ঢাকা মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৪ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬ইং ০৪ই কার্তিক, ১৪৩৩বাং

স্বাস্থ্যমন্ত্রী: কয়েক বছরের মধ্যে ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ হবে


স্বাস্থ্যমন্ত্রী: কয়েক বছরের মধ্যে ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ হবে

স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন জানিয়েছেন, আগামী কয়েক বছরের মধ্যে সরকারি স্বাস্থ্যব্যবস্থায় ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেওয়া হবে।

তিনি রোববার (১১ অক্টোবর) জার্মানির বার্লিনে ‘মিডওয়াইফারি ত্বরান্বিতকরণ ও স্বাস্থ্যনিরাপত্তায় দক্ষিণ-দক্ষিণ অংশীদারত্ব : সংকট থেকে সহনশীলতার পথে’ শীর্ষক মন্ত্রী পর্যায়ের গোলটেবিল বৈঠকে বক্তব্য প্রদানকালে এ তথ্য জানান।

মন্ত্রী বলেন, সরকারি স্বাস্থ্যব্যবস্থায় ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেওয়া হবে আগামী কয়েক বছরের মধ্যে। মিডওয়াইফরা প্রতিটি মা ও নবজাতকের জন্য নিরাপদ, মর্যাদাপূর্ণ ও জীবনরক্ষাকারী স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তাদের মাধ্যমে গর্ভকালীন সেবা, নিরাপদ প্রসব, জরুরি চিকিৎসা রেফারেল এবং প্রসব-পরবর্তী সেবার মান উন্নয়ন সম্ভব।

আরও পড়ুন: ডেঙ্গুতে মৃত্যু বেড়ে ৪, হাসপাতালে ভর্তি ১৮৫১ জন

তিনি আরও বলেন, মিডওয়াইফদের পেছনে বিনিয়োগকে সরকার ব্যয় নয়, বরং মা ও নবজাতকের মৃত্যু হ্রাস এবং সামগ্রিক স্বাস্থ্যব্যয় কমানোর কার্যকর জাতীয় বিনিয়োগ হিসেবে বিবেচনা করে।

স্বাস্থ্য মন্ত্রী জানান, মিডওয়াইফারি শিক্ষার মানোন্নয়নে দেশের ৬২টি শিক্ষা প্রতিষ্ঠানের অবকাঠামো আধুনিকায়ন করা হচ্ছে। পাশাপাশি হাতে-কলমে প্রশিক্ষণ, সিমুলেশনভিত্তিক শিক্ষা ও প্রযুক্তিনির্ভর শিক্ষাব্যবস্থা চালুর উদ্যোগ নেওয়া হয়েছে।

তিনি উল্লেখ করেন, স্বাস্থ্যখাতে বরাদ্দ ক্রমান্বয়ে জিডিপির ৫ শতাংশে উন্নীত করা হবে।

সাখাওয়াত হোসেন বলেন, স্বাস্থ্যকর্মীর সংকট মোকাবিলায় আঞ্চলিক সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ লক্ষ্যে বাংলাদেশ নেপাল ও পাকিস্তানের সঙ্গে জ্ঞান বিনিময়, শিক্ষক বিনিময় এবং যৌথ প্রশিক্ষণ কার্যক্রম জোরদার করা হয়েছে।

আরও পড়ুন: ২৪ ঘণ্টায় হামের উপসর্গে ৫ শিশুর মৃত্যু

এ সময় মাতৃস্বাস্থ্য ও প্রজননস্বাস্থ্যসেবা সম্প্রসারণে উন্নয়ন সহযোগীদের, বিশেষ করে জাতিসংঘ জনসংখ্যা তহবিলের (ইউএনএফপিএ) অবদানের প্রশংসা করেন তিনি।

জলবায়ু পরিবর্তনজনিত দুর্যোগ এবং কক্সবাজারে রোহিঙ্গাদের মানবিক সহায়তা কার্যক্রমে মিডওয়াইফদের গুরুত্বপূর্ণ ভূমিকার কথা উল্লেখ করে সাখাওয়াত হোসেন বলেন, সংকটকালেও জীবনরক্ষাকারী মাতৃস্বাস্থ্যসেবা অব্যাহত রাখতে তারা সম্মুখসারিতে কাজ করছেন। নারী, শিশু এবং দেশের ভবিষ্যৎ অর্থনীতির সুরক্ষায় মিডওয়াইফদের দক্ষতা বৃদ্ধি ও তাদের পেছনে বিনিয়োগ অব্যাহত রাখতে বাংলাদেশ সরকার প্রতিশ্রুতিবদ্ধ।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

প্রধানমন্ত্রী খান সাইফুলের চিকিৎসার দায়িত্ব নিলেন

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

রবিবার, ১১ই অক্টোবর, ২০২৬ ইং

০৫:৩৮ পি.এম


প্রধানমন্ত্রী খান সাইফুলের চিকিৎসার দায়িত্ব নিলেন

‘আমরা বিএনপি পরিবার’-এর প্রধান পৃষ্ঠপোষক প্রধানমন্ত্রী তারেক রহমান খুলনা মহানগর ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক খান সাইফুলের চিকিৎসার দায়িত্ব গ্রহণ করেছেন।

এ তথ্য রোববার (১১ অক্টোবর) জানান কৃষিবিদ মোকছেদুল মোমিন (মিথুন), যিনি আমরা বিএনপি পরিবারের সদস্য সচিব।

মোকছেদুল মোমিন জানান, সম্প্রতি খুলনায় চিকিৎসাধীন অবস্থায় খান সাইফুলের একটি বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রধানমন্ত্রী তার নজরে আনেন।

এরপর প্রধানমন্ত্রী অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমনকে নির্দেশ দেন চিকিৎসার ব্যবস্থা গ্রহণের জন্য এবং সার্বিক খোঁজ খবর নেওয়ার জন্য।

প্রধানমন্ত্রীর কার্যালয়ে অধ্যাপক ডা. শাহ মুহাম্মদ আমান উল্লাহর তত্ত্বাবধানে খান সাইফুলের চিকিৎসার কার্যক্রম শুরু হয়।

আজ রাজধানীর আগারগাঁওয়ে ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্স হাসপাতালে ভর্তি করা হয় সাইফুলকে, হাসপাতালটির পরিচালক অধ্যাপক ডা. মো. নুরুজ্জামান খানের অধীনে।

চিকিৎসক নুরুজ্জামান জানিয়েছেন, আগামী দুই-এক দিনের মধ্যে বিশেষজ্ঞ চিকিৎসকদের নিয়ে একটি মেডিকেল বোর্ড গঠন করা হবে এবং সাইফুলের চিকিৎসার কার্যক্রম অব্যাহত থাকবে।

এসময় উপস্থিত ছিলেন অ্যানেস্থেশিয়া বিভাগের প্রধান অধ্যাপক ডা. এ জেড এম সাইফউদ্দিন, কৃষিবিদ মোকছেদুল মোমিন (মিথুন), ড্যাবের আইন বিষয়ক সম্পাদক ডা. এম আর হাসান, আবাসিক চিকিৎসক ডা. মো. মাজহারুল ইসলাম, ছাত্রদল কেন্দ্রীয় সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক হাসনাইন নাহিয়ান সজীব, শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ ছাত্রদলের আহ্বায়ক ডা. জহিরুল ইসলাম, ছাত্রদল নেতা মশিউর রহমান মহান, শেকৃবি ছাত্রদল নেতা শোআইব ইসলাম প্রমুখ।

উল্লেখ্য, খান সাইফুল ২০১৩ সালে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের আমলে পুলিশের নির্যাতনের শিকার হয়ে দীর্ঘদিন ধরে অসুস্থতায় ভুগছেন।

এর আগে বিভিন্ন সময়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় রাজধানীর বিভিন্ন হাসপাতালে তার চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ফ্রান্সে উচ্চশিক্ষার সুযোগ, মাসে ১ হাজার ইউরো বৃত্তি

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

রবিবার, ১১ই অক্টোবর, ২০২৬ ইং

০৫:৩৯ পি.এম


ফ্রান্সে উচ্চশিক্ষার সুযোগ, মাসে ১ হাজার ইউরো বৃত্তি

ফ্রান্সে উচ্চশিক্ষা গ্রহণে আগ্রহী আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য বৃত্তির সুযোগ প্রদান করছে প্যারিসভিত্তিক উচ্চশিক্ষাপ্রতিষ্ঠান একোল নর্মাল সুপেরিয়র (ইএনএস)। এই বৃত্তির নাম ‘ইএনএস সিলেকশন স্কলারশিপ’, যার আওতায় নির্বাচিত শিক্ষার্থীরা সম্পূর্ণ টিউশন ফি মওকুফের পাশাপাশি আবাসন সুবিধা এবং প্রতি মাসে ১ হাজার ইউরো ভাতা পাবেন, যা বাংলাদেশি টাকায় ১ লাখ ৩৮ হাজার ২০০ টাকার সমান।

বাংলাদেশসহ বিভিন্ন দেশের শিক্ষার্থীরা এই বৃত্তির জন্য আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময় ১৫ ডিসেম্বর ২০২৬।

বৃত্তির সুযোগ-সুবিধা

এই স্কলারশিপের আওতায় নির্বাচিত শিক্ষার্থীদের জন্য সম্পূর্ণ টিউশন ফি মওকুফ করা হবে। পাশাপাশি, আবাসন সুবিধা ও প্রতি মাসে ১ হাজার ইউরো ভাতা প্রদান করা হবে। এই বৃত্তির মেয়াদ তিন বছর, যেখানে বিজ্ঞান বিভাগে ১০টি এবং সাহিত্য বিভাগে ১০টি আসন রয়েছে।

যেসব বিষয়ে পড়ার সুযোগ

বৃত্তির আওতায় মানবিক ও সামাজিক বিজ্ঞান এবং বিজ্ঞান বিভাগের বিভিন্ন বিষয়ে পড়ার সুযোগ রয়েছে। মানবিক ও সামাজিক বিজ্ঞানের বিষয়গুলোর মধ্যে অন্তর্ভুক্ত রয়েছে নৃবিজ্ঞান, প্রত্নতত্ত্ব, ধ্রুপদি সাহিত্য, চলচ্চিত্র অধ্যয়ন, থিয়েটার অধ্যয়ন, শিল্পকলার ইতিহাস, সংগীততত্ত্ব, জ্ঞানীয় বিজ্ঞান, অর্থনীতি, রাষ্ট্রবিজ্ঞান, ভূগোল, ইতিহাস, আইন ও দর্শনের ইতিহাস, বিজ্ঞান ও দর্শনের ইতিহাস, ভাষাতত্ত্ব, সাহিত্য, দর্শন এবং সমাজবিজ্ঞান।

বিজ্ঞান বিভাগের বিষয়গুলোর মধ্যে রয়েছে জীববিজ্ঞান, রসায়ন, ভূবিজ্ঞান, কম্পিউটার বিজ্ঞান, গণিত, পদার্থবিজ্ঞান ও জ্ঞানীয় বিজ্ঞান।

আবেদনের যোগ্যতা

আবেদনকারীকে অবশ্যই আন্তর্জাতিক শিক্ষার্থী হতে হবে এবং বয়স ২৬ বছরের কম হতে হবে। সংশ্লিষ্ট প্রগ্রামে ভর্তির জন্য প্রয়োজনীয় পূর্ববর্তী শিক্ষাগত যোগ্যতা ও সনদ থাকতে হবে। এছাড়া, প্রার্থীদের সংশ্লিষ্ট প্রগ্রামের ভর্তি ও বৃত্তির নির্ধারিত শর্ত পূরণ করতে হবে।

আবেদনে প্রয়োজনীয় কাগজপত্র

আবেদনের জন্য অনলাইন আবেদন ফরম, হালনাগাদ জীবন-বৃত্তান্ত (সিভি), শিক্ষাগত যোগ্যতার সনদ ও অন্যান্য প্রয়োজনীয় নথি জমা দিতে হবে।

এক থেকে তিন পৃষ্ঠার মোটিভেশন লেটার, পাসপোর্ট, দুই থেকে চারটি সুপারিশপত্র এবং গবেষণাকর্মের তথ্য (যদি থাকে) জমা দিতে হবে। সব নথি পিডিএফ ফরম্যাটে জমা দেওয়ার নির্দেশনা রয়েছে।

আবেদন করবেন যেভাবে

আগ্রহী শিক্ষার্থীদের অনলাইনে আবেদন করতে হবে। আবেদনপ্রক্রিয়া, বিস্তারিত শর্ত, প্রয়োজনীয় কাগজপত্র ও অন্যান্য তথ্য জানার জন্য একোল নর্মাল সুপিরিয়রের অফিশিয়াল ওয়েবসাইটে ভিজিট করতে হবে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মাভাবিপ্রবিতে শিল্পক্ষেত্রে সিএডি ও সিমুলেশনের সম্ভাবনা নিয়ে সেমিনার

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

রবিবার, ১১ই অক্টোবর, ২০২৬ ইং

০৫:৩৯ পি.এম


মাভাবিপ্রবিতে শিল্পক্ষেত্রে সিএডি ও সিমুলেশনের সম্ভাবনা নিয়ে সেমিনার

মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (মাভাবিপ্রবি) ‘CAD Modeling and Simulation: Skills, Careers and Industry Perspective’ শীর্ষক একটি কারিগরি সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বক্তারা সেমিনারে সিএডি মডেলিং ও সিমুলেশনে দক্ষতা অর্জন, পেশাগত সম্ভাবনা এবং শিল্পক্ষেত্রে এসব প্রযুক্তির প্রয়োগ নিয়ে আলোচনা করেন।

সেমিনারটি রোববার (১১ অক্টোবর) সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের যন্ত্রকৌশল ও অটোমোটিভ ইঞ্জিনিয়ারিং বিভাগের উদ্যোগে বিভাগের সেমিনার হলে অনুষ্ঠিত হয়।

প্রধান অতিথি হিসেবে সেমিনারে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস-চ্যান্সেলর অধ্যাপক মো. আনিছুর রহমান। বিশেষ অতিথি হিসেবে ছিলেন ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ মতিউর রহমান।

অনুষ্ঠানে রিসোর্স পারসন হিসেবে আলোচনা করেন GaleoLab-এর প্রতিষ্ঠাতা এবং সিএফডি ও এফইএ সিমুলেশন ইঞ্জিনিয়ার ইঞ্জি. মো. রাকিবুল ইসলাম। আলোচক হিসেবে বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেলের (আইকিউএসি) অতিরিক্ত পরিচালক অধ্যাপক ড. খাইরুল ইসলাম এবং ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসির মোল্ড ও ডাই উৎপাদন বিভাগের জুনিয়র এক্সিকিউটিভ প্রকৌশলী আলাউদ্দিন।

এছাড়া অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এফটিএনএস বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. আজিজুল হক। শিক্ষার্থীদের পক্ষে বক্তব্য দেন তানভীর আহমেদ আবির। সেমিনারটি সঞ্চালনা করেন বিভাগের শিক্ষার্থী মশিউর রহমান মারুফ। সভাপতিত্ব করেন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. ইঞ্জিনিয়ার মো. ইকবাল মাহমুদ।

প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক মো. আনিছুর রহমান উল্লেখ করেন, সিএডি মডেলিং ও সিমুলেশন আধুনিক প্রযুক্তিনির্ভর একটি সম্ভাবনাময় ক্ষেত্র। তিনি বলেন, দেশ-বিদেশে এ বিষয়ে দক্ষ জনবলের চাহিদা রয়েছে। শিক্ষার্থীদের এ ক্ষেত্রে প্রয়োজনীয় দক্ষতা অর্জন করতে হবে প্রযুক্তির ক্রমাগত পরিবর্তনের সঙ্গে তাল মিলিয়ে।

তিনি আরও বলেন, আধুনিক প্রযুক্তিগত জ্ঞান অর্জনের পাশাপাশি শিক্ষার্থীদের সততা, নৈতিক মূল্যবোধ ও মানবিক গুণাবলির চর্চা করতে হবে। অধ্যাপক আনিছুর রহমান বলেন, প্রযুক্তির বিকাশ ও ব্যবহার বাড়লেও যেকোনো উদ্যোগের সাফল্য সততা ও ন্যায়নিষ্ঠার ওপর নির্ভরশীল।

সেমিনারের বক্তারা বলেন, সিএডি মডেলিং ও সিমুলেশনে দক্ষতা অর্জনের মাধ্যমে শিক্ষার্থীরা শিল্পপ্রতিষ্ঠানের চাহিদা অনুযায়ী নিজেদের প্রস্তুত করতে পারবেন। তারা তাত্ত্বিক জ্ঞানের পাশাপাশি ব্যবহারিক দক্ষতা, প্রযুক্তির যথাযথ প্রয়োগ এবং কর্মক্ষেত্রসংশ্লিষ্ট জ্ঞান ও অভিজ্ঞতা অর্জনের ওপর গুরুত্বারোপ করেন।

সেমিনারে সংশ্লিষ্ট বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কায়দা করে বাঁচার জন্য আ.লীগ-ছাত্রলীগ এখন জামায়াত হয়ে যাচ্ছে: রাশেদ খাঁন

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

রবিবার, ১১ই অক্টোবর, ২০২৬ ইং

০৫:৪০ পি.এম


কায়দা করে বাঁচার জন্য আ.লীগ-ছাত্রলীগ এখন জামায়াত হয়ে যাচ্ছে: রাশেদ খাঁন

প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন মন্তব্য করেছেন যে, অপরাধের শাস্তি থেকে রক্ষা পাওয়ার জন্য কৌশলে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের অনেক সদস্য এখন জামায়াতের দিকে ঝুঁকছে।

তিনি রবিবার (১১ অক্টোবর) দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে একটি পোস্টে এ কথা বলেন।

ফেসবুক পোস্টে রাশেদ খাঁন উল্লেখ করেন, ‘আমরা যেসময় আবরার ফাহাদ হত্যার প্রতিবাদে মিছিল করেছি, ডাকসুর বর্তমান ভিপি সাদিক কায়েম সেসময় ছাত্রলীগের হয়ে আমাদের বিরুদ্ধে মিছিল করেছে! শিবির তকমা দিয়ে আবরার ফাহাদকে হত্যা করা হলো, কিন্তু একজন শিবির নেতা সেই প্রোগ্রামে অংশগ্রহণ পর্যন্ত করেনি। অথচ এরা নাকি গণভবন দখলের সব নকশা রেডি করে ফেলেছিল।’

তিনি আরও বলেন, ‘২০২৪ সালে পুনরায় কোটা সংস্কার আন্দোলন শুরু না হলে এবং শেখ হাসিনার হত্যার প্রতিবাদে জনগণ রাস্তায় না নামলে এরা ছাত্রলীগের বড় বড় পদ বাগিয়ে নিতে রেডি ছিল! কিন্তু এখন এই কথা এখন আর স্বীকার যাবে না!’

রাশেদ খাঁন যোগ করেন, ‘বিশেষ করে চাকরির ভেরিফিকেশনে নিষিদ্ধ ছাত্রলীগের সম্পৃক্ততার তথ্য যাদের বিরুদ্ধে উঠে আসছে, এরা অধিকাংশই শিবির। এজন্য কে শিবির এবং কে ছাত্রলীগ সেই পার্থক্য খুঁজে বের করতে প্রশাসনকে বেশ বেগ পেতে হচ্ছে। কারণ কেউ শিবির (ছাত্রলীগ) হলে তাকে ভেরিফিকেশন থেকে বাদ দিলে যেমন ঝামেলা, আবার প্রকৃত নিষিদ্ধ ছাত্রলীগের কেউ চাকরিতে ঢুকে পড়লে জনগণ আবার সেটি মানবে না। আবার পুলিশ নিষিদ্ধ ছাত্রলীগ নেতাকে গ্রেপ্তার করতে গেলেও তার বিষয়ে নানা জায়গা থেকে তদবির আসছে যে, সে তো কায়দা করে বেঁচে থাকার জন্য ছাত্রলীগে ঢুকেছিল, সে প্রকৃতপক্ষে আমাদের লোক মানে শিবির!’

সবশেষে রাশেদ খাঁন লেখেন, ‘আবার শোনা যাচ্ছে, কায়দা করে বেঁচে থাকার জন্য আওয়ামী লীগ ও ছাত্রলীগের অনেকে এখন জামায়াত হয়ে যাচ্ছে! কি একটা মসিবত!!’

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫২
মাগরিব ০৫:২৯
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:২৯
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%