০৪:৩৮ পি.এম
বিএনপির ঐতিহাসিক জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান উদযাপন উপলক্ষে ঢাকা-১৯ (সাভার-আশুলিয়া) আসনের উপদেষ্টা, সম্মানিত সদস্য ও সদস্যদের সমন্বয়ে ৭০ সদস্যের উদ্যাপন কমিটি ঘোষণা করা হয়েছে।
শনিবার (৪ জুলাই) ঢাকা-১৯ আসনের সংসদ সদস্য ডা. দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু এক স্মারকের মাধ্যমে এ কমিটির অনুমোদন দেন।
ঘোষিত কমিটিতে ঢাকা জেলা উত্তর ছাত্রদলের সভাপতি মোহাম্মদ তমিজ উদ্দিনকে উপদেষ্টা হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে। ২০২৪ সালের বৈষম্যবিরোধী আন্দোলনে তিনি ঢাকা জেলা উত্তর ছাত্রদলের নেতাকর্মীদের নিয়ে রাজপথে সক্রিয় ভূমিকা পালন করেন এবং আন্দোলনে নেতৃত্ব দেন।
আরও পড়ুন: জলবায়ু ও উন্নয়ন কাজে তুরস্কের সঙ্গে সহযোগিতা জোরদার চায় বাংলাদেশ
এছাড়া, কমিটিতে ১৫ জন উপদেষ্টা, ৪ জন সম্মানিত সদস্য এবং ৫১ জন সদস্যকে অন্তর্ভুক্ত করা হয়েছে। সব মিলিয়ে, কমিটির সদস্যসংখ্যা ৭০।
ঐতিহাসিক জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের চেতনা সংরক্ষণ, উদযাপন কর্মসূচি সফলভাবে বাস্তবায়ন এবং সাভার-আশুলিয়া এলাকায় সাংগঠনিক সমন্বয় জোরদারের লক্ষ্যে এ কমিটি গঠন করা হয়েছে।
কমিটিতে স্থান পাওয়া নেতাকর্মীরা জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের চেতনা সমুন্নত রেখে উদ্যাপনের সব কর্মসূচি সফলভাবে বাস্তবায়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন।
আরও পড়ুন: অতিরিক্ত বিদ্যুৎ বিলের প্রতিবাদে গ্রাহক ফখরুল ইসলাম সোহেলের মামলা
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন