প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
রাজধানীর চকবাজার মডেল থানা এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় পুলিশের লুণ্ঠিত পিস্তলটি উদ্ধার করেছে র্যাব-১০।
রোববার (০৫ জুলাই) র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-১০ (র্যাব) এর সিনিয়র সহকারী পুলিশ সুপার-সহকারী পরিচালক তপন সরকার (মিডিয়া) এ তথ্যটি জানান।
র্যাবের বিশেষ প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, রাষ্ট্রীয় নিরাপত্তা, জননিরাপত্তা ও নাশকতা প্রতিরোধের লক্ষ্যে সংস্থাটি একটি পেশাদার ও নির্ভরযোগ্য বাহিনী হিসেবে দেশে সক্রিয় ভূমিকা পালন করছে। অবৈধ বিস্ফোরক দ্রব্যের মজুত, পরিবহন ও ব্যবহার রোধ, পাশাপাশি অবৈধ অস্ত্র ও মাদক উদ্ধারের জন্য র্যাব নিয়মিতভাবে গোয়েন্দাভিত্তিক তথ্য সংগ্রহ করছে এবং তাৎক্ষণিক অভিযান পরিচালনা করছে। আধুনিক প্রযুক্তি ও প্রশিক্ষিত জনবল ব্যবহার করে র্যাব “জিরো টলারেন্স” নীতিতে রাষ্ট্রবিরোধী যেকোনো কর্মকাণ্ডকে কঠোরভাবে দমন করছে।
এই পরিপ্রেক্ষিতে র্যাব-১০, সদর কোম্পানির একটি চৌকস আভিযানিক দল ০৪ জুলাই রাতে ডিএমপির চকবাজার মডেল থানাধীন লালবাগ কেল্লার মোড় জলাপট্টি এলাকার কাজল মিয়ার তিন তলা বিশিষ্ট বিল্ডিংয়ে নিচতলায় অবস্থিত পলিথিন কারখানায় বিশেষ অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানের মাধ্যমে কারখানার মেশিনের নিচে সাদা রংয়ের প্লাস্টিক ব্যাগের ভিতরে রক্ষিত পরিত্যক্ত অবস্থায় ০১টি পিস্তল উদ্ধার করা হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে উল্লিখিত হয়, পরবর্তী যাচাইকালে উদ্ধারকৃত পিস্তলটি ২০২৪ সালের ০৫ আগস্টে সংঘটিত এক সহিংস ঘটনায় ডিএমপি, ঢাকার শ্যামপুর থানা থেকে লুণ্ঠিত হয়েছিল, যা জানা যায়। ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত ও গ্রেফতারের উদ্দেশ্যে র্যাব-১০ এর গোয়েন্দা কার্যক্রম ও অভিযান অব্যাহত রয়েছে। উদ্ধারকৃত লুণ্ঠিত পিস্তলটি পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর প্রক্রিয়াধীন রয়েছে।
এই অভিযানটি প্রমাণ করে যে, দেশের বিরুদ্ধে যেকোনো ষড়যন্ত্র প্রতিরোধে র্যাব সদা প্রস্তুত ও সচেষ্ট রয়েছে। জননিরাপত্তা ও রাষ্ট্রীয় স্বার্থে র্যাব ভবিষ্যতেও সর্বাধিক পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করতে থাকবে। র্যাব-১০ এর এই সফল অভিযানে দেশের জনগণ নতুন করে আশ্বস্ত হয়েছে যে, আইন-শৃঙ্খলা রক্ষায় নিরাপত্তা বাহিনী সক্রিয় ও দক্ষতার সঙ্গে কাজ করছে।
র্যাব-১০ নিশ্চিত করেছে যে, দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অপরাধ দমন, এবং অবৈধ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন