০৮:০৮ পি.এম
প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা (মন্ত্রী মর্যাদা) জহির উদ্দিন স্বপন মন্তব্য করেছেন যে, আগামী স্থানীয় সরকার নির্বাচনে দলীয় মার্কা প্রত্যাহার প্রধানমন্ত্রীর রাষ্ট্রনায়কোচিত মনোভাবের প্রমাণ। তিনি উল্লেখ করেন, যদি কেউ দলীয় সিদ্ধান্তের বাইরে প্রার্থী হন অথবা দলীয় প্রার্থীর বিপক্ষে কাজ করেন, তাহলে তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। একই সঙ্গে, তিনি দলের সকল স্তরের নেতাকর্মীদের আহ্বান জানান যে, তারা ওই নির্বাচনে দল সমর্থিত প্রার্থীর পক্ষে কাজ করবেন।
মঙ্গলবার (২০ অক্টোবর) সকাল থেকে গভীর রাত পর্যন্ত তিনি বরিশাল-১ নির্বাচনী এলাকায় বিএনপির নেতাকর্মীদের সঙ্গে গৌরনদী ও আগৈলঝাড়া উপজেলার শতাধিক দুর্গা মণ্ডপ পরিদর্শন করেন এবং মতবিনিময়ের সময় এসব কথা বলেন।
দুই উপজেলার পূজা কমিটির নেতাদের সঙ্গে বরিশাল উত্তর জেলা বিএনপির সদস্য সচিব মিজানুর রহমান খান মুকুল, গৌরনদী উপজেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ সরোয়ার আলম, সদস্য সচিব শরীফ জহির সাজ্জাদ হান্নান, আগৈলঝাড়া উপজেলা বিএনপির আহ্বায়ক শিকদার হাফিজুল ইসলাম, সদস্য সচিব মোল্লা বসির আহমেদ পান্নাসহ দুই উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতারা তার সঙ্গে উপস্থিত ছিলেন।
আরও পড়ুন: ভেসে যাচ্ছিলেন একজন, উদ্ধারে একে অপরের হাত ধরে শেকল তৈরি করেও রক্ষা হয়নি
প্রধান অতিথির বক্তব্যে জহির উদ্দিন স্বপন বলেন, স্থানীয় নির্বাচন সম্পর্কে প্রধানমন্ত্রী নির্দেশনা দিয়েছেন, কীভাবে কাজ করতে হবে। তিনি সতর্ক করেন যে, যারা দলের মধ্যে মুনাফেকি করবেন, দল তাদের ক্ষমা করবে না।
তিনি আরও বলেন, প্রত্যেকটি ইউনিয়নের তথ্য দলের কাছে রয়েছে। তিনি মনে করিয়ে দেন, আগামী নির্বাচনে দল শুধুমাত্র জনগণের কাছে গ্রহণযোগ্য প্রার্থীদেরই সমর্থন দেবে। যদি কোনো নেতার শৃঙ্খলাবিরোধী কাজে দল ক্ষতিগ্রস্ত হয়, সে যত বড় নেতাই হোক, তাকে দলবিরোধী হিসেবে শাস্তি দেওয়া হবে।
জহির উদ্দিন স্বপন বলেন, দল সকল নেতাকর্মীদের নির্বাচনী তৎপরতা নজরে রাখবে।
আরও পড়ুন: ইশরাকের রাজনৈতিক অভিজ্ঞতা কম, মন্তব্য নিলোফার মনি
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন