প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
‘আমরা বিএনপি পরিবার’-এর প্রধান পৃষ্ঠপোষক প্রধানমন্ত্রী তারেক রহমান খুলনা মহানগর ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক খান সাইফুলের চিকিৎসার দায়িত্ব গ্রহণ করেছেন।
এ তথ্য রোববার (১১ অক্টোবর) জানান কৃষিবিদ মোকছেদুল মোমিন (মিথুন), যিনি আমরা বিএনপি পরিবারের সদস্য সচিব।
মোকছেদুল মোমিন জানান, সম্প্রতি খুলনায় চিকিৎসাধীন অবস্থায় খান সাইফুলের একটি বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রধানমন্ত্রী তার নজরে আনেন।
এরপর প্রধানমন্ত্রী অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমনকে নির্দেশ দেন চিকিৎসার ব্যবস্থা গ্রহণের জন্য এবং সার্বিক খোঁজ খবর নেওয়ার জন্য।
প্রধানমন্ত্রীর কার্যালয়ে অধ্যাপক ডা. শাহ মুহাম্মদ আমান উল্লাহর তত্ত্বাবধানে খান সাইফুলের চিকিৎসার কার্যক্রম শুরু হয়।
আজ রাজধানীর আগারগাঁওয়ে ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্স হাসপাতালে ভর্তি করা হয় সাইফুলকে, হাসপাতালটির পরিচালক অধ্যাপক ডা. মো. নুরুজ্জামান খানের অধীনে।
চিকিৎসক নুরুজ্জামান জানিয়েছেন, আগামী দুই-এক দিনের মধ্যে বিশেষজ্ঞ চিকিৎসকদের নিয়ে একটি মেডিকেল বোর্ড গঠন করা হবে এবং সাইফুলের চিকিৎসার কার্যক্রম অব্যাহত থাকবে।
এসময় উপস্থিত ছিলেন অ্যানেস্থেশিয়া বিভাগের প্রধান অধ্যাপক ডা. এ জেড এম সাইফউদ্দিন, কৃষিবিদ মোকছেদুল মোমিন (মিথুন), ড্যাবের আইন বিষয়ক সম্পাদক ডা. এম আর হাসান, আবাসিক চিকিৎসক ডা. মো. মাজহারুল ইসলাম, ছাত্রদল কেন্দ্রীয় সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক হাসনাইন নাহিয়ান সজীব, শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ ছাত্রদলের আহ্বায়ক ডা. জহিরুল ইসলাম, ছাত্রদল নেতা মশিউর রহমান মহান, শেকৃবি ছাত্রদল নেতা শোআইব ইসলাম প্রমুখ।
উল্লেখ্য, খান সাইফুল ২০১৩ সালে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের আমলে পুলিশের নির্যাতনের শিকার হয়ে দীর্ঘদিন ধরে অসুস্থতায় ভুগছেন।
এর আগে বিভিন্ন সময়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় রাজধানীর বিভিন্ন হাসপাতালে তার চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন