ঢাকা মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৪ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬ইং ০৪ই কার্তিক, ১৪৩৩বাং

সোনারগাঁয়ে পুলিশের অভিযানে গ্রেপ্তার ‘জঙ্গী সোহান’


সোনারগাঁয়ে পুলিশের অভিযানে গ্রেপ্তার ‘জঙ্গী সোহান’

নারায়ণগঞ্জের সোনারগাঁ থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে অস্ত্র, গণধর্ষণ ও ডাকাতিসহ ১৯টি মামলার এজাহারভুক্ত আসামি দুর্ধর্ষ ডাকাত সর্দার সোহান ওরফে জঙ্গী সোহানকে (২৫) গ্রেপ্তার করেছে।

মঙ্গলবার (৩০ জুন) সোনারগাঁয়ের হাবিবপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশের রেকর্ড অনুযায়ী, সোহানের বিরুদ্ধে সোনারগাঁ থানায় অস্ত্র আইন, গণধর্ষণ, ডাকাতি ও দস্যুতাসহ মোট ১৯টি মামলা রয়েছে। এর মধ্যে ২০১৭ থেকে ২০২৬ সাল পর্যন্ত বিভিন্ন সময়ে করা ডাকাতির প্রস্তুতি ও দণ্ডবিধির একাধিক ধারার মামলায় তিনি এজাহারভুক্ত আসামি।

আরও পড়ুন: রংপুরে ২৬ মামলার পলাতক আসামি শীর্ষ সন্ত্রাসী ‘মেরিল সুমন’ গ্রেপ্তার

সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সারোয়ার জানান, গ্রেপ্তার আসামির বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে। এলাকায় মাদক, ডাকাতিসহ যেকোনো ধরনের অপরাধ দমনে পুলিশি অভিযান অব্যাহত থাকবে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

‘১ জুলাই থেকেই শুরু হয়েছিল ফ্যাসিবাদের পতন’

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

বুধবার, ১ই জুলাই, ২০২৬ ইং

০৫:১৬ পি.এম


‘১ জুলাই থেকেই শুরু হয়েছিল ফ্যাসিবাদের পতন’

জুলাই গণঅভ্যুত্থানের ৩৬ দিনের আন্দোলনের শুরুটাই ঘটেছিল ১ জুলাই থেকে। উচ্চ আদালতের এক রায়কে কেন্দ্র করে সরকারি চাকরিতে কোটা প্রথা বাতিলের দাবিতে ছাত্র আন্দোলন শুরু হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরিবেশ থেকে এই আন্দোলন ছড়িয়ে পড়ে দেশের প্রতিটি বিশ্ববিদ্যালয়ে। বেসরকারি বিশ্ববিদ্যালয় ও মাদ্রাসার শিক্ষার্থীরাও সড়কে এসে অংশ নেন।

শান্তিপূর্ণ এই আন্দোলন দমাতে আইনশৃঙ্খলাবাহিনী, আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগসহ দলীয় অন্যান্য সংগঠনের নেতাকর্মীরা ব্যাপক দমনপীড়ন চালাতে থাকে। এ কারণে আন্দোলন আরো তীব্র হয়।

শাহবাগে অবস্থান নিয়ে লাগাতার অবরোধ কর্মসূচি পালন করতে থাকেন শিক্ষার্থীরা। সরকারের দমনপীড়ন বৃদ্ধি পাওয়ার সঙ্গে সঙ্গে সাধারণ মানুষের অংশগ্রহণও আন্দোলনে বাড়তে থাকে। আওয়ামী দুঃশাসনে মানুষ বিক্ষুব্ধ হয়ে আন্দোলনে সমর্থন দেয়।

১৬ জুলাই রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদকে পুলিশ খুব কাছ থেকে গুলি করে হত্যা করে। ঐদিন চট্টগ্রামে শহীদ হন ছাত্রদল নেতা ওয়াসিম আকরাম। সারাদেশে আন্দোলন দাবানলের মতো জ্বলে ওঠে।

জাতিসংঘের হিসাব অনুযায়ী পরবর্তী প্রায় তিন সপ্তাহ ধরে গুলি করে শিশুদেরসহ হত্যা করা হয় প্রায় ১৪০০ মানুষকে।

এরপর ২০২৪ সালের ৫ আগস্ট, সড়কে এসে শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবনমুখী লাখো মানুষের ঢল দেখা যায়। পরিস্থিতি বেগতিক দেখে ওইদিন দুপুরে শেখ হাসিনা ভারতে চলে যান। এভাবে পতন হয় কর্তৃত্ববাদী এক শাসনের। গণভবন ও সংসদভবন দখলে নেয় ছাত্র-জনতা।

