ঢাকা মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৪ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬ইং ০৪ই কার্তিক, ১৪৩৩বাং

ইবিতে তিন দিনব্যাপী ‘সুপার রেজোলিউশন মাইক্রোস্কোপ’ প্রশিক্ষণ কর্মশালা


ইবিতে তিন দিনব্যাপী ‘সুপার রেজোলিউশন মাইক্রোস্কোপ’ প্রশিক্ষণ কর্মশালা

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের উদ্যোগে তিন দিনব্যাপী ‘সুপার রেজোলিউশন মাইক্রোস্কোপ’ শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে, যা হিট প্রজেক্টের আওতাধীন।

শনিবার (৩ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের ফলিত বিজ্ঞান একাডেমিক ভবনের ৩৪৪ নম্বর কক্ষে আনুষ্ঠানিকভাবে কর্মশালার সূচনা হয়। এই কর্মশালা আগামী ৫ অক্টোবর পর্যন্ত চলমান থাকবে।

কর্মশালাটির সভাপতিত্ব করেন ইবির বায়োটেকনোলজি বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলম। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাইক্রোবায়োলজি বিভাগের অধ্যাপক ড. চৌধুরী রফিকুল আহসান এবং গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের গ্র্যাজুয়েট স্টাডিজ অনুষদের ডিন অধ্যাপক ড. মো. তোজাম্মেল ইসলাম। লেইকা মাইক্রোসিস্টেমসের ভারত ও দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের অ্যাডভান্সড অ্যাপ্লিকেশন সাপোর্ট কর্মকর্তা ড. মনোজ মান্না রিসোর্স পারসন হিসেবে উপস্থিত ছিলেন। তিনি স্লাইড প্রদর্শনের মাধ্যমে মাইক্রোস্কোপের বিভিন্ন কার্যক্রম তুলে ধরেন।

আরও পড়ুন: চুয়েটের অচলাবস্থা নিরসনে তদন্ত কমিটি গঠনের উদ্যোগ

ড. মো. জাহাঙ্গীর আলম বলেন, "আমাদের কেন্দ্রীয় ল্যাবরেটরিতে কনফোকাল লেজার স্ক্যানিং মাইক্রোস্কোপ আছে। যেটা আমার বিভিন্ন কলিগ ও গবেষকেরা ব্যবহার করছেন। আমার ল্যাবে কয়েকটি ভালো মাইক্রোস্কোপ আছে, যেগুলো প্রতিনিয়ত ব্যবহৃত হচ্ছে এবং এগুলো খুবই ভালো মানের। আমরা যদি এগুলো ব্যবহার করে ভালো কিছু করতে না পারি, তাহলে এটা আমাদের ব্যর্থতা।"

তিনি গবেষকদের উৎসাহিত করে বলেন, "সমাজ বা বিজ্ঞানের কল্যাণে আসে—এমন যদি আপনার কোনো আইডিয়া থাকে, কিন্তু অর্থ না থাকে, তাহলে আপনি আমাদের সঙ্গে কোলাবোরেশন করে কাজ করেন। পাশাপাশি আপনার যদি অর্থ থাকে, তাহলে আপনি আমাদের কাছ থেকে টেকনিক্যাল সাপোর্ট নিতে পারেন।"

এ প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) বাস্তবায়নাধীন Higher Education Acceleration and Transformation (HEAT) প্রকল্পের অধীন SP:13659, Window:3a উপ-প্রকল্পের আওতায়। প্রশিক্ষণটি SPM, HEAT Sub-Project-এর ‘Discovery of Drug Against Cancer through the Regulation of Autophagy’ প্রকল্পের আওতায় অনুষ্ঠিত হচ্ছে।

আরও পড়ুন: ইবি প্রশাসনের চার পদে নতুন পরিচালক নিয়োগ

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শুনুই সরকারি বিদ্যালয়ের সভায় শিক্ষিকাকে থাপ্পড় মারলেন শিক্ষক খুরশেদ আলম

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

শনিবার, ৩ই অক্টোবর, ২০২৬ ইং

০৬:০১ পি.এম


শুনুই সরকারি বিদ্যালয়ের সভায় শিক্ষিকাকে থাপ্পড় মারলেন শিক্ষক খুরশেদ আলম

নেত্রকোণার কলমাকান্দায়, শুনুই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভায় এক শিক্ষিকাকে থাপ্পড় মারার অভিযোগ খুরশেদ আলম নামে এক শিক্ষকের বিরুদ্ধে উঠেছে।

এই ঘটনায় বিদ্যালয়ের প্রধান শিক্ষক সিরাজুল ইসলাম উপজেলা শিক্ষা কর্মকর্তার কাছে একটি লিখিত অভিযোগ দাখিল করেছেন।

অভিযোগ থেকে জানা যায়, বিদ্যালয়ে মিটিং চলাকালীন প্রধান শিক্ষক সিরাজুল ইসলামের সঙ্গে সহকারী শিক্ষক খুরশেদ আলমের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। এ সময় সহকারী শিক্ষিকা সাবিনা ইয়াসমিন খুরশেদ আলমকে মিটিংয়ে অযথা তর্ক না করার জন্য বলেন। এই কথায় ক্ষুব্ধ হয়ে খুরশেদ আলম সাবিনা ইয়াসমিনের গালে সজোরে থাপ্পড় মারেন। একই সাথে তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করার অভিযোগও রয়েছে।

ঘটনার একটি ভিডিও ফুটেজ সাংবাদিকদের কাছে রয়েছে বলে জানা গেছে। ওই ভিডিও ফুটেজে খুরশেদ আলমকে সহকারী শিক্ষিকা সাবিনা ইয়াসমিনের দিকে হাত বাড়িয়ে থাপ্পড় মারতে এবং পরে গালিগালাজ করতে দেখা যায়।

প্রধান শিক্ষক সিরাজুল ইসলাম বলেন, বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। কর্তৃপক্ষ তদন্ত করে অভিযোগের সত্যতা যাচাই করার পর খুরশেদ আলমের বিরুদ্ধে বিধি অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করবেন।

অভিযোগের বিষয়ে সহকারী শিক্ষক খুরশেদ আলমের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি সাংবাদিকদের সাক্ষাৎকার দিতে অনীহা প্রকাশ করেন। তাই অভিযোগের বিষয়ে তার বক্তব্য পাওয়া যায়নি।

এ ঘটনায় বিদ্যালয়ের পরিবেশ এবং শিক্ষক-শিক্ষিকাদের মধ্যে সম্পর্ক নিয়ে প্রশ্ন উঠেছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তদন্তের অপেক্ষায় রয়েছেন সংশ্লিষ্টরা, যাতে অভিযোগের প্রকৃত সত্যতা এবং দায়-দায়িত্ব নির্ধারণ করা যায়।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ময়মনসিংহে সড়ক দুর্ঘটনায় নিহত ৭ জনের দাফন জামালপুরে সম্পন্ন

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

শনিবার, ৩ই অক্টোবর, ২০২৬ ইং

০৬:০২ পি.এম


ময়মনসিংহে সড়ক দুর্ঘটনায় নিহত ৭ জনের দাফন জামালপুরে সম্পন্ন

ময়মনসিংহে সড়ক দুর্ঘটনায় নিহত ৭ জনের গ্রামের বাড়ি জামালপুরে জানাজা ও দাফন সম্পন্ন হয়েছে।

শনিবার (৩ অক্টোবর) সকালে জামালপুর সদর উপজেলায় তাদের নিজ নিজ বাড়িতে জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। জানাজার নামাজ শেষে তাদের দাফন সম্পন্ন হয় পারিবারিক কবরস্থানে।

ময়মনসিংহ মেডিকেল কলেজে ময়নাতদন্ত শেষে শুক্রবার মধ্যরাতে নিহতদের মরদেহ জামালপুরে তাদের নিজ নিজ গ্রামের বাড়িতে আনা হয়। এ সময় পরিবার, স্বজন ও স্থানীয়দের কান্নায় শোকাবহ পরিবেশ তৈরি হয়।

শনিবার সকালে জামালপুর সদর উপজেলার রানাগাছা ইউনিয়নের দড়িহামিদপুর ভাটিপাড়া গ্রামে নিহত মোফাজ্জল হোসেন লেবু (৫০) ও তার মা রাশিদা বেগমের (৭০) জানাজা অনুষ্ঠিত হয়। একই ইউনিয়নের গোড়ারকান্দা গ্রামে নিহত মোফাজ্জল হোসেন লেবুর মেয়ে অন্তঃসত্ত্বা মর্জিনা বেগম (২৫) ও মর্জিনা বেগমের শিশু সন্তান মিনানের (৫) জানাজার নামাজ অনুষ্ঠিত হয়।

একই দুর্ঘটনায় নিহত সিএনজিচালক সুজন আলীর (৪৪) মরদেহ গতকাল শুক্রবার রাতে বাড়িতে আনা হলে রাতেই তার জানাজা গোবিন্দবাড়ি গ্রামে অনুষ্ঠিত হয়। জানাজার নামাজ শেষে তাদের প্রত্যেকের পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।

এদিকে, সদর উপজেলার শরীফপুর ইউনিয়নের বাদেচান্দি গ্রামে আক্রাম আলী (৫১) ও তার স্ত্রী মমতা বেগমের (৩৯) জানাজার নামাজ সম্পন্ন হয়েছে। জানাজা শেষে স্থানীয় সামাজিক কবরস্থানে তাদের দাফন করা হয়। এমন করুণ মৃত্যুর ঘটনায় নিহতদের স্বজন ও স্থানীয়দের মধ্যে শোকাবহ পরিবেশ তৈরি হয়েছে।

উল্লেখ্য, গতকাল শুক্রবার দুপুরে মা, মেয়ে ও নাতিকে নিয়ে গাজীপুরে যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন রাজমিস্ত্রি মোফাজ্জল হোসেন লেবু। জামালপুর থেকে ময়মনসিংহ পর্যন্ত সিএনজিতে এবং পরে সেখান থেকে বাসে করে গাজীপুরে যাওয়ার কথা ছিল। কিন্তু তারা ময়মনসিংহের আকুয়া বাইপাস এলাকায় পৌঁছালে ঢাকা থেকে ছেড়ে আসা জামালপুরগামী রাজীব পরিবহনের একটি বাসের সঙ্গে সিএনজিটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই একই পরিবারের চারজন ও সিএনজিচালকসহ মোট সাতজন নিহত হন।

পরে বাসটির চালক বাসটি ফেলে ঘটনাস্থল থেকে পালিয়ে যান। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গ থেকে আইনি প্রক্রিয়া শেষে গতকাল গভীর রাতে মরদেহগুলো জামালপুরে আনা হয়। এই দুর্ঘটনার পর থেকে ঢাকা-জামালপুর রুটে রাজীব পরিবহনের সব বাস চলাচল বন্ধ রয়েছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

স্বামীর পরকীয়া জানার পরও ১২ বছর সংসার, বিচ্ছেদ চাননি জিনাত আমান

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

শনিবার, ৩ই অক্টোবর, ২০২৬ ইং

০৬:০৩ পি.এম


স্বামীর পরকীয়া জানার পরও ১২ বছর সংসার, বিচ্ছেদ চাননি জিনাত আমান

বলিউডের একসময়ের জনপ্রিয় ও সাহসী অভিনেত্রী জিনাত আমানের ব্যক্তিগত জীবন সবসময় আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে। বিশেষ করে অভিনেতা মাজহার খানের সঙ্গে তার দাম্পত্য জীবনের নানা টানাপোড়েন আজও কৌতূহল সৃষ্টি করে।

স্বামীর অন্য নারীর সঙ্গে সম্পর্কের বিষয়টি জানার পরেও বিচ্ছেদের পথে হাঁটেননি জিনাত। বরং, বিভিন্ন প্রতিকূলতার মধ্যেও তিনি তাদের সংসারকে ১২ বছর ধরে টিকিয়ে রেখেছিলেন।

সিমি গারেওয়ালের সঙ্গে এক পুরনো সাক্ষাৎকারে, জিনাত তার দাম্পত্য জীবনের অজানা দিকগুলো তুলে ধরেছিলেন। অভিনেত্রীর মতে, বিয়ের মাত্র এক বছরের মধ্যে তার মনে হয়েছিল, মাজহারকে বিয়ে করা সিদ্ধান্তটি হয়তো ভুল ছিল। সেই সময় তিনি অন্তঃসত্ত্বা ছিলেন।

এদিকে, মাজহারের অন্য এক নারীর সঙ্গে সম্পর্কের খবর ‘স্টারডাস্ট’ পত্রিকায় প্রকাশিত হয়। বিষয়টি জিনাতের জন্য অজানা ছিল না। কিন্তু স্বামীর পরকীয়ার খবর জানার পরও তিনি সংসার ভেঙে বেরিয়ে আসেননি।

জিনাতের ব্যক্তিগত জীবনেও একটি কারণ ছিল। তিনি পরিবারের আপত্তি উপেক্ষা করে মাজহারকে বিয়ে করেছিলেন। তাই সম্পর্কের জটিলতা সত্ত্বেও, দাম্পত্য জীবন ভেঙে দেওয়ার পরিবর্তে তা টিকিয়ে রাখার চেষ্টা করেছিলেন।

তবে সময়ের সঙ্গে সঙ্গে তাদের সম্পর্কের পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে। মাজহার গুরুতর অসুস্থ হয়ে পড়লে, স্বামীর চিকিৎসা ও পরিচর্যার দায়িত্ব নিজের কাঁধে তুলে নেন জিনাত। পরবর্তী প্রায় পাঁচ বছর তিনি বিভিন্ন হাসপাতালে তার চিকিৎসার জন্য ছুটে বেড়িয়েছেন। চিকিৎসকদের সঙ্গে যোগাযোগ রাখা থেকে শুরু করে প্রয়োজনীয় চিকিৎসার ব্যবস্থা করা, সবকিছুতেই তিনি সক্রিয় ভূমিকা পালন করেন।

এমনকি, স্বামীর পরিচর্যার জন্য বাড়িতে নানা কাজ শিখে নিয়েছিলেন জিনাত। দাম্পত্য জীবনের ব্যক্তিগত কষ্ট ও জটিলতার মধ্যেও অসুস্থ মাজহারের পাশে থাকার চেষ্টা করেছিলেন এই অভিনেত্রী। প্রয়োজনে চিকিৎসার জন্য বিদেশেও যেতে হয়েছিল তাকে।

জিনাত ও মাজহারের দাম্পত্য জীবন স্থায়ী হয়েছিল প্রায় ১২ বছর। সম্পর্কের শুরু থেকেই নানা টানাপোড়েন থাকলেও, বিচ্ছেদের সিদ্ধান্ত নেননি অভিনেত্রী। বরং, স্বামীর জীবনের শেষ কঠিন সময়ে তার চিকিৎসা ও সেবাযত্নে নিজেকে নিয়োজিত রেখেছিলেন।

১৯৯৮ সালে মাজহার খান মারা যান। তার মৃত্যুর পরও, জিনাত আমানের দাম্পত্য জীবনের এই অধ্যায় বলিউডের আলোচিত ব্যক্তিগত ঘটনাগুলোর মধ্যে অন্যতম হয়ে রয়েছে। পর্দায় আত্মবিশ্বাসী ও স্বাধীনচেতা ব্যক্তিত্বের জন্য পরিচিত জিনাতের জীবনের এই অভিজ্ঞতা তার ব্যক্তিগত জীবনের এক জটিল ও আবেগঘন দিক তুলে ধরে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

থানায় ৮ চোরের সঙ্গে দেখা করতে এসে গ্রেপ্তার আরও ২ চোর

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

শনিবার, ৩ই অক্টোবর, ২০২৬ ইং

০৬:০৯ পি.এম


থানায় ৮ চোরের সঙ্গে দেখা করতে এসে গ্রেপ্তার আরও ২ চোর

বগুড়ার ধুনটে চুরির মামলায় আটজন আসামির সঙ্গে সাক্ষাৎ করতে থানায় আসার পর আরও দুইজন গ্রেপ্তার হয়েছেন। গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন কুমিল্লার মুরাদনগর উপজেলার মোহাম্মাদ মোস্তফা (৪০) এবং বাবুল চৌধুরী (৪৮)। শুক্রবার (২ অক্টোবর) দুপুরে আদালতের মাধ্যমে তাদের বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়েছে।

শুক্রবার, ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুল ইসলাম গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশের সূত্রে জানা যায়, ধুনট উপজেলা সদরের ইছামতী ডিজিটাল কমপ্লেক্স মার্কেটের প্রথম তলায় অবস্থিত ‘মাসুদ টেলিকম’ নামের দোকানে চুরির ঘটনা ঘটে। ঘটনার পর পুলিশ অভিযান চালিয়ে চুরির প্রায় তিন ঘণ্টার মধ্যে আটজনকে গ্রেপ্তার করে। এ সময় তাদের কাছ থেকে চুরি হওয়া ৯৪টি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন উদ্ধার করা হয়। উদ্ধার করা ফোনগুলোর আনুমানিক বাজারমূল্য ৩৫ লাখ টাকা।

এ ঘটনায় দোকানের মালিক মাসুদ রানা বাদী হয়ে ধুনট থানায় মামলা দায়ের করেন। মামলায় গ্রেপ্তার আটজন হলেন চট্টগ্রামের আল আমিন (৩০), আক্কাস আলী (৩৫) ও হৃদয় (৩৪), নরসিংদীর ইমরান (৩০), ব্রাহ্মণবাড়িয়ার ইয়াছিন আরাফাত (৩৮) এবং কুমিল্লার রবিউল ইসলাম (৩৩), আলা উদ্দিন (২৫) ও ইস্রাফিল রহমান (২৭)। পুলিশের দাবি, তারা আন্তজেলা চোরচক্রের সক্রিয় সদস্য। বর্তমানে তারা পুলিশ রিমান্ডে থানার হেফাজতে রয়েছেন।

পুলিশ জানায়, গত ৩০ সেপ্টেম্বর রাতে গ্রেপ্তার হওয়া আটজনের সঙ্গে দেখা করতে ধুনট থানায় আসেন মোহাম্মাদ মোস্তফা ও বাবুল। তাদের থানায় আসার বিষয়টি সন্দেহজনক মনে হলে জিজ্ঞাসাবাদ করা হয়। পরে তাদের গ্রেপ্তার করা হয়।

ধুনট থানার ওসি আতিকুল ইসলাম বলেন, মোহাম্মাদ মোস্তফা ও বাবুলের সঙ্গে গ্রেপ্তার আটজনের সম্পৃক্ততা রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। এ কারণে তাদের ফৌজদারি কার্যবিধির ৫১ ধারায় কারাগারে পাঠানো হয়েছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫২
মাগরিব ০৫:২৯
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:২৯
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%