ঢাকা মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৪ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬ইং ০৪ই কার্তিক, ১৪৩৩বাং

গ্রেপ্তার হওয়া আসামির মৃত্যুর গুজব ছড়িয়ে থানায় হামলা, পুলিশসহ আহত ১২


গ্রেপ্তার হওয়া আসামির মৃত্যুর গুজব ছড়িয়ে থানায় হামলা, পুলিশসহ আহত ১২

বরিশালের আগৈলঝাড়ায় একাধিক মামলার আসামি রিয়াজ ফকিরকে চুরির মামলায় বুধবার সন্ধ্যায় গ্রেপ্তার করে পুলিশ।গ্রেপ্তারের পরে থানার জেল হাজতে রেখে নিজের মাথায় নিজে আঘাত করে অজ্ঞান হয়ে পরে। বৃহস্পতিবার বিকেলে রিয়াজ ফকিরের মৃত্যুর গুজব এলাকায় ছড়িয়ে পড়লে তার আত্মীয়-স্বজনসহ শতাধিক লোকজন মিছিল নিয়ে থানার ভিতরে ঢুকে হামলা করে। পরে পুলিশ ও মিছিলকারীদের মধ্যে হামলা-পাল্টা হামলায় উভয় পক্ষের ১২ জন আহত হয়ে যায়। ডিউটি অফিসারসহ ছয়জন পুলিশ ও মিছিলকারীদের তিনজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। আহত প্রতিপক্ষের কয়েকজন গোপনে চিকিৎসা নিচ্ছেন। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। আহত ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার বাকাল ইউনিয়নের ফুল্লশ্রী গ্রামের মো. ছিদ্দিক ফকিরের ছেলে রিয়াজ ফকিরকে (২৬) একটি চুরির মামলায় বুধবার সন্ধ্যায় গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তারের পর রিয়াজকে থানার জেল হাজতে রাখার পরে নিজের মাথায় নিজে আঘাত করলে অজ্ঞান হয়ে যায়। বুধবার রাত ১১টায় তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। রিয়াজের জ্ঞান ফিরে না আসায় গভীর রাতে তাকে বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হয়। বৃহস্পতিবার দুপুরের পরে চিকিৎসাধীন রিয়াজ ফকিরের মৃত্যুর গুজব তার এলাকায় ছড়িয়ে পড়লে এলাকাবাসীর মাঝে ক্ষোভের সৃষ্টি হয়। রিয়াজের আত্মীয়-স্বজনসহ এলাকার শতাধিক লোকজন বৃহস্পতিবার বিকেলে মিছিল নিয়ে থানায় গিয়ে হামলা করলে থানার ডিউটি অফিসার এএসআই আ. হালিমকে মারধর করে। আত্মরক্ষায় পুলিশ মিছিলকারীদের উপর হামলা চালালে রিয়াজের মা নাছরিন বেগম, বোন শারমিন আক্তার, মমতাজ বেগমসহ ছয়জন আহত হন। গ্রেপ্তার আতঙ্কে আহত অনেকে গোপন চিকিৎসা নিচ্ছেন। এছাড়াও মিছিলকারীদের হামলায় থানার ডিউটি অফিসার এএসআই আ. হালিম, কনস্টেবল লিমন মিয়া, ফরহাদ হোসেন, মনির হোসেন, আলামিন হোসেন ও মেহেদী হাসান আহত হন। গুরুত্বর আহত অবস্থায় ডিউটি অফিসার এএসআই আ. হালিমকে বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। রিয়াজের বোন শারমিন আক্তার ও স্থানীয় মমতাজ বেগমকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ঘটনার পর থেকে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার জন্য বরিশাল থেকে অতিরিক্ত পুলিশ মোতায়ন করা হয়েছে। এ ব্যাপারে রিয়াজ ফকিরের মা নাছরিন বেগম ও পিতা সিদ্দিক ফকির সাংবাদিকদের জানান, "আমার ছেলেকে রাস্তা থেকে বিনা অপরাধে পুলিশ ধরে নিয়ে মারধর করেছে। যার জন্য গুরুত্বর আহত অবস্থায় বরিশাল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।" বৃহস্পতিবার সন্ধ্যা সাতটা পর্যন্ত রিয়াজ ফকির বরিশাল শেবাচিম হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।এ ব্যাপারে আগৈলঝাড়া থানার ওসি মোহাম্মাদ মাসুদ খান বলেন, "চুরির মামলায় রিয়াজ ফকিরকে গ্রেপ্তার করা হয়েছে। সে জেল হাজতে বসে বুধবার রাতে নিজেই মাথায় আঘাত করে অজ্ঞান হয়ে যায় ফলে তাকে বরিশাল শেবাচিম হাসপাতালে ভর্তি করা হয়। যার কারণে পরিকল্পিত ভাবে রিয়াজের আত্মীয়-স্বজনসহ শতাধিক লোকজন মিছিল নিয়ে থানায় হামলা করে পুলিশ সদস্যদের মারধর করে আহত করে। থানায় হামলাকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।"

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মৃত্যুর গুজবকে কেন্দ্র করে থানায় হামলা, সংঘর্ষে আহত ১২

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ৯ই জুলাই, ২০২৬ ইং

০৮:৫২ পি.এম


মৃত্যুর গুজবকে কেন্দ্র করে থানায় হামলা, সংঘর্ষে আহত ১২

বিরলে রেললাইনের পার্শ্ব হতে এক দিনমজুরের লাশ উদ্ধার করেছে পুলিশ। সে উঋজেলার ০৩ নং ধামইর ইউনিয়নের বাদরুনিয়া গ্রামের মৃত ধরণী দেবশর্মা এর ছেলে বাহিরু দেবশর্মা (৫৫) বলে মৃতর পরিচয় নিশ্চিত করেছে পুলিশ। সে বুধবার রাতে খাওয়ার পর পয়নিষ্কাশনের জন্য বাড়ীর বাহিরে গেলে আর ফিরে আসেনি। বৃহস্পতিবার সকালে মৃতদেহ দেখে পরিবারের লোকজন পরিচয় সনাক্ত করে। তবে সে মৃগী রোগী ছিল এবং পানি খরচ করার সময় তার মৃত্যু ঘটে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এরিপোর্ট লেখাকালীন দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে ময়না তদন্তের জন্য লাশ প্রেরণ করা হয়েছিল।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বৃদ্ধা মাকে বাড়ি থেকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ সৎ ছেলের বিরুদ্ধে

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ৯ই জুলাই, ২০২৬ ইং

০৮:৫৬ পি.এম


বৃদ্ধা মাকে বাড়ি থেকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ সৎ ছেলের বিরুদ্ধে

ঝিনাইদহের কালীগঞ্জে সৎ ছেলের বিরুদ্ধে স্বামীর সম্পত্তি থেকে বঞ্চিত করা, নির্যাতন এবং বাড়ি থেকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (৯ জুলাই) সকালে শহরের একটি রেস্টুরেন্টে আয়োজিত সংবাদ সম্মেলনে এক বৃদ্ধা মা তার ছেলের বিরুদ্ধে এই অভিযোগ উত্থাপন করেন।

লিখিত বক্তব্যে তিনি বলেছেন, তার স্বামী প্রথম স্ত্রীর মৃত্যুর পর ২০১৪ সালে পারিবারিকভাবে মুসলিম শরিয়াহ মোতাবেক জহুরুল মাস্টারের সঙ্গে তার বিয়ে হয়েছিল। তাদের একসাথে স্বামী-স্ত্রী হয়ে বসবাস করার সময়, স্বামীর প্রথম পক্ষের ছেলে মো. কবির উদ্দীন মিঠু শুরু থেকেই তাদের ওপর মানসিক চাপ সৃষ্টি করতে থাকে এবং বিভিন্ন সময়ে শারীরিক নির্যাতন চালাতো।

এছাড়া, তিনি আরও দাবি করেছেন, তার স্বামীকে চিকিৎসার নামে জন্মনিয়ন্ত্রণের ইনজেকশন দেওয়া হয়েছিল, যার ফলে তাদের কোনো সন্তান হয়নি। প্রায় পাঁচ বছর আগে এক সকালে কিছু ওষুধ খাওয়ানোর পর তার স্বামী অসুস্থ হয়ে পড়েন এবং ওই দিন রাতেই মারা যান। এই ঘটনার পর তিনি সন্দেহ প্রকাশ করেন এবং বিষয়টি সুষ্ঠু তদন্তের দাবি জানান।

সংবাদ সম্মেলনে তিনি অভিযোগ করেন, স্বামীর মৃত্যুর পর মো. কবির উদ্দীন মিঠু তার ওপর নির্যাতনের মাত্রা আরও বৃদ্ধি করে। তার ঘরে থাকা নগদ টাকা, ব্যবহৃত স্বর্ণালংকার, কাপড়-চোপড়, আসবাবপত্রসহ অন্যান্য মালামাল জোরপূর্বক নিয়ে যাওয়ার কথা বলেন। এছাড়া, বাড়ির টিউবওয়েল এবং বাথরুম ব্যবহার করতে বাধা দেওয়া, বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা, মারধর এবং প্রাণনাশের হুমকি দিয়ে শেষ পর্যন্ত তাকে স্বামীর ভিটাছাড়া করা হয়েছে বলে তিনি দাবি করেন।

বৃদ্ধা মা জানান, বর্তমানে তিনি কালীগঞ্জ থানার ফয়লা মাস্টারপাড়া গ্রামের একটি বাড়িতে ভাড়াটিয়া হিসাবে বসবাস করছেন। তার দাবি, স্বামীর রেখে যাওয়া স্থাবর-অস্থাবর সম্পত্তি থেকে তাকে সম্পূর্ণভাবে বঞ্চিত করে অভিযুক্ত ব্যক্তি এককভাবে ভোগদখল করছেন। স্থানীয়ভাবে একাধিকবার সমাধানের চেষ্টা করা হলেও তার কোন সুফল মেলেনি। বরং, অভিযুক্ত মো. কবির উদ্দীন মিঠুর বিরুদ্ধে তাকে হয়রানি করতে আদালতে মামলা দেওয়া হয়েছে বলে তিনি অভিযোগ করেন।

তিনি আরও বলেন, তার বয়স ৬০ বছরের বেশি। তিনি নিঃসন্তান, অসহায় এবং উপার্জনক্ষম নন। আদালতে হাজিরার জন্য তার আর্থিক কষ্ট হচ্ছে।

সংবাদ সম্মেলনের মাধ্যমে তিনি তার স্বামীর সম্পত্তিতে আইনগত অধিকার নিশ্চিত করা, অভিযোগের সুষ্ঠু তদন্ত এবং অভিযুক্ত মো. কবির উদ্দীন মিঠুর বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন।

অভিযুক্ত মো. কবির উদ্দীন মিঠু বলেন, সংবাদ সম্মেলনে যে অভিযোগ উত্থাপন করা হয়েছে তা সঠিক নয়, কারণ তিনি আমার বাবার দ্বিতীয় স্ত্রী। আমাদের এখানে জমির পরিমাণ মাত্র ৩ শতক। আমি তাকে থাকার জন্য একটি ঘর দিয়েছি, কিন্তু তিনি সেখানে থাকেন না। এসব বিষয়ে কোর্টে মামলা চলছে। তিনি যে রায়ের কথা বলছেন, সেটা আদালত থেকে তাকে থাকার অনুমতি দিয়েছে। বিষয়টি অনেক পুরাতন, সাবেক এমপিসহ অনেকেই এই বিষয়ে একাধিকবার বিচার সালিশ করেছেন। তবে, তিনি কোন সমাধান মানেননি বলেও জানান তিনি।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

যুক্তরাষ্ট্র ইরানের ১৭০ স্থাপনায় হামলা চালিয়েছে

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বৃহস্পতিবার, ৯ই জুলাই, ২০২৬ ইং

০৮:৫৮ পি.এম


যুক্তরাষ্ট্র ইরানের ১৭০ স্থাপনায় হামলা চালিয়েছে

যুক্তরাষ্ট্র ইরানের ওপর ব্যাপক বিমান হামলা চালানোর কাজ দ্বিতীয় দিনের মতো শুরু করেছে। মার্কিন সামরিক বাহিনী জানিয়েছে, গত ৪৮ ঘণ্টায় তারা ইরানজুড়ে ১৭০টি লক্ষ্যবস্তুতে আঘাত করেছে। দুই দেশের মধ্যে যুদ্ধবিরতির মেয়াদ বৃদ্ধি পাওয়ার পর এটিই ছিল সবচেয়ে বড় সামরিক সংঘাত। এই খবরটি পাওয়া গেছে আল–জাজিরা থেকে।

মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানিয়েছে, এই তীব্র বোমাবর্ষণের প্রধান উদ্দেশ্য হলো, হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজ ও নিরপরাধ বেসামরিক নাবিকদের ওপর হামলা চালানোর ক্ষেত্রে ইরানের সক্ষমতা আরও দুর্বল করে দেওয়া। বুধবার (৮ জুলাই) গভীর রাতে আগের রাতের ধারাবাহিকতায়, মার্কিন বাহিনী ইরানজুড়ে এই বিমান হামলা চালানো শুরু করে। ফলে অন্তত ১৪ জন নিহত হওয়ার খবর তথ্য পাওয়া গেছে।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে প্রকাশিত এক পোস্টে ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের জনসংযোগপ্রধান হোসেন কেরমানপোর জানান, যুদ্ধবিরতি বজায় থাকা সত্ত্বেও যুক্তরাষ্ট্র ৭ ও ৮ জুলাই পর্যন্ত ইরানের পাঁচটি প্রদেশে হামলা চালিয়ে গেছে। এসব হামলার ফলে এখনও পর্যন্ত ১৪ জন শহীদ এবং ৭৮ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।

আল-জাজিরার প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, যুক্তরাষ্ট্রের এই ক্ষেপণাস্ত্র ও বিমান হামলায় তেহরানের সঙ্গে যুক্ত রেলপথের দুটি গুরুত্বপূর্ণ সেতু ক্ষতিগ্রস্ত হয়েছে। একই সঙ্গে ক্ষতিগ্রস্থ হয়েছে ইরান-তেহরান রেল করিডরের মূল রেলপথও। বুশেহরে অবস্থিত দেশের একমাত্র বেসামরিক পারমাণবিক স্থাপনার নিকটবর্তী এলাকাতেও হামলার সংবাদ পাওয়া গেছে।

যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর লক্ষ্যে গত ১৭ জুন ওয়াশিংটন ও তেহরান একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করেছিল। কিন্তু হরমুজ প্রণালিতে জাহাজে ইরানি হামলার কারণে সেই যুদ্ধবিরতির মেয়াদ ‘শেষ’ হয়ে গেছে, এই ঘোষণা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দিয়েছেন। হামলার পরে মার্কিন প্রেসিডেন্ট ইরানে বোমাবর্ষণের ভিডিও পোস্ট করে নতুন করে দেশটিকে হুমকি দেন।

নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্প লিখেছেন, ‘এটি গতকাল (মঙ্গলবার) জাহাজে ইরানের বোমাবর্ষণের প্রতিশোধ। যদি এটি আবার ঘটে, তবে পরিস্থিতি আরও অনেক খারাপ হবে!’ ট্রাম্প এর কয়েক ঘন্টা পূর্বে প্রতিশ্রুতি দেন যে এই হামলা দীর্ঘমেয়াদি যুদ্ধের দিকে যাবে না, বরং এটি হবে ‘খুবই দ্রুতগতির’।

এদিকে মার্কিন হামলার প্রতিক্রিয়ায়, মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিগুলো লক্ষ্য করে পাল্টা হামলা করেছে ইরান। যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর পঞ্চম নৌবহরের সদর দপ্তর বাহরাইনে অবস্থিত। ইরানের হামলার সতর্কতার জন্য দেশটিতে অন্তত তিনবার সাইরেন বেজে ওঠে। এর পাশাপাশি, কুয়েত ও কাতারে অবস্থিত মার্কিন সামরিক অবস্থানকেও লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরানি বাহিনী। অন্যদিকে, জর্ডানের আকাশসীমার ভেতরে প্রবেশ করা ইরানের কিছু ক্ষেপণাস্ত্র প্রতিহত করার দাবি করেছে দেশটির প্রতিরক্ষা বাহিনী।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সেনাবাহিনীর সহযোগিতায় সাজেক ছাড়লেন ১৫০ পর্যটক, আটকা ৪১১

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ৯ই জুলাই, ২০২৬ ইং

০৯:১৩ পি.এম


সেনাবাহিনীর সহযোগিতায় সাজেক ছাড়লেন ১৫০ পর্যটক, আটকা ৪১১

রাঙ্গামাটির সাজেকে আটকে পড়া ৫৬১ জন পর্যটকের মধ্যে সেনা সহায়তায় সাজেক ছেড়ে গেছেন ১৫০ পর্যটক। বৃহস্পতিবার (৯ জুলাই) বিকেলের সময়ে তারা সাজেক ত্যাগ করেন।

বাঘাইহাট সেনা জোন থেকে জানানো হয়েছে, ভারী বর্ষণের কারণে সড়ক ডুবে যাওয়ায় মোট ৫৬১ জন পর্যটক সাজেকে আটকা পড়েছিলেন। এদের মধ্যে ১৫০ জন সেনাবাহিনীর সহায়তায় সাজেক ত্যাগ করেন। এই ১৫০ পর্যটকের মধ্যে ১০০ জন পুরুষ, ৪০ জন নারী এবং ১০ জন শিশু রয়েছেন। যাদের সড়কের বিভিন্ন জায়গায় নৌকা দিয়ে পার করা হয়েছে। অন্যদিকে, যাদের এখনও ফিরতে পারেনি তাদের বিষয়েও পরবর্তীতে ব্যবস্থা নেওয়া হবে।

সাজেক রিসোর্ট মালিক সমিতির সভাপতি সুপর্ণ দেব বর্মন জানিয়েছেন, যারা জরুরি কাজ নিয়ে এসেছিলেন, তাদের মধ্যে অনেকেই সেনাবাহিনীর সহায়তায় সাজেক ছেড়ে গেছেন। বাকিরা এখনও সেখানে রয়েছেন এবং সড়ক থেকে পানি সরে গেলে তারা ফিরে আসবেন।

রাঙ্গামাটির জেলা প্রশাসক নাজমা আশরাফী বলেন, "পানি কিছুটা কমে আসায় ও যারা জরুরি কাজ আছে, তাদের ১৫০ পর্যটক সেনাবাহিনীর সহায়তায় সাজেক সর্বশেষ সময় ছেড়েছেন। আমরা রিসোর্ট মালিকদের সাথে আলোচনা করে প্রথম দিন রুম সার্ভিস ফ্রি দিয়ে থাকার ব্যবস্থা করেছি। পরে সাজেক রিসোর্ট মালিক সমিতির সাথে কথা বলে তাদের থাকার খাবারও ফ্রি করার ব্যবস্থা করা হয়েছে।"

কিছু দিনের টানা বর্ষণের জন্য খাগড়াছড়ি-সাজেক সড়কের একাধিক স্থান ডুবে যাওয়ার ফলে সেখানে আটকা পড়েন পর্যটকরা। অতি ভারী বর্ষণের কারণে নিরাপত্তার কথা বিবেচনা করে মঙ্গলবার (৭ জুলাই) সন্ধ্যা থেকে সাজেক ভ্রমণে অনির্দিষ্টকালের জন্য নিষেধাজ্ঞা জারি করেছে জেলা প্রশাসন। তবে আটকা পড়া পর্যটকরা তার পূর্বেই সাজেকে পৌঁছেছিলেন।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫২
মাগরিব ০৫:২৯
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:২৯
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%