পরে জুলাই হত্যাযজ্ঞের মামলার তদন্তে উঠে আসে যে, নিরস্ত্র আন্দোলনকারীদের হত্যা করতে মারণাস্ত্র ব্যবহার করার নির্দেশ দিয়েছিলেন শেখ হাসিনা। এমনকি তিনি হেলিকপ্টার থেকে গুলি করারও আদেশ দিয়েছিলেন। যেকোনো মূল্যে ক্ষমতায় টিকে থাকার জন্য রাষ্ট্রযন্ত্রকে নগ্নভাবে ব্যবহারের প্রমাণও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এক্ষেত্রে পেয়েছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পাটক্ষেতে স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ, অভিযুক্ত মতি মিয়া

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

বুধবার, ১ই জুলাই, ২০২৬ ইং

০৫:২৬ পি.এম


পাটক্ষেতে স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ, অভিযুক্ত মতি মিয়া

নেত্রকোনা জেলার কেন্দুয়ায় অষ্টম শ্রেণির এক ছাত্রী ধর্ষণের অভিযোগে ৫০ বছর বয়সী মতি মিয়া নামক এক ব্যক্তির বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়েছে।

মঙ্গলবার (৩০ জুন) রাত ১২টায়, ভুক্তভোগী ছাত্রীর বাবা বাদী হয়ে অভিযুক্ত মতি মিয়ার বিরুদ্ধে কেন্দুয়া থানায় মামলা করেন। এর আগে, সোমবার (২৯ জুন) সন্ধ্যায় উপজেলার চিরাং ইউনিয়নের বাট্টা গ্রামে এই ভয়াবহ ঘটনাটি ঘটে। ভুক্তভোগী ওই ছাত্রী মোজাফরপুর ইউনিয়নের একটি প্রতিষ্ঠানের অষ্টম শ্রেণির শিক্ষার্থী। অভিযুক্ত মতি মিয়া, উপজেলা চিরাং ইউনিয়নের বাট্টা ভাটিপাড়া গ্রামের বাসিন্দা।

পুলিশ এবং পারিবারিক সূত্রে জানা গেছে, সোমবার সন্ধ্যা ৬টায় ওই স্কুলছাত্রী বাট্টা এলাকায় তার আত্মীয়ের বাড়িতে বেড়াতে যাওয়ার উদ্দেশ্যে যাচ্ছিল। পথে বাট্টা গ্রাম এলাকায় পৌঁছালে মতি মিয়া মেয়েটিকে জোরপূর্বক রাস্তার পাশে অবস্থিত একটি পাটক্ষেতে নিয়ে গিয়ে ধর্ষণ করেন।

এরপর, মেয়েটি কোনোভাবে আত্মীয়ের বাড়িতে পৌঁছার পরে পরিবারের সদস্যদের বিষয়টি জানালে এলাকায় তীব্র ক্ষোভ ও চাঞ্চল্যের সৃষ্টি হয়। ঘটনার খবর পেয়ে মঙ্গলবার বিকালে কেন্দুয়া থানার অফিসার ইনচার্জ, মুহাম্মদ তরিকুল ইসলাম ভুক্তভোগী স্কুলছাত্রীকে উদ্ধার করেন এবং তার আইনি সহায়তার ব্যবস্থা করেন।

কেন্দুয়া থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ তরিকুল ইসলাম বলেন, "এ ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। অভিযুক্ত মতি মিয়াকে গ্রেপ্তারে চেষ্টা চলছে।"

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সালমানসহ ছয় আসামির অভিযোগ গঠন শুনানি নির্ধারণ ২৩ জুলাই

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

বুধবার, ১ই জুলাই, ২০২৬ ইং

০৫:৩১ পি.এম


সালমানসহ ছয় আসামির অভিযোগ গঠন শুনানি নির্ধারণ ২৩ জুলাই

প্রায় ২৮ লাখ ৩২ হাজার মার্কিন ডলার পাচারের অভিযোগে করা মামলায় বেক্সিমকো গ্রুপের ভাইস চেয়ারম্যান সালমান এফ রহমানসহ ছয় আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন বিষয়ক শুনানি পিছানো হয়েছে। আগামী ২৩ জুলাই এই শুনানি অনুষ্ঠিত হবে।

বুধবার (১ জুলাই) ঢাকার বিশেষ জজ আদালত-৫-এর বিচারক আব্দুল্লাহ আল মামুন এই আদেশ দিয়েছেন।

এদিন অভিযোগ গঠন শুনানির জন্য মামলাটি কার্যতালিকায় ছিল, কিন্তু আসামিপক্ষের আইনজীবী মো. সজিবুল ইসলাম সময়ের আবেদন করেছিলেন। আদালত আবেদন মঞ্জুর করে অভিযোগ গঠন শুনানির জন্য আগামী ২৩ জুলাই নতুন তারিখ নির্ধারণ করেছেন।

