ঢাকা মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৪ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬ইং ০৪ই কার্তিক, ১৪৩৩বাং

মাদক সেবনের দায়ে চুয়েটের ৮ শিক্ষার্থী বহিষ্কার


মাদক সেবনের দায়ে চুয়েটের ৮ শিক্ষার্থী বহিষ্কার

আবাসিক হলে মাদক (গাঁজা) সংরক্ষণ ও সেবনের দায়ে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) ৮ শিক্ষার্থীকে দুই বছরের জন্য সাময়িক বহিষ্কার করা হয়েছে। এছাড়াও, বিশ্ববিদ্যালয় প্রশাসন তাদের নিজ নিজ আবাসিক হল থেকে স্থায়ীভাবে বহিষ্কার করেছে।

রোববার (১২ জুলাই) বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা কমিটির ৩০৬তম জরুরি সভায় এই সিদ্ধান্তের পাশাপাশি কমিটির সদস্য সচিব ও ছাত্রকল্যাণ অধিদফতরের পরিচালক অধ্যাপক ড. মো. সাইফুল ইসলাম স্বাক্ষরিত পৃথক ৮টি বিজ্ঞপ্তিতে এই তথ্য প্রকাশ করা হয়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, গত বৃহস্পতিবার (৯ জুলাই) বিশ্ববিদ্যালয়ের শহীদ আবু সাঈদ হলের ৫২৯ নম্বর কক্ষে রাত আনুমানিক ১১টা ৫০ মিনিটে হলের সহকারী প্রভোস্টগণ অভিযান পরিচালনা করেন। অভিযানে কক্ষে ৮ শিক্ষার্থীকে মাদক সেবনরত অবস্থায় পাওয়া যায়। তাছাড়া, কক্ষ তল্লাশি করার সময় গাঁজা ও গাঁজা সেবনের বিভিন্ন সরঞ্জামও উদ্ধার করা হয়। এ ঘটনার পর বিশ্ববিদ্যালয় প্রশাসন তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করে।

আরও পড়ুন: জলবায়ু ও উন্নয়ন কাজে তুরস্কের সঙ্গে সহযোগিতা জোরদার চায় বাংলাদেশ

জানা গেছে, বহিষ্কৃত শিক্ষার্থীদের মধ্যে ২০২১-২২ শিক্ষাবর্ষের যন্ত্রকৌশল বিভাগের ২ জন, ২০২২-২৩ শিক্ষাবর্ষের পানিসম্পদ কৌশল বিভাগের ৪ জন, একই বর্ষের মেকাট্রনিক্স অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং বিভাগের ১ জন এবং ২০২৩-২৪ শিক্ষাবর্ষের ম্যাটেরিয়ালস অ্যান্ড মেটালার্জিক্যাল বিভাগের ১ জন শিক্ষার্থী রয়েছেন। তাদের মধ্যে ৪ জন শহীদ আবু সাঈদ হলের, ২ জন মুক্তিযোদ্ধা হলের, ১ জন ড. কুদরাত-ই-খুদা হলের এবং ১ জন কবি কাজী নজরুল ইসলাম হলের আবাসিক শিক্ষার্থী। ঘটনার বিষয়ে অভিযুক্ত সকলকে কারণ দর্শানোর নোটিশ প্রদান করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, কারণ দর্শানোর বিজ্ঞপ্তির স্বহস্তে লিখিত জবাব এই ৮ শিক্ষার্থীকে আগামী রোববার (২৬ জুলাই) সকাল ১১টার মধ্যে ছাত্রকল্যাণ দফতরে সশরীরে হাজির হয়ে দাখিল করতে হবে। যদি কোনো শিক্ষার্থী চায়, তবে সে সোমবার (২৭ জুলাই) সকাল ১১টায় স্টুডেন্ট ডিসিপ্লিন কমিটির সভায় উপস্থিত হয়ে স্বপক্ষে ব্যক্তিগত শুনানি দিতে পারবেন।

এ বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের ছাত্রকল্যাণ অধিদফতরের পরিচালক অধ্যাপক ড. মো. সাইফুল ইসলাম বলেন, ‘দোষীদের শাস্তি দেয়া হয়েছে। এছাড়াও নির্দিষ্ট দিনে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেয়া হয়েছে। পরবর্তীকালে সেই অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।’

তিনি আরও বলেন, ‘চুয়েট প্রশাসন মাদক ও এ সংশ্লিষ্ট ব্যাপারে সর্বদা কঠোর অবস্থানে থাকবে।’

আরও পড়ুন: অতিরিক্ত বিদ্যুৎ বিলের প্রতিবাদে গ্রাহক ফখরুল ইসলাম সোহেলের মামলা

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

যাত্রাবাড়ী, উত্তরা পশ্চিম ও তুরাগ থানা পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ৪১ জন গ্রেফতার

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

সোমবার, ১৩ই জুলাই, ২০২৬ ইং

০২:৫৪ এম


যাত্রাবাড়ী, উত্তরা পশ্চিম ও তুরাগ থানা পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ৪১ জন গ্রেফতার

রাজধানীর যাত্রাবাড়ী, উত্তরা পশ্চিম এবং তুরাগ থানার এলাকা থেকে শনিবার (১১ জুলাই) বিশেষ অভিযান পরিচালনা করে যাত্রাবাড়ী থানা পুলিশ বিভিন্ন অপরাধের সাথে জড়িত ৪১ জন ব্যক্তিকে গ্রেফতার করেছে।

গ্রেফতারকৃতদের মধ্যে উল্লেখযোগ্য হলেন- ১। কাজী আল মামুন (৪৯), ২। মোঃ শফিকুল ইসলাম (৫৭), ৩। মোঃ আবু বক্কর (১৯), ৪। মোঃ ইমন (১৯), ৫। মোঃ জুম্মান (২৪), ৬। মোঃ রুবেল (৩০), ৭। ফাতেমা (২২), ৮। আল আমিন হোসেন মুন্ন (২১), ৯। সুফিয়া রহমান (২৮), ১০। মোঃ রবিউল (২৬), ১১। মোঃ নাহিদ (২৩), ১২। শাহেদ (১৯), ১৩। মোঃ মেহেদী হাসান (১৮), ১৪। সিফাত (১৯), ১৫। রিফাত খান (১৯), ১৬। মোঃ মানিক (২১), ১৭। মোঃ হারুন অর রশিদ (৪০), ১৮। আম্বিয়া (৩৫), ১৯। সুমন (৩৫), ২০। শামীম, ২১। জাহাঙ্গীর আলম (৩০), ২২। ইকবাল হোসেন শেখ (২৭), ২৩। মোঃ সোহাগ মোল্লা ওরফে বাবু (২৮), ২৪। মোঃ রায়হান (২৪), ২৫। মোঃ রহমান (২৪), ২৬। মোঃ শেখ রাসেল (২৭), ২৭। মোঃ সোহেল রানা ওরফে খাইরুল (২৮), ২৮। নাহিদ হোসেন (২২), ২৯। মোঃ বিশাল মিয়া (২১), ৩০। নিয়ামুল হাসান মিলন (৩০), ৩১। মোঃ রাসেল (২৮), ৩২। খায়রুল ইসলাম (২০), ৩৩। মোঃ মিলন ফকির ওরফে মিলন ভান্ডারী, ৩৪। মোঃ শহিদ (২৮), ৩৫। মোঃ সনি ওরফে হৃদয় (৩০), ৩৬। মোঃ সাগর হোসেন (২৯), ৩৭। মোঃ মাসুদ রানা (২৩), ৩৮। জসিম মিয়া (৩৮), ৩৯। রবিন ওরফে মোফাসেল (২০), ৪০। মোঃ মুশফিকুর রহমান ইমন (২৮) এবং ৪১। আইনের সহিত সংঘাতে জড়িত একজন শিশু।

গ্রেফতারকৃতদের নিয়মিত মামলা, পরোয়ানা মূলে এবং ডিএমপি অধ্যাদেশ মোতাবেক গ্রেফতার করা করা হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। গ্রেফতারকৃতদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪০৬ জন গ্রেফতার, মামলা ৪৭

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

সোমবার, ১৩ই জুলাই, ২০২৬ ইং

০২:৫৭ এম


ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪০৬ জন গ্রেফতার, মামলা ৪৭

রাজধানীতে অবস্থিত ঢাকা মেট্রোপলিটন পুলিশ গত ২৪ ঘণ্টায় নিয়মিত অভিযানে ৪০৬ জন ব্যক্তিকে গ্রেফতার করেছে। একই সময়ের মধ্যে ৪৭ টি মামলা দায়ের করা হয়েছে।

গ্রেফতারকৃতদের মধ্যে রমনা বিভাগ কর্তৃক ২৫ জন গ্রেফতার করা হয়, লালবাগ বিভাগ কর্তৃক ৩০ জন, ওয়ারী বিভাগ কর্তৃক ৫৩ জন, মতিঝিল বিভাগ কর্তৃক ৪০ জন, তেজগাঁও বিভাগ কর্তৃক ৬৬ জন, মিরপুর বিভাগ কর্তৃক ১১৬ জন, গুলশান বিভাগ কর্তৃক ৩১ জন, উত্তরা বিভাগ ৩৯ জন এবং গোয়েন্দা বিভাগ কর্তৃক ৬ জনকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের হেফাজত থেকে ২১ হাজার ৬২২ পিস ইয়াবা, ৯৬১ বোতল ফেন্সিডিল, ১৭.৫ লিটার দেশীমদ, ৭৬০ গ্রাম গাঁজা, ১৩ গ্রাম হেরোইন, একটি পিকআপ, একটি প্রাইভেটকার, আটটি মোবাইল, একটি লোহার হাতুড়ি, দুইটি চাপাতি, একটি দা, একটি কুঠার, একটি শাবল, একটি ছুরি, এবং নগদ ৩ লক্ষ ৯ হাজার টাকা উদ্ধার করা হয়।

রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান পরিচালনা করে দেশীয় অস্ত্র ও মাদকদ্রব্য উদ্ধার এবং তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রাজধানীতে জলাবদ্ধতায়ও থেমে নেই ডিএমপির ট্রাফিক পুলিশের দায়িত্ব পালন

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

সোমবার, ১৩ই জুলাই, ২০২৬ ইং

০৩:০০ এম


রাজধানীতে জলাবদ্ধতায়ও থেমে নেই ডিএমপির ট্রাফিক পুলিশের দায়িত্ব পালন

টানা বৃষ্টির কারণে রাজধানীর বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হলেও ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক পুলিশ জনসেবায় এক মুহূর্তের জন্যও থেমে নেই। তারা প্রতিকূল পরিস্থিতি উপেক্ষা করে দায়িত্ব পালন করে যাচ্ছেন।

জলাবদ্ধতার কারণে ট্রাফিক সদস্যরা যান চলাচল স্বাভাবিক রাখতে নিরলসভাবে কাজ করছেন। একই সঙ্গে তারা নগরবাসীদের দুর্ভোগ লাঘবে সক্রিয় ভূমিকা পালন করছেন।

রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ও মোড়ে দায়িত্ব পালনরত ট্রাফিক পুলিশ যানজট নিয়ন্ত্রণের কাজের পাশাপাশি পথচারীদের নিরাপদে চলাচলে সহায়তা করছেন। তারা সড়কে জমে থাকা পানি দ্রুত নিষ্কাশনের লক্ষ্যেও কাজ করছেন, যেখানে ড্রেনের মুখ পরিষ্কার, পানি প্রবাহ স্বাভাবিক রাখা এবং সংশ্লিষ্ট সংস্থার সঙ্গে সমন্বয় করা অন্তর্ভুক্ত।

ডিএমপির ট্রাফিক পুলিশের এই মানবিক ও দায়িত্বশীল কার্যক্রমের কারণে প্রতিকূল আবহাওয়ার মধ্যেও রাজধানীর অনেক গুরুত্বপূর্ণ সড়কে যান চলাচল সচল রাখা সম্ভব হয়েছে। জনসেবায় নিবেদিত ডিএমপির ট্রাফিক পুলিশ প্রতিকূল পরিস্থিতিতেও রাজধানীবাসীর পাশে থেকে নিরাপদ, নির্বিঘ্ন ও স্বাভাবিক নগরজীবন নিশ্চিত করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মিরপুর মডেল থানা পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ২৮ জন গ্রেফতার

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

সোমবার, ১৩ই জুলাই, ২০২৬ ইং

০৩:০৩ এম


মিরপুর মডেল থানা পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ২৮ জন গ্রেফতার

রাজধানীর মিরপুর মডেল থানা এলাকার বিশেষ অভিযানের ফলে ডিএমপির মিরপুর মডেল থানা পুলিশ ২৮ জনকে গ্রেফতার করেছে, যারা বিভিন্ন অপরাধে জড়িত বলে তথ্য উঠে এসেছে।

এই গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছেন- ১। মোঃ সাগর (২৪) ২। মোঃ গিয়াস উদ্দিন (৩৫) ৩। সাতির মিয়া (৩৫) ৪। মোঃ আলমগীর (৪৫) ৫। মোঃ হাদিস মিয়া (৩৮) ৬। মোঃ রাসেল মিয়া (২৮) ৭। মোঃ আরিফ (২০) ৮। মোঃ ইয়াসিন সরদার (২০) ৯। মোঃ মাসুদ রানা (২৪) ১০। মোঃ ইমরান হোসেন (২৪) ১১। মোঃ সোহাগ হাওলাদার (৩২) ১২। মোঃ নুরনবী (৩০) ১৩। মোঃ মাসুক এলাহী (২২) ১৪। মোঃ রাসেল (২২) ১৫। মোঃ মুন্না (২৪) ১৬। আবু বকর (২২) ১৭। মোঃ মোবারক (১৯) ১৮। মোঃ আয়ান শেখ (১৮) ১৯। শক্কুর আলী (২০) ২০। মোঃ সায়মন (১৯) ২১। মোঃ আব্দুল বাশার (১৮) ২২। মঞ্জুরুল আনোয়ার (২৬) ২৩। মোঃ আলম (১৯) ২৪। মোঃ গাউস চৌধুরী (২৮) ২৫। মোঃ সোহাগ (২৪) ২৬। মোঃ জসিম শেখ (৪৪) ২৭। মোঃ আব্দুর রাজ্জাক (২৬) এবং ২৮। মোঃ রুবেল হাওলাদার (৩১)।

মিরপুর মডেল থানা সূত্রে জানা যায় যে, রবিবার (১২ জুলাই) মিরপুর মডেল থানার পুলিশ অত্র থানাধীন বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে এবং এর ফলে তারা এই ২৮ জনকে গ্রেফতার করতে সক্ষম হয়।

গ্রেফতারকৃতদের মধ্যে, নিয়মিত মামলা ও বিভিন্ন অপরাধের সাথে জড়িত অপরাধীদের জানতে পারা গেছে।

গ্রেফতারকৃতদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫২
মাগরিব ০৫:২৯
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:২৯
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%