐতিহাসিক আন্দোলন এবং এতে শিক্ষার্থীদের আত্মত্যাগের স্মৃতি ধারণ করে ১৭ সেপ্টেম্বর বাংলাদেশে মহান শিক্ষা দিবস হিসেবে পালিত হয়ে আসছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫২
মাগরিব ০৫:২৯
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:২৯
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%