মামলার অন্য আসামিরা হলেন— বেক্সিমকো গ্রুপের চেয়ারম্যান এ এস এফ রহমান, অটাম লুপ ও পিয়ারলেস গার্মেন্টসের ব্যবস্থাপনা পরিচালক ওয়াসিউর রহমান, পরিচালক রেজিয়া আক্তার এবং আরআর গ্লোবাল ট্রেডিংয়ের স্বত্বাধিকারী আহমেদ শায়ান ফজলুর রহমান ও আহমেদ শাহরিয়ার রহমান।

মামলার নথি অনুযায়ী, পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) অনুসন্ধানে জানতে পারে যে, বেক্সিমকো গ্রুপের অটাম লুপ অ্যাপারেলস লিমিটেড ও পিয়ারলেস গার্মেন্টস লিমিটেডের মাধ্যমে বিদেশে পণ্য রফতানির আড়ালে বিপুল অঙ্কের অর্থ পাচার করা হয়েছে। অটাম লুপ অ্যাপারেলস জনতা ব্যাংকের লোকাল অফিস শাখা থেকে খোলা তিনটি এলসির বিপরীতে পণ্য রপ্তানি করলেও নির্ধারিত সময়ের মধ্যে ২৮ লাখ ৩২ হাজার ৪২৮ মার্কিন ডলার দেশে ফেরত আনা হয়নি।

তদন্তে আরও উঠে এসেছে যে, সংযুক্ত আরব আমিরাতের শারজাহভিত্তিক প্রতিষ্ঠান আরআর গ্লোবাল ট্রেডিং এফজেডই-এর কাছে এসব পণ্য রপ্তানি করা হয়েছে। প্রতিষ্ঠানটির মালিকানায় রয়েছেন সালমান এফ রহমানের ছেলে আহমেদ শায়ান ফজলুর রহমান এবং এ এস এফ রহমানের ছেলে আহমেদ শাহরিয়ার রহমান। তদন্তকারী সংস্থার দাবি, একই পরিবারের নিয়ন্ত্রণাধীন প্রতিষ্ঠানের মাধ্যমে পরিকল্পিতভাবে অর্থ বিদেশে স্থানান্তরের ঘটনা ঘটেছে।

এ ঘটনায় ২০২৪ সালের ১৭ সেপ্টেম্বর সিআইডির ফাইন্যান্সিয়াল ক্রাইম ইউনিটের উপ-পরিদর্শক গোলাম মোস্তফা মামলাটি করেন। তদন্ত শেষে ২০২৫ সালের ১১ নভেম্বর পুলিশ পরিদর্শক মো. ছায়েদুর রহমান আদালতে ছয় আসামির বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বৃহস্পতিবার নির্ধারণ হবে এলপিজির নতুন দাম

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

বুধবার, ১ই জুলাই, ২০২৬ ইং

০৫:৩৮ পি.এম


বৃহস্পতিবার নির্ধারণ হবে এলপিজির নতুন দাম

চলতি মাসের জুলাই মাসে দেশে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম বাড়বে কি না, এ সম্পর্কে জানা যাবে বৃহস্পতিবার (২ জুলাই)। ওই দিন জুলাই মাসের জন্য এলপিজির নতুন দাম বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) ঘোষণা করবে।

একটি বিজ্ঞপ্তিতে বিইআরসি জানিয়েছে, সৌদি আরামকো কর্তৃক ঘোষিত জুলাই, ২০২৬ মাসের সৌদি সিপি অনুযায়ী, জুলাই মাসে ভোক্তাপর্যায়ে বেসরকারি এলপিজির মূল্য সমন্বয় সংক্রান্ত কমিশনের আদেশ বৃহস্পতিবার প্রকাশ করা হবে। ওই দিন বিকেল ৩টায় রাজধানী ঢাকা শহরের রমনার ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশের (আইইবি) শহিদ প্রকৌশলী ভবনের (৬ষ্ঠ তলা) কমিশন কার্যালয়ের শুনানি কক্ষে সংবাদ সম্মেলনের মাধ্যমে এই দর ঘোষণা করা হবে।

এছাড়া এলপিজির নতুন দর সংক্রান্ত আদেশটি কমিশনের ওয়েবসাইটে (www.berc.org.bd) পাওয়া যাবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। গত ২ জুন সর্বশেষ ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ১ হাজার ৯৪০ টাকা থেকে কমিয়ে ১ হাজার ৮৮৫ টাকা নির্ধারণ করেছিল বিইআরসি। একই সঙ্গে ওই দিন যানবাহনে ব্যবহৃত অটোগ্যাসের দাম লিটারপ্রতি ৮৯ টাকা ৫০ পয়সা থেকে কমিয়ে ৮৬ টাকা ৯৩ পয়সা নির্ধারণ করা হয়েছিল।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫২
মাগরিব ০৫:২৯
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:২৯
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%