ঢাকা মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৪ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬ইং ০৪ই কার্তিক, ১৪৩৩বাং

পাটক্ষেতে স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ, অভিযুক্ত মতি মিয়া


পাটক্ষেতে স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ, অভিযুক্ত মতি মিয়া

নেত্রকোনা জেলার কেন্দুয়ায় অষ্টম শ্রেণির এক ছাত্রী ধর্ষণের অভিযোগে ৫০ বছর বয়সী মতি মিয়া নামক এক ব্যক্তির বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়েছে।

মঙ্গলবার (৩০ জুন) রাত ১২টায়, ভুক্তভোগী ছাত্রীর বাবা বাদী হয়ে অভিযুক্ত মতি মিয়ার বিরুদ্ধে কেন্দুয়া থানায় মামলা করেন। এর আগে, সোমবার (২৯ জুন) সন্ধ্যায় উপজেলার চিরাং ইউনিয়নের বাট্টা গ্রামে এই ভয়াবহ ঘটনাটি ঘটে। ভুক্তভোগী ওই ছাত্রী মোজাফরপুর ইউনিয়নের একটি প্রতিষ্ঠানের অষ্টম শ্রেণির শিক্ষার্থী। অভিযুক্ত মতি মিয়া, উপজেলা চিরাং ইউনিয়নের বাট্টা ভাটিপাড়া গ্রামের বাসিন্দা।

পুলিশ এবং পারিবারিক সূত্রে জানা গেছে, সোমবার সন্ধ্যা ৬টায় ওই স্কুলছাত্রী বাট্টা এলাকায় তার আত্মীয়ের বাড়িতে বেড়াতে যাওয়ার উদ্দেশ্যে যাচ্ছিল। পথে বাট্টা গ্রাম এলাকায় পৌঁছালে মতি মিয়া মেয়েটিকে জোরপূর্বক রাস্তার পাশে অবস্থিত একটি পাটক্ষেতে নিয়ে গিয়ে ধর্ষণ করেন।

আরও পড়ুন: রংপুরে ২৬ মামলার পলাতক আসামি শীর্ষ সন্ত্রাসী ‘মেরিল সুমন’ গ্রেপ্তার

এরপর, মেয়েটি কোনোভাবে আত্মীয়ের বাড়িতে পৌঁছার পরে পরিবারের সদস্যদের বিষয়টি জানালে এলাকায় তীব্র ক্ষোভ ও চাঞ্চল্যের সৃষ্টি হয়। ঘটনার খবর পেয়ে মঙ্গলবার বিকালে কেন্দুয়া থানার অফিসার ইনচার্জ, মুহাম্মদ তরিকুল ইসলাম ভুক্তভোগী স্কুলছাত্রীকে উদ্ধার করেন এবং তার আইনি সহায়তার ব্যবস্থা করেন।

কেন্দুয়া থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ তরিকুল ইসলাম বলেন, "এ ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। অভিযুক্ত মতি মিয়াকে গ্রেপ্তারে চেষ্টা চলছে।"

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সালমানসহ ছয় আসামির অভিযোগ গঠন শুনানি নির্ধারণ ২৩ জুলাই

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

বুধবার, ১ই জুলাই, ২০২৬ ইং

০৫:৩১ পি.এম


সালমানসহ ছয় আসামির অভিযোগ গঠন শুনানি নির্ধারণ ২৩ জুলাই

প্রায় ২৮ লাখ ৩২ হাজার মার্কিন ডলার পাচারের অভিযোগে করা মামলায় বেক্সিমকো গ্রুপের ভাইস চেয়ারম্যান সালমান এফ রহমানসহ ছয় আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন বিষয়ক শুনানি পিছানো হয়েছে। আগামী ২৩ জুলাই এই শুনানি অনুষ্ঠিত হবে।

বুধবার (১ জুলাই) ঢাকার বিশেষ জজ আদালত-৫-এর বিচারক আব্দুল্লাহ আল মামুন এই আদেশ দিয়েছেন।

এদিন অভিযোগ গঠন শুনানির জন্য মামলাটি কার্যতালিকায় ছিল, কিন্তু আসামিপক্ষের আইনজীবী মো. সজিবুল ইসলাম সময়ের আবেদন করেছিলেন। আদালত আবেদন মঞ্জুর করে অভিযোগ গঠন শুনানির জন্য আগামী ২৩ জুলাই নতুন তারিখ নির্ধারণ করেছেন।

মামলার অন্য আসামিরা হলেন— বেক্সিমকো গ্রুপের চেয়ারম্যান এ এস এফ রহমান, অটাম লুপ ও পিয়ারলেস গার্মেন্টসের ব্যবস্থাপনা পরিচালক ওয়াসিউর রহমান, পরিচালক রেজিয়া আক্তার এবং আরআর গ্লোবাল ট্রেডিংয়ের স্বত্বাধিকারী আহমেদ শায়ান ফজলুর রহমান ও আহমেদ শাহরিয়ার রহমান।

মামলার নথি অনুযায়ী, পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) অনুসন্ধানে জানতে পারে যে, বেক্সিমকো গ্রুপের অটাম লুপ অ্যাপারেলস লিমিটেড ও পিয়ারলেস গার্মেন্টস লিমিটেডের মাধ্যমে বিদেশে পণ্য রফতানির আড়ালে বিপুল অঙ্কের অর্থ পাচার করা হয়েছে। অটাম লুপ অ্যাপারেলস জনতা ব্যাংকের লোকাল অফিস শাখা থেকে খোলা তিনটি এলসির বিপরীতে পণ্য রপ্তানি করলেও নির্ধারিত সময়ের মধ্যে ২৮ লাখ ৩২ হাজার ৪২৮ মার্কিন ডলার দেশে ফেরত আনা হয়নি।

তদন্তে আরও উঠে এসেছে যে, সংযুক্ত আরব আমিরাতের শারজাহভিত্তিক প্রতিষ্ঠান আরআর গ্লোবাল ট্রেডিং এফজেডই-এর কাছে এসব পণ্য রপ্তানি করা হয়েছে। প্রতিষ্ঠানটির মালিকানায় রয়েছেন সালমান এফ রহমানের ছেলে আহমেদ শায়ান ফজলুর রহমান এবং এ এস এফ রহমানের ছেলে আহমেদ শাহরিয়ার রহমান। তদন্তকারী সংস্থার দাবি, একই পরিবারের নিয়ন্ত্রণাধীন প্রতিষ্ঠানের মাধ্যমে পরিকল্পিতভাবে অর্থ বিদেশে স্থানান্তরের ঘটনা ঘটেছে।

এ ঘটনায় ২০২৪ সালের ১৭ সেপ্টেম্বর সিআইডির ফাইন্যান্সিয়াল ক্রাইম ইউনিটের উপ-পরিদর্শক গোলাম মোস্তফা মামলাটি করেন। তদন্ত শেষে ২০২৫ সালের ১১ নভেম্বর পুলিশ পরিদর্শক মো. ছায়েদুর রহমান আদালতে ছয় আসামির বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বৃহস্পতিবার নির্ধারণ হবে এলপিজির নতুন দাম

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

বুধবার, ১ই জুলাই, ২০২৬ ইং

০৫:৩৮ পি.এম


বৃহস্পতিবার নির্ধারণ হবে এলপিজির নতুন দাম

চলতি মাসের জুলাই মাসে দেশে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম বাড়বে কি না, এ সম্পর্কে জানা যাবে বৃহস্পতিবার (২ জুলাই)। ওই দিন জুলাই মাসের জন্য এলপিজির নতুন দাম বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) ঘোষণা করবে।

একটি বিজ্ঞপ্তিতে বিইআরসি জানিয়েছে, সৌদি আরামকো কর্তৃক ঘোষিত জুলাই, ২০২৬ মাসের সৌদি সিপি অনুযায়ী, জুলাই মাসে ভোক্তাপর্যায়ে বেসরকারি এলপিজির মূল্য সমন্বয় সংক্রান্ত কমিশনের আদেশ বৃহস্পতিবার প্রকাশ করা হবে। ওই দিন বিকেল ৩টায় রাজধানী ঢাকা শহরের রমনার ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশের (আইইবি) শহিদ প্রকৌশলী ভবনের (৬ষ্ঠ তলা) কমিশন কার্যালয়ের শুনানি কক্ষে সংবাদ সম্মেলনের মাধ্যমে এই দর ঘোষণা করা হবে।

এছাড়া এলপিজির নতুন দর সংক্রান্ত আদেশটি কমিশনের ওয়েবসাইটে (www.berc.org.bd) পাওয়া যাবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। গত ২ জুন সর্বশেষ ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ১ হাজার ৯৪০ টাকা থেকে কমিয়ে ১ হাজার ৮৮৫ টাকা নির্ধারণ করেছিল বিইআরসি। একই সঙ্গে ওই দিন যানবাহনে ব্যবহৃত অটোগ্যাসের দাম লিটারপ্রতি ৮৯ টাকা ৫০ পয়সা থেকে কমিয়ে ৮৬ টাকা ৯৩ পয়সা নির্ধারণ করা হয়েছিল।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নিখোঁজের পর সিলেটে মিলল ঠাকুরগাঁওয়ের চার স্কুলছাত্রীর সন্ধান

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

বুধবার, ১ই জুলাই, ২০২৬ ইং

০৫:৫২ পি.এম


নিখোঁজের পর সিলেটে মিলল ঠাকুরগাঁওয়ের চার স্কুলছাত্রীর সন্ধান

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার একটি বিদ্যালয়ের চারটি ছাত্রী নিখোঁজ হওয়ার একদিন পর সিলেট থেকে উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (১ জুলাই) সিলেটের একটি বাস কাউন্টার থেকে তাদের উদ্ধার করা হয়েছে।

জানা গেছে, ওই চারটি ছাত্রী ঠাকুরগাঁও থেকে সিলেটের একটি বাস কাউন্টারে গোয়াইনঘাটগামী বাসের জন্য অপেক্ষা করছিল। ধারণা করা হচ্ছে, প্রলোভন দেখিয়ে তাদের ভারতে পাচারের চেষ্টা করছিল একটি সংঘবদ্ধ চক্র।

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকাল ১০টার দিকে চারটি ছাত্রী একসঙ্গে প্রাইভেট পড়তে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয়। এর পর তারা আর বাড়ি ফেরেনি। সম্ভাব্য আত্মীয়-স্বজনের বাড়িসহ বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তাদের সন্ধান না পেয়ে পরিবারের সদস্যরা বালিয়াডাঙ্গী থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন।

ঠাকুরগাঁওয়ের সহকারী পুলিশ সুপার স্নেহাশীষ কুমার দাস জানিয়েছেন, আজ বিকেলে চারটি ছাত্রীকে সিলেটের একটি বাস কাউন্টার থেকে উদ্ধার করা হয়েছে। তারা গোয়াইনঘাট যাওয়ার জন্য বাসের অপেক্ষায় ছিল। মঙ্গলবার রাত থেকেই পুলিশ তাদের সন্ধানে দিন-রাত এক করে কাজ করেছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

দুই পক্ষের সংঘর্ষে প্রাণ গেল যুবকের, ভাঙ্গায় গ্রেপ্তার ১৭

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

বুধবার, ১ই জুলাই, ২০২৬ ইং

০৫:৫৬ পি.এম


দুই পক্ষের সংঘর্ষে প্রাণ গেল যুবকের, ভাঙ্গায় গ্রেপ্তার ১৭

ফরিদপুরের ভাঙ্গায় পূর্বশত্রুতার জেরে দুই গ্রামবাসীর সংঘর্ষে সুমন মুন্সি (২২) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনার প্রতিবাদে ও জড়িতদের বিচারের দাবিতে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন এলাকাবাসী। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ১৭ জনকে গ্রেফতার করেছে।

মঙ্গলবার (৩০ জুন) রাত সাড়ে আটটার দিকে ভাঙ্গা পৌর সদরের কাপুড়িয়া সদরদী ও হাসামদিয়া গ্রামের বাসিন্দাদের মধ্যে এই সংঘর্ষের ঘটনা ঘটে। নিহত সুমন কাপুড়িয়া সদরদি গ্রামের মিলন মুন্সির ছেলে। তিন ভাইয়ের মধ্যে মেজ সুমন স্থানীয় একটি রেস্টুরেন্টে কাজ করতেন।

 

ছেলের নির্মম মৃত্যুতে মা সামেলা বেগমের কান্না কোনোভাবেই থামছে না। বুধবার (১ জুলাই) দুপুরে সুমনের বাড়িতে গিয়ে দেখা যায়, ছেলের পোশাক ও স্যান্ডেল বুকে জড়িয়ে ধরে আহাজারি করছেন তিনি। কাঁদতে কাঁদতে বারবার জ্ঞান হারিয়ে ফেলছেন। স্বজন ও প্রতিবেশীরা তাকে সান্ত্বনা দেয়ার চেষ্টা করলেও তার বুকফাটা আর্তনাদে চারপাশের পরিবেশ ভারী হয়ে ওঠে। এলাকায় এখন কেবলই শোকের মাতম।

 

কান্নাজড়িত কণ্ঠে সামেলা বেগম বলেন, ‘আমার বুকের মানিককে কেড়ে নিলো ওরা। আমার বুকের মানিককে ফিরিয়ে দাও তোমরা। আমি কী নিয়ে বাঁচব, আমার সুমন কোথায় চলে গেল!’

 

ছেলের জামা বুকে জড়িয়ে ধরে তিনি আরও বলেন, ‘আমার কলজেডা ছেন্দা করে থুয়ে গেলা, ও আল্লাহ তুমি কী করলা! আমার বুক যারা খালি করেছে, আমি তাদের বিচার চাই, ফাঁসি চাই। এমন বিচার হোক যাতে অন্য কোনো মায়ের বুক আর খালি না হয়।’

 

জানা যায়, পূর্বশত্রুতার জেরে ওই দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এরই জেরে মঙ্গলবার রাতে বাসস্ট্যান্ড এলাকায় দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় ১০টি দোকানে হামলা চালিয়ে ভাঙচুর করা হয়। পরিস্থিতি সামাল দিতে গিয়ে পুলিশসহ উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হন।

 

নিহতের স্বজনদের অভিযোগ, সংঘর্ষের সময় প্রতিপক্ষের ছোড়া আগ্নেয়াস্ত্রের গুলিতে সুমন গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। সেখানে শারীরিক অবস্থার অবনতি হলে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়। বর্তমানে তার মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

 

সুমন হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেফতার ও বিচারের দাবিতে বুধবার (১ জুলাই) বেলা ১১টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কে টায়ার জ্বালিয়ে অবরোধ ও বিক্ষোভ করেন এলাকাবাসী। পরে পুলিশের আশ্বাসে তারা অবরোধ তুলে নেন।

 

এ বিষয়ে ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান জানান, দুই গ্রামবাসীর সংঘর্ষের ঘটনায় ১৭ জনকে আটক করা হয়েছে। এছাড়াও জড়িত অন্যদের গ্রেফতারে অভিযান চালানো হচ্ছে। মামলার বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে। এলাকার পরিস্থিতি স্বাভাবিক রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫২
মাগরিব ০৫:২৯
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:২৯
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%