প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
রাঙ্গামাটির সাজেকে আটকে পড়া ৫৬১ জন পর্যটকের মধ্যে সেনা সহায়তায় সাজেক ছেড়ে গেছেন ১৫০ পর্যটক। বৃহস্পতিবার (৯ জুলাই) বিকেলের সময়ে তারা সাজেক ত্যাগ করেন।
বাঘাইহাট সেনা জোন থেকে জানানো হয়েছে, ভারী বর্ষণের কারণে সড়ক ডুবে যাওয়ায় মোট ৫৬১ জন পর্যটক সাজেকে আটকা পড়েছিলেন। এদের মধ্যে ১৫০ জন সেনাবাহিনীর সহায়তায় সাজেক ত্যাগ করেন। এই ১৫০ পর্যটকের মধ্যে ১০০ জন পুরুষ, ৪০ জন নারী এবং ১০ জন শিশু রয়েছেন। যাদের সড়কের বিভিন্ন জায়গায় নৌকা দিয়ে পার করা হয়েছে। অন্যদিকে, যাদের এখনও ফিরতে পারেনি তাদের বিষয়েও পরবর্তীতে ব্যবস্থা নেওয়া হবে।
সাজেক রিসোর্ট মালিক সমিতির সভাপতি সুপর্ণ দেব বর্মন জানিয়েছেন, যারা জরুরি কাজ নিয়ে এসেছিলেন, তাদের মধ্যে অনেকেই সেনাবাহিনীর সহায়তায় সাজেক ছেড়ে গেছেন। বাকিরা এখনও সেখানে রয়েছেন এবং সড়ক থেকে পানি সরে গেলে তারা ফিরে আসবেন।
রাঙ্গামাটির জেলা প্রশাসক নাজমা আশরাফী বলেন, "পানি কিছুটা কমে আসায় ও যারা জরুরি কাজ আছে, তাদের ১৫০ পর্যটক সেনাবাহিনীর সহায়তায় সাজেক সর্বশেষ সময় ছেড়েছেন। আমরা রিসোর্ট মালিকদের সাথে আলোচনা করে প্রথম দিন রুম সার্ভিস ফ্রি দিয়ে থাকার ব্যবস্থা করেছি। পরে সাজেক রিসোর্ট মালিক সমিতির সাথে কথা বলে তাদের থাকার খাবারও ফ্রি করার ব্যবস্থা করা হয়েছে।"
কিছু দিনের টানা বর্ষণের জন্য খাগড়াছড়ি-সাজেক সড়কের একাধিক স্থান ডুবে যাওয়ার ফলে সেখানে আটকা পড়েন পর্যটকরা। অতি ভারী বর্ষণের কারণে নিরাপত্তার কথা বিবেচনা করে মঙ্গলবার (৭ জুলাই) সন্ধ্যা থেকে সাজেক ভ্রমণে অনির্দিষ্টকালের জন্য নিষেধাজ্ঞা জারি করেছে জেলা প্রশাসন। তবে আটকা পড়া পর্যটকরা তার পূর্বেই সাজেকে পৌঁছেছিলেